চোরবাগান কান্ডে কর্মরত বিচারপতি নয়, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের পরামর্শ হাইকোর্টের
*#Kolkata #ChorbaganTragedy #CalcuttaHighCourt #BreakingNews*
![]()
*কলকাতা:* পুজোর মাঝে কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে কমিশন গঠন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
*কি হয়েছিল?*
গত শনিবার, সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের চাপে ভেঙে পড়ে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের গেট। উৎসবের আবহেই বিষাদ নেমে আসে শহরে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। এই মর্মান্তিক ঘটনা কলকাতার বুকে গভীর ক্ষত রেখে গিয়েছে।
*মুখ্যমন্ত্রীর ঘোষণা ও মুখ্যসচিবের চিঠি*
কার গাফিলতিতে এই প্রাণহানি, তা খতিয়ে দেখতে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো মুখ্যসচিব মনোজ আগরওয়াল সোমবার প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। পাশাপাশি ঘটনা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।
*হাইকোর্ট কি বলল?*
মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানান, *"সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয়।"*
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বর্তমানে হাইকোর্টে বিচারপতির সংখ্যা পর্যাপ্ত না থাকায় কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। তবে রাজ্য সরকার চাইলে নিজেদের পছন্দমতো একজন *অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে* তদন্ত কমিশন গঠন করতে পারে।


*ব্যারাকপুর:* কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। যাতে কোথাও কোনও অঘটন না ঘটে, তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে জেলায় জেলায়।তারই অঙ্গ হিসেবে আজ ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
*ছবি:প্রবীর রায়।*
বসিরহাট : সারা বছর সরকারি পরিষেবা সচল রাখতে ব্যস্ত থাকেন তারা। তারই ফাঁকে নিজেদের অফিস সামলে জমানো অর্থে দুর্গাপুজোর আয়োজন করেছেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্যোগে বসিরহাট বোটঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় বছরে পদার্পণ করল ঐক্যতান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুর্গোৎসব। মূলত মহিলা পরিচালিত এই পুজো শুধু উৎসবের আনন্দেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। বছরভর সরকারি পরিষেবা সচল রাখতে ব্যস্ত থাকার কারণে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালনের সুযোগ খুব একটা পান না সরকারি কর্মচারীরা। সেই আক্ষেপ থেকেই অভিনব উদ্যোগ নেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। নিজেদের জমানো অর্থেই শুরু করেন এই দুর্গোৎসব। দেখতে দেখতে দ্বিতীয় বছরে পা রেখেছে তাদের এই উদ্যোগ।
বসিরহাট : টাকি পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে দুর্গাপুজোর আনন্দ থেকে যাতে পর্যটকদের বঞ্চিত হতে না হয়, সেই ভাবনা থেকেই অভিনব উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ। ইছামতি নদীর তীরে দুর্গাপুজোর আয়োজন করলো দিভিরা রিভার রিট্রিট টাকি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদীর পাড়ে এই পুজোয় একদিকে যেমন মিলবে নদীর নৈসর্গিক পরিবেশ, তেমনই উপভোগ করা যাবে দুর্গোৎসবের চেনা আবহ। পর্যটন কেন্দ্র হিসেবে বসিরহাটের টাকি ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে পুজোর সময় বহু মানুষ টাকিতে বেড়াতে আসেন। কিন্তু বেড়াতে এসে কোথায় অঞ্জলি দেবেন, কোথায় সন্ধিপুজো দেখবেন কিংবা কোথায় ভোগ খাবেন, তা নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাদের। ভ্রমণের আনন্দে অনেকেই মিস করেন পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানও। পর্যটকদের এই সমস্যার কথা মাথায় রেখেই হোটেলের মধ্যেই দুর্গাপুজোর আয়োজন করেছেন কর্তৃপক্ষ।
ছবি:সৌমাভ মণ্ডল।
- *অষ্টমী তিথি শুরু:* রবিবার, 18 অক্টোবর, ভোর *5:52 AM*
Oct 20 2026, 15:18
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k