প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বারাসাতের তৃণমূল প্রার্থীর
![]()
নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাসাত বিধানসভা কেন্দ্রের ছোট জাগুলিয়ার ২২ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনলেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। ছোট জাগুলিয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে সংগঠিত হওয়া ২২ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সব্যসাচী দত্তের অভিযোগ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন প্রিসাইডিং অফিসার। এই অভিযোগের প্রেক্ষিতে বুথের গেটেই দাঁড়িয়ে থেকে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বেলা ৩ টের থেকে দাঁড়িয়ে থাকা একজন ভোটার সন্ধ্যা ছ'টার সময় গেটের বাইরে এসে দাঁড়ালে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাকে আর ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয় না। সব্যসাচী দত্তের আবেদন সত্ত্বেও বিন্দুমাত্র কর্ণপাত করেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবশেষে ভোট না দিয়ে গেটের সামনে থেকেই বাড়ি ফিরে যেতে হয় ওই ভোটারকে। সব্যসাচীর দত্তের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোন গাফিলতি নেই, প্রিসাইডিং অফিসারের নির্দেশ মেনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পক্ষপাত মূলক আচরণ করে যাচ্ছেন।![]()


সৌমাভ মন্ডল,বসিরহাট : শেখ শাহজাহানহীন সন্দেশখালিতে এবার ভোটের আবহে বদলের ছবি। একসময় যে সন্দেশখালি বুথ দখল, ভোটারদের বাধা এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে রাজ্য রাজনীতির কেন্দ্রে উঠে এসেছিল। সেই এলাকাতেই বুধবার সকাল থেকে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের ছবি সামনে এসেছে। সকাল থেকেই সন্দেশখালি বিধানসভার বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন নজরে পড়ে। মহিলা, প্রবীণ থেকে প্রথমবারের ভোটার সকলের মধ্যেই ছিল ভোটাধিকার প্রয়োগের আগ্রহ। স্থানীয়দের একাংশের দাবি, অতীতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বুথ দখল ও ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তার অনুগামীরা বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতেন। তবে বর্তমানে শেখ শাহজাহান জেলে এবং নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি করছেন সাধারণ ভোটাররা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ওয়েব কাস্টিং, বাড়তি নিরাপত্তা এবং কমিশনের কঠোর মনোভাবের ফলে এবার তুলনামূলক নির্ভয়ে ভোট দিতে পারছেন মানুষ।
নিজস্ব প্রতিনিধি: এবারের রাজ্যের বিধানসভা নির্বাচনে সব চেয়ে চর্চিত উল্লেখ যোগ্য কেন্দ্রে হল উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা ।এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ(অভয়ার মা)। তিনি ২০২৪ হারিয়ে ছিলেন তার ডাঃ মেয়েকে। কর্মস্থলে তাকে খুন হতে হয়েছিল।সাড়া বিশ্বজুড়ে সেই ঘটনায় আলোড়ন উঠেছিল।আজ সেই অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটির ৫২ নম্বর বুথে তার ভোট দিলেন। সঙ্গে ছিলেন তার স্বামী। তবে তিনি ভোট দিয়ে জানান,"এর আগের বিধানসভা নির্বাচনে মেয়ে কে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন।আজ তার সঙ্গে তার মেয়ে নেই।তার মেয়ের সঙ্গে যে অবিচার হয়েছিল তার বিচারের জন্যই বিজেপিতে যোগ দেন এবং প্রার্থী হয়েছেন। মানুষের অন্যায়ের জবাব নিশ্চয়ই দেবেন তাদের ভোটাধিকারে।"
2 hours and 45 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.2k