পূর্বাঞ্চল সমাজের উদ্যোগে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসকে সম্বর্ধনা, ছোটদের হাতে তুলে দেওয়া হলো স্কুল ব্যাগ
*বীজপুর:* পুজোর আগেই মানবিক উদ্যোগ পূর্বাঞ্চল সমাজের। সংগঠনের পক্ষ থেকে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসকে সম্বর্ধনা দেওয়া হলো। পাশাপাশি এলাকার ছোট ছোট পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। পড়ুয়াদের হাতে নতুন ব্যাগ তুলে দেন বিধায়ক নিজেই।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “পুজোর আগে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণের এই অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে হয়েছি। সবার সঙ্গে পরিচয় হলো, আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হলো।”
তিনি আরও বলেন, হিন্দু ধর্মে প্রায় সব দেবদেবীর হাতেই অস্ত্র থাকে, যার প্রতীকী অর্থ দুষ্টের দমন ও শিষ্টের পালন। দেশের অখণ্ডতা রক্ষায় সব ভারতীয়কে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি - যারাই ভারতীয়, তারাই এই দেশের নাগরিক। ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম’ স্লোগান দেশের প্রতি সম্মানের প্রতীক। যারা দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে, যাতে ভারতকে আর কখনও পরাধীনতার সম্মুখীন না হতে হয়।
ছবি:প্রবীর রায়।
#Bijpur #SudiptaDas #MLA #PurbanchalSamaj #SchoolBagDistribution #North24Parganas #BengalNews #DigitalNews
Sep 26 2026, 19:11
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.6k