ব্যারাকপুরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, অর্জুন সিং-কে নিশানা করে বিস্ফোরক কৌস্তভ বাগচী

*ব্যারাকপুর* : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির গোষ্ঠীকোন্দল এবার প্রকাশ্যে। মন্ত্রী অর্জুন সিং-এর মঞ্চে টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা মামলায় অভিযুক্তদের উপস্থিতি নিয়ে সরব হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী।

সোমবার একটি সাংবাদিক বৈঠক করে কৌস্তভ অভিযোগ করেন, মণীশ শুক্লা হত্যায় যাদের নাম জড়িয়েছে তারাই এখন দলের একাংশের সঙ্গে মঞ্চ শেয়ার করছেন। বেশ কয়েকটি ছবিও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

যদিও সরাসরি কারও নাম নেননি, তবে তাঁর ইঙ্গিত স্পষ্ট। কৌস্তভ বলেন, "আমাদের কিছু লোকের সঙ্গে মণীশের হত্যাকারীদের দেখা যাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে না।"

এদিন আরও আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ব্যারাকপুরের বিধায়ককে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে ঢুকতে দেব না।"

নিজের রাজনৈতিক অবস্থানের কথা বলতে গিয়ে তিনি পুরনো প্রসঙ্গ টানেন। বলেন, "সাড়ে তিন বছর মাথা কামিয়ে রেখেছিলাম, বলেছিলাম মমতা সরকার না গেলে চুল রাখব না। আমার দৃঢ়তা সবাই জানে। প্রয়োজনে রাজ্য বিজেপি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেব।"

অন্যদিকে, এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অর্জুন সিং সংক্ষেপে বলেন, "আমি জানি কীভাবে রাজনীতি করতে হয়।"

উল্লেখ্য, ২০২০ সালে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। সেই ঘটনায় বাইরে থেকে সুপারি কিলার আনার অভিযোগ উঠেছিল।

কৌস্তভ জানিয়েছেন, মামলাটি নতুন করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, সিআইডি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে চিঠি দেবেন।

এই ঘটনার পর প্রশ্ন উঠছে, বিজেপির এই অন্তর্কলহ কি আরও বাড়বে, নাকি দলীয় হস্তক্ষেপে তা থামবে?

#Barrackpore #BJP #KaustavBagchi #ArjunSingh #ManishShukla #BengalPolitics #Titagarh #BJPInfighting #BreakingNews
*চোরবাগান কাণ্ডে নিহত ১৯, প্রতিশ্রুতি রেখে বিলকান্দায় মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী

*উৎপল দাস, ব্যারাকপুর:* দুর্গাপূজার প্রথম সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন দর্শনার্থী। উৎসবের আনন্দের মাঝেই নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানেই তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন এবং জানিয়েছিলেন, তিনি নিজে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

প্রতিশ্রুতি মতোই বুধবার সকালেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান উত্তর ২৪ পরগনার বিলকান্দা যোগেন্দ্রনগরে। সেখানে চোরবাগান দুর্ঘটনায় মৃত প্রিয়া সমাজদারের বাড়িতে যান তিনি। প্রিয়া সমাজদারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগে কিছুটা স্বস্তি পেয়েছে শোকাহত পরিবার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ অন্যান্য প্রয়োজনীয় সাহায্য করা হবে।

পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তিনি গতকাল ৬টি পরিবারের সঙ্গে দেখা করেছেন। আজও বাকিদের কাছে যাচ্ছেন। তিনি আরও বলেন, তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই সব নথি খতিয়ে দেখবে।

উল্লেখ্য, প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা সহ মোট ২৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ছ বি: উৎপল দাস।

#ChorbaganTragedy #KolkataDurgaPuja #PanchamiNightAccident #CMVisitsVictimFamily #PriyaSamajdar #Bilkanda #Jogendranagar #WestBengalNews #BreakingNews
চোরবাগান কান্ডে কর্মরত বিচারপতি নয়, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের পরামর্শ হাইকোর্টের
*#Kolkata #ChorbaganTragedy #CalcuttaHighCourt #BreakingNews*

*কলকাতা:* পুজোর মাঝে কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।

*কি হয়েছিল?*
গত শনিবার, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের চাপে ভেঙে পড়ে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের গেট। উৎসবের আবহেই বিষাদ নেমে আসে শহরে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। এই মর্মান্তিক ঘটনা কলকাতার বুকে গভীর ক্ষত রেখে গিয়েছে।

*মুখ্যমন্ত্রীর ঘোষণা ও মুখ্যসচিবের চিঠি*
কার গাফিলতিতে এই প্রাণহানি, তা খতিয়ে দেখতে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো মুখ্যসচিব মনোজ আগরওয়াল সোমবার প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। পাশাপাশি ঘটনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।

*হাইকোর্ট কি বলল?*
মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানান, *"সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয়।"*

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বর্তমানে হাইকোর্টে বিচারপতির সংখ্যা পর্যাপ্ত না থাকায় কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। তবে রাজ্য সরকার চাইলে নিজেদের পছন্দমতো একজন *অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে* তদন্ত কমিশন গঠন করতে পারে।
যুবভারতীতে ইতিহাস! প্রথমবার ভারতের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, রায়ানকে নিয়ে সতর্ক আন্সেলোত্তি
*খেলা*

*নিজস্ব প্রতিনিধি,কলকাতা:* শনিবার সন্ধ্যায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুধু একটি ফুটবল ম্যাচ নয়, লেখা হতে চলেছে ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস। কলকাতার বুকে প্রথমবার মুখোমুখি ভারত এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচ ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে সাম্বার উন্মাদনা তুঙ্গে। হলুদ-সবুজ জার্সিতে সেজে উঠেছে কলকাতা। ভিনিসিয়াসদের এক ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছে ফুটবলপাগল শহর। কিন্তু এই উৎসবের আবহের মধ্যেও ভারতকে এক মুহূর্তের জন্যও হালকা ভাবে নিচ্ছে না ব্রাজিল শিবির।
*আন্সেলোত্তির মুখে রায়ান-স্তুতি, গুরপ্রীতকে কুর্নিশ মার্কুইনহোসের*

শুক্রবার বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকে হাজির হয় ব্রাজিল দল। মঞ্চে উঠে পর্তুগিজ বা ইংরেজির বদলে ‘নমস্তে’ বলে বক্তব্য শুরু করেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি।

তিনি বলেন, “ব্রাজিল জাতীয় দলের সঙ্গে এখানে আসতে পারা আমাদের কাছে সত্যিই গর্বের। আমরা জানি, এখানকার মানুষ ফুটবল আর জাতীয় দলকে কতটা ভালোবাসেন।”

ভারতকে নিয়ে আন্সেলোত্তি স্পষ্ট বার্তা দেন, “আমরা ভারতের শেষ ম্যাচটি দেখেছি। পানামা ভালো দল। ভারতের একজন স্ট্রাইকার রায়ান উইলিয়ামস রয়েছে, যে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই ওকে নিয়ে আমরা ভাবছি।” তিনি আরও যোগ করেন, “ব্রাজিল জাতীয় দলের কাছে কোনও ম্যাচই শুধু প্রীতি ম্যাচ নয়। প্রতিপক্ষ যখন ভারত, তখন তাদের যথাযথ সম্মান দিয়েই আমরা মাঠে নামব।”

অন্যদিকে, ভারতীয় ফুটবলারদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস। তিনি বলেন, “ভারতীয় দলে এমন কয়েকজন ফুটবলার আছেন, যাঁদের সম্মান করতেই হবে। গোলকিপার রয়েছেন, যিনি জাতীয় দলের হয়ে প্রায় ৯০টি ম্যাচ খেলতে চলেছেন। এটা বড় অর্জন।”

কলকাতার আকাশে এখন সাম্বার সুর। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলের কোচ ও অধিনায়কের মুখে ভারতের নাম ও ভারতীয় ফুটবলারের প্রশংসা, যুবভারতীর মহারণের আগে সেটাও কম বড় প্রাপ্তি নয়। ছবি: সঞ্জয় হাজরা।

#IndiaVsBrazil #IndianFootball #BrazilFootballTeam #YuvaBharati #SaltLakeStadium #CarloAncelotti #Marquinhos #RyanWilliams #GurpreetSinghSandhu #FootballInKolkata #SambaInKolkata #BreakingNews #SportsNews
नंदीग्राम में कांग्रेस उम्मीदवार मिलन प्रधान को हाईकोर्ट से मिली अंतरिम जमानत

*कोलकाता:* नंदीग्राम उपचुनाव में कांग्रेस उम्मीदवार मिलन प्रधान के चुनाव प्रचार का रास्ता साफ हो गया है। मंगलवार को कलकत्ता हाईकोर्ट ने शर्तों के साथ उनकी अंतरिम जमानत मंजूर कर ली। जस्टिस तीर्थंकर घोष ने यह आदेश दिया है।

अदालत के सूत्रों के मुताबिक, मिलन प्रधान ने उपचुनाव के लिए पहले ही नामांकन दाखिल कर दिया था। उसके बाद उन्हें गिरफ्तार किया गया था। चूंकि वह एक वैध उम्मीदवार हैं और चुनाव प्रक्रिया जारी है, इसलिए मानवीय दृष्टिकोण से अदालत ने यह फैसला लिया है।

सुनवाई के दौरान जस्टिस ने 2007 के पुराने मामले में अब जाकर गिरफ्तारी करने पर राज्य सरकार की भूमिका पर भी सवाल उठाए। इतने सालों बाद यह कार्रवाई क्यों की गई, इस पर अदालत ने चिंता जताई है।

*अदालत की शर्तें -*

- हर मामले में 25 हजार रुपये का निजी बॉन्ड और 10 हजार रुपये का बॉन्ड देना होगा। कुल छह मामलों में ही जमानत मंजूर हुई है।
- 21 अक्टूबर तक यानी तीन हफ्ते के लिए अंतरिम जमानत दी गई है।
- चुनाव प्रक्रिया खत्म होते ही उन्हें हल्दिया कोर्ट में सरेंडर करना होगा।
- रोजाना सुबह साढ़े 8 बजे और शाम साढ़े 9 बजे संबंधित थाने के जांच अधिकारी को फोन कर अपनी लोकेशन की जानकारी देनी होगी।

#NandigramByPoll #Congress #MilanPradhan #CalcuttaHighCourt #InterimBail #WestBengalPolitics #BreakingNews
২.৬৬ কোটির ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

*কলকাতা* : ২.৬৬ কোটি টাকার ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যকে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জয়শ্রী রামকৃষ্ণন ও অপর এক আবেদনকারীর দায়ের করা মামলার শুনানি হয়। আবেদনকারীদের অভিযোগ, ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে প্রায় ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান, ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত প্রতারণার মামলাগুলির তদন্তে সিবিআইকে প্রাথমিক তদন্তকারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ বিবেচনা করেই হাইকোর্ট নরেন্দ্রপুরের মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

#DigitalArrest #CBIBreaking #CalcuttaHighCourt #Narendrapur #CyberFraud #CBIProbe
BREAKING NEWS | প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ শুভেচ্ছা বার্তা

*কলকাতা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সকালে এক্স  হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি লেখেন,> ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে তৈরি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও-ও শেয়ার করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।উল্লেখ্য, আজ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা নানা সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।উত্তর কলকাতার কালী মন্দিরের পাশে নরেন্দ্র মোদীর ৭৬তম জন্ম দিবসে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করে মহাযজ্ঞ করা হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে রাখা হয়েছে কেকও। অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক বিজয় ওঝা।ছবি:সৌজন্যে এক্স। # NarendraModi #ModiBirthday #HappyBirthdayModi #ShubhenduAdhikari #PMModi76 #BJP #WestBengal #BreakingNews #DigitalNews #ModiJi
*BREAKING NEWS পানিহাটি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল*
#BreakingNews #PanihatiFire #BTroad #CESCOffice #FireBreaksOut #North24Parganas

*পানিহাটি:* বি টি রোডের পানিহাটি মোড়ে সিইএসসি-র একটি অফিসে ভয়াবহ আগুন। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করেই ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

সিইএসসি অফিসের সামনেই থাকা বেশ কয়েকটি ঝুপড়িতেও আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭ টি ইঞ্জিন।

এক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। *ছবি:উৎপল দাস।*
বৃক্ষরোপণে জোর রাজ্যের, ৪০ লক্ষ গাছ লাগাবে পঞ্চায়েত দপ্তর: মন্ত্রী দিলীপ ঘোষ*

#DilipGhosh

উৎপল দাস, ব্যারাকপুর: পরিবেশ বাঁচাতে রাজ্যজুড়ে বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিল রাজ্য পঞ্চায়েত দপ্তর। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

মন্ত্রী জানান, রাজ্যের ৪০ হাজার গ্রামে প্রতিটি গ্রামে ১০০টি করে গাছ লাগানো হবে। অর্থাৎ মোট ৪০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় ৪৩৪টি কেন্দ্রে আরও ৪৩ হাজার ৪০০টি গাছ লাগানো হবে।

তিনি বলেন, স্কুল, কলেজ, হাসপাতাল, ছাত্রাবাস, আশ্রম সহ যেখানেই ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই গাছ লাগানো হবে। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মতো প্রতিষ্ঠানের ফাঁকা জায়গাতেও গাছ লাগানো হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই তার রক্ষণাবেক্ষণ করবে।

জঙ্গলমহলের বন ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। বন দপ্তর জায়গা এবং চারা দেবে, পঞ্চায়েত দপ্তর গাছ লাগানোর দায়িত্ব নেবে।

পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দূষণের কারণে ওজন স্তর ফুটো হয়ে যাচ্ছে। হিমালয়ের শত শত বছরের পুরনো বরফ গলে যাচ্ছে, যার ফলে ভয়াবহ বন্যা ও ধসে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। প্রকৃতিকে শান্ত রাখতে গেলে প্রকৃতির উপর অত্যাচার নয়, সেবা করতে হবে এবং গাছ লাগাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে যুগ যুগ ধরে বট, অশ্বত্থ, বকুলের মতো গাছকে পুজো করা হয়। পাঁচ ধরনের গাছ লাগিয়ে পঞ্চবটী তৈরির প্রাচীন রীতি রয়েছে। নিজের বাড়ির সামনে বা ছাদে অন্তত একটি-দুটি গাছ লাগিয়ে এলাকাকে দূষণমুক্ত করার আহ্বান জানান তিনি।

ছবি উৎপল দাস

গ্রেফতারি পরোয়ানা খারিজ, বড় স্বস্তিতে মহুয়া মৈত্র!
#MahuaMoitra #CalcuttaHighCourt #MPMLACourt #Krishnanagar #TMC #BreakingNews #BengalPolitics .

*কলকাতা:* কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। খারিজ হয়ে গেল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্য্যক দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কৃষ্ণনগর আদালতের সমস্ত নির্দেশ বাতিল করা হল। মামলাটি আর কৃষ্ণনগরে চলবে না, স্থানান্তরিত করা হল বিধাননগরের এমপি-এমএলএ বিশেষ আদালতে।

*কি ছিল অভিযোগ?*

ভারতীয় সেনাবাহিনী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অপমানজনক মন্তব্য এবং মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের এক বাসিন্দা BNSS ও BNS-এর একাধিক ধারায় মামলা করেন।

অভিযোগ ছিল, তিনি নারীর শালীনতা ক্ষুণ্ণ করেছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন।

সমনের পরেও হাজিরা না দেওয়ায় কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান মহুয়া।

আইনজীবীর যুক্তি ছিল, বর্তমান সাংসদ হওয়ায় তাঁর মামলার এক্তিয়ার এমপি-এমএলএ কোর্টের। সেই যুক্তি মেনেই রায় দিল হাইকোর্ট।আপাতত স্বস্তিতে মহুয়া শিবির।