কলকাতার চোরবাগানের দুর্ঘটনার পর কড়া প্রশাসন, বারাকপুরে দুর্গা প্রতিমা বিসর্জনে জারি হল নতুন নিয়ম
*ব্যারাকপুর:* কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। যাতে কোথাও কোনও অঘটন না ঘটে, তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে জেলায় জেলায়।তারই অঙ্গ হিসেবে আজ ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
এদিন নদীর ঘাট গুলো পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, বারাকপুরের পুলিশ কমিশনার, জেলাশাসক (DM), মহকুমা শাসক (SDO) সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা গেছে, এই ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাটে দশমীর দিন প্রতিবছর প্রায় ১০০টি প্রতিমা বিসর্জন হয়। ভিড় সামলাতে এবার বেশ কিছু অতিরিক্ত নিয়ম চালু করছে প্রশাসন।
*এবার কী কী নতুন নিয়ম?*
- এবার থেকে বিসর্জনের শোভাযাত্রার সঙ্গে আসা সাধারণ মানুষকে ঘাট পর্যন্ত যেতে দেওয়া হবে না। আগেই তাদের আটকে দেওয়া হবে।
- প্রতিমা বিসর্জনের মূল কাজটি করবেন সরকারি ভাবে নিযুক্ত প্রশিক্ষিত কর্মীরাই।
- ঘাট চত্বরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং বাড়তি পুলিশ মোতায়েন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিসর্জন নির্বিঘ্নে এবং নিরাপদে সম্পন্ন করাই এবার প্রধান লক্ষ্য।![]()
*ছবি:প্রবীর রায়।*

*ব্যারাকপুর:* কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। যাতে কোথাও কোনও অঘটন না ঘটে, তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে জেলায় জেলায়।তারই অঙ্গ হিসেবে আজ ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
*ছবি:প্রবীর রায়।*

বসিরহাট : সারা বছর সরকারি পরিষেবা সচল রাখতে ব্যস্ত থাকেন তারা। তারই ফাঁকে নিজেদের অফিস সামলে জমানো অর্থে দুর্গাপুজোর আয়োজন করেছেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্যোগে বসিরহাট বোটঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় বছরে পদার্পণ করল ঐক্যতান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুর্গোৎসব। মূলত মহিলা পরিচালিত এই পুজো শুধু উৎসবের আনন্দেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। বছরভর সরকারি পরিষেবা সচল রাখতে ব্যস্ত থাকার কারণে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব পালনের সুযোগ খুব একটা পান না সরকারি কর্মচারীরা। সেই আক্ষেপ থেকেই অভিনব উদ্যোগ নেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। নিজেদের জমানো অর্থেই শুরু করেন এই দুর্গোৎসব। দেখতে দেখতে দ্বিতীয় বছরে পা রেখেছে তাদের এই উদ্যোগ।
বসিরহাট : টাকি পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে দুর্গাপুজোর আনন্দ থেকে যাতে পর্যটকদের বঞ্চিত হতে না হয়, সেই ভাবনা থেকেই অভিনব উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ। ইছামতি নদীর তীরে দুর্গাপুজোর আয়োজন করলো দিভিরা রিভার রিট্রিট টাকি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি নদীর পাড়ে এই পুজোয় একদিকে যেমন মিলবে নদীর নৈসর্গিক পরিবেশ, তেমনই উপভোগ করা যাবে দুর্গোৎসবের চেনা আবহ। পর্যটন কেন্দ্র হিসেবে বসিরহাটের টাকি ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে পুজোর সময় বহু মানুষ টাকিতে বেড়াতে আসেন। কিন্তু বেড়াতে এসে কোথায় অঞ্জলি দেবেন, কোথায় সন্ধিপুজো দেখবেন কিংবা কোথায় ভোগ খাবেন, তা নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাদের। ভ্রমণের আনন্দে অনেকেই মিস করেন পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানও। পর্যটকদের এই সমস্যার কথা মাথায় রেখেই হোটেলের মধ্যেই দুর্গাপুজোর আয়োজন করেছেন কর্তৃপক্ষ।
ছবি:সৌমাভ মণ্ডল।
- *অষ্টমী তিথি শুরু:* রবিবার, 18 অক্টোবর, ভোর *5:52 AM*
Oct 20 2026, 15:14
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k