প্রধানমন্ত্রীর জন্মদিনে দক্ষিণেশ্বরে বিজেপির প্রার্থনা, সন্ধ্যায় ১০ হাজার প্রদীপ প্রজ্বলন*

*উৎপল দাস,দক্ষিণেশ্বর, ১৭ সেপ্টেম্বর:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো ও প্রার্থনা করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

এদিন মন্দিরে পুজো দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় এবং যুব মোর্চার নেতা জয় সাহা সহ অন্যান্য কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "মা ভবতারিণীর মন্দির প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থল। তাঁর সামাজিক জীবন যখন শুরু হয়েছিল, তখন তিনি মা ভবতারিণীর কাছে এসেছিলেন, বেলুড় মঠে এসেছিলেন।"

তিনি আরও বলেন, "দীর্ঘ ২৫ বছরের সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে আন্তর্জাতিকভাবে তিনি জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন। তাঁর দীর্ঘায়ু, সুস্থ জীবন কামনা করতে এবং ২০৪৭ সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করার যে অভীষ্ট লক্ষ্য, তার জন্যই আমরা আজ মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি।"

এদিন সন্ধ্যায় মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মন্দির চত্বরে ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশেষ আরতি ও আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি, দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টের উদ্যোগে নির্মীয়মান আন্তর্জাতিক গেস্ট হাউস 'জননী সারদা গেস্ট হাউস' এবং ভগিনী নিবেদিতার আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হবে বলেও জানান শমীক ভট্টাচার্য।
মোদীর জন্মদিনে ব্যারাকপুরবাসীকে বড় উপহার, ব্যারাকপুরে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস

*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর :* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বাসীর জন্য এলো বড় সুখবর। এখন থেকে ব্যারাকপুর স্টেশনে এবার থেকে দাঁড়াবে ১৩১৮৭/১৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট *মা তারা এক্সপ্রেস* ।

আজ সাংবাদিক বৈঠকে এই খবর জানান স্থানীয় বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। তিনি জানান, গতকাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রেল মন্ত্রকের তরফ থেকে জয়েন্ট ডিরেক্টর স্বাক্ষরিত একটি সরকারি নোটিফিকেশন তাঁর কাছে এসেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, রেল মন্ত্রক পূর্ব রেলের প্রস্তাবে সম্মতি দিয়ে পরীক্ষামূলক ভিত্তিতে (Experimental Basis) ব্যারাকপুর স্টেশনে মা তারা এক্সপ্রেসের স্টপেজ অনুমোদন করেছে।

তিনি বলেন, "সাধারণত জন্মদিনে আমরা উপহার দিই, কিন্তু মোদীজি তাঁর জন্মদিনের ঠিক আগেই ব্যারাকপুরবাসীকে উপহার দিলেন। এটি ব্যারাকপুরের দীর্ঘদিনের দাবি ছিল।"

কৌস্তুভ আরও জানান, এই স্টপেজকে স্থায়ী করার জন্য ব্যারাকপুর থেকে বেশি সংখ্যক টিকিট কাটার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে রেল টিকিট বিক্রির হিসেব দেখে স্টপেজকে স্থায়ী করতে পারে। খুব শীঘ্রই, সম্ভবত আগামী সোম বা মঙ্গলবার থেকেই এই স্টপেজ কার্যকর হবে এবং একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে তা চালু করা হবে।

প্রসঙ্গত, তিনি রেল মন্ত্রকের কাছে শুধু মা তারা এক্সপ্রেস নয়, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, গরীব রথ সহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের ব্যারাকপুরে স্টপেজের জন্য আবেদন করেছেন। স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হলেই বাকি ট্রেনগুলির স্টপেজও সম্ভব হবে বলে রেল সূত্রে জানা গেছে।

ছবি:প্রবীর রায়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রথম 'অন্নপূর্ণা দিবস' পালন রাজ্যে, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

*কলকাতা, ১৭ সেপ্টেম্বর:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যজুড়ে প্রথমবার 'অন্নপূর্ণা দিবস' পালন করা হলো। 'অন্নপূর্ণা দিবস' পালনের মঞ্চ থেকেই রাজ্যের সামাজিক সংস্কারের বার্তা দিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, "এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, এই রাজ্যে সংস্কার করতে এসেছে।" ভাতা ও আর্থিক সহায়তার পাশাপাশি বেআইনি মাদক ব্যবসা বন্ধ এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

*বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ:*
শুভেন্দু অধিকারী জানান, গত ছয় মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও টিনএজ ডেলিভারির ঘটনা ঘটেছে, যার মধ্যে মুর্শিদাবাদে ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার। তিনি হুঁশিয়ারি দেন, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে অভিভাবকদের পাশাপাশি বিয়ে দেওয়া কাজি কিংবা পুরোহিতকেও জেল যেতে হবে। পাশাপাশি রাজ্যকে নেশামুক্ত করতে সমস্ত বেআইনি মাদক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ডাক দেন তিনি।

*মহিলাদের জন্য বড় ঘোষণা:*
প্রধানমন্ত্রীর গ্যারান্টি অনুযায়ী চালু হওয়া 'অন্নপূর্ণা যোজনা'য় ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

- *বেতন বৃদ্ধি:* আগস্ট থেকে ICDS ও আশা কর্মীদের বেতন ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। প্রাণীমিত্রাদের বেতন ২,০০০ টাকা বাড়িয়ে তাঁদেরও অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছে। ৬০ বছরের ঊর্ধ্বে বিধবা মহিলাদের পেনশন ১,০০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।
- *শিক্ষা ও পুষ্টি:* ICDS কেন্দ্রে গর্ভবতী মায়েদের খাদ্য বরাদ্দ ১২ টাকা থেকে ১৪ টাকা করা হয়েছে। ১৪ আগস্ট 'কন্যারাষ্ট্র দিবসে' ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে পাঠানো হয়েছে, যা ২০২৭ সালে ২,০০০ টাকা করা হবে। স্নাতক স্তরের ছাত্রীদের জন্য তিন বছরে মোট ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।
- *আবাস ও নিরাপত্তা:* প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ৫০ লক্ষ বাড়ির মালিকানা মহিলাদের নামে দেওয়া হবে। নারী সুরক্ষায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও IPS দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ কমিশন গঠনের কথা জানান তিনি।

#PMModiBirthday #AnnapurnaDiwas #SuvenduAdhikari #BJPWestBengal #ModiGovt #WomenEmpowerment #ChildMarriage #DrugFreeBengal
*‘বাংলায় কাটমানি চলে না’ বার্তা সিগারেটের প্যাকেটের সতর্কীকরণের মতো, বিজেপিকে খোঁচা কুণালের*
*বারাসাত, উত্তর ২৪ পরগনা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘বাংলায় কোনও কাটমানি চলে না’ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া বার্তাকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বার্তা হলো সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ‘বিধিসম্মত সতর্কীকরণ’-এর মতো। সতর্কীকরণ পড়েও যেমন মানুষ সিগারেট খায়, তেমনই বিজেপি নেতাদের মুখে কাটমানি বন্ধের কথা শুনেও গোটা বাংলা জুড়ে তাদের লোকেরাই তোলাবাজি চালাচ্ছে।

*কুণাল ঘোষের অভিযোগ:*
"টপ টু বটম তোলা, তোলা হচ্ছে। ব্যক্তি, কারখানা, দোকান, ব্যবসায়ী - কাউকে ছাড়া হচ্ছে না। শিলিগুড়ি, খড়গপুরে কারখানায় অত্যাচার করে বন্ধ করা হচ্ছে, চানাচুর কারখানা থেকেও তোলা তোলা হচ্ছে। বিজেপি আগাগোড়া তোলা-কাটমানিতে ডুবে গেছে, নেতারা চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছে না।"

পাশাপাশি তিনি জানান, তাঁর এলাকার এক অসুস্থ ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পুলিশ দিয়ে কেস করানো হচ্ছে।

#KunalGhosh #SuvenduAdhikari #Barasat #North24Parganas #TMCvsBJP #CutMoney #Tolabaji
প্রধানমন্ত্রীর জন্মদিনে মানবিক উদ্যোগ, দিব্যাঙ্গ শিশুদের মধ্যে ফল বিতরণ*
*উত্তরপ্রদেশ*


*সুলতানপুর, উত্তরপ্রদেশ:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে সুলতানপুরে পালিত হল 'সেবা সংকল্প অভিযান'। এই উপলক্ষ্যে রুরাল ইনফরমেটিভ অ্যান্ড সোশ্যাল হিউম্যানিটি অ্যাকাডেমিতে এক বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন অ্যাকাডেমিতে উপস্থিত দিব্যাঙ্গ ও মানসিকভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে ফল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজেপির জেলা সভাপতি সুশীল ত্রিপাঠী ও জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক (CMO)। শিশুদের শেখা বিভিন্ন হাতের কাজের প্রদর্শনীও হয় এদিন।

অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতারা বলেন, "প্রধানমন্ত্রী মোদী নিজের জন্মদিনকে সেবা ও সমর্পণের দিন হিসেবে পালন করার বার্তা দিয়েছেন। মানুষ সাধারণত বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করে, কিন্তু তিনি জন্মদিনকেও সেবার মাধ্যমে উদযাপন করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।"

সংস্থার পরিচালিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও যেভাবে তিনি দিব্যাঙ্গ শিশুদের সেবা করে চলেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। অনুষ্ঠানে CMO সহ জেলার বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।

*এক মাস ধরে চলবে সেবা কর্মসূচি*

বিজেপি জেলা সভাপতি সুশীল ত্রিপাঠী জানান, "মোদীজির সেবা যাত্রার ২৫ বছর পূর্ণ হওয়ায় এবার ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত টানা এক মাস ধরে সেবা কার্যক্রম চলবে। সারা দেশের সঙ্গে সুলতানপুর জেলাতেও রক্তদান শিবির, রোগীদের মধ্যে সেবা, স্বচ্ছতা অভিযান সহ নানা কর্মসূচি পালন করা হবে। আজ সন্ধ্যায় সুবিধাভোগীদের বাড়ি, সর্বজনীন স্থান ও মন্দিরে দীপোৎসব পালনের মাধ্যমে এই ভাবনা প্রকাশ করা হবে।"

অন্যদিকে,আয়োজক সমাজসেবী তথা প্রকাশ কনস্ট্রাকশনের কর্ণধার আশীষ বর্মা বলেন, "আজ মোদীজির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ফল বিতরণ ও সম্মাননা প্রদান করা হলো। আমরা পুরো এক মাস সেবা ভাব নিয়ে কাজ করব। সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালাব।  আমার মা গত প্রায় ২৫ বছর ধরে এদের সেবা করে আসছেন।"
#SultanpurNews #PMModiBirthday #SevaSankalpAbhiyan #SewaDiwas #NarendraModi76 #DivyangSeva #BJP #UttarPradesh #Humanity #Sultanpur
BREAKING NEWS | প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ শুভেচ্ছা বার্তা

*কলকাতা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সকালে এক্স  হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি লেখেন,> ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে তৈরি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও-ও শেয়ার করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।উল্লেখ্য, আজ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা নানা সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।উত্তর কলকাতার কালী মন্দিরের পাশে নরেন্দ্র মোদীর ৭৬তম জন্ম দিবসে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করে মহাযজ্ঞ করা হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে রাখা হয়েছে কেকও। অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক বিজয় ওঝা।ছবি:সৌজন্যে এক্স। # NarendraModi #ModiBirthday #HappyBirthdayModi #ShubhenduAdhikari #PMModi76 #BJP #WestBengal #BreakingNews #DigitalNews #ModiJi
কলকাতা লিগে জমজমাট খেতাবি লড়াই, বারাসাতে মোহনবাগান-মহামেডান মহারণ
*খেলা*

*কলকাতা লিগ*


*স্পোর্টস ডেস্ক :* শেষ ল্যাপে এসে জমে উঠেছে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স। দু’টি করে ম্যাচ খেলা হয়ে গেছে সব দলের। পয়েন্ট টেবলের অঙ্ক বলছে, খাতায়-কলমে এখনও পাঁচ দলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।

তবে সব নজর এখন বারাসত স্টেডিয়ামে। সেখানেই মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং। দুই দলেরই পয়েন্ট সমান। গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে মোহনবাগান, দুই নম্বরে মহামেডান। লড়াইয়ে রয়েছে ইস্টবেঙ্গলও।

ভেন্যু নিয়ে জল্পনার অবসান ঘটাল আইএফএ। বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ম্যাচ হবে বারাসতেই।

আগে মোহনবাগান বনাম মহামেডান ম্যাচটি ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর, শনিবার।

আইএফএ জানিয়েছে, খেতাবি লড়াইয়ে ভারসাম্য বজায় রাখতে শেষ দিনের তিনটি ম্যাচই একই দিনে, একই সময়ে আয়োজন করা হবে।

এর আগে ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচটি বারাসাত থেকে ব্যারাকপুরে সরানো হয়েছিল।

*শেষ দিনের সূচি - ১৯ সেপ্টেম্বর, দুপুর ৩টে*

- মোহনবাগান বনাম মহামেডান - বারাসাত স্টেডিয়াম
- ইস্টবেঙ্গল বনাম কোল ইন্ডিয়া - ইস্টবেঙ্গল মাঠ
- ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টস - ব্যারাকপুর স্টেডিয়াম।
-
ছবি: AI দ্বারা নির্মিত ।
ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্য নিয়ে PIL খারিজ হাইকোর্টে

*কলকাতা:* ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত।

গত ১ সেপ্টেম্বর শুনানিতে আদালত রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল। বুধবার রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এর পরই বেঞ্চ জনস্বার্থ মামলা টি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, গত ২ জুন ওয়াই চ্যানেলে ধর্নায় বসে মমতা বলেছিলেন, "বাংলাদেশের একটা বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল... তার পরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে... হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন..."
তৃণমূলনেত্রী কারও নাম নেননি। তবে অনেকের মতে, বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত ছিল তাঁর। এই মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা করেন অভ্রতনু সরকার।

মামলার প্রথম শুনানিতে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন, "যে যা কিছু বলবেন, তা-ই আদালতকে শুনতে হবে? এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে?" তাঁর মন্তব্য ছিল, "আজকাল জনস্বার্থ মামলাকে একটি বিশেষ টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে।"
শুনানিতে প্রয়াত অভিনেতা-সাংসদ তাপস পালের বিরুদ্ধে পুরনো উস্কানিমূলক মন্তব্যের মামলার প্রসঙ্গও টানে আদালত।
বাগবাজারে ভোটে টাই, জট কাটিয়ে কমিটি গঠন বৈধ বলল হাইকোর্ট

*কলকাতা* :কলকাতার ঐতিহ্যবাহী ও প্রাচীন পুজোগুলির অন্যতম বাগবাজার সার্বজনীন। সেই পুজো কমিটির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে দীর্ঘ আইনি জট অবশেষে কাটল। কমিটি গঠন প্রক্রিয়াকে বৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছেন। একইসঙ্গে আবেদনকারী রবিশঙ্কর সেনগুপ্তর আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

নিয়ম অনুযায়ী বাগবাজার পুজো ও ক্লাব পরিচালনার জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠিত হয়। গত ৩০ আগস্ট আদালত নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষকের নজরদারিতে নির্বাচন হয়। ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন।

কিন্তু এরপরই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সম্পাদক পদের দুই মূল প্রতিদ্বন্দ্বী, দুই ভাই গৌতম নিয়োগী ও ভাস্কর নিয়োগী সমান ভোট পান। ফলে ফলাফল টাই হয়। একইভাবে ১২ জন কার্যকরী সদস্য পদের মধ্যে ৪ জন প্রার্থীও সমান ভোট পান। কোষাধ্যক্ষ ছাড়া বাকি সব পদেই জট তৈরি হয়।

এই জট কাটাতে নিম্ন আদালত ১০ সেপ্টেম্বরের মধ্যে কাস্টিং ভোটের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত। তাঁর দাবি ছিল, কাস্টিং ভোট পদ্ধতি সঠিক নয়। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখল।
ব্যবসায়ীর থেকে টাকা হাতানোর অভিযোগে স্বস্তি তৃণমূল সাংসদের, কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নিষেধ হাইকোর্টের

*কলকাতা:* এক ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ টাকা হাতানো ও হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যে অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে প্রাক্তন ক্রিকেটার কীর্তির বিরুদ্ধে অভিযোগ, সেই অডিও আদালত কক্ষেই চালিয়ে শোনা হয়। তবে অভিযোগের সপক্ষে তেমন জোরালো তথ্য খুঁজে পাননি বিচারপতি।

সেই কারণে আগামী ৬ মাস তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে তদন্তে সহযোগিতা করতে হবে কীর্তি আজাদকে। আগামী ২২ সেপ্টেম্বর বেলা ১২টায় ভবানী ভবনে তাঁকে হাজিরা দিতে হবে।

আদালত আরও জানায়, এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে ৭ দিন আগে নোটিস দিয়ে জানাতে হবে সিআইডিকে। ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। সেদিন আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।