পুরভোটের আগে স্বস্তিতে রাজ্য নির্বাচনকমিশনসংরক্ষিত ইভিএমের তথ্য মোছায় অনুমতি হাইকোর্টের

*কলকাতা:* আসন্ন পুরভোটের আগে ইভিএম জট কাটল। গত পুরভোটের সংরক্ষিত ইভিএমের তথ্য মুছে ফেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে এর মধ্যে ব্যতিক্রম থাকছে কলকাতা পুরসভার ৩ টি ওয়ার্ড এবং কাঁথি পুরসভা। ওই কয়েকটি জায়গার ইভিএমের তথ্য এখনই মোছা যাবে না বলে জানিয়েছে আদালত।বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওমনারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে জানানো হয়, আসন্ন নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যের একাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। কিন্তু আগের পুরভোট নিয়ে মামলা চলার কারণে বহু ইভিএম সংরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। আদালতের নির্দেশ ছাড়া সেগুলির তথ্য মুছে ব্যবহার করা যাচ্ছে না। ফলে হাতে পর্যাপ্ত ইভিএম নেই। সংরক্ষিত ইভিএমগুলি ফেরত না পেলে ভোট পরিচালনায় বড় সমস্যা হবে।

সেই আর্জির শুনানিতেই হাইকোর্ট জানায়, কলকাতার তিনটি ওয়ার্ড ও কাঁথি পুরসভা সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন, তাই ওই ইভিএমগুলি সংরক্ষিত রাখতে হবে। বাকি সমস্ত সংরক্ষিত ইভিএমের তথ্য মুছে তা নতুন ভোটে ব্যবহার করা যাবে।

বর্তমানে রাজ্যের ১২টি জেলার অন্তত ১৫টি পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। প্রশাসক দিয়েই চলছে নাগরিক পরিষেবা।
এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি হাওড়া পুরসভায়। সেখানে গত ১৩ বছর ধরে কোনও ভোট হয়নি। শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রশাসকের হাতেই রয়েছে হাওড়া।

রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া পুরভোট দ্রুত শেষ করার পক্ষে কড়া বার্তা দিয়েছিলেন বলে সূত্রের দাবি। সেই মতোই এখন প্রস্তুতি শুরু করেছে কমিশন। হাইকোর্টের এই নির্দেশের পর সেই প্রস্তুতি আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।
হিন্দু উত্তরাধিকার আইনই শেষ কথা, প্রথাগত জ্যেষ্ঠাধিকার নয়: মনকিয়ারি এস্টেট মামলায় রায়  হাইকোর্টের

*কলকাতা* : উত্তরাধিকার আইন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন চালু হওয়ার পর মনকিয়ারি এস্টেটের মতো সম্পত্তিতে প্রচলিত জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারের প্রথাগত নিয়ম আর টিকবে না। প্রথাগত আইন বাতিল হয়ে গেছে।

পুরুলিয়ার মনকিয়ারি এস্টেটের সম্পত্তি নিয়ে মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি সুগত মজুমদার। প্রথম আপিল আদালতের রায় খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ওই আদালত বাদীকে ওই এস্টেটের আট আনা বা অর্ধেক সম্পত্তির অধিকারী বলে স্বীকৃতি দিয়েছিল।

*মামলাটি কী ছিল?*

পুরুলিয়ার মনকিয়ারি এস্টেটের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। বাদীর দাবি ছিল, ওই এস্টেটে প্রচলিত প্রথা অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি অর্ধেক সম্পত্তির অধিকারী। নিম্ন আদালত বা ট্রায়াল কোর্ট তাঁর মামলা খারিজ করে দেয়।

কিন্তু ২০০৬ সালের ৫ অগস্ট পুরুলিয়ার অতিরিক্ত জেলা জজ, প্রথম আদালত ট্রায়াল কোর্টের রায় উল্টে দিয়ে বাদীর দাবি মেনে নেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বিতীয় আপিল করেন বিবাদী উদ্ধব সিং বাবু ও অন্যরা।

*হাইকোর্ট কী বলল?*

দ্বিতীয় আপিল মঞ্জুর করে বিচারপতি মজুমদার বলেন, প্রথম আপিল আদালত হিন্দু উত্তরাধিকার আইনের ৪ নম্বর ধারা সম্পূর্ণ উপেক্ষা করেছে। এই ধারা অনুযায়ী, এই আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনও প্রথা বা রীতি আর কার্যকর থাকবে না। আইনই প্রথার ওপর প্রাধান্য পাবে।

রায়ে নিম্ন আদালতের কড়া সমালোচনা করে হাইকোর্ট বলে, "প্রথম আপিল আদালত রায় লেখার চেয়ে সামাজিক ইতিহাস রচনায় বেশি উৎসাহী ছিল।" মনকিয়ারি এস্টেটের সামাজিক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করলেও, প্রযোজ্য আইনটাই দেখেনি আদালত।

*চূড়ান্ত নির্দেশ:*

১. উদ্ধব সিং বাবুর করা দ্বিতীয় আপিল মঞ্জুর করা হল।
২. পুরুলিয়ার অতিরিক্ত জেলা জজের ২০০৬ সালের ৫ অগস্টের রায় খারিজ করা হল।
৩. ট্রায়াল কোর্টের মামলা খারিজের সিদ্ধান্তই বহাল থাকল।
৪. বাদীকে বিবাদীদের ৫০ হাজার টাকা মামলার খরচ দিতে নির্দেশ দিয়েছে আদালত।
পুজোর মুখে বড় ধাক্কা প্রাক্তন বিধায়ক সোহমের, আগাম জামিন খারিজ হাইকোর্টে

*কলকাতা:* পুজোর মুখে আইনি বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। আর্থিক প্রতারণার মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে ওই মামলায় তাঁকে গ্রেফতার করতে আর কোনও আইনি বাধা রইল না।

অভিযোগকারী ব্যবসায়ী তরুণ দাসের দাবি, ২০১৮ সালে ‘তৃণা ফিল্মস’ নামক একটি প্রযোজনা সংস্থার হয়ে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল সোহমের। সেই বাবদ তিনি ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নিয়েও তিনি ওই ছবিতে অভিনয় করেননি। পরে টাকা ফেরত চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোহম।

রাজ্যে পালাবদলের পর থেকেই সোহমের বিরুদ্ধে একাধিক আর্থিক অভিযোগ সামনে আসছে বলে সূত্রের খবর। অন্য একটি অভিযোগে কৌশিক কর্মকার নামে এক ব্যক্তির দাবি, সোহম এন্টারটেনমেন্টের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন। ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামে একটি ছবিতে সোহম অভিনয় করবেন, এই শর্তেই ওই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত হয়নি এবং সোহমও অভিনয় করেননি। টাকা ফেরত চাইতে গেলে বিধায়ক পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

তবে সমস্ত অভিযোগই এখন তদন্তসাপেক্ষ। হাইকোর্ট আগাম জামিন খারিজ করলেও মূল মামলার বিচার এখনও বাকি।
প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২ টোটো যাত্রী, আহত ২, চাঞ্চল্য বসিরহাটে

*বসিরহাট, উত্তর ২৪ পরগনা:* ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই টোটো যাত্রীর। গুরুতর আহত আরও দু'জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বয়ারমারী এলাকায়।

*ঠিক কী ঘটেছিল?*

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধায়কের ওই গাড়িটি ব্যক্তিগত কাজে কলকাতার দিকে যাচ্ছিল। গাড়িতে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো নিজে ছিলেন না, চালক একাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন। বয়ারমারীর কাছে একটি টোটোকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই টোটোতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন আরও দু'জন।

*মৃত ও আহতদের পরিচয়*

পুলিশ সূত্রে জানা গেছে, হতাহত চারজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায়। তারা টোটো করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। মৃতদেহ দুটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত দু'জনকে প্রথমে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

*তদন্তে পুলিশ*

ঘটনার পরই ঘাতক গাড়িটিকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িটি সত্যিই বিধায়কের কি না এবং চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে বয়ারমারী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায়শই বেপরোয়া গতিতে গাড়ি চলে। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা।

এ বিষয়ে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

ছবি: সৌমাভ মণ্ডল।
যশোর রোডে বইয়ের স্টল বিতর্ক, পুলিশের কাছে ২৪ ঘণ্টায় রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা: নৈহাটি, বনগাঁ এবং যশোর রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় পুজোর সময় সিপিএমের অস্থায়ী বইয়ের স্টল বসাতে পুলিশ বাধা দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল, সেই মামলায় বুধবার কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ পুলিশকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে, পুজোর ক'দিন যশোর রোডে কারা কারা অস্থায়ী স্টল বসানোর অনুমতি পেয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা পুলিশকে লিখিতভাবে জানাতে হবে।

শুনানির সময় আদালতের পর্যবেক্ষণ, "বেলুন-বন্দুকের স্টল বসতে পারলে বইয়ের স্টল বসবে না কেন?" বাছাই করে অনুমতি দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালতের পর্যবেক্ষণে ,'পিক অ্যান্ড চুজ' নীতি চলছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

মামলাকারীদের দাবি, গত আড়াই দশক ধরে ওই এলাকায় দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টল চলে আসছে। এবার পুলিশ অনুমতি দেয়নি। উল্টে অন্য একটি সংগঠনকে একই জায়গায় অস্থায়ী কাঠামো তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই আদালতে যায় সিপিএম।

এর আগে সোমবার আদালত মন্তব্য করেছিল, দুর্গাপুজোয় অনুমতি না মিললে কালীপুজোর সময় স্টল করা যেতে পারে কি না, তা ভেবে দেখা হোক। ওই প্রস্তাবে মামলাকারীদের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। মঙ্গলবার দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বুধবার ফের শুনানি হয়। সেখানেই এই রিপোর্ট তলবের নির্দেশ।প্রসঙ্গত, শারদোৎসবের নাম নিয়ে বিতর্কের আবহে একাধিক জায়গায় বামেদের বইয়ের স্টল নিয়ে টানাপোড়েন চলছে বলে অভিযোগ উঠেছে।
লড়েও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে ২-৩*

নিজস্ব প্রতিনিধি: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে দুরন্ত লড়াই করেও জয় অধরা রইল ইস্টবেঙ্গলের। কলকাতার যুবভারতীতে ইরাকের আল শোর্তার কাছে ২-৩ গোলে হার মানল আন্তোনিও লোপেজ হাবাসের দল।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় লাল-হলুদ। ৮ মিনিটে হার্দিক ভাটের বাড়ানো বল ধরে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ডেভিড লালহানসাঙ্গা। ইরাকের বিশ্বকাপ খেলা গোলরক্ষক জালাল হাসানও আটকাতে ব্যর্থ হন। ১৪ মিনিটে কর্নার থেকে হেডে সমতা ফেরান আহমেদ ইয়াহা।

প্রথমার্ধে দাপট দেখায় ইস্টবেঙ্গল। ৪০ মিনিটে ফের এগিয়ে যায় তারা। রামিরেজের ফ্রি-কিক জালাল ফেরালে রশিদের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেভিড। বিরতিতে ২-১ এ এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ৪৩ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন ডেভিড।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সাত বিদেশি নিয়ে খেলতে আসা আল শোর্তা। ৫১ মিনিটে সমতা ফেরান হুসেল আল সায়েদি। ৫৩ মিনিটে কর্নার থেকে জয়সূচক গোলটি করেন কিংসলে কুকু। শেষ দিকে ডেভিড ও রশিদ সহজ সুযোগ নষ্ট করায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে। ছ বি:সঞ্জয় হাজরা।
17 एवं 24 अक्टूबर को मतदाता सूची मे नाम जुड़वाने हेतु विशेष अभियान

सभी मतदेय स्थलों पर उपस्थित रहेंगे बीएलओ*

Sb न्यूज़ ब्यूरो रितेश मिश्रा
हरदोई अपर जिलाधिकारी वि0रा0/उप जिला निर्वाचन अधिकारी दीपाली भार्गव ने बताया है, कि भारत निर्वाचन आयोग के निर्देशों के क्रम में अर्हता तिथि 01.10.2026 के आधार पर विधानसभा निर्वाचन क्षेत्रों की निर्वाचक नामावलियों का अन्तिम प्रकाशन दिनांक 10.04.2026 को किया गया है। अन्तिम प्रकाशित मतदाता सूची के अनुसार जनपद हरदोई में मतदाताओं की कुल संख्या 2622725 है जिसमें 1439518 पुरुष मतदाता, 1183161 महिला मतदाता एवं 46 अन्य मतदाता है।
उन्होंने सूचित किया है कि मा० आयोग के निर्देशों के क्रम में दिनांक 17.10.2026 (शनिवार), 24.10.2026 (शनिवार) को विशेष अभियान की तिथियां निर्धारित की गयी है। उक्त निर्देशों के क्रम में दिनांक 17.10.2026 (शनिवार), 24.10.2026 (शनिवार) को जनपद की समस्त विधानसभा में समस्त मतदेय स्थलों पर बी०एल०ओ० द्वारा प्रात 10.30 बजे से सायं 04.30 बजे तक उपस्थित रहेंगें उक्त कार्यक्रम में समस्त नगर पालिका परिषद, नगर पंचायत के पार्षदों एवं जनपद के समस्त ग्राम प्रधानों का सहयोग अपेक्षित है। विशेष अभियान तिथियों पर प्रत्येक मतदान केन्द्र पर एक हेल्प डेस्क की व्यवस्था की गयी है जो मतदाताओं को फार्म भरने में सहायता करेंगें साथ ही सभी प्रकार के फार्मों-67 एवं 8 इत्यादि की पर्याप्त संख्या में उपलब्ध रहेंगें। उक्त अभियान के दौरान मतदाताओं से अपील की जाती है कि वह अपना नाम मतदाता सूची में देख लें यदि मतदाता सूची में नाम सम्मिलित नही है तो नाम सम्मिलित किए जाने हेतु फार्म-6 अपने बी०एल०ओ० के पास जमा कर दें अथवा आयोग के आनलाइन पोर्टल https://voters-eci-gov-in  पर आनलाइन आवेदन भी कर सकते हैं।
इसके अतिरिक्त जनपद स्तर पर जिला निर्वाचन कार्यालय एवं तहसील स्तर पर तहसील कार्यालय में हेल्प डेस्क की भी स्थापना की गयी है, इसके अतिरिक्त वोटर हेल्प लाइन ऐप अथवा https://voters-eci-gov-in  के माध्यम से Book a Call With BLO Tab पर क्लिक करके भी अपने बी०एल०ओ० से सम्पर्क कर किसी भी प्रकार की समस्या का समाधान प्राप्त कर सकते है।
मिशन शक्ति के अंतर्गत कक्षा 12 की छात्रा बनी एक दिन की उपजिलाधिकारी सदर
‎‎ ‎ sb न्यूज़ ब्यूरो रितेश मिश्रा
हारदोई मिशन शक्ति 6.0 के अन्तर्गत वेणी माधव इण्टर कालेज  की कक्षा 12 की छात्रा दिव्यांशी वर्मा द्वारा प्रतीकात्मक रूप से एक दिन के लिए उपजिलाधिकारी सदर के दायित्वों का निर्वहन किया गया। छात्रा द्वारा सभी लेखपालों को निर्धारित समयावधि में आय, निवास आदि प्रमाण पत्र  जारी करने हेतु निर्देश दिए गया। .ग्राम पंचायत रावल से आए व्यक्तियों की सुनवाई कर उचित दिशा निर्देश भी दिए हैं। इस दौरान उपजिलाधिकारी सदर  गुलाब चन्द्र उपस्थित रहे।
রক্তদান করেই এজলাসে প্রধান বিচারপতি, হাইকোর্টে নজিরবিহীন দিন

*কলকাতা:* মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দেখা গেল এক নজিরবিহীন ছবি। রক্তদান করেই সরাসরি বিচারের কাজে বসল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের ক্লার্কদের সংগঠনের উদ্যোগে এদিন মেডিকেল সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কমান্ড হাসপাতালের সহযোগিতায় এই শিবিরে মোট ৫৩ জন রক্তদান করেন।

প্রথম রক্তদাতা ছিলেন স্বয়ং প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে। সেই সময় উপস্থিত ছিলেন কমান্ড হাসপাতালের জওয়ানরাও। প্রধান বিচারপতির পাশাপাশি রক্তদান করেন বিচারপতি ওম নারায়ণ রাই, অনুজ সিং, রিশাদ মেধোরা-সহ অন্যান্য আইনজীবী ও কর্মীরা। রক্তদানের পরই প্রধান বিচারপতি এজলাসে গিয়ে মামলার শুনানি শুরু করেন।
পুজোর ছুটিতেও খোলা হাইকোর্ট, জরুরি মামলার জন্য বসল বিশেষ বেঞ্চ - নজিরবিহীন সিদ্ধান্ত প্রধান বিচারপতির

*কলকাতা* : শারদোৎসবের আনন্দের মধ্যেও বিচারপ্রার্থীরা যাতে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য নজিরবিহীন পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। প্রতি বছর দুর্গাপুজোর দীর্ঘ ছুটিতে আদালত বন্ধ থাকলেও এবার ২০২৬ সালের পুজো ভ্যাকেশনেও হাইকোর্ট সচল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।

এই মর্মে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পুজোর ছুটি চলাকালীন জরুরি মামলার শুনানির জন্য বিশেষ ভ্যাকেশন বেঞ্চ গঠন করা হয়েছে। চারটি পর্যায়ে ভাগ করে বিচারপতিদের রোস্টারও প্রকাশ করা হয়েছে।

*উৎসবেও বসবে আদালত*

প্রথম পর্যায়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পঞ্চমী থেকে বিজয়া দশমীতে ডিভিশন ও সিঙ্গল বেঞ্চে মামলা শুনবেন প্রধান বিচারপতি নিজে, বিচারপতি রবীন্দ্র ঘুগে, বিচারপতি মহম্মদ শব্বর রশিদী, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি পার্থ প্রতিম রায় এবং বিচারপতি পার্থ সারথী সেন।

দ্বিতীয় পর্যায়ে ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একাদশী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বেঞ্চ সামলাবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি রবি কিষাণ কাপুর, বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য, বিচারপতি সন্দীপ কুমার দে-সহ অন্যান্য বিচারপতিরা।

তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার ছুটিতেও আদালত খোলা থাকবে। সেই সময় বিচারপতি কৌশিক চন্দ, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি সৌগত ভট্টাচার্য, বিচারপতি রাজা বসু চৌধুরী-সহ অন্যান্য বিচারপতিরা জরুরি মামলার শুনানি করবেন।

বিজ্ঞপ্তিতে দুটি বিষয় স্পষ্ট করা হয়েছে। এক, ভ্যাকেশন বেঞ্চে শুধুমাত্র অত্যন্ত জরুরি এবং নিয়মিত বেঞ্চের অনুমতি পাওয়া মামলাই শোনা হবে। দুই, নির্ধারিত দিনের বাইরে অতি জরুরি মামলা দায়ের করতে হলে সংশ্লিষ্ট বিচারপতির ব্যক্তিগত সচিবের সঙ্গে ফোন বা ইমেলে যোগাযোগ করতে হবে। সেই জন্য বিশেষ নম্বরও দেওয়া হয়েছে।

আইনজীবী মহলের একাংশের মতে, উৎসবের মরসুমে সাধারণ মানুষের আইনি সহায়তার কথা মাথায় রেখে প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত যুগান্তকারী ও ঐতিহাসিক।