भारी बारिश के चलते भदोही में आज कक्षा 1 से 12 तक के स्कूल बंद*

रिपोर्टर -‌ नितेश श्रीवास्तव


भदोही। जिले में लगातार हो रही भारी बारिश और खराब मौसम को देखते हुए जिला प्राथमिक शिक्षा अधिकारी की ओर से 18 अगस्त 2026 को विद्यालयों में अवकाश घोषित किया गया है। जारी आदेश के अनुसार भदोही जिले में कक्षा 1 से 12 तक के सभी विद्यार्थियों के लिए आज स्कूल बंद रहेंगे।

यह आदेश जिले के सभी सरकारी एवं निजी विद्यालयों के साथ-साथ प्राथमिक शिक्षा परिषद, सीबीएसई, आईसीएसई और अन्य मान्यता प्राप्त विद्यालयों पर लागू होगा। खराब मौसम के कारण विद्यार्थियों की सुरक्षा को ध्यान में रखते हुए यह निर्णय लिया गया है।

हालांकि, अवकाश केवल विद्यार्थियों के लिए रहेगा। विद्यालयों में कार्यरत शिक्षक एवं अन्य कर्मचारियों को अपने-अपने विद्यालय में उपस्थित रहकर विभागीय एवं आवश्यक कार्यों का निर्वहन करना होगा।

अधिकारियों ने विद्यालय प्रबंधन को आदेश का पालन सुनिश्चित करने के निर्देश दिए हैं। लगातार बारिश के बीच स्कूल बंद होने से विद्यार्थियों और अभिभावकों को राहत मिली है।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ: দুরন্ত শুরু ‘মশাল গার্লস’-এর, রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
খেলা
*স্পোর্টস ডেস্ক* : এশিয়ার মঞ্চে দাপটের সঙ্গে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের গ্রুপস্তরের প্রথম ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টারস এফসি-কে ৪-০ গোলে হারিয়ে দিল ‘মশাল গার্লস’রা।সোমবারের এই দাপুটে জয়ে গ্রুপে শুরুতেই ৩ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রাজশাহীর রক্ষণে চাপ তৈরি করে ইস্টবেঙ্গল। তার ফলও মেলে দ্রুত। প্রথম ৪৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

ম্যাচের নায়িকা অলিভিয়া। জোড়া গোল করে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। এছাড়াও গোলের তালিকায় নাম তোলেন অষ্টম ওঁরাও এবং সৌম্যা গুগুলথের।৪ গোলের ব্যবধানে জয়ের ফলে গোলপার্থক্যেও অনেকটা এগিয়ে গেল ইস্টবেঙ্গল। যা গ্রুপের পরের ম্যাচগুলিতে গুরুত্বপূর্ণ হতে পারে।

আক্রমণের ঝাঁঝ ধরে রেখেই রাজশাহীর ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইন। অলিভিয়ার জোড়া গোলের পাশাপাশি অষ্টম ওঁরাও-এর গতি এবং সৌম্যা গুগুলথের ফিনিশিং দলকে বড় জয় এনে দেয়।

দ্বিতীয়ার্ধে আরও গোলের সুযোগ তৈরি করলেও ৪-০ স্কোরলাইনই বজায় থাকে। গোল না খেয়ে ম্যাচ শেষ করায় রক্ষণভাগও প্রশংসা কুড়িয়েছে।

এই জয়ের মাধ্যমে এএফসি মঞ্চে নিজেদের শক্তি জানান দিল ইস্টবেঙ্গল। গ্রুপের পরবর্তী ম্যাচগুলিতে এই ফর্ম ধরে রাখাই এখন ‘মশাল গার্লস’-দের প্রধান লক্ষ্য।দাপুটে শুরু করে এশিয়ার সেরা হওয়ার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গলের মেয়েরা।

*ছবি:সংগৃহীত।*
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান

বসিরহাট : বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান। শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের আনন্দের মুহূর্তকে আরও সুন্দর করে তুলতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বহু শিশু অংশগ্রহণ করে। কেউ রং-তুলিতে নিজের ভাবনা ফুটিয়ে তোলে, আবার কেউ নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে। শিশুদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
উদ্যোক্তাদের বক্তব্য, শিশুদের প্রতিভা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে। তাদের প্রতিভাকে উৎসাহিত করা এবং আনন্দের মুহূর্তে পাশে থাকার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তারা এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
নারী পাচারের অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, বাদুড়িয়ায় গ্রেফতার ৩
*সৌমাভ মণ্ডল,বসিরহাট* : সীমান্ত এলাকায় মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলো। ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বসিরহাটের বাদুড়িয়া থানার সরফরাজপুর গ্রামের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারী পাচারের অভিযোগে অভিযুক্ত আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করতে রবিবার সরফরাজপুর গ্রামে যায় বাদুড়িয়া থানার পুলিশ। অভিযোগ, পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তার কয়েকজন অনুগামী পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশকর্মীদের মারধর করে। পরিস্থিতি সামাল দিতে পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। এরপর আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়। পুলিশের কাজে বাধা ও পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগে মুন্না গাজী ও আব্দুস সামাদ নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ঘটনায় জড়িত আরও কয়েকজনের খোঁজ চলছে। গ্রেফতার হওয়া আব্দুল কাইয়ুমকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তিনজনকেই সোমবার বসিরহাট আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ১ আগস্ট স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করেন বিএসএফ। পরে তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের কাছে ওই নাবালিকা জানায়, তাকে অচৈতন্য করে আনা হয়েছিল এবং জ্ঞান ফেরার পর সে নিজেকে ভারতে দেখতে পায়।
ঘটনার তদন্তে নেমে স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল কাইয়ুমের নাম ও ঠিকানা জানতে পারে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করতে সরফরাজপুরে যায় বাদুড়িয়া থানার পুলিশ। আর তখনই পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে।
ডুরান্ড কাপ: টাইব্রেকারে জামশেদপুরকে হারিয়ে সেমিতে মোহনবাগান*
*খেলা* *স্পোর্টস ডেস্ক,কলকাতা:* টাইব্রেকারের নাটকীয় জয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। সোমবার যুবভারতীতে ৯-৮ ব্যবধানে হারাল জামশেদপুর এফসি-কে। নির্ধারিত সময়ের ফল ১-১।প্রথম ৮ শটে দুই দলই গোল করে। নবম শটে জামশেদপুরের মামার কিক বাঁচান বিশাল কাইথ। এরপর অভিমিতেই গোল করে মোহনবাগানকে শেষ ৪ তোলেন।

এদিন দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। প্রণয় হালদারের ভুল পাস ধরে দ্রাজিচ বল বাড়ান সাহালকে। ডুরান্ডে পঞ্চম গোল করে দলকে ১-০ এগিয়ে দেন তিনি।তবে এরপর খেলায় ধার হারায় সবুজ-মেরুন। বলের দখল রেখে বারবার আক্রমণ করে জামশেদপুর। ১৬ মিনিটে আমনের শট রুখে দেন বিশাল। প্রথমার্ধের শেষে সাহালের শটও প্রণয়ের গায়ে লেগে বাইরে যায়।

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৮ শটে রিয়াতা, রেনিয়ার, আমন, অভিষেক, প্রণয়, প্রভাত, প্রতীক ও বারলা গোল করেন জামশেদপুরের হয়ে।মোহনবাগানের হয়ে গোল করেন রাহুল বেকে, জেলকোভিচ, শুভাশিস, ম্যাকলারেন, কিয়ান, থাপা, রদ্রিগেজ ও সুহেল। ৮-৮-এর পর নবম শটে বিশাল মামার শট ঠেকিয়ে দেন। শেষ শটে গোল করে জয় নিশ্চিত করেন অভিমিতেই।

কোচ পানাজিয়োটিস দিমপেরিস প্রথম একাদশে রেখেছিলেন আলবের্তো ও দ্রাজিচকে। তবে বিদেশিহীন জামশেদপুরকে হারাতে নাভিশ্বাস ওঠে মোহনবাগানের। *ছবি: সঞ্জয় হাজরা।*
সই জাল মামলায় নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেলেন অভিষেক, সিআইডি রিপোর্টে অসন্তোষ আদালতের

কলকাতা:সই জাল সংক্রান্ত মামলায় ফের রক্ষাকবচ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্ট আগামী নভেম্বর মাস পর্যন্ত তাঁকে সুরক্ষা দিল। সিআইডি-র তদন্ত রিপোর্টে অভিষেককে ‘দোষী’ বলা হলেও, তাতে প্রাথমিকভাবে সন্তুষ্ট নয় আদালত।

বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, “মিটিংয়ে অংশ নেওয়া মানেই জাল নথি করিয়েছেন বলা যায় না।” একইসঙ্গে সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেন তিনি।

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কিছুদিন পরই বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, তৃণমূলের বৈঠকে অনুপস্থিত থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশনে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। সেই জাল সই সম্বলিত রেজোলিউশন বিধানসভায় পাঠানো হয়েছিল। তাতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের সই ছিল। এই অভিযোগে তদন্তভার নেয় সিআইডি।

আদালতে সিআইডি-র তরফে সওয়াল করেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তিনি জানান, ৭০ জন বিধায়ক রেজোলিউশনে সই করেছিলেন। তার মধ্যে ৫ জন জানিয়েছেন, তাঁদের সই জাল হয়েছে। ৬ মে রেজোলিউশন বুকে কোনও সই ছিল না। ১৯ মে সই করা হয়। ৫ জনের সই এফ এস এল-এ পরীক্ষা করে জাল বলে প্রমাণ মিলেছে।

বিচারপতি জানতে চান, তদন্ত শেষ করতে কত সময় লাগবে এবং “হতে পারে উনি নথি জাল করেছেন। কিন্তু এতে তাঁর রোল কী?”

অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিষেক দলের জেনারেল সেক্রেটারি। তিনি বিধায়ক নন এবং ওই মিটিংয়েও ছিলেন না। জেনারেল সেক্রেটারি হিসেবে শুধুমাত্র রেজোলিউশনটি স্পিকারের কাছে ফরওয়ার্ড করেছেন। সেদিন নথি চেক করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আদালতের এই নির্দেশের ফলে নভেম্বর পর্যন্ত গ্রেফতারি বা কোনও কঠোর পদক্ষেপ থেকে রক্ষাকবচ পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধায়ক দিলীপ মণ্ডলের দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টে, শুক্রবার পরবর্তী শুনানি

*কলকাতা:* তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সোমবার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে গত মে মাসে গ্রেফতার করে পুলিশ। হুমকি দেওয়া, অশান্তি পাকানো-সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপর নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলা এখনও বিচারাধীন।

সোমবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দিলীপের আইনজীবী কিশোর দত্ত। তাঁর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে ক্রমাগত নতুন এফআইআর দায়ের হচ্ছে। প্রায় প্রতিদিন একটি করে অভিযোগ দায়ের করছে পুলিশ। এখনও পর্যন্ত মোট এফআইআরের সংখ্যা ৩৯-এ পৌঁছেছে। তাই মামলার দ্রুত শুনানি প্রয়োজন।

আবেদন শুনে বিচারপতি ভট্টাচার্য জানান, তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে। দিলীপের একটি মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে। তার আগে শুনানি সম্ভব নয়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির মধ্যেও নিজের কেন্দ্র বিষ্ণুপুরে জয়ী হন দিলীপ মণ্ডল। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকেই তিনি প্রকাশ্যে আসেননি। এলাকায় তাঁকে দেখা যায়নি। এই সময়ের মধ্যেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হতে থাকে।
হাইকোর্টে টিএমসিপি

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরেও মামলা হল হাই কোর্টে। আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওই দিনের সভার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আগামী বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ককুমার নাগ জানান, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তার পরে গত ৩ অগস্ট এবং ৭ অগস্ট পুলিশের কাছ থেকে এ বিষয়ে জানতেও চাওয়া হয়েছিল। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। সেই কারণেই টিএমসিপি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় বলে জানান আইনজীবী। মামলাটির জরুরি শুনানির জন্যও আদালতে আবেদন জানান তিনি। প্রতি বছর কলকাতার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা আয়োজিত হয়। তবে এ বারের পরিস্থিতি ভিন্ন। নির্বাচনী ভরাডুবির পরে তৃণমূল তিন ভাগ হয়ে গিয়েছে। এক দল যোগ দিয়েছে এনসিপিআই-তে। এক দল বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। অবশিষ্টাংশ মমতাপন্থী।
স্বাধীনতা দিবসে বিরল রেকর্ড, গলে সেঞ্চুরি দেবদত্ত পাডিক্কলের

*স্পোর্টস ডেস্ক:* চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে যাওয়া সাই সুদর্শনের বদলে দলে সুযোগ পান সরফরাজ় খান। তবে প্রথম টেস্টে তিন নম্বরে নামার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি দেবদত্ত পাডিক্কল।

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর তিনে নামেন দেবদত্ত। ভারতের স্কোর তখন ১ ওভারে ৪৭-১। চাপ না নিয়ে পেস ও স্পিন দুইয়ের বিরুদ্ধেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। নিখুঁত শট নির্বাচনে ৮১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

টি-ব্রেকের পর কেএল রাহুল চোট পেয়ে ফিরলে দেবদত্ত একাই হাল ধরেন। রাহুলের সঙ্গে ১৫০ রানের জুটির পর শুভমন গিলকে সঙ্গী করে রানের গতি বজায় রাখেন। ৫৭তম ওভারে নুয়ান্থার বলে সিঙ্গল নিয়ে ১৩৪ বলে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন।

অভিষেকের দু'বছর পর শতরান পাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে স্বাধীনতা দিবসের দিনে টেস্ট সেঞ্চুরি করে বিরল নজির গড়েন দেবদত্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫২ বলে ১০৮ রানে অপরাজিত তিনি। ইনিংসে রয়েছে ৯টি চার ও ১টি ছক্কা।

ছবি: সৌজন্যে ফেসবুক।
কাউন্সেলিং শুরু হওয়ার পর আর ইডব্লিউএস ক্যাটাগরি দাবি করা যাবে না, রায় কলকাতা হাইকোর্টের*

*কলকাতা:* নিট-ইউজি ২০২৬-এর ভর্তি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, যেসব পরীক্ষার্থী সাধারণ আনরিজার্ভড বা ওবিসি-এনসিএল ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, তাঁরা ফলপ্রকাশ ও কাউন্সেলিং শুরু হওয়ার পরে আর অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরির সংরক্ষণ দাবি করতে পারবেন না।

বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, কাউন্সেলিংয়ের মাঝপথে এসে কোনও প্রার্থীকে ক্যাটাগরি বদলের সুযোগ দিলে তা ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়ম-শৃঙ্খলাকে ব্যাহত করবে। আদালতের মতে, আবেদনের সময়েই প্রার্থীদের ক্যাটাগরি নির্ধারণ করে দিতে হয়। ফল বেরোনোর পর বা কাউন্সেলিং শুরু হওয়ার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না।

এই রায়ের ফলে নিট-ইউজি ২০২৬-এর কাউন্সেলিংয়ে অংশ নেওয়া হাজার হাজার পরীক্ষার্থীর ক্ষেত্রে নিয়ম আরও কঠোর হল। আদালত জানিয়েছে, সংরক্ষণের সুবিধা নিতে হলে আবেদনপত্র জমা দেওয়ার সময়েই যথাযথ নথি সহ ইডব্লিউএস ক্যাটাগরি উল্লেখ করতে হবে। পরবর্তীতে কোনও দাবি গ্রাহ্য হবে না।

শিক্ষা মহলের মতে, এই নির্দেশ ভর্তি প্রক্রিয়ায় বিভ্রান্তি কমাবে এবং মেধা তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে।