।। অত্যাধুনিক সাকশন মেশিনে দুর্যোগ পরবর্তী জমা জল নিষ্কাশনের উদ্যোগ বসিরহাটে ।।
![]()
বসিরহাট : দুর্যোগ পরবর্তী জমা জল নিয়ে সমস্যায় পড়েছেন বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। টানা কয়েক মাসের বৃষ্টি এবং গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ জুড়ে এক নাগাড়ে বৃষ্টির জেরে শহর বসিরহাটের একাধিক এলাকায় জল জমে যায়। ড্রেনের জল ঠিকমতো বের হতে না পারায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও কোথাও নোংরা জল পেরিয়েই বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছিল। এর ফলে চর্মরোগের পাশাপাশি মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কাও তৈরি হয়।
এই পরিস্থিতিতে জমা জল দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নিলেন বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা ডাঃ শৌর্য্য ব্যানার্জি। বসিরহাট পৌরসভার পৌর প্রশাসকের সহযোগিতায় অত্যাধুনিক সাকশন ও জেটিং মেশিন ব্যবহার করে জল নিষ্কাশনের কাজ শুরু করা হয়। বসিরহাট পৌরসভার ১৮ ও ২১ নং ওয়ার্ডের পাশাপাশি ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাতেও জমে থাকা জল সরানোর ব্যবস্থা করা হয়। ডাঃ শৌর্য্য ব্যানার্জির অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই বৃষ্টির পর বিভিন্ন এলাকায় জল জমে থাকছে। তার দাবি, বিগত সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর ধরে নিকাশি ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত কাজ হয়নি। ড্রেনগুলির বর্তমান বেহাল পরিস্থিতি তারই প্রমাণ বলে দাবি করেন তিনি। অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এলাকায় নিকাশি সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেননি। ফলে বৃষ্টির পর জলমগ্ন অবস্থায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তার দাবি, এই পরিস্থিতিতে ডাঃ শৌর্য্য ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে জল নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।


*কলকাতা:* রবিবার সকালে কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তাঁর দাবি, তৃণমূল ও বামেরা কাছাকাছি আসছে।
*कोलकाता:* संतान के वयस्क हो जाने के बाद भी यदि वह गंभीर शारीरिक रूप से दिव्यांग है और अपनी दिव्यांगता के कारण खुद कमाकर अपना भरण-पोषण, रहना, खाना और इलाज नहीं कर पाता है, तो उस दिव्यांग बेटे के भरण-पोषण की जिम्मेदारी पिता की ही रहेगी। शारीरिक रूप से दिव्यांग एक बेटे के भरण-पोषण से जुड़े मामले में कलकत्ता हाई कोर्ट ने यह फैसला सुनाया है।
বসিরহাট : সাইবার অপরাধের হটস্পটে বসিরহাট জেলা পুলিশের অভিযান, গ্রেফতার ৫। সাইবার অপরাধের হটস্পট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করল বসিরহাট পুলিশ। অভিযানে সাতটি ব্যাঙ্ক পাসবুক, ১৪টি এটিএম কার্ড, দুটি সিম কার্ড এবং ১০টি চেকবুক উদ্ধার ও জব্দ করা হয়েছে।
ছবি:প্রবীর রায়।
কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শোন অ্যারেস্ট কার্যকর না-করার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ ৷ শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই-এর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের গতকালের রায় খারিজ করেছে ৷ গতকালই রাজ্য, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ৷
1 hour and 36 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k