মনোনয়নপত্র জমা
![]()
বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের আই এস এফ এর প্রার্থী তাপস ব্যানার্জি ও উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুব্রত গুহ রায় তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
মনোনয়নপত্র জমা
![]()
বুধবার উত্তর ২৪ পরগনার দমদম
বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু ও উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমিত গুপ্ত তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
মনোনয়নপত্র জমা
![]()
বুধবার উত্তর ২৪ পরগনার আলমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের AJUP এর প্রার্থী Golam MD Nizam Uddin ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নিতাই চন্দ্র পাল তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
মনোনয়নপত্র জমা
![]()
বুধবার উত্তর ২৪ পরগনার দমদম
বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু ও উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমিত গুপ্ত তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
মনোনয়নপত্র জমা
![]()
বুধবার কলকাতার ভবানীপুর
বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও উত্তর ২৪ পরগনার রাজারহাট গোপালপুর বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সি তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়,ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে
![]()
নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সওয়া ১১টা নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি।বাইরে বেরিয়ে এসে 'ডিলিটেড' ভোটারদের নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, 'পরে নাম তুলে কী হবে? ভোটটাই তো দিতে পারবে না।"এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছান মমতা। সেখানে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গেই ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কাউন্সিলরা এবং মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতৃত্ব। তিনি মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে স্থানীয় মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আমি ছোট থেকে এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। এই জায়গাই আমার ধর্ম, কর্ম, আন্দোলনের জায়গা। ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ। আমার নমস্কার।'![]()
ছ
![]()
![]()
![]()
![]()
![]()
বি: সঞ্জয় হাজরা।
শিলাবৃষ্টিতে কার্যত বরফে ঢেকে গেল বসিরহাটের সন্দেশখালির সেহেরা-রাধানগর এলাকা
সৌমাভ মন্ডল, বসিরহাট: মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে শিলাবৃষ্টিতে কার্যত বরফে ঢেকে গেল বসিরহাটের সন্দেশখালির সেহেরা-রাধানগর এলাকা। প্রকৃতির এই আচমকা রূপে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কয়েক মিনিটের মধ্যেই চারপাশের দৃশ্য বদলে যায় একেবারে শীতপ্রধান অঞ্চলের মতো। সন্দেশখালি ১নং ব্লকের সেহারা এলাকায় এদিন সকাল পর্যন্ত আবহাওয়া ছিল একেবারেই স্বাভাবিক। রোদের ঝলকানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আচমকাই আকাশে জমতে শুরু করে কালো মেঘ। ধীরে ধীরে সেই মেঘে ঢেকে যায় গোটা আকাশ। দুপুর গড়িয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও বদলে যায়। শুরু হয় হালকা ঝোড়ো হাওয়া, আর তার সঙ্গে হঠাৎই নেমে আসে শিলাবৃষ্টি। প্রথমে অল্প হলেও কিছুক্ষণের মধ্যেই তা তীব্র আকার ধারণ করে।শিলার দাপটে মুহূর্তের মধ্যে বাড়ির ছাদ, রাস্তা এবং বাড়ির উঠান সাদা চাদরে ঢেকে যায়। দেখে মনে হচ্ছিল যেন বরফ পড়েছে এলাকাজুড়ে। এমন দৃশ্য আগে খুব কমই দেখেছেন বলে জানান স্থানীয়রা। এই শিলাবৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা। ধানসহ বিভিন্ন সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ক্ষেতেই ফসল নষ্ট হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা।
![]()
মনোনয়নপত্র জমা
![]()
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও মধ্যমগ্রাম বিধানসভার কেন্দ্রের আই এস এফ প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
মনোনয়নপত্র জমা
![]()
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসাত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জী ও জগদ্দল বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী ড: রাজেশ কুমার তাদের মনোনয়নপত্র জমা দিলেন।![]()
6 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k