লাদাখের ২১ হাজার ফুট উচ্চতায় কাং ইয়াতসে জয়ের লক্ষ্যে হিমালয়ান অ্যাসোসিয়েশন

*কলকাতা:* ফের দুঃসাহসিক অভিযানে নামছে পশ্চিমবঙ্গের প্রাচীন পর্বতারোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন। এবার তাঁদের লক্ষ্য লাদাখের মাউন্ট কাং ইয়াতসে শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৬,৪০১ মিটার বা প্রায় ২১ হাজার ফুট।আগামী ৬ সেপ্টেম্বর কলকাতা থেকে পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলের উদ্দেশে রওনা দেবে এই পর্বতারোহী দল।

অভিযানে রওনা দেওয়ার আগে বুধবার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলনেতা সুব্রত চক্রবর্তী সহ দলের সদস্য শুভঙ্কর দত্ত, শঙ্কর রায়, বিশ্বম্ভর পাঁজা, অপর্ণা গায়েন এবং ডক্টর নীরেন্দ্র নাথ সাহা-র হাতে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা তুলে দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলোক কুমার মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি সুশান্ত কুমার মজুমদার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা বর্ষীয়ান পর্বতারোহী মানিক বন্দ্যোপাধ্যায় সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। তাঁর উপস্থিতি অভিযাত্রী দলকে আরও উৎসাহিত করে।

দুর্গম ও উচ্চতর পার্বত্য পরিবেশে এই অভিযান সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন পর্বতারোহীরা। ছবি:সংগৃহীত।
আকাশের হ্যাটট্রিকে দুরন্ত ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস তুঙ্গে

*নিজস্ব প্রতিনিধি,নৈহাটি:* কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। নায়ক আকাশ হেমব্রমের হ্যাটট্রিক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ দেখায় ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন আকাশ। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বিনো জর্জের দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। ৬৭ মিনিটে তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৮৬ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান আকাশ। আর সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে  বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোরালো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। আগেই সুপার সিক্স নিশ্চিত করেছিল তারা। আগামী সোমবার ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হবে লাল-হলুদ। তার আগে এই বড় জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে।
ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর নির্মাণ সরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
*কলকাতা:* দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর নির্মাণ সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।জানা গিয়েছে, ফলতায় সেবাশ্রয়ের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। তারপরেও সেখানে থাকা দু’টি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান।মামলাকারীর অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশে খেলার মাঠ ও উদ্যান দখল করে সেবাশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছিল। এখন কাজ বন্ধ থাকলেও বেআইনিভাবে নির্মাণগুলি পড়ে রয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন। ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই অবিলম্বে ওই নির্মাণ ভেঙে দেওয়ার আর্জি জানান তিনি।এদিনের শুনানিতে আদালত আগামী সপ্তাহে ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছে এবং তার মধ্যে মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে।
पत्रकार पेंशन दोगुनी होकर 5,000 रुपये, 5 लाख तक मुफ्त इलाज की घोषणा - नबान्न सभागृह से नई योजना की शुरुआत*

*कोलकाता, 1 सितंबर:* मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने मंगलवार को सेवानिवृत्त पत्रकारों के लिए सामाजिक सुरक्षा योजना को लागू करने की घोषणा की, जैसा कि राज्य के बजट में घोषित किया गया था। यह घोषणा प्रेस क्लब के प्रतिनिधियों और वरिष्ठ पत्रकारों की उपस्थिति में नबान्न सभागृह में आयोजित एक विशेष कार्यक्रम में की गई।

मुख्यमंत्री ने औपचारिक रूप से घोषणा की कि पत्रकारों के लिए मासिक पेंशन 2,500 रुपये से दोगुनी करके 5,000 रुपये कर दी गई है। बढ़ी हुई पेंशन 1 सितंबर 2026 से लागू होगी।

इसी अवसर पर पत्रकारों और उनके परिवारों को पूरे भारत में 5 लाख रुपये तक मुफ्त चिकित्सा सुविधा प्रदान करने के लिए ‘मुख्यमंत्री स्वास्थ्य बीमा योजना’ के तहत कार्ड वितरण की भी शुरुआत की गई।

*आयुष्मान भारत और मुख्यमंत्री स्वास्थ्य बीमा योजना:*

पिछली सरकार की ‘स्वास्थ्य साथी’ योजना की सीमाओं को उजागर करते हुए, मुख्यमंत्री ने कहा कि पहले राज्य के केवल 1,700 अस्पतालों में ही इलाज की सुविधा मिलती थी। नई आयुष्मान भारत और मुख्यमंत्री स्वास्थ्य बीमा योजना के तहत राज्य के 1,900 सरकारी और निजी अस्पतालों में लाभ मिलेगा।

केवल राज्य में ही नहीं, पत्रकारों को अपने पूरे परिवार के लिए देश भर के लगभग 38,000 अस्पतालों में मुफ्त इलाज मिलेगा, जिनमें एम्स, सीएमसी वेल्लोर, टाटा कैंसर अस्पताल मुंबई, पीजीआई चंडीगढ़ और डॉ. रेड्डी हैदराबाद शामिल हैं।

जो पत्रकार या उनके परिवार विशिष्ट शर्तों या आयु-संबंधी नियमों के कारण ‘आयुष्मान भारत’ के दायरे में नहीं आएंगे, उन्हें सीधे ‘मुख्यमंत्री स्वास्थ्य बीमा योजना’ में शामिल किया जाएगा। इस प्रक्रिया की निगरानी सूचना और संस्कृति सचिव डॉ. सौमित्र मोहन और स्वास्थ्य सचिव नारायण स्वरूप निगम करेंगे। इसके लिए किसी राजनीतिक या मंत्री स्तर की सिफारिश की आवश्यकता नहीं होगी।

*पेंशन और पूजा अनुदान में भेदभाव समाप्त:*

पिछली सरकार के दौरान केवल 150-154 सेवानिवृत्त पत्रकारों को 2,500 रुपये का सामाजिक सुरक्षा भत्ता मिलता था। राज्य के बजट में वित्त मंत्री स्वपन दासगुप्ता द्वारा की गई घोषणा और राज्य भाजपा अध्यक्ष शमिक भट्टाचार्य के पहले के प्रस्ताव का जिक्र करते हुए, मुख्यमंत्री ने कहा कि अब से असंगठित मीडिया में काम करने वाले, न्यूज डेस्क में काम करने वाले और बिना मान्यता कार्ड वाले सेवानिवृत्त पत्रकार भी विशिष्ट नियमों के अनुसार इस 5,000 रुपये की पेंशन के दायरे में आएंगे।

इसके साथ ही दुर्गा पूजा के लिए दी जाने वाली आर्थिक सहायता में जिलों और कोलकाता के बीच का भेदभाव पूरी तरह समाप्त कर दिया गया है। पहले कोलकाता के पत्रकारों को 2,000 रुपये और जिलों के पत्रकारों को 1,000 रुपये मिलते थे। अब से सभी आवेदक पत्रकारों को समान रूप से 3,000 रुपये दिए जाएंगे।
সাংবাদিকদের পেনশন দ্বিগুণ হয়ে ৫,০০০ টাকা, ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ঘোষণা - নবান্ন থেকে নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

*কলকাতা, ১ সেপ্টেম্বর:* মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর করার কথা ঘোষণা করলেন, যা রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল। প্রেস ক্লাবের প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতে নবান্ন সভাঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, সাংবাদিকদের মাসিক পেনশন ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৫,০০০ টাকা করা হল। বর্ধিত এই পেনশন ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেই কার্যকর হচ্ছে।

একই অনুষ্ঠানে সাংবাদিক ও তাঁর পরিবারকে সর্বভারতীয় স্তরে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিতে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’র কার্ড বিতরণের সূচনাও করা হয়।

রাজ্যে পূর্বতন সরকারের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সীমাবদ্ধতা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আগে কেবল রাজ্যের ১,৭০০টি হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলত। নতুন আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় রাজ্যের ১,৯০০ সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে।

শুধু রাজ্যেই নয়, সাংবাদিকরা সপরিবারে দেশের প্রায় ৩৮,০০০ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এর মধ্যে রয়েছে এইমস, ভেলোরের সিএমসি, মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতাল, চণ্ডীগড় পিজিআই এবং হায়দরাবাদের ড. রেড্ডি হাসপাতাল।

যে সব সাংবাদিক বা তাঁদের পরিবার নির্দিষ্ট শর্ত বা বয়সজনিত নিয়মের কারণে ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসবেন না, তাঁদের সরাসরি ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’য় অন্তর্ভুক্ত করা হবে। এই প্রক্রিয়া তদারকি করবেন তথ্য ও সংস্কৃতি সচিব ড. সৌমিত্র মোহন এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এর জন্য কোনও রাজনৈতিক বা মন্ত্রী পর্যায়ের সুপারিশের প্রয়োজন হবে না।

*পেনশন ও পুজো অনুদানে বৈষম্যের অবসান:*

বিগত সরকারের আমলে মাত্র ১৫০-১৫৪ জন অবসরপ্রাপ্ত সাংবাদিক আড়াই হাজার টাকা করে সামাজিক সুরক্ষা ভাতা পেতেন। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণা এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের আগের প্রস্তাবনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে অসংগঠিত মাধ্যমে কর্মরত, নিউজ ডেস্কে কর্মরত এবং অ্যাক্রেডিটেশন কার্ডহীন অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও নির্দিষ্ট নিয়মে এই ৫,০০০ টাকা পেনশনের আওতায় আসবেন।

এর পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষ্যে দেওয়া সরকারি আর্থিক সহায়তায় জেলা ও কলকাতার মধ্যেকার বৈষম্য সম্পূর্ণ বাতিল করা হল। আগে কলকাতার সাংবাদিকরা ২,০০০ টাকা ও জেলার সাংবাদিকরা ১,০০০ টাকা পেতেন। এখন থেকে আবেদনকারী সমস্ত সাংবাদিককে সমান ৩,০০০ টাকা করে দেওয়া হবে।

*প্রকল্পের ১১টি মূল দিক:*

মুখ্যমন্ত্রী প্রকল্পের ১১টি মূল দিকও তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সকল শ্রেণির গণমাধ্যমকর্মীকে এর আওতায় আনা, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং কোনও যোগ্য সাংবাদিককে সুবিধা থেকে বঞ্চিত না করা।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান, তবে দেশপ্রেম ও জাতীয় স্বার্থের প্রশ্নে ‘নেশন ফার্স্ট’ নীতি বজায় রেখে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল অবস্থান নেওয়ারও আহ্বান জানান।
কলকাতা লিগে ফের জয় মহামেডানের, কালীঘাটকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড
*খেলা*

*কলকাতা লিগ*
*নিজস্ব প্রতিনিধি,কলকাতা:* কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব। আজ মহামেডান মাঠে কালীঘাট এসএলএ-কে ২-১ গোলে হারাল তারা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মহামেডান। অধিনায়ক মহীতোষ ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধের বিরতির আগেই ব্যবধান বাড়ায় মহামেডান। লালথানকিমা গোল করে স্কোর ২-০ করেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কালীঘাট এবং একটি গোল শোধও করে। তবে শেষ পর্যন্ত মহামেডানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল মহামেডান স্পোর্টিং ক্লাব। ছবি:সঞ্জয় হাজরা।
সমবায় ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর, মহিলা ক্ষমতায়নে জোর

*নিজস্ব সংবাদদাতা,মধ্যমগ্রাম, ৩১ আগস্ট:* উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মহিলা কো-অপারেটিভ সোসাইটির ৩৫তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আর্থিক সমৃদ্ধিতে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

শুভেন্দু অধিকারীর কথায়, "মহিলাদের আর্থিক ক্ষমতায়নের মূলে সমবায়। আমরা চাই এই সমবায় ব্যাঙ্কের মর্যাদা পাক। কেন্দ্রের সঙ্গে রাজ্য সমবায়ে সেতুবন্ধনের কাজ করবে।"

এদিন সমবায় ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন তিনি। বলেন, "গত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। রাজ্যে গত ১৫ বছর সমবায়ে কোনও নির্বাচন হয়নি। সমবায় হল বিকল্প অর্থনীতি, আগের সরকার বোঝার চেষ্টা করেনি। বোঝাতে গেলেই বলতেন, আমি সব জানি। প্রায় দু'হাজার সমবায় কাজ করছে না।"

অন্যদিকে, এদিন অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চা এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং এসআইআর-এ নাম বাদ যাওয়ার অভিযোগ নিয়ে শতাধিক মহিলা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে জড়ো হন। তাঁদের অভিযোগ, পুরসভায় গেলে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

তবে এরই মধ্যে স্বপ্না দাস নামে এক বৃদ্ধা বলেন,"বাবা, বাবা, দাঁড়াও" বলে ডাকতেই থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী। স্বপ্নাদেবী তাঁকে আশীর্বাদ করে বলেন, "আমার অন্নপূর্ণা চাই না, বার্ধক্য ভাতাও চাই না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছি এতেই আমি ধন্য।"

এদিনের অনুষ্ঠানে মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষও উপস্থিত ছিলেন। *ছবি:অঙ্কিত মুখার্জি।*
২৬ হাজার শূন্যপদে নিয়োগে SSC-কে স্বস্তি, সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের মে মাস করল সুপ্রিম কোর্ট*
*সুপ্রিম কোর্ট*


*নয়াদিল্লি:* রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে বড় স্বস্তি পেল স্কুল সার্ভিস কমিশন। নির্ধারিত সময়ে নিয়োগ শেষ করা সম্ভব নয় জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য ও কমিশন। সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে নিয়োগ শেষ করার সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করে দিল।

সুপ্রিম কোর্টের আগের নির্দেশ ছিল চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে প্যানেল ও তথ্য যাচাইয়ের কাজ মাঝপথে স্থগিত করতে বাধ্য হয় কমিশন। সেই কারণেই অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

শুনানিতে কমিশনের আইনজীবীরা জানান, সংরক্ষণ সংক্রান্ত জটের কারণে সময়মতো নিয়োগ শেষ করা যায়নি। সব দিক খতিয়ে দেখে আদালত ৯ মাস সময় বাড়িয়ে দেয়। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, এটাই শেষ সুযোগ। এর পর আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না।

এই সিদ্ধান্তে সাময়িক আইনি জট কাটলেও চাকরিপ্রার্থীদের অপেক্ষা আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কমিশনের দাবি, একাদশ-দ্বাদশ শ্রেণির ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়েছে এবং ৩৫৮৬ জনকে নিয়োগের সুপারিশ পাঠানো হয়েছে। নবম-দশমের ইন্টারভিউ তালিকাও প্রস্তুত।
नाबालिग बेटी से दुष्कर्म: पिता की उम्रकैद की सजा बरकरार, कलकत्ता हाईकोर्ट का कड़ा रुख

*कोलकाता, 31 अगस्त:* नाबालिग बेटी के साथ बार-बार दुष्कर्म करने के दोषी पिता की उम्रकैद की सजा को कलकत्ता हाईकोर्ट ने बरकरार रखा है।

न्यायमूर्ति शम्पा सरकार और न्यायमूर्ति प्रसेनजीत बिस्वास की खंडपीठ ने सुनवाई के दौरान अहम टिप्पणी की। पीठ ने कहा कि जिस व्यक्ति से बच्चे को "देखभाल, स्नेह और सुरक्षा" मिलने की उम्मीद होती है, वही जब उस रिश्ते का दुरुपयोग डर और नियंत्रण के लिए करता है, तो अपराध की गंभीरता और भी बढ़ जाती है।

अदालत ने कहा कि पिता को रक्षक माना जाता है। जब वही रक्षक भक्षक बन जाए, तो इस अपराध को हल्के में लेने की कोई गुंजाइश नहीं है। मामले में यह भी उल्लेख है कि पीड़िता गर्भवती भी हो गई थी।

इन्हीं कारणों से हाईकोर्ट ने निचली अदालत द्वारा दी गई उम्रकैद की सजा को बरकरार रखा।
নৈহাটিতে টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ, আরবিসি রোডে নিষেধাজ্ঞা

*নিজস্ব সংবাদদাতা,নৈহাটি, ৩১ আগস্ট:* আগামীকাল থেকে নৈহাটি শহরে টোটো চলাচলে নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। আজ নৈহাটির ব্যস্ততম রামকৃষ্ণ মোড়ে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করে একথা জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায়।

তিনি বলেন, আরবিসি রোডে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিয়ে ধারাবাহিক প্রচারও চালানো হয়েছে। টোটোর জন্য শহরের ভিতরের রাস্তায় নির্দিষ্ট রুট করে দেওয়া হয়েছে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের এসিপি সৌম্যেন্দু সরকার, নৈহাটির এসিপি দেবাশিস দাস এবং কাঁপা ট্রাফিক গার্ডের আধিকারিক কুতুবউদ্দিন মোল্লা। ছবি:প্রবীর রায়।