১৩৫তম ডুরান্ড কাপ: কোয়ার্টারে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কলকাতায়ই খেলা
*খেলা*
*কলকাতা*: ১৩৫তম ডুরান্ড কাপের গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করল কমিটি। প্রত্যাশামতো নকআউটে জায়গা করে নিয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। দুই দলই খেলবে যুবভারতীতে।

*এক নজরে কোয়ার্টার ফাইনাল*
গ্রুপ চ্যাম্পিয়ন ৬টি দল এবং বেস্ট রানার্স আপ হিসেবে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি মিলিয়ে মোট ৮টি দল শেষ আটে উঠেছে। ম্যাচ হবে ১৬ ও ১৭ অগস্ট।

*কোয়ার্টার ফাইনালের সূচি*

1. *প্রথম কোয়ার্টার* 
   *স্পোর্টিং ক্লাব দিল্লি বনাম ফুটবল ক্লাব রায়েনঙ্গদাই* 
   ১৬ অগস্ট, রবিবার, বিকেল ৪টে | বীরসা মুন্ডা স্টেডিয়াম, রাঁচি
2. *দ্বিতীয় কোয়ার্টার* 
   *ইন্ডিয়ান আর্মি বনাম ইস্টবেঙ্গল* 
   ১৬ অগস্ট, রবিবার, সন্ধ্যা ৭টা | যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
3. *তৃতীয় কোয়ার্টার* 
   *মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি* 
   ১৭ অগস্ট, সোমবার, বিকেল ৪টে | যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
4. *চতুর্থ কোয়ার্টার* 
   *শিলং লাজং এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি* 
   ১৭ অগস্ট, সোমবার, সন্ধ্যা ৭টা | জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং

*কোথায় দেখবেন* 
সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে সোনি স্পোর্টস টু চ্যানেলে। অনলাইনে দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে।
ব্যারাকপুর গান্ধীঘাটে জাঁকজমকের সঙ্গে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস


*নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর, ১৫ আগস্ট*: দেশজুড়ে উৎসবের আবহ। আজ ৮০ তম স্বাধীনতা দিবস ব্যারাকপুরের ঐতিহাসিক গান্ধীঘাটে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার সঙ্গে পালিত হল।সকাল থেকেই গান্ধীঘাট চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট নাগরিকেরা। স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে।পাশাপাশি গান্ধীঘাটের তীরে তেরঙ্গা বেলুন ও ফুল দিয়ে সাজানো হয় পুরো প্রাঙ্গণ। ছবি :সৌজন্যে তথ্য ও সংস্কৃতি বিভাগ উত্তর ২৪ পরগনা ।
১৪ আগস্ট নিউ টাউনে 'বিভাজন বিভীষিকা স্মরণ দিবস' পালন


*নিজস্ব প্রতিনিধি,কলকাতা*: আজ নিউ টাউন কনভেনশন সেন্টারে দেশ "বিভাজন বিভীষিকা স্মরণ দিবস" উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছিল রাজ্য সরকার। আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের  রাজ্যপাল  আর. এন. রবি, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত,তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। ছবি: সৌজন্যে তথ্য ও সংস্কৃতি বিভাগ উত্তর ২৪ পরগনা।
রাজ্যে চালু হল 'বেটি বাঁচাও, বেটি পড়াও', ২০ লক্ষ ছাত্রী পাবেন আর্থিক সাহায্য

*অমিত দাস*
----------------------
রাজ্যে পালাবদলের পর কেন্দ্রের একাধিক প্রকল্প চালুর পথে হাঁটল নতুন সরকার। শুক্রবার ১৪ অগস্ট 'কন্যারত্ন দিবস' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে রাজ্যে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্প চালুর ঘোষণা করলেন।

ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ও নারী সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রথম বাজেটে কর্মসংস্থানে মহিলাদের অগ্রাধিকার, মহিলা শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি এবং উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সুরক্ষার কর্মসূচি নেওয়া হয়েছে।"

তিনি জানান, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করলেও পশ্চিমবঙ্গ এতদিন যুক্ত হয়নি। "আজ থেকে আমরা আমাদের কন্যাদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করলাম। আমাদের ছাত্রীরা দেশপ্রেম ও জাতীয়তাবাদের জাগরণে মা মাতঙ্গিনীর ভূমিকা নিক"।

*প্রকল্পের মূল ঘোষণা:*
1. *আর্থিক সাহায্য*: 'কন্যারত্ন' প্রকল্পে এ বছর ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী উপকৃত হবেন। এর মধ্যে ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে শুক্রবারই টাকা ট্রান্সফার হবে।
2. *উচ্চশিক্ষা সহায়তা*: উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ রোধে ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে।
3. *স্কলারশিপ*: ৬০% এর বেশি নম্বর পাওয়া ছাত্রীদের 'বিবেকানন্দ স্কলারশিপ' দেওয়া হবে। আগের সরকারের এই প্রকল্প বহাল থাকছে।
4. *বিশেষ তহবিল*: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষার জন্য ১০ কোটি টাকার আলাদা তহবিল গঠন।

অনুষ্ঠানে কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনার প্রায় ১৬০০ স্কুল-কলেজের ছাত্রী উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত।
'হর ঘর তিরঙ্গা' যাত্রা
স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ নোয়াপাড়ার বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং সহ বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস ইছাপুর তেঁতুলতলা মোড় থেকে স্টোরবাজার মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রা করলেন।এই মিছিলে পা মেলান হাজারো সাধারণ মানুষ।
*ছবি: প্রবীর রায়।*
आरजी कर मामला: अदालत ले जाते समय प्रदर्शन का शिकार हुए निर्मल घोष, फेंके गए अंडे

*खड़दह*: पश्चिम बंगाल सहित दुनिया भर में चर्चित आरजी कर अस्पताल की महिला डॉक्टर के दुष्कर्म-हत्या मामले में नए सिरे से गिरफ्तार पानिहाटी के पूर्व तृणमूल विधायक निर्मल घोष को शुक्रवार सुबह खड़दह थाने से अदालत ले जाते समय भारी विरोध का सामना करना पड़ा। उन्हें निशाना बनाकर अंडे फेंके गए। हेलमेट पहनकर बचने की कोशिश करने के बावजूद थाने के गेट से प्रिज़न वैन तक निर्मल को घूंसे, थप्पड़ और लातें खानी पड़ीं।

थाने के बाहर जमा हुए भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने "चोर-चोर" के नारे लगाए। जूतों की माला लेकर प्रदर्शन किया गया और डीजे बजाया गया। इस मामले में गिरफ्तार पूर्व पार्षद संजीव मुखोपाध्याय को भी इसी तरह निशाना बनाया गया।

पुलिस ने निर्मल को ओडिशा से गिरफ्तार किया था। शुक्रवार को उन्हें बैरकपुर अनुमंडल अदालत में पेश किया गया। आरजी कर में पीड़िता के पिता की नई शिकायत के आधार पर ही निर्मल और संजीव को गिरफ्तार किया गया है। तीसरे आरोपी तृणमूल के पार्षद सोमनाथ दे की तलाश जारी है।

9 अगस्त 2024 को आरजी कर के सेमिनार हॉल से पीड़िता का शव बरामद हुआ था। आरोप है कि परिवार की अनुमति के बिना शव का अंतिम संस्कार जल्दबाजी में कर दिया गया था। _तस्वीर: उत्पल दास_
আরজি কর মামলা: আদালতে নেওয়ার পথে বিক্ষোভের মুখে নির্মল ঘোষ, ছোড়া হল ডিম

*নিজস্ব সংবাদদাতা,খড়দহ*: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় নতুন করে ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষকে শুক্রবার সকালে খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। হেলমেট পরে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও থানার গেট থেকে প্রিজ়ন ভ্যান পর্যন্ত নির্মলকে কিল, চড় ও লাথি খেতে হয়।

থানার সামনে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকরা ‘চোর-চোর’ স্লোগান দেন। জুতোর মালা নিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং ডিজে বাজানো হয়। এই মামলায় ধৃত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও একইভাবে নিশানা করা হয়।

ওড়িশা থেকে নির্মলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। আরজি করে নির্যাতিতার বাবার নতুন অভিযোগের ভিত্তিতেই নির্মল ও সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত তৃণমূলের পুরপ্রতিনিধি সোমনাথ দে-র খোঁজে তল্লাশি চলছে।

২০২৪ সালের ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। পরিবারের অনুমতি ছাড়া দেহ দ্রুত সৎকারের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। শুক্রবার খড়দহ থানায় হাজির ছিলেন নির্যাতিতার বাবা। সূত্রের খবর, তিনি এই মামলায় গোপন জবানবন্দি দিতে পারেন এবং তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হতে পারে। ছবি: উৎপল দাস।
*সোহরাব সিং তালওয়ারের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়*

খেলা

স্পোর্টস ডেস্ক:: রাউন্ডগ্লাস গল্ফ অ্যাকাডেমি-র সোহরাব সিং তালওয়ার আইজিইউ নর্দার্ন ইন্ডিয়া জুনিয়র বয়েজ চ্যাম্পিয়নশিপে বয়েজ ক্যাটেগরি সি-র শিরোপা জিতেছেন।

চণ্ডীগড় গল্ফ ক্লাবে ১৩ আগস্ট শেষ হওয়া এই টুর্নামেন্টে সোহরাব ৭৪-৭১-৭১, মোট ২১৬ লেভেল পার স্কোর করে ৩ শটে জয় পান।

দিল্লির শান আলভি ২১৯ স্কোর করে দ্বিতীয় এবং উত্তরপ্রদেশের কবীর গোয়েল ২১ স্কোর করে তৃতীয় স্থান পান। আরজিজিএ-র অন্য গল্ফার রুদ্রাজ দিওয়ান ২৫০ স্কোর করে ১৬তম হন।

চণ্ডীগড় গল্ফ ক্লাব ভিত্তিক রাউন্ডগ্লাস গল্ফ অ্যাকাডেমি ভারতের নম্বর-১ প্রো গল্ফার শুভঙ্কর শর্মার তত্ত্বাবধানে দেশের শীর্ষ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উঠে আসছে।

ছবি:সৌজন্যে অ্যাকাডেমি।

*কিয়ানের হ্যাটট্রিকে চাপ কাটাল মোহনবাগান, বিধাননগরকে ৩-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন*

খেলা

কলকাতা আই লিগ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কাস্টমসের পর কলকাতা লিগে টানা দুটি ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান।বৃহস্পতিবার সেই চাপ অনেকটাই কাটিয়ে উঠল সবুজ-মেরুন শিবির। লিগে গ্রুপের তলানিতে থাকা বিধাননগর এমএস-কে ৩-০ গোলে হারাল তারা। ম্যাচের নায়ক কিয়ান নাসিরি। করলেন হ্যাটট্রিক।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করলেও অফসাইডের জন্য তা বাতিল হয়। ১৪ মিনিটে সুহেল ভাটের রক্ষণচেরা পাস থেকে প্রথম গোল করেন কিয়ান।

প্রথমার্ধে আরও একাধিক সুযোগ নষ্ট করে মোহনবাগান। তবে ৪৫ মিনিটে বিভানজ্যোতি লস্করের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিয়ান।

দ্বিতীয়ার্ধে বিধাননগরের তেমন কোনও আক্রমণ ছিল না। ৬৫ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন কিয়ান এবং জয় নিশ্চিত করে দেন মোহনবাগানের।এই জয়ের ফলে লিগ টেবিলে কিছুটা স্বস্তি ফিরল মোহনবাগান শিবিরে।

ছবি:সংগৃহীত।

*এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত, ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার ফেডারেশনের*

খেলা

স্পোর্টস ডেস্ক : আশঙ্কাই সত্যি হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাকে জানিয়ে দিয়েছে, ভারতীয় দল প্রথমবারের এশিয়ান কাপে খেলতে পারবে না। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচকেই বেশি গুরুত্ব দিতে চায় ফেডারেশন। ফলে এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত।

দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরের দেশগুলির মধ্যে ভারত এই ফিফা এশিয়ান কাপের অন্যতম আমন্ত্রিত দল ছিল। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে এক গ্রুপে ছিল ভারত। গ্রুপের সেরা দলগুলি ৩ অক্টোবর ডিভিশন ১ ফাইনাল খেলবে। অথচ ওই একই দিনে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে খেলার কথা ভারতের।

সূত্রের খবর, এশিয়ান কাপের চেয়ে ব্রাজিল ম্যাচকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। তারা চেয়েছিল ব্রাজিল ম্যাচে প্রথম সারির দল এবং এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠাতে। কিন্তু ফিফা সেই প্রস্তাবে রাজি হয়নি। মতের অমিলের কারণেই নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ইতিমধ্যেই ফিফাকে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, গত ৩ বছরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিরুদ্ধে ভারত ৪ বার খেলেছে। ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে খেলার সুযোগ আসবে। কিন্তু ব্রাজিলের মতো দল ভারতে এসে খেলবে, এমন সুযোগ বারবার মিলবে না। তাঁর কথায়, খেলোয়াড়দের কাছে ব্রাজিলের বিরুদ্ধে খেলা স্বপ্নের সমান। এতে দেশে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে।

ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে একটি দল সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে পারে। এশিয়ান কাপের পর ভারত একটি প্রীতি ম্যাচ আয়োজন করবে। আরও দুটি দলের সঙ্গে ম্যাচের চেষ্টা চলছে। শোনা যাচ্ছে, কেপ ভার্দেকে খেলার আমন্ত্রণ জানাতে পারে ফেডারেশন।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর অন্তত ৩০ দিন আগে নাম প্রত্যাহার করলে ফিফা ডিসিপ্লিনারি কমিটি সর্বনিম্ন ১৫ হাজার সুইস ফ্রাঁ, ভারতীয় মূল্যে প্রায় ১৭ লক্ষ টাকা জরিমানা করতে পারে। তবে স্রেফ ব্রাজিল ম্যাচের জন্য প্রতিযোগিতা থেকে সরে যাওয়া আদৌ ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষণ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

ছবি:AI নির্মিত।