।। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠ রূপ দিতে তৎপর জেলা প্রশাসন ।।
বসিরহাট : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হল। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে স্ট্রং রুম এবং ডিস্ট্রিবিউশন-রিসিভিং সেন্টার গুলির পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখা হয়। ভ্যাবলা লেডি মুখার্জী গার্লস’ হাই স্কুল, ভ্যাবলা গভর্নমেন্ট পলিটেকনিক, বসিরহাট হাই স্কুল এবং বসিরহাট কলেজে পরিদর্শন করা হয়। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি নজরদারি, ইভিএম সংরক্ষণের উপযুক্ত পরিবেশ এবং নির্বাচন কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) শেখ মোহাম্মদ আজিম, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর। উচ্চপদস্থ এই প্রশাসনিক আধিকারিকরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সম্পূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে বসিরহাট পুলিশ জেলা সর্বদা তৎপর থাকবে।
এই পরিদর্শন কর্মসূচি থেকে স্পষ্ট, প্রশাসন আগাম প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং ভোটারদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।![]()

বসিরহাট : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হল। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে স্ট্রং রুম এবং ডিস্ট্রিবিউশন-রিসিভিং সেন্টার গুলির পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখা হয়। ভ্যাবলা লেডি মুখার্জী গার্লস’ হাই স্কুল, ভ্যাবলা গভর্নমেন্ট পলিটেকনিক, বসিরহাট হাই স্কুল এবং বসিরহাট কলেজে পরিদর্শন করা হয়। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি নজরদারি, ইভিএম সংরক্ষণের উপযুক্ত পরিবেশ এবং নির্বাচন কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক শিল্পা গৌরিসারিয়া, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) শেখ মোহাম্মদ আজিম, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং বসিরহাটের মহকুমা শাসক জসলিন কৌর। উচ্চপদস্থ এই প্রশাসনিক আধিকারিকরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

বসিরহাট : সন্দেশখালি একসময় দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে চিত্র ছিল ভিন্ন। সেখানে প্রায় সাড়ে সাত হাজার ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল জোড়া ফুল শিবির। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালিতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝেরপাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করলেন। এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তা বলেও মনে করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের অধিকাংশই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের। তাদের উপস্থিতি এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল এগোয়। যা গোটা পরিবেশকে এক ভিন্ন আবহ দেয়। এই মিছিলে সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থী ঝর্না সর্দার, যিনি মহিলাদের সঙ্গে পা মিলিয়ে পুরো কর্মসূচিতে অংশ নেন।
বসিরহাট : বসিরহাটের মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ন'পাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। অভিযুক্ত মুজিবর মোল্লা, সে স্থানীয়ভাবে তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত।
বসিরহাট : বসিরহাটের সন্দেশখালি এলাকায় আগুনে পুড়ে যাওয়া এক বিজেপি কর্মীর দোকান ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বসিরহাটের সন্দেশখালি বিধানসভার ন্যাজাট থানার পুটিমারি ফেরিঘাট সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে বিজেপি কর্মী নিরঞ্জন মণ্ডলের দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। যার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়ী করছে বিজেপি।
*সৌমাভ মন্ডল,বসিরহাট* : উত্তর ২৪ পরগনার বসিরহাট শহরে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা সভা শেষ পর্যন্ত রূপ নিল কার্যত এক বড় জনসমাবেশে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জিকে ঘিরে উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে শহরের একটি অনুষ্ঠান গৃহ। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে উপচে পড়া এই সভায় প্রার্থীকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত কর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে সভাস্থল বারবার মুখর হয়ে ওঠে, যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ জনসভার আবহ তৈরি করে।সভায় বক্তব্য রাখতে গিয়ে শৌর্য্য ব্যানার্জি এলাকার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নাগরিক পরিকাঠামো নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

বসিরহাট : "ভোট যুদ্ধে বোল্ড আউট হবেন রেখা পাত্র" হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ক্রিকেট খেলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন হিমলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। প্রসঙ্গতঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই ছবি ভাইরাল হয় বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই ক্রিকেট খেলা প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের কালীবাড়িতে একটি কর্মীসভায় এসে মুখ খুললেন হিঙ্গলগঞ্জের তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার। তিনি বলেন, "এটা নির্বাচনের যুদ্ধ। উনি ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নামলে সেখানেও তিনি বোল্ড আউট হবেন।" পাশাপাশি তিনি এও বলেন, "এই কর্মীসভার মধ্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানদের নির্বাচনী দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হলো। কিভাবে তারা মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। পাশাপাশি কিভাবে দলকে জেতাবেন সেটা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়।" অপরদিকে দু'দিন রেখা পাত্রের বিরুদ্ধে সরব হন তার দলের নেতারাই। তাকে প্রার্থী হিসেবে নাপসন্দ হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, "ওটা ওদের দলীয় ব্যাপার। তবে বিজেপির মধ্যে এই ধরনের কোন্দল লেগেই রয়েছে। তারা উন্নয়ন নিয়ে ভাবেনা।" এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দীম লিটন, হিঙ্গলগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল ও হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শহীদুল্লাহ্ গাজী সহ একধিক দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।
ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
বসিরহাট : বিধানসভা নির্বাচনের প্রচারের ব্যস্ততার মাঝেই এক অন্যরকম ছবির সাক্ষী থাকল বসিরহাটের সন্দেশখালি এলাকা। বিজেপি প্রার্থী সনৎ সর্দার প্রচারে বেরিয়ে আচমকাই এলাকার শিশুদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন, যা মুহূর্তেই স্থানীয় মানুষের নজর কেড়ে নেয়। ঘটনাটি সন্দেশখালির রাজবাড়ী এলাকার। জানা গিয়েছে, প্রচারের কর্মসূচি চলাকালীন সনৎ সর্দার দেখতে পান একদল শিশু মাঠে ফুটবল খেলছে। কিছুক্ষণের মধ্যেই তিনি তাদের সঙ্গে যোগ দেন এবং শুরু হয় জমজমাট ফুটবল খেলা। বল জাগলিং, ড্রিবলিং থেকে শুরু করে পায়ে পায়ে বল নিয়ন্ত্রণ। সবকিছুতেই তার দক্ষতা দেখে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে ঘিরে দাঁড়িয়ে সেই খেলা উপভোগ করেন। স্থানীয়দের মতে, প্রার্থীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। রাজনীতির বাইরে এমন মানবিক ও সহজাত মুহূর্ত মানুষের সঙ্গে প্রার্থীর দূরত্ব কমাতে সাহায্য করে বলেও মত অনেকের। এই বিষয়ে সনৎ সর্দার জানান, ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা এবং ছোটবেলা থেকেই তিনি এই খেলায় অভ্যস্ত। এই মাটিতেই খেলাধুলা করে বড় হয়েছেন তিনি। বর্তমানে শিক্ষকতার পেশায় যুক্ত থাকায় নিয়মিত খেলার সুযোগ হয় না, তবে সুযোগ পেলেই তিনি মাঠে নামতে ভালোবাসেন। প্রচারের ফাঁকেই তাই শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নেন বলে জানান তিনি।
4 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1