তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, দুর্নীতির তদন্ত ও গ্রেফতারের দাবিতে সরব কর্মী-সমর্থকরা
বসিরহাট : হিঙ্গলগঞ্জে প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধরকাটি এলাকায় দেবেশ মণ্ডলের বাড়ির সামনে জড়ো হয়ে তারা একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ইডি ও সিবিআই তদন্তের দাবিও তোলেন তারা। বিজেপি কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল। তার বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, কোনও বেআইনি কাজের সঙ্গে তিনি জড়িত নন এবং অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ ও হেমনগর কোস্টাল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

বসিরহাট : হিঙ্গলগঞ্জে প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধরকাটি এলাকায় দেবেশ মণ্ডলের বাড়ির সামনে জড়ো হয়ে তারা একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ইডি ও সিবিআই তদন্তের দাবিও তোলেন তারা। বিজেপি কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল। তার বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, কোনও বেআইনি কাজের সঙ্গে তিনি জড়িত নন এবং অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।

*कोलकाता:* 21 जून, 2026, विश्व योग दिवस पर कोलकाता हाईकोर्ट के न्यायाधीशों ने हाईकोर्ट के सार्धशतवर्ष भवन के जजेस लाउंज में योग दिवस मनाया। रविवार को कार्यवाहक मुख्य न्यायाधीश के रूप में पदभार ग्रहण करने के बाद कार्यवाहक मुख्य न्यायाधीश तपोब्रत चक्रवर्ती का स्वागत कोलकाता हाईकोर्ट के वरिष्ठतम न्यायाधीश न्यायमूर्ति अरिजीत बनर्जी ने किया। सुबह साढ़े 9 बजे कार्यक्रम शुरू हुआ। इस दिन के कार्यक्रम में प्रशिक्षक के रूप में अधिवक्ता देबराज भट्टाचार्य और उज्जयिनी चटर्जी उपस्थित थे।
নিজস্ব প্রতিনিধি: শনিবার উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, উত্তর ২৪ পরগনার যৌথ ব্যবস্থাপনায় ব্যারাকপুরের মণিরামপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাসে যথাযথ মর্যাদায় পালন করা হল পশ্চিমবঙ্গ দিবস।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), অতিরিক্ত জেলাশাসক (তথ্য ও সংস্কৃতি), বিধায়ক,জগদ্দল, বিধায়ক, ব্যারাকপুর, বিধায়ক, অশোকনগর, বিধায়ক, সন্দেশখালি, মহকুমা শাসক, ব্যারাকপুর প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি: আগামীকাল বিশ্ব যোগা দ বস। রাজ্যে সরকার বদলের পর এই প্রথম বিশেষ ভাবে যোগা দিবস পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ দিবসের পালনের পাশাপাশি আগামীকাল যোগা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতা উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিশ্ব যোগ দিবস এর প্রাক্কালে শনিবার অপূর্ব এক আলোক সজ্জায় সেজে উঠেছে কলকাতার মিলেনিয়াম পার্ক। আজ সন্ধ্যায় কলকাতার মিলেনিয়াম পার্কে নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে। হাওড়া ব্রিজ এবং মিলেনিয়াম পার্ক থেকে লেজার শো এর মাধ্যমে এক আলোকচিত্র প্রদর্শিত হয়। শহর ও গ্রামের নানান প্রান্ত থেকে দর্শকরা এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন।
*ছবি: সঞ্জয় হাজরা।*
*कोलकाता, निजी संवाददाता:* बाबा तारकनाथ और महादेव का नाम लेकर तारकेश्वर की सभा में प्रधानमंत्री नरेंद्र मोदी ने अपना संबोधन शुरू किया। इस दौरान उन्होंने कई केंद्रीय योजनाओं का शुभारंभ किया। पीएम किसान सम्मान निधि योजना की 23वीं किस्त जारी करने की शुरुआत भी प्रधानमंत्री ने की।
বসিরহাট : বসিরহাট জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির পক্ষ থেকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বসিরহাটের মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন দলের প্রতিনিধিরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাসপাতালের রোগীদের পরিজনদের জন্য নির্মিত নাইট শেল্টার দীর্ঘদিন ধরে কার্যকর না হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয়স্বজনদের রাত কাটানোর জন্য নিরাপদ ও উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত নাইট শেল্টার চালুর দাবি জানানো হয়।
স্পোর্টস ডেস্ক: রবিবার কলকাতার ইডেনে অনুষ্ঠিত হবে বেঙ্গল টি২০ লিগের ফাইনাল খেলা।এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শুক্রবার রাজ্যের ক্রীড়া ও যুব -কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে। এদিন তাকে আমন্ত্রণ জানানোর দফতরে উপস্থিত হন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের ক্রীড়া ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন ও বিকাশ নিয়ে মন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
Jun 22 2026, 09:04
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.5k