বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হিঙ্গলগঞ্জে, তৃণমূল নেতার বিরুদ্ধে আশ্রয় ও ভুয়ো নথি তৈরির অভিযোগ
বসিরহাট : সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করা ওই ব্যক্তিকে শনিবার গভীর রাতে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। অভিযোগের তির শাসকদলের এক পঞ্চায়েত সদস্যের দিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা শহিদুল গাজী কয়েক বছর আগে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। অভিযোগ, বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন উপপ্রধান ও বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদীন তাকে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে নিয়ে আসেন। এরপর তাকে স্থানীয়ভাবে আশ্রয় দেওয়া হয় এবং ধীরে ধীরে এলাকায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থাও করে দেওয়া হয়।
অভিযোগ আরও গুরুতর। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুপ্রবেশকারীকে বৈধ নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য ভুয়ো নথিপত্র তৈরি করা হয়। এমনকি জয়নাল আবেদীনের বাবাকে ওই ব্যক্তির বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথিও তৈরি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তি স্থানীয় এক মহিলাকে বিয়ে করে এলাকাতেই সংসার শুরু করেন এবং দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি নিয়ে বহুবার পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই প্রশাসন নীরব ছিল। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে শনিবার গভীর রাতে এলাকার বাসিন্দারাই উদ্যোগ নিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর সাংবাদিকদের সামনে ধৃত ব্যক্তি স্বীকার করেন যে তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন। তার এই স্বীকারোক্তির পর ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা জয়নাল আবেদীনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে তিনি এ দেশে প্রবেশ করলেন, কারা তাকে আশ্রয় দিল এবং সরকারি নথি কীভাবে তৈরি হলো সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ এলাকায় এর আগেও অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনায় রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এখন দেখার, তদন্ত কতদূর এগোয় এবং প্রশাসন এই ঘটনায় কাদের বিরুদ্ধে পদক্ষেপ করে।
উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রকে সম্বর্ধনা বিধায়কের

নিজস্ব সংবাদদাতা: এবছর উচ্চ মাধ্যমিকে ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ১০ম স্থান অধিকার করে নিয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র রৌনক সরকার। শনিবার  রউনককে সংবর্ধিত করলেন বারাসাতের নব নির্বাচিত বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। এদিন সকালে হৃদয়পুরের পূর্বাশার বাড়িতে পৌঁছে রৌনককে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন শংকর চ্যাটার্জি। এছাড়াও কিছু উপহার রৌনকের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সুনির্দিষ্ট পরামর্শও শঙ্কর চ্যাটার্জির। ছবি:কমল গুহ।
কিংফিশার স্ট্রং পাওয়ার সোডার মঞ্চে কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট
*খেলা*
*কলকাতা, :* ইউনাইটেড ব্রুয়ারিজ লিমিটেড (ইউবিএল), হেইনিকেন কোম্পানির এর কিংফিশার স্ট্রং পাওয়ার সোডা শুক্রবার ভারতীয় ফুটবলে এক বিরল মুহূর্ত তৈরি করল। ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) কলকাতা ডার্বির আগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি-কে এক মঞ্চে এনে দুই ক্লাবের সঙ্গে তাদের অংশীদারিত্ব উদযাপন করল।

এর পাশাপাশি, ইউবিএল-এর অ্যামস্টেল গ্র্যান্ডে প্যাকেজড ড্রিংকিং ওয়াটারও মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি করে ভারতীয় ফুটবলে পা রাখল।

ছবি: কিংফিশারের সৌজন্যে।
রামমন্দিরে রাম পরিবারের প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি ২৫ মে, প্রস্তুতি তুঙ্গে

*অযোধ্যা:* রামনগরী অযোধ্যায় ২৫ মে শ্রীরাম মন্দিরের রাম পরিবারের প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি শ্রদ্ধা, ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করা হবে। গঙ্গা দশহরার পবিত্র তিথি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।

জানা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। যদিও তাঁর কর্মসূচির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও হয়নি, তবে প্রশাসন ও মন্দির ট্রাস্ট স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, গত বছর গঙ্গা দশহরার দিনেই শ্রীরাম মন্দিরের প্রথম তলে রাম পরিবারের ভব্য প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছিল। সেই ঐতিহাসিক আয়োজনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ বছরও গঙ্গা দশহরা ২৫ মে পড়ায় মন্দির ট্রাস্ট ওই দিনই বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার সন্ধ্যায় রাম মন্দির ট্রাস্টের পদাধিকারীদের বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বৈদিক মন্ত্রোচ্চারণ, বিশেষ পূজা, ভজন-কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি মন্দির চত্বরকে আকর্ষণীয়ভাবে সাজানো এবং ভক্তদের সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।

ট্রাস্টের সঙ্গে যুক্ত পদাধিকারীদের মতে, রাম পরিবারের প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তিকে স্মরণীয় করে তুলতে ব্যাপক স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধু-সন্ত, ভক্ত ও বিশিষ্ট অতিথিদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি মহামেডান
*খেলা*

*আই এস এল*
*নিজস্ব প্রতিনিধি,কলকাতা* – ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬ মরসুমের নিজেদের শেষ হোম ম্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে খেলতে চলেছ মহামেডান স্পোর্টিং ক্লাব।শুক্রবার অর্থাৎ আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচ শুরু হবে।

বর্তমান মরসুম আই এস এল প্রায় শেষের পথে। এই ম্যাচের পর নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে একটি অ্যাওয়ে ম্যাচ বাকি থাকবে মহামেডানের। তাই এই ম্যাচটি দলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

একটি চ্যালেঞ্জিং মরসুম সত্ত্বেও, দল এই ম্যাচে স্পষ্ট লক্ষ্য নিয়ে নামছে বলে জানান কোচ। তিনি বলেন,খেলোয়াড়রা সম্পূর্ণভাবে অনুপ্রাণিত এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। শক্তিশালী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট তুলে নিতে বদ্ধপরিকর দল।
রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রীকে আইপিএল এ ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকার আমন্ত্রণ সিএবির

নিজস্ব প্রতিনিধি:২০২৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালা বদল হয়েছে। নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। রাজ্যের ক্রীড়া দফতরের মন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক।
রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রীকে আইপিএল এ ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোলো সিএবি।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর কোষাধ্যক্ষ সঞ্জয় দাস ক্রীড়া, যুব কল্যাণ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণ জানান।তার হাতে তুলে দেন একটি বিশেষ স্মারক উপহার  এবং চলতি আইপিএল ম্যাচে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
সিএবি-র সাম্মানিক সভাপতি  সৌরভ গঙ্গোপাধ্যায়ও মন্ত্রী কে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন‌ মাঠে আসার জন্য।

ছবি সৌজন্যে: সিএবি।
वकील की ड्रेस में हाईकोर्ट पहुंचीं ममता बनर्जी, बार काउंसिल ने मांगा जवाब
कोलकाता। पश्चिम बंगाल की पूर्व मुख्यमंत्री ममता बनर्जी एक बार फिर चर्चा में हैं। अपने सादे पहनावे के लिए पहचानी जाने वाली ममता इस बार कलकत्ता हाईकोर्ट में वकील की पोशाक पहनकर पहुंचने को लेकर सुर्खियों में आ गई हैं।
बताया जा रहा है कि चुनाव बाद हुई हिंसा से जुड़े एक जनहित याचिका (PIL) मामले में वह कलकत्ता हाईकोर्ट में मुख्य न्यायाधीश एचसी सुजॉय की अदालत में पेश हुई थीं। इस दौरान उन्होंने अधिवक्ता की ड्रेस पहन रखी थी, जिसे लेकर कानूनी हलकों में बहस शुरू हो गई।
मामले को गंभीरता से लेते हुए बार काउंसिल ऑफ इंडिया ने राज्य बार काउंसिल से जवाब तलब किया है। बार काउंसिल ने पूछा है कि ममता बनर्जी किस अधिकार के तहत अधिवक्ता के रूप में अदालत में पेश हुईं और क्या उनके पास वैध प्रैक्टिसिंग स्टेटस है। इस घटनाक्रम के बाद राजनीतिक और कानूनी गलियारों में चर्चाओं का दौर तेज हो गया है।
২০২৬-এর নির্বাচন-পরবর্তী হিংসা মামলায়: পুলিশ কে বাস্তুচ্যুতদের নিরাপদে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ এর বিধানসভা  নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশকে অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যারা দোকান, বাড়ি বা সম্পত্তি থেকে বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ, তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করতে হবে।প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, "নির্বাচন-পরবর্তী হিংসার কারণে কোনো নাগরিককে যদি তাঁর দলীয় পরিচয় নির্বিশেষে বেআইনিভাবে দোকান,বাড়ি,সম্পত্তি ইত্যাদি থেকে বের করে দেওয়া হয়, তবে পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে তিনি নিরাপদে তাঁর দোকান,বাড়ি,সম্পত্তিতে ফিরতে পারেন।"পুলিশকে আগামী ৩ সপ্তাহের মধ্যে এই অভিযোগের উত্তর দিতে নির্দেশ দিয়েছে আদালত। তার প্রতিলিপি মামলাকারীদেরও দিতে হবে। আদালতের আসা, নাগরিক সুরক্ষায় পুলিশ নিরপেক্ষ পদক্ষেপ করবে। তবে মামলাটি বৃহত্তর বেঞ্চে যাবে কিনা সেটা পরে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।পুলিশের উপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট।
ভাটপাড়া পৌরসভায় শ্রমিক বিক্ষোভে উপস্থিত অর্জুন সিং
প্রবীর রায়: বিজেপি নেতা তথা বিধায়ক অর্জুন সিং ভাটপাড়া পৌরসভায় উপস্থিত হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, “২০১৯ সালের পর এই প্রথম ভাটপাড়া পৌরসভায় এলাম। এই পৌরসভায় উন্নয়নের কাজ আটকে গেছে, শ্রমিকদের বেতন হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে, সেগুলির সুবিধাও দেওয়া হচ্ছে না। ফলে উন্নয়নের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।”পৌরসভার দুর্নীতি নিয়ে কড়া সুরে অর্জুন সিং জানান, পৌরসভাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, “পৌরসভায় যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।”চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই প্রসঙ্গে অর্জুন সিংয়ের মন্তব্য, “আমরা কিছু করব না। কিন্তু রাস্তায় সাধারণ মানুষ যদি কিছু বলে বা করে, তার দায়িত্ব আমরা নিতে পারি না। এতোদিন মানুষের টাকা লুট হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে।”
যদিও ভাটপাড়া পুরসভার উপ-পৌরপ্রধান ও তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষও একই সুরে বলেন ,"এর বিরুদ্ধে থানায় অভিযোগ করা দরকার এবং তদন্ত হওয়া প্রয়োজন।"
রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ,প্রথম ১০ এ ৬৪ জন

নিজস্ব প্রতিনিধি: আজ রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার। এবারে পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। চলতি বছর পাশের হার ৯১.২৩। সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়। প্রথম ১০ জনের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৯ জন। পুরুলিয়া থেকে ১৭ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল। নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বব ৪৯৬। সফল পরীক্ষার্থী আদৃত পাল কে মুখ্যমন্ত্রী টেলিফোনে শুভেচ্ছা জানান। উত্তর ২৪ পরগনা জেলা প্রসাশন মুখ্যমন্ত্রীর তরফে তার হাতে সম্বর্ধনা তুলে দেয়। আদৃতের বাড়ি বরানগরে। ছবি সৌজন্যে: তথ্য ও সংস্কৃতি বিভাগ উত্তর ২৪ পরগনা।