বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের ৭৯ তম বর্ষের শুভ সূচনা*
*নিজস্ব সংবাদদাতা, বেলগাছিয়া:* উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এবার ৭৯ তম বর্ষে পদার্পণ করল।
শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী সর্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজ্য শ্রীমৎ স্বামী মধুরূপানন্দ সরস্বতী মহারাজ, অধ্যক্ষ, শ্রী শ্রী নিগমানন্দ সদ্গুরু সেবাশ্রম এবং স্থানীয় বিধায়ক অতীন ঘোষ ও রীতেশ তিওয়ারি।
স্থানীয় বাসিন্দা, পুজো উদ্যোক্তা এবং বহু দর্শকের সমাগমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এবছর ৭৯ তম বর্ষে তাদের পুজোয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন থাকছে। মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক।
পুজো কমিটির সদস্যরা জানান, দীর্ঘ ৭৯ বছর ধরে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এলাকার মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে। এবারও সকলকে নিয়ে সুষ্ঠুভাবে পুজো আয়োজনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।![]()
*ছবি:সঞ্জয় হাজরা।*

*নিজস্ব সংবাদদাতা, বেলগাছিয়া:* উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এবার ৭৯ তম বর্ষে পদার্পণ করল।

*পরিক্রমার রুটে যা থাকছে:*
*পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা:*
*ছবি:সঞ্জয় হাজরা।*
বসিরহাট : সালটা ১৫৮০, হয়তো সেই সময় সবেমাত্র ভারতবর্ষে পদার্পণ হয়েছে ব্রিটিশদের। এই সালেই হুগলির আকনা গ্রামের ঘোষ বংশের সপ্তদশ বংশধর সদানন্দ ঘোষ বৈবাহিক সূত্রে আবদ্ধ হন বসিরহাটের ট্যাঁটরা নিবাসী রায়চৌধুরী বাড়ির কন্যার সঙ্গে। ১৭০০ খ্রিস্টাব্দে যখন জোব চার্ণকের কলকাতা ছিল ক্যালকাটা, যার বয়স ছিল মাত্র ১০বছর, বসিরহাটের শিকড়া কুলিনগ্রামে সেই সালেই গোল পাতায় ছাওয়া মাটির আটচালায় দেবী দুর্গার আরাধনা শুরু করেন ঘোষ বংশেরই বংশধর দেবিদাস ঘোষ। পরবর্তীতে ১৮১০ থেকে ১৮২০ খ্রিস্টাব্দের মধ্যে কালীপ্রসাদ ঘোষ পাঁচ খিলান যুক্ত পাকা দুর্গা দালান নির্মাণ করেন, তারপর থেকে সেই দুর্গাদালানেই দেবী দুর্গার আরাধনা হয়ে যাচ্ছে। ১৮৬৩ খ্রিস্টাব্দ এই ঘোষ বংশেই পিতা আনন্দমোহন ঘোষ ও মাতা হেমাঙ্গিনী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন রাখালদাস ঘোষ, যিনি পরবর্তীতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র ও স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ হিসেবে পরিচিত হন। ইতিহাস ঘাটলে জানা যায়, বালক রাখাল দুর্গাদালানের দেবী দুর্গার রূপ দেখে ধ্যানস্থ হতেন। অনতিদূরে বোধন তলায় সহপাঠীদের সঙ্গে তিনি মেতে উঠতেন পূজা পূজা খেলায় এবং বোধনতলার চারপাশে ঘুরে ঘুরে তিনি শ্যামাসংগীত গাইতেন। পরবর্তীকালে শিকড়া কুলিন গ্রামে এসে বোধন তলায় মাতা হেমাঙ্গিনী দেবীকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়েছিলেন। পরবর্তী।কালে ১৯৫৯ খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দের পূণ্য জন্মভূমিতে প্রতিষ্ঠিত হয় শিকড়া কুলিন গ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশন।
ছবি:সৌমাভ মণ্ডল।
বসিরহাট : কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। দক্ষিণ ভারতের একটি রাজ্য থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের বিরুদ্ধে বসিরহাট ও পার্শ্ববর্তী একাধিক থানায় তার বিরুদ্ধে খুন এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে স্বপন দাস, রামকৃষ্ণ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল নামে আরও তিনজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে দুটি দেশি বন্দুক, একটি ৭ এমএম পিস্তল এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। পুজোর প্রাক্কালে এই গ্রেফতারি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বসিরহাট থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও বসিরহাট থানার আইসি মহম্মদ ফিরোজ আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বসিরহাট : বসিরহাট শহরের ৯নং ওয়ার্ডে শোনপুকুর সংলগ্ন জাস্ট পিৎজা় ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁয় চালু হলো দম বিরিয়ানি। ফুড কালারের বদলে আসল জাফরান ব্যবহার করে বিরিয়ানির স্বাদ ও গন্ধে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছে এই রেস্তোরাঁ। হায়দ্রাবাদী রীতিতে তৈরি এই বিরিয়ানিতে ব্যবহার করা হচ্ছে কেশর, খোয়া ক্ষীর, কাজু ও জায়ত্রী-জায়ফল সহ বিভিন্ন উপকরণ। ফলে বিরিয়ানি প্রেমীদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে এই পদ। বিরিয়ানি একসময় ভিন রাজ্যের খাবার হিসাবে পরিচিত থাকলেও বাঙালির খাদ্যতালিকায় এখন তার বিশেষ জায়গা রয়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে বিরিয়ানির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু বসিরহাট শহরে পছন্দমতো বিরিয়ানির সন্ধানে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় খাদ্যরসিকদের। সেই চাহিদার কথা মাথায় রেখেই নতুন করে দম বিরিয়ানি পরিবেশন শুরু করেছে জাস্ট পিৎজা় ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ।
Oct 17 2026, 08:55
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k