২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির*
*কলকাতা:* বাংলায় বড় বিনিয়োগের ব্লু-প্রিন্ট ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী।
কোথায় কোথায় বিনিয়োগ? আদানি জানিয়েছেন, বন্দর, পণ্য পরিবহণ ও লজিস্টিক, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, সড়ক ও সেতু নির্মাণ, সিমেন্ট কারখানা, রোপওয়ে এবং হাইপারস্কেল ডেটা সেন্টার - একাধিক কোর সেক্টরে এই লগ্নি হবে।
মঞ্চ থেকে আদানির বার্তা ছিল স্পষ্ট, “পরিকাঠামো লক্ষ লক্ষ মানুষের সম্ভাবনাকে বদলে দিতে পারে। আদানি গোষ্ঠীতে আমরা যা করি, তার কেন্দ্রেই রয়েছে পরিকাঠামো।”
*কেন বাংলা?*
বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাকে বেছে নেওয়ার কারণ হিসেবে রাজ্যের ভৌগোলিক অবস্থানকে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের খুব কম রাজ্যেই প্রকৃতি, যোগাযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনার এমন সমন্বয় রয়েছে।
তিনি বলেন, “ভারতের শিল্পাঞ্চল এবং উত্তর-পূর্বকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বাংলার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক পথে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং তার বাইরের বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সুবিধাজনক জায়গায় রয়েছে।”
আদানির মতে, সঠিক পরিকল্পনা হলে বাংলা শুধু পূর্ব ভারতের প্রবেশদ্বার নয়, এশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত অর্থনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে।
*আদানির শিল্পায়ন মডেল কী?*
নিজের শিল্পায়ন মডেলও ব্যাখ্যা করেন গৌতম আদানি।
“বন্দর উন্নত লজিস্টিক ব্যবস্থাকে শক্তিশালী করে। লজিস্টিক শিল্পকে আকর্ষণ করে। শিল্প উৎপাদন ক্ষেত্রকে প্রসারিত করে। উৎপাদনের জন্য প্রয়োজন হয় শক্তির। শক্তি ডিজিটাল পরিকাঠামোকে সক্ষম করে এবং ডিজিটাল পরিকাঠামো ভবিষ্যতের শিল্পকে নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এর ফলে কাজের সুযোগ বহুগুণ বাড়ে।”
বিশেষ করে হাইপারস্কেল ডেটা সেন্টারে বিনিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। AI, ক্লাউড পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের যুগে এর হাত ধরে বিদ্যুৎ, টেলিকম ও দক্ষ কর্মসংস্থানে বড় সুযোগ তৈরি হবে।
এক লক্ষ কোটি টাকার এই মেগা-ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে শিল্পমহল।
ছবি: সংগৃহীত।
#GautamAdani #AdaniGroup #WestBengal #BengalInvestment #AdaniInBengal #NewTown #AdaniArogyaMandir #Infrastructure #BengalBusiness #DigitalBengal #MakeInBengal

*কলকাতা:* বাংলায় বড় বিনিয়োগের ব্লু-প্রিন্ট ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী।

*নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর* : নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর জয়ের কয়েক মাসের মধ্যেই তা পূরণ করে দেখালেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী।
ছবি: উৎপল দাস।
কলকাতা: বীরভূমের ‘পলাতক’ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন না। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন খারিজ করে দেন। আদালত জানিয়েছে, নিম্ন আদালতের নির্দেশ মতো টুলুকে হাজিরা দিতেই হবে।
বসিরহাট : ‘সেবা সংকল্প অভিযান ২০২৬, সেবায় আমার যোগদান’ কর্মসূচির আওতায় বসিরহাটের বাদুড়িয়া ব্লকে স্বচ্ছতা অভিযান এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করা হল। মঙ্গলবার বাদুড়িয়া ব্লকের যদুরআটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। পাশাপাশি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার এডিএম (জেডপি), জেলা পরিষদের সচিব, বসিরহাটের মহকুমা শাসক জাসলিন কৌর, বাদুড়িয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শর্মিষ্ঠা কর্মকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। তাদের উপস্থিতিতে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বসিরহাট : বসিরহাটের বাদুড়িয়া ব্লকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দিলেন ৫১ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে বাদুড়িয়া ব্লকে ‘সেবায় আমার অবদান’ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরে মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন বাদুড়িয়ার বিডিও শর্মিষ্ঠা কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন কান্তি নস্কর, বিরোধী দলনেতা ভবরঞ্জন মালী, কর্মাধ্যক্ষ পতাব উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী অর্জুন দে, শুভংকর মণ্ডল ও বরুণ হালদার সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, সমাজকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করার উদ্দেশ্যেই এই ধরনের সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
Sep 25 2026, 11:22
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.1k