ডুরান্ড কাপ: টাইব্রেকারে জামশেদপুরকে হারিয়ে সেমিতে মোহনবাগান*
*খেলা**স্পোর্টস ডেস্ক,কলকাতা:* টাইব্রেকারের নাটকীয় জয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। সোমবার যুবভারতীতে ৯-৮ ব্যবধানে হারাল জামশেদপুর এফসি-কে। নির্ধারিত সময়ের ফল ১-১।প্রথম ৮ শটে দুই দলই গোল করে। নবম শটে জামশেদপুরের মামার কিক বাঁচান বিশাল কাইথ। এরপর অভিমিতেই গোল করে মোহনবাগানকে শেষ ৪ তোলেন।
এদিন দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। প্রণয় হালদারের ভুল পাস ধরে দ্রাজিচ বল বাড়ান সাহালকে। ডুরান্ডে পঞ্চম গোল করে দলকে ১-০ এগিয়ে দেন তিনি।তবে এরপর খেলায় ধার হারায় সবুজ-মেরুন। বলের দখল রেখে বারবার আক্রমণ করে জামশেদপুর। ১৬ মিনিটে আমনের শট রুখে দেন বিশাল। প্রথমার্ধের শেষে সাহালের শটও প্রণয়ের গায়ে লেগে বাইরে যায়।
নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৮ শটে রিয়াতা, রেনিয়ার, আমন, অভিষেক, প্রণয়, প্রভাত, প্রতীক ও বারলা গোল করেন জামশেদপুরের হয়ে।মোহনবাগানের হয়ে গোল করেন রাহুল বেকে, জেলকোভিচ, শুভাশিস, ম্যাকলারেন, কিয়ান, থাপা, রদ্রিগেজ ও সুহেল। ৮-৮-এর পর নবম শটে বিশাল মামার শট ঠেকিয়ে দেন। শেষ শটে গোল করে জয় নিশ্চিত করেন অভিমিতেই।
কোচ পানাজিয়োটিস দিমপেরিস প্রথম একাদশে রেখেছিলেন আলবের্তো ও দ্রাজিচকে। তবে বিদেশিহীন জামশেদপুরকে হারাতে নাভিশ্বাস ওঠে মোহনবাগানের।![]()
*ছবি: সঞ্জয় হাজরা।*

*স্পোর্টস ডেস্ক,কলকাতা:* টাইব্রেকারের নাটকীয় জয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। সোমবার যুবভারতীতে ৯-৮ ব্যবধানে হারাল জামশেদপুর এফসি-কে। নির্ধারিত সময়ের ফল ১-১।প্রথম ৮ শটে দুই দলই গোল করে। নবম শটে জামশেদপুরের মামার কিক বাঁচান বিশাল কাইথ। এরপর অভিমিতেই গোল করে মোহনবাগানকে শেষ ৪ তোলেন।
*ছবি: সঞ্জয় হাজরা।*

ছবি: প্রবীর রায়।
Aug 17 2026, 20:17
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k