*দুর্গাপুজোর আগেই চমক! ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে শুটিং করলেন বিধায়ক কৌস্তভ বাগচী*
![]()
উৎপল দাস,ব্যারাকপুর: দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু তার আগেই পুজোর আমেজ শুরু করে দিলেন ব্যারাকপুরের বিজেপির বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের দুর্গাপুজোর গানের মিউজিক ভিডিওর শুটিং করলেন ঐতিহাসিক ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে।
জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষ্যে দুটি বিশেষ গান নিয়ে আসছেন বিধায়ক কৌস্তভ বাগচী। সেই গানেরই ভিডিও শুটিং হলো রবিবার ব্যারাকপুরের বিখ্যাত শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। রানি রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠিত এই মন্দিরকে পটভূমি করেই তৈরি হচ্ছে এবারের পুজোর গান।
মন্দির চত্বরে শুটিং চলাকালীন বিধায়ককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ঢাকের তালে, পুজোর সাজে এক অন্যরকম আবহ তৈরি হয় মন্দির প্রাঙ্গণে।
সূত্রের খবর, খুব শীঘ্রই এই গানটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। দুর্গাপুজোকে সামনে রেখে বিধায়কের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে।
#KaustavBagchi #Barrackpore #AnnapurnaMandir #DurgaPuja2026 #DurgaPujaSong #BarrackporeNews #ShivshaktiAnnapurnaTemple #PujaSongShooting #BengalNews #KolkataNews #DurgaPujaCountdown





*কলকাতা:* রবিবার সকালে কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তাঁর দাবি, তৃণমূল ও বামেরা কাছাকাছি আসছে।
*कोलकाता:* संतान के वयस्क हो जाने के बाद भी यदि वह गंभीर शारीरिक रूप से दिव्यांग है और अपनी दिव्यांगता के कारण खुद कमाकर अपना भरण-पोषण, रहना, खाना और इलाज नहीं कर पाता है, तो उस दिव्यांग बेटे के भरण-पोषण की जिम्मेदारी पिता की ही रहेगी। शारीरिक रूप से दिव्यांग एक बेटे के भरण-पोषण से जुड़े मामले में कलकत्ता हाई कोर्ट ने यह फैसला सुनाया है।
বসিরহাট : সাইবার অপরাধের হটস্পটে বসিরহাট জেলা পুলিশের অভিযান, গ্রেফতার ৫। সাইবার অপরাধের হটস্পট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করল বসিরহাট পুলিশ। অভিযানে সাতটি ব্যাঙ্ক পাসবুক, ১৪টি এটিএম কার্ড, দুটি সিম কার্ড এবং ১০টি চেকবুক উদ্ধার ও জব্দ করা হয়েছে।
ছবি:প্রবীর রায়।
কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শোন অ্যারেস্ট কার্যকর না-করার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ ৷ শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই-এর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের গতকালের রায় খারিজ করেছে ৷ গতকালই রাজ্য, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ৷
Sep 27 2026, 18:21
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k