আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিবজিওরের সম্পত্তি বিক্রি, তদন্তে ইডি - নির্দেশ হাইকোর্টের*

*কলকাতা* : চিটফান্ড সংস্থা ভিবজিওরের সম্পত্তি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমিটির হেফাজতে থাকা সম্পত্তি গোপনে বিক্রি ও হাতবদলের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দায়িত্ব দিল উচ্চ আদালত।

মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, যে সমস্ত সম্পত্তি এখনও বাজেয়াপ্ত করা হয়নি, সেগুলি অবিলম্বে সিজ করার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি কীভাবে এই সম্পত্তি বেহাত হল, তারও বিস্তারিত তদন্ত করবে ইডি।

এদিন শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস (ডিইও)-কে দিয়ে প্রাথমিক তদন্ত করানো হয়েছে। সেই প্রাইমা ফেসি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে একাধিক সম্পত্তি নিয়ম ভেঙে হাতবদল করা হয়েছে। শুধু উত্তরবঙ্গের ডুয়ার্সে প্রায় ৫৪ কোটি টাকার সম্পত্তিই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সম্পত্তিও একইভাবে হস্তান্তর করা হয়েছে বলে আদালতে স্বীকার করেন সরকারি আইনজীবী। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছে রাজ্য।

অন্যদিকে আমানতকারীদের আইনজীবী শুভাশীষ চক্রবর্তী ও অরিন্দম দাসের দাবি, আদালতের নিষেধাজ্ঞার ফাঁক গলে ভিন্ন নামের সংস্থার মাধ্যমে এই সম্পত্তিগুলির রেজিস্ট্রি ও বিক্রি চলছে। কমিটির নজরদারি এড়িয়ে কোটি কোটি টাকা তছরুপ করা হচ্ছে বলেও তাঁরা সওয়াল করেন।

আদালত আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেদিন রাজ্য সরকার, হাইকোর্টের গঠিত কমিটি এবং ইডি - তিন পক্ষকেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
পুজোয় জেলেই থাকতে হবে সুজিত বসুকে, জামিন খারিজ হাইকোর্টে

*কলকাতা* : দুর্গাপুজোয় এবার জেলের অন্দরেই থাকতে হচ্ছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ এই আবেদন খারিজ করে জানায়, বিস্তারিত রায় পরে আপলোড করা হবে।

বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সুজিত বসু। গত ১১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় প্রায় ১৫০ জনকে বেআইনিভাবে চাকরির সুপারিশ করেছিলেন তিনি। তাঁর নিয়ন্ত্রণে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল নগদ টাকা জমার হদিস মিলেছে বলেও দাবি কেন্দ্রীয় সংস্থার।

তদন্তকারীদের অনুমান, ব্যবসায়ী অয়ন শীলের কাছ থেকে পাওয়া নথির সূত্র ধরেই প্রায় ৬০টি পুরসভায় ৫ হাজার বেআইনি নিয়োগের তথ্য সামনে এসেছে।

এর আগে আগস্ট মাসে বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। জামিনের শুনানিতে সুজিত বসুর আইনজীবী জানান, ইডির দুটি চার্জশিটের একটিতেও তাঁর মক্কেলের নাম নেই। যদিও আদালতে সেই যুক্তি টেকেনি।

বহু বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রধান উদ্যোক্তা ছিলেন সুজিত বসু। এবারই প্রথমবার পুজোয় তিনি অনুপস্থিত থাকবেন।
যুবভারতীতে ইরাকি চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গল, ম্যাচের আগেই প্রস্তুতি তুঙ্গে
*খেলা*

*এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু*


*স্পোর্টস ডেস্ক,কলকাতা:* এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ঘরের মাঠে ইরাকের শক্তিশালী দল আল-শোর্তার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যায় এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
ম্যাচের আগে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনেই আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সেখানে দুই দলের কোচ ও অধিনায়করা সাংবাদিকদের মুখোমুখি হন। ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা, প্রতিপক্ষ সম্পর্কে ভাবনা এবং দলের প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা করেন তাঁরা।
সাংবাদিক সম্মেলনের পর নিজ নিজ কোচের অধীনে যুবভারতীতে অনুশীলন সারে দুই দল। শেষ মুহূর্তের রণকৌশল ঝালিয়ে নেয় লাল-হলুদ ব্রিগেড। ঘরের মাঠে জয় তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল।
*ছবি:সঞ্জয় হাজরা।*
শাসনে দুর্গাপুজো কমিটিকে সরকারি আর্থিক সাহায্য, ডেঙ্গি-ম্যালেরিয়া রোধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বার্তা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা : ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের বার্তা দেওয়ার পাশাপাশি দুর্গাপুজো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুজো কমিটিগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো। উত্তর ২৪ পরগণার বারাসাত মহকুমার শাসন থানা সংলগ্ন একটি কমিউনিটি হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শাসন থানা এলাকার মোট ৪১টি পুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভম বাজাজ, বারাসাত-২ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম ও শাসন থানার আইসি মহম্মদ আসিফ সানিরা। তাদের উপস্থিতিতে পুজো উদ্যোক্তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এ দিন পুজো কমিটিগুলিকে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়। পুজোর দিনগুলিতে মণ্ডপ ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমা জল সরিয়ে ফেলা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করার উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, দুর্গাপুজোর সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ, অতিরিক্ত শব্দে মাইক ও সাউন্ডবক্স না বাজানো এবং মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করা রুখতে কড়া নজরদারির বিষয়েও পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হয়। উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার বার্তাও দেওয়া হয়। রাজ্য সরকারের আর্থিক সহায়তার পাশাপাশি প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে পুজো কমিটিগুলিকে সামাজিক সচেতনতা ও নিরাপদে উৎসব পালনের বিষয়ে আরও দায়িত্বশীল করে তোলার চেষ্টা করা হয়।

ছবি:সৌমাভ মণ্ডল।
।। সংস্কারের অভাবে ধুঁকছে বাদুড়িয়ার একমাত্র পৌর কমিউনিটি হল, ৭ বছর ধরে বন্ধ ৬৪৮ আসনের প্রেক্ষাগৃহ ।।

বসিরহাট : বসিরহাটের বাদুড়িয়া পৌর এলাকার একমাত্র কমিউনিটি হলের বেহাল দশা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ৬৪৮ আসনবিশিষ্ট বাদুড়িয়া পৌর কমিউনিটি হল। স্থানীয়দের দাবি, ২০১৯ সালের পর থেকে বন্ধ হয়ে রয়েছে এই হল। একসময় রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সভা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে হলটি কার্যত ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ফলে বাদুড়িয়ার বাসিন্দাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য বেসরকারি অনুষ্ঠানবাড়ির উপর নির্ভর করতে হচ্ছে। এর জন্য তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বাদুড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভদ্বীপ সরখেলের কথায়, "ছোটবেলায় এই কমিউনিটি হলে বহু ম্যাজিক শো ও নাটক দেখেছেন তিনি। এই হলের সঙ্গে এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। নামমাত্র ভাড়ায় এখানে অনুষ্ঠান করা যেত। সুন্দর সাউন্ড সিস্টেম, আলো, পাখা-সহ বিভিন্ন সুযোগ-সুবিধাও ছিল। কিন্তু বর্তমানে সেই সবই অতীত।" স্থানীয়দের অভিযোগ, এখন প্রায় সমস্ত অনুষ্ঠানই বেসরকারি বিয়েবাড়িতে আয়োজন করতে হচ্ছে। তার জন্য খরচও অনেক বেশি। অতীতে বাদুড়িয়া পৌরসভা ও বিধায়ক, দু’পক্ষই তৃণমূলের হওয়া সত্ত্বেও ইচ্ছা থাকলে এই হলের সংস্কার করা সম্ভব ছিল। কিন্তু সেই সদিচ্ছা দেখা যায়নি। বাদুড়িয়া সংস্কৃতি মঞ্চের আহ্বায়ক গৌতম গুপ্ত জানান, ১৯৯৯ সালের ২ জুলাই তৎকালীন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্তের উপস্থিতিতে এই কমিউনিটি হলের উদ্বোধন হয়। পরবর্তীকালে হলটির সংস্কারের দাবিতে তাদের সংগঠনের তরফে পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য্যকে চিঠি দেওয়া হয়েছিল। সেই সময় সংস্কারের আশ্বাসও মিলেছিল। কিন্তু আজও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের। অন্যদিকে, বাদুড়িয়ার বিজেপি নেতা পলাশ সরকার এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী সরকার ও তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডকে দায়ী করেছেন। তার অভিযোগ, শোষণ ও তোষণের রাজনীতিতে ব্যস্ত থাকার কারণে বাদুড়িয়ার উন্নয়ন ব্যাহত হয়েছে। শুধু কমিউনিটি হল নয়, বিভিন্ন ক্ষেত্রেই দুর্নীতির চিহ্ন রয়ে গিয়েছে বলে দাবি তার। আগামী দিনে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলে বাদুড়িয়ার মানুষের জন্য আধুনিক ও উন্নত মানের কমিউনিটি হল গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানান তিনি। পলাশ সরকারের আরও অভিযোগ, ভুয়ো ডেকরেটর বিল তৈরি এবং কাউন্সিলরদের পকেট ভরানোর কারণেই কমিউনিটি হলের সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই কমিউনিটি হলের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠছে। এলাকার বাসিন্দাদের দাবি, রাজনৈতিক চাপানউতোরের ঊর্ধ্বে উঠে দ্রুত হলটি সংস্কার করে পুনরায় চালু করা হোক। তাতে যেমন বাদুড়িয়ার সাংস্কৃতিক চর্চা নতুন করে প্রাণ ফিরে পাবে, তেমনই সাধারণ মানুষ স্বল্প খরচে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন।
বৈধ নথি ছাড়া সীমান্ত পেরোনোর অভিযোগে ধৃত ফরাসি শরণার্থীকে জামিন হাই কোর্টের

*কলকাতা:* বৈধ নথি ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত পেরোনোর অভিযোগে ধৃত এক ফরাসি পাসপোর্টধারী শরণার্থীকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, তদন্ত শেষ হয়ে চার্জশিট জমা পড়ার পর আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) রকি ফ্রান্সিস ডি'কোস্তা নামে ওই ব্যক্তিকে জামিন দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইনের ২১ নম্বর ধারা এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ১২ নম্বর ধারায় মামলা রুজু হয়েছিল।

আদালত জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই। তিনি ফ্রান্সের বৈধ পাসপোর্ট এবং ফরাসি সরকারের দেওয়া শরণার্থী স্ট্যাটাসের নথি পেশ করেছেন।

পাশাপাশি আদালতের নজরে আনা হয়, ডি'কোস্তার মা ২০২২ সাল থেকে ভারতে চিকিৎসাধীন। আদালতের নির্দেশে জমা পড়া রিপোর্টে বলা হয়েছে, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে পাওয়া তাঁর মায়ের চিকিৎসার নথি আসল।

এই প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, "মূল বিষয়টি হল, ফ্রান্সের বৈধ নথি এবং ফরাসি প্রজাতন্ত্রের ইস্যু করা বৈধ পাসপোর্ট থাকা এক ব্যক্তি ভারত-বাংলাদেশ সীমান্ত পেরোনোর সময় বৈধ নথি না থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন।"
भारत के लोकतंत्र में 'CJP मॉडल' का आंदोलन अप्रासंगिक, पीछे विदेशी ताकतों की छाया !
अमित दास
भारत दुनिया का सबसे बड़ा लोकतंत्र है। इस लोकतंत्र की नींव कोई आयातित सिद्धांत नहीं है, इसकी नींव हजारों साल की सहिष्णुता, सह-अस्तित्व और संवैधानिक मूल्यों पर टिकी है। हाल के दिनों में देश के विभिन्न हिस्सों में Citizens for Justice and Peace या CJP के नाम पर जिस तरह के आंदोलन, प्रचार और न्याय व्यवस्था को प्रभावित करने की प्रवृत्ति देखी जा रही है, उस पर गंभीरता से सोचने का समय आ गया है। क्या इस मॉडल का आंदोलन वास्तव में भारत जैसे बड़े लोकतंत्र के लिए प्रासंगिक है? या इसके पीछे किसी बड़ी विदेशी ताकत की सोची-समझी साजिश काम कर रही है?
सबसे पहले यह समझना होगा कि CJP मॉडल क्या है? इस मॉडल की मुख्य विशेषता है - एक विशेष समुदाय को 'विक्टिम' के रूप में स्थापित करना, राज्य को हमेशा 'अत्याचारी' के रूप में पेश करना, देश की आंतरिक सामाजिक समस्याओं को अंतरराष्ट्रीय मंच पर ले जाकर भारत की छवि खराब करना और विदेशी अनुदान से पोषित होकर देश की न्याय व्यवस्था और प्रशासन पर लगातार दबाव बनाना। ये सीधे जनता के बीच जाकर काम नहीं करते, ये काम करते हैं कुछ अंग्रेजी जानने वाले एनजीओ, अंतरराष्ट्रीय मीडिया और विदेशी लॉबी के माध्यम से।
भारत का लोकतंत्र इस मॉडल के बिल्कुल विपरीत है। यहां 140 करोड़ लोगों का प्रतिनिधित्व है। यहां सुप्रीम कोर्ट से लेकर ग्राम पंचायत तक हर स्तर पर जवाबदेही की व्यवस्था है। यदि किसी नागरिक के अधिकारों का उल्लंघन होता है, तो उसके लिए संविधान द्वारा दिया गया रास्ता है - थाना, अदालत, मानवाधिकार आयोग। CJP जैसे संगठन उस संवैधानिक रास्ते पर भरोसा न करके सीधे विदेशी संसद, अमेरिकी स्टेट डिपार्टमेंट की रिपोर्ट या जिनेवा की मानवाधिकार परिषद में भारत के खिलाफ शिकायत करते हैं। क्या यह देश की न्याय व्यवस्था के प्रति अविश्वास नहीं है?
दूसरे, इस आंदोलन की अर्थव्यवस्था को देखिए। कई जांचों में सामने आया है कि इस तरह के संगठनों का अधिकांश पैसा फोर्ड फाउंडेशन, ओपन सोसाइटी फाउंडेशन जैसी विदेशी संस्थाओं से आता है, जिनका भारत की आंतरिक राजनीति में हस्तक्षेप का इतिहास बहुत पुराना है। जब किसी आंदोलन का खर्च विदेशी ताकतें चलाती हैं, तो उसका एजेंडा भी विदेश में ही तय होता है। भारत जैसे एक संप्रभु राष्ट्र में, जहां चुनावों के माध्यम से सरकार बदलती है, वहां विदेशी पैसे से पोषित होकर सरकार के खिलाफ जनमत बनाने की कोशिश लोकतंत्र पर सीधा हमला है।
तीसरे, यह CJP मॉडल भारत की सामाजिक वास्तविकता को नकारता है। भारत में समस्याएं हैं, दंगे, जात-पात, भेदभाव है - हम इनकार नहीं करते। लेकिन भारत का समाधान भी भारत की मिट्टी से ही निकलता है। रामकृष्ण-विवेकानंद से लेकर गांधीजी, अंबेडकर से लेकर आज के सुप्रीम कोर्ट तक - भारत ने अपनी समस्याओं का समाधान खुद ही किया है। बाहर से 'जस्टिस' और 'पीस' का ज्ञान आयात करने की हमें जरूरत नहीं है। CJP मॉडल भारत को हमेशा एक कमजोर, विभाजित राष्ट्र के रूप में दिखाना चाहता है, जो 75 साल के लोकतांत्रिक भारत की सफलता को नकारता है।
याद रखना होगा, भारत के लोकतंत्र में आंदोलन का अधिकार सभी को है। किसान आंदोलन हुआ है, छात्र आंदोलन हुआ है - वे मिट्टी के आंदोलन थे, देश के लोगों के आंदोलन थे। लेकिन CJP का आंदोलन मिट्टी का नहीं है, यह डॉक्यूमेंट और डॉलर का आंदोलन है। ये गांव में जाकर लोगों के साथ खड़े नहीं होते, ये दिल्ली के पांच सितारा होटलों में प्रेस कॉन्फ्रेंस करते हैं।
इसलिए, अब यह सवाल उठाने का समय आ गया है - जो लोग भारत के लोकतंत्र को कमजोर दिखाना चाहते हैं, क्या वे ही भारत के उदय से डर रहे हैं? जो भारत आज G-20 की अध्यक्षता कर रहा है, चांद पर जा रहा है, दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है, उसे रोकने के लिए क्या मानवाधिकारों के मुखौटे के पीछे इस CJP मॉडल का इस्तेमाल किया जा रहा है?
भारत की जनता जागरूक है। वह बाहरी उकसावे में भ्रमित नहीं होगी। सरकार को भी चाहिए कि FCRA कानून को और सख्ती से लागू करे और इस तरह के विदेशी अनुदान से चलने वाले संगठनों की पारदर्शिता सुनिश्चित करे। लोकतंत्र में आलोचना तो रहेगी ही, लेकिन वह आलोचना देश के हितों को बेचकर, विदेशी ताकतों की कठपुतली बनकर नहीं की जा सकती।
( यह लेखक के अपने विचार हैं।)
ইন্টার কাশীকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে মরসুম শুরু কেরালা ব্লাস্টার্স এফসি-র*
*খেলা*
*আইএসএল*


*স্পোর্টস ডেস্ক:*  ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৬-২৭ অভিযানে জয় দিয়ে শুরু করল কেরালা ব্লাস্টার্স এফসি। রবিবার পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে ইন্টার কাশীকে ২-০ গোলে হারাল ব্লাস্টার্স। ১৮ মিনিটে ভিবিন মোহনন গোল করে দলকে এগিয়ে দেন, আর ইনজুরি টাইমে আন্দ্রে গ্রিনের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কেরালা। পঞ্চম মিনিটে দূর থেকে শট মারেন ফ্রেডি লাল্লাওমাওমা, তবে লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই পাল্টা আক্রমণে আসে ইন্টার কাশী। রোসেনবার্গ গ্যাব্রিয়েল বাঁ দিক থেকে শট নেন, কিন্তু কেরালার গোলরক্ষক আর্শ শেখ দারুণ সেভ করেন। মানভীর সিংহও সুযোগ পেয়েছিলেন, তবে তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। দুই দলই শুরুতে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।

১৮ মিনিটে এগিয়ে যায় ব্লাস্টার্স। কোরৌ সিংহের বাড়ানো বল থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোল করেন ভিবিন মোহনন।

সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার কাশী। ৩৫ মিনিটে মানভীর সিংহের শট ফের রুখে দেন শেখ। অন্যদিকে কেরালাও সুযোগ তৈরি করতে থাকে। ফ্রেডি লাল্লাওমাওমার শট বাঁচান আলবিনো গোমস, প্রথমার্ধের ইনজুরি টাইমে কোরৌ সিংহের শটও বাঁচিয়ে দেন তিনি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লাস্টার্স।

দ্বিতীয়ার্ধেও দ্বিতীয় গোলের খোঁজে থাকে কেরালা। বদলি হিসেবে নেমেই শট নেন মোমো ইয়ানসানে, তবে লক্ষ্যভ্রষ্ট হয়। পল রামফাংজাউভা ও ফ্রেডি দূর থেকে চেষ্টা করেন ব্যবধান বাড়াতে। ৬৫ মিনিটে আন্দ্রে গ্রিনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচে টিকে ছিল ইন্টার কাশীও। ৬১ মিনিটে মানভীর সিংহের হেডার বাঁচান শেখ। ৭২ মিনিটে আয়ুষ ছিকারা শট মারেন, তবে অল্পের জন্য বাইরে চলে যায়। সমতা ফেরানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি ইন্টার কাশী।

ছবি:সংগৃহীত।
অকাল বোধনের আগে মহিলাদের নিরাপত্তায় সুন্দরবনের বাজারে টহল দিল বসিরহাট পুলিশের 'দুর্গা বাহিনী'

বসিরহাট : আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা। পুজোর আগে এবং পুজোর দিনগুলিতে মহিলারা যাতে নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন, পুজোর কেনাকাটা করতে পারেন এবং প্রতিমা দর্শনে বেরিয়ে কোনওরকম সমস্যার মুখে না পড়েন, সেই লক্ষ্যেই বসিরহাটের সুন্দরবনের ন্যাজাট থানা এলাকায় টহল দিল পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘দুর্গা বাহিনী’। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা ভাওয়ালের নির্দেশে, মিনাখাঁর এসডিপিও দেবাশিস চট্টরাজের নেতৃত্বে ও ন‍্যাজাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নির্মাল্য দত্তর সহযোগিতায় দুর্গা বাহিনীর সদস্যরা ন্যাজাট থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘোরেন। এলাকার জনবহুল জায়গা, বিভিন্ন দোকানপাট এবং ফেরিঘাট পরিদর্শন করেন তারা। পাশাপাশি, সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানার চেষ্টা করেন মহিলা পুলিশকর্মীরা। মহিলাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার পাশাপাশি, কোনওরকম সমস্যা বা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লে কীভাবে পুলিশের সাহায্য নেওয়া যায়, সে বিষয়েও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। দুর্গাপুজোর সময় বিভিন্ন এলাকায় মানুষের ভিড় বাড়ে। কেনাকাটা, প্রতিমা দর্শন এবং আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াতের জন্য বহু মহিলা বাড়ির বাইরে বের হন। বিশেষ করে বাজার, ফেরিঘাট ও অন্যান্য জনবহুল এলাকায় ভিড়ের সুযোগ নিয়ে যাতে কেউ মহিলাদের হেনস্থা করতে না পারে, সেদিকে নজর রাখাই পুলিশের এই বিশেষ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সেই কারণে পুজোর আগেই বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছে দুর্গা বাহিনী। সুন্দরবনের ন্যাজাটের মতো নদী ও ফেরিঘাট সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে ফেরিঘাটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন বহু মানুষ নানা প্রয়োজনে এই সমস্ত ঘাট ব্যবহার করেন। পুজোর সময় যাত্রীসংখ্যা বাড়লে নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। তাই ফেরিঘাটগুলিতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের উপরেও জোর দেন মহিলা পুলিশকর্মীরা। পুলিশের এই উদ্যোগে মহিলাদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু পুজোর কয়েকটি দিন নয়, মহিলাদের নিরাপত্তা এবং তাদের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে দুর্গা বাহিনীর এই তৎপরতা পুজোর আগে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রচেষ্টারই একটি অংশ। ছবি: সৌমাভ মণ্ডল।
ইডেনে দেবীপক্ষের সূচনায় বর্ণাঢ্য অনুষ্ঠান, মাতৃপক্ষে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

*কলকাতা, ১০ অক্টোবর:* পিতৃপক্ষ পেরিয়ে মাতৃপক্ষে দেবীপক্ষের সূচনালগ্নে কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি উদ্যোগে আয়োজিত এই মেগা ইভেন্টেই রাজ্যের পুজো অনুদান, পুজোর সাংস্কৃতিক ও ধর্মীয় মাহাত্ম্য নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিকেল ৫ টায় ইডেনে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মাঠে পৌঁছতেই সমবেত শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। রেড রোড থেকে হেঁটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প মন্ত্রী তাপস রায়,রাজ্য মন্ত্রিসভার সদস্যরা,মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের একাধিক সাংসদ ও বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় কার্নিভালের মঞ্চ আলো করে থাকতেন টলি পাড়ার কুশিলবরা, মাইক থাকত তাঁরই হাতে। তুলনায় এদিনের আয়োজন ছিল অনেক বেশি পেশাদার। মঞ্চ সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

ক্রিকেটের চেনা ইডেন এদিন সেজেছিল উৎসবের সাজে। মাঠের ঠিক মাঝখানে রাখা হয়েছিল দুটি বিশাল শঙ্খের প্রতিরূপ। মাঝের আলপনায় লেখা ছিল ‘দুর্গাপুজো ২০২৬, পশ্চিমবঙ্গ’। ঢাকের বাদ্যি, শঙ্খ ও উলুধ্বনিতে এক অন্য আবহ তৈরি হয়।

*মুখ্যমন্ত্রীর তিন বড় ঘোষণা:*

*১. ২০০-র বেশি পুজো কমিটি অনুদান নেয়নি:*
মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা শুনলে খুশি হবেন, বিশেষ করে কলকাতাতে ২০০-র বেশি পুজো কমিটি, তারা আমার আবেদনে সাড়া দিয়ে বলেছেন যে এই অর্থ গ্রামীণ পুজো কমিটিগুলোকে দিন, মহিলা পুজো কমিটিগুলোকে দিন, এই অর্থ আমরা নেব না।”

*২. আগামিকাল থেকে পুজোর অনুদান দেওয়া শুরু:*

তিনি জানান, “আমরা দুর্গাপুজোর আয়োজনকারী ক্লাবগুলিকে, সংস্থাকে, গ্রামবাসী এবং ওয়ার্ডবাসী, নগরবাসীকে এক লক্ষ টাকা করে অর্থনৈতিক সাহায্যের কথা ঘোষণা করেছিলাম যারা নিতে ইচ্ছুক। অনেকেই নিয়েছেন, আবেদন করেছেন, তারা আগামিকাল থেকে পাবেন।” সঙ্গে তিনি স্পষ্ট করেন, “আমরা বড় পুজোর বাজেটের কমিটিগুলিকে আবেদন করেছিলাম, তারা যদি চান অনুদান নাও নিতে পারেন। এর জন্য সরকার তাদের প্রতি কোনও বিরূপ মনোভাব প্রকাশ করবে না।”

*৩. পিতৃপক্ষে নয়, মাতৃপক্ষে সূচনা:*
মুখ্যমন্ত্রী বলেন, “মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ২০২৩ সালে ভিক্টোরিয়াতে এসে এই কর্মসূচির উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞচিত্তে আজ শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আমরা রাজ্য মন্ত্রিসভা, রাজ্য সরকার ঠিক করেছিলাম যে পিতৃপক্ষে দুর্গাপূজার সূচনা হতে পারে না। তাই আমরা আজ মাতৃপক্ষে, দেবীপক্ষে সূচনা করলাম।”

তিনি আরও বলেন, “আমরা ঠিক করেছিলাম যে দুর্গাপূজার সাংস্কৃতিক ঐতিহ্য থাকবে, কিন্তু সঙ্গে তার যে ধর্মীয় মাহাত্ম্য, শাস্ত্র, তার যে পঞ্জিকা মতে সূচি, সেটা মেনে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।”

সরকারের দাবি, দুনিয়া জুড়ে বাঙালির আবেগ ও দুর্গাপুজোর বিশ্বজনীন সংযোগ ঘটাতেই এই মেগা আয়োজন।

ছবি সৌজন্যে: তথ্য ও সংস্কৃতি দফতর।