রেড রোডে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ,নতুন সরকারের প্রথম অনুষ্ঠান*
*কলকাতা, ১৫ আগস্ট*: দেশের ৮০তম স্বাধীনতা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল কলকাতার রেড রোডে। এবছর পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এটাই ছিল প্রথম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।সকাল ৯ টা ৩৪ মিনিটে রেড রোডে মূল অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এবার মোট ১১টি ট্যাবলো রেড রোডে প্রদর্শিত হয়। থিম ছিল কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণ প্রকল্প।
ট্যাবলোতে তুলে ধরা হয়,অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিজেপি সরকারের চালু করা বিভিন্ন নতুন প্রকল্প,জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও অবদান,কলকাতা পুরসভার পরিষেবা ও সড়ক সুরক্ষা। এদিন মোট ১০টি দপ্তর , জনস্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, পঞ্চায়েত সহ - তাদের প্রকল্প নিয়ে ট্যাবলো সাজায়। আগের বছরগুলোতে ৩-৪টি ট্যাবলো হত, এবার সংখ্যা বাড়ানো হয়েছে।এছাড়াও এদিনের অনুষ্ঠানে কুচকাওয়াজ, স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল। নিরাপত্তার জন্য গোটা রেড রোডে কড়া ব্যবস্থা ছিল।প্রশাসনের এক আধিকারিক জানান, "এটি নতুন সরকারের প্রথম স্বাধীনতা দিবস। তাই অনেক চমক ছিল"।
ছবি:সংগৃহীত।
Aug 15 2026, 19:11
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k