।। সন্দেশখালিতে উলট-পুরান, প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে শয়ে শয়ে মহিলারা ।।
বসিরহাট : সন্দেশখালি একসময় দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে চিত্র ছিল ভিন্ন। সেখানে প্রায় সাড়ে সাত হাজার ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল জোড়া ফুল শিবির। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালিতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝেরপাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করলেন। এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তা বলেও মনে করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের অধিকাংশই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের। তাদের উপস্থিতি এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল এগোয়‌‌। যা গোটা পরিবেশকে এক ভিন্ন আবহ দেয়। এই মিছিলে সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থী ঝর্না সর্দার, যিনি মহিলাদের সঙ্গে পা মিলিয়ে পুরো কর্মসূচিতে অংশ নেন।
এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালি ২নং ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাদের বক্তব্যে উঠে আসে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা এবং আগাম নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর ওপর জোর। রাজনৈতিক মহলের মতে, যে সন্দেশখালি একসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, সেখানে এই ধরনের বড় মাপের মহিলা মিছিল তৃণমূলের পক্ষে ইতিবাচক ইঙ্গিত বহন করছে। বিশেষ করে তপশিলি ও আদিবাসী মহিলাদের ব্যাপক অংশগ্রহণ আগামী নির্বাচনে সমীকরণ বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে সন্দেশখালির এই নতুন চিত্র বসিরহাটের রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করেছে এবং আগামীর নির্বাচনী লড়াইয়ে এই এলাকা যে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তৃণমূল কর্মীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বসিরহাট : বসিরহাটের মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ন'পাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। অভিযুক্ত মুজিবর মোল্লা, সে স্থানীয়ভাবে তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে হাড়োয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালায় মুজিবর মোল্লার বাড়িতে। তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২২টি তাজা বোমা উদ্ধার করা হয়। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বাড়িতেই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল এবং সম্ভবত সেখানেই বোমা তৈরির কাজ চলছিল। বাড়ির ভিতর থেকে বোমা তৈরির উপকরণও থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তল্লাশি চালাবে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি এই ঘটনায় আর কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গভীর রাতে পুড়লো বিজেপি কর্মীর দোকান, পরিদর্শনে সন্দেশখালির বিজেপি প্রার্থী
বসিরহাট : বসিরহাটের সন্দেশখালি এলাকায় আগুনে পুড়ে যাওয়া এক বিজেপি কর্মীর দোকান ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বসিরহাটের সন্দেশখালি বিধানসভার ন্যাজাট থানার পুটিমারি ফেরিঘাট সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে বিজেপি কর্মী নিরঞ্জন মণ্ডলের দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। যার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়ী করছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই দোকানটি দাউদাউ করে জ্বলতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, তবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়।
ঘটনার পর এলাকায় পৌঁছন সনৎ সর্দার। তিনি ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী নিরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া দোকানটি পরিদর্শন করেন। প্রার্থী জানান, এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।
উল্লেখ্য, নিরঞ্জন মণ্ডলের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। এবার ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে ফের তার সম্পত্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বিজেপি প্রার্থীর সংবর্ধনা সভা পরিণত হলো জনসভায়
*সৌমাভ মন্ডল,বসিরহাট* : উত্তর ২৪ পরগনার বসিরহাট শহরে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা সভা শেষ পর্যন্ত রূপ নিল কার্যত এক বড় জনসমাবেশে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জিকে ঘিরে উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে শহরের একটি অনুষ্ঠান গৃহ। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে উপচে পড়া এই সভায় প্রার্থীকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত কর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে সভাস্থল বারবার মুখর হয়ে ওঠে, যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ জনসভার আবহ তৈরি করে।সভায় বক্তব্য রাখতে গিয়ে শৌর্য্য ব্যানার্জি এলাকার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নাগরিক পরিকাঠামো নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, বসিরহাট দক্ষিণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান এবং তাদের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিভাগ কনভেনার সন্দীপ ব্যানার্জি, মন্ডল ২ সভাপতি পলাশ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্যেও উঠে আসে দলীয় ঐক্য, সংগঠন মজবুত করা এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান। সংবর্ধনা সভার পর প্রার্থী কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন। সব মিলিয়ে এই কর্মসূচি বসিরহাট দক্ষিণে বিজেপির নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বিজেপি প্রার্থীর সংবর্ধনা সভা পরিণত হলো জনসভায়
*সৌমাভ মন্ডল,বসিরহাট* : উত্তর ২৪ পরগনার বসিরহাট শহরে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা সভা শেষ পর্যন্ত রূপ নিল কার্যত এক বড় জনসমাবেশে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জিকে ঘিরে উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে শহরের একটি অনুষ্ঠান গৃহ। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে উপচে পড়া এই সভায় প্রার্থীকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত কর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে সভাস্থল বারবার মুখর হয়ে ওঠে, যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ জনসভার আবহ তৈরি করে।সভায় বক্তব্য রাখতে গিয়ে শৌর্য্য ব্যানার্জি এলাকার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নাগরিক পরিকাঠামো নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, বসিরহাট দক্ষিণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান এবং তাদের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিভাগ কনভেনার সন্দীপ ব্যানার্জি, মন্ডল ২ সভাপতি পলাশ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্যেও উঠে আসে দলীয় ঐক্য, সংগঠন মজবুত করা এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান। সংবর্ধনা সভার পর প্রার্থী কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন। সব মিলিয়ে এই কর্মসূচি বসিরহাট দক্ষিণে বিজেপির নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
'ভোট যুদ্ধে বোল্ড আউট হবেন রেখা পাত্র' বললেন হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার
বসিরহাট : "ভোট যুদ্ধে বোল্ড আউট হবেন রেখা পাত্র" হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ক্রিকেট খেলা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন হিমলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। প্রসঙ্গতঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই ছবি ভাইরাল হয় বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই ক্রিকেট খেলা প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের কালীবাড়িতে একটি কর্মীসভায় এসে মুখ খুললেন হিঙ্গলগঞ্জের তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার। তিনি বলেন, "এটা নির্বাচনের যুদ্ধ। উনি ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নামলে সেখানেও তিনি বোল্ড আউট হবেন।" পাশাপাশি তিনি এও বলেন, "এই কর্মীসভার মধ্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানদের নির্বাচনী দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হলো। কিভাবে তারা মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। পাশাপাশি কিভাবে দলকে জেতাবেন সেটা তাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়।" অপরদিকে দু'দিন রেখা পাত্রের বিরুদ্ধে সরব হন তার দলের নেতারাই। তাকে প্রার্থী হিসেবে নাপসন্দ হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, "ওটা ওদের দলীয় ব্যাপার। তবে বিজেপির মধ্যে এই ধরনের কোন্দল লেগেই রয়েছে। তারা উন্নয়ন নিয়ে ভাবেনা।" এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দীম লিটন, হিঙ্গলগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল ও হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শহীদুল্লাহ্ গাজী সহ একধিক দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।
৪৭তম অল ইন্ডিয়া মেজর পোর্ট হকি চ্যাম্পিয়নশিপ ২০২৬, কলকাতায় শুরু
*খেলা*
নিজস্ব প্রতিনিধি: ৪৭তম অল ইন্ডিয়া মেজর পোর্ট হকি চ্যাম্পিয়নশিপ ২০২৬ মঙ্গলবার কলকাতার SAI কলকাতা হকি গ্রাউন্ডে সূচনা হলো। খেলা চলবে ২৭ মার্চ পর্যন্ত।

এই টুর্নামেন্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রথেন্দ্র রমন, সেক্রেটারি চন্দন চ্যাটার্জি, চিফ ইঞ্জিনিয়ার সান্তনু মিত্র,  প্রতীপ লালা এবং ডা. দীপক দত্ত প্রমুখ।

২৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রধান বন্দর থেকে ৬ টি উল্লেখযোগ্য দল অংশ নিচ্ছে— SMP কলকাতা, MBPA মুম্বাই, PPA প্যারাদীপ, CHPA চেন্নাই, VOC তুতিকোরিন এবং VPA বিশাখাপত্তনম—যারা সেরা সম্মানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
প্রচারের মাঝেই ফুটবল খেলায় মাতলেন সন্দেশখালির বিজেপি প্রার্থী
বসিরহাট : বিধানসভা নির্বাচনের প্রচারের ব্যস্ততার মাঝেই এক অন্যরকম ছবির সাক্ষী থাকল বসিরহাটের সন্দেশখালি এলাকা। বিজেপি প্রার্থী সনৎ সর্দার প্রচারে বেরিয়ে আচমকাই এলাকার শিশুদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন, যা মুহূর্তেই স্থানীয় মানুষের নজর কেড়ে নেয়। ঘটনাটি সন্দেশখালির রাজবাড়ী এলাকার। জানা গিয়েছে, প্রচারের কর্মসূচি চলাকালীন সনৎ সর্দার দেখতে পান একদল শিশু মাঠে ফুটবল খেলছে। কিছুক্ষণের মধ্যেই তিনি তাদের সঙ্গে যোগ দেন এবং শুরু হয় জমজমাট ফুটবল খেলা। বল জাগলিং, ড্রিবলিং থেকে শুরু করে পায়ে পায়ে বল নিয়ন্ত্রণ। সবকিছুতেই তার দক্ষতা দেখে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে ঘিরে দাঁড়িয়ে সেই খেলা উপভোগ করেন। স্থানীয়দের মতে, প্রার্থীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। রাজনীতির বাইরে এমন মানবিক ও সহজাত মুহূর্ত মানুষের সঙ্গে প্রার্থীর দূরত্ব কমাতে সাহায্য করে বলেও মত অনেকের। এই বিষয়ে সনৎ সর্দার জানান, ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা এবং ছোটবেলা থেকেই তিনি এই খেলায় অভ্যস্ত। এই মাটিতেই খেলাধুলা করে বড় হয়েছেন তিনি। বর্তমানে শিক্ষকতার পেশায় যুক্ত থাকায় নিয়মিত খেলার সুযোগ হয় না, তবে সুযোগ পেলেই তিনি মাঠে নামতে ভালোবাসেন। প্রচারের ফাঁকেই তাই শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নেন বলে জানান তিনি।
নির্বাচনের আবহে এমন হাল্কা ও মানবিক মুহূর্ত এলাকায় এক আলাদা পরিবেশ তৈরি করেছে। রাজনৈতিক প্রচারের কড়া আবহের মধ্যেও এই দৃশ্য কিছুটা স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, March 24, 2026)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন।

প্রতিকার :- ১০ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন, তাদের ভালোবাসা ও আদর দিন, এর ফলে প্রেমের জীবনে সন্তুষ্টি পাবেন।

বৃষভ রাশিফল (Tuesday, March 24, 2026)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে। এই পরিমান ব্যাবসায়ীদের এইদিনে প্রবৃত্তি গুলিতে নজর রাখা প্রয়োজন ,সে আপনার ক্ষতি করতে পারে। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য।

প্রতিকার :- বাড়ি এবং কর্মস্থলে মঙ্গল যন্ত্র স্থাপন করলে চাকরি ও ব্যবসার জন্য শুভ হবে।

মিথুন রাশিফল (Tuesday, March 24, 2026)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। তোমার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষনী দক্ষতা লক্ষিত হবে। এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে।

প্রতিকার :- একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা বহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রসস্থ করবে।

কর্কট রাশিফল (Tuesday, March 24, 2026)

পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকীত্বের অনুভূতি কাটিয়ে উঠুন। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথাব্যাথা অনুভব করেন। তবে, আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না, যা সঠিক নয়। এটি করলে ঝামেলা বাড়বে কেবল। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। আজ একটি দেবদূত মত আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন।

প্রতিকার :- চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো তামা পকেটে রাখুন।

সিংহ রাশিফল (Tuesday, March 24, 2026)

স্বাস্হ্যের যত্ন প্রয়োজন। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্খা প্রকাশ করার সঠিক সময়। তাঁরা আপনাকে পূর্ণ সহায়তা করবেন। আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। আজ, আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন।

প্রতিকার :- ৯ বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান, এর ফলে আপনি ভালো স্বাস্থ লাভ করবেন।

কন্যা রাশিফল (Tuesday, March 24, 2026)

ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।

তুলা রাশিফল (Tuesday, March 24, 2026)

আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। সামাজিক অন্তরায় পার করতে অক্ষম। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজকে আপনি আপনার কোনো কাছের আত্বিয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার উনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তিত হবে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, March 24, 2026)

আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। প্রেমে অপ্রত্যাশিত মোড়। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।

প্রতিকার :- একটি কালো ঘোড়ার খুরের তৈরি রিং পড়লে আপনার স্বাস্থ্যের ওপর তার হলো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Tuesday, March 24, 2026)

উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হোন। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। আজ, আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- রুপার চুড়ি বা কড়া পরলে আপনার প্রেম জীবন স্মরণীয় হয়ে থাকবে।

মকর রাশিফল (Tuesday, March 24, 2026)

আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আজ গভীর ভাবপূর্ণ ভালবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- ব্রোঞ্জ দান করলে বুধের সুপ্রভাব বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Tuesday, March 24, 2026)

এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযু্ক্ত যেহেতু আপনার মানসির চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প। ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। নিজের চেহারা এবং ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।

প্রতিকার :- মাংস, মদ, হিংসা, অন্যকে কষ্ট দেওয়া, নিন্দা এইসব ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য শুভ হবে।

মীন রাশিফল (Tuesday, March 24, 2026)

আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন, কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভাল স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্হ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। ফেলে রাখা কজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাঁদের কোন ভাবে আঘাত করবেন না।

(Courtesy-AstroSage)
প্রচার নোয়াপাড়া বিধানসভা
উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি আজ মন্দিরে পুজো দিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন।শাসক দল তার ব্যানার ছেঁড়া ও  বীজপুর বিজেপির প্রার্থী পুজো দিতে গেলে মন্দিরে তালা বন্ধ সব মিলিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন ,"করে বিনাস কালে বুদ্ধি নাশ এর জবাব নিশ্চয়ই পাবে।" ছবি: প্রবীর রায়