বিশ্ব যোগ দিবস এর প্রাক্কালে আলোক সজ্জায় সেজে উঠেছে কলকাতা
নিজস্ব প্রতিনিধি: আগামীকাল বিশ্ব যোগা দ বস। রাজ্যে সরকার বদলের পর এই প্রথম বিশেষ ভাবে যোগা দিবস পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ দিবসের পালনের পাশাপাশি আগামীকাল যোগা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতা উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিশ্ব যোগ দিবস এর প্রাক্কালে শনিবার অপূর্ব এক আলোক সজ্জায় সেজে উঠেছে কলকাতার মিলেনিয়াম পার্ক। আজ সন্ধ্যায় কলকাতার মিলেনিয়াম পার্কে নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে। হাওড়া ব্রিজ এবং মিলেনিয়াম পার্ক থেকে লেজার শো এর মাধ্যমে এক আলোকচিত্র প্রদর্শিত হয়। শহর ও গ্রামের  নানান প্রান্ত থেকে দর্শকরা এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন। *ছবি: সঞ্জয় হাজরা।*
पश्चिम बंगाल दिवस पर प्रधानमंत्री ने केंद्र की योजनाओं का किया शुभारंभ
*कोलकाता, निजी संवाददाता:* बाबा तारकनाथ और महादेव का नाम लेकर तारकेश्वर की सभा में प्रधानमंत्री नरेंद्र मोदी ने अपना संबोधन शुरू किया। इस दौरान उन्होंने कई केंद्रीय योजनाओं का शुभारंभ किया। पीएम किसान सम्मान निधि योजना की 23वीं किस्त जारी करने की शुरुआत भी प्रधानमंत्री ने की।

प्रधानमंत्री मोदी ने कहा, 'बंगाल में दशकों तक वामपंथी और तृणमूल ने जो गड्ढा खोदा था, उसे भरने के लिए डबल इंजन सरकार सुपरफास्ट स्पीड से काम शुरू कर चुकी है। बंगाल अब जंजीरों से मुक्त हो गया है। बंगाल का गौरव लौटाने का काम शुरू हो गया है। बंगाल अपना भविष्य बनाने की राह पर है।'

वहीं, इस सभा में मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने घोषणा की कि कोलकाता में श्यामा प्रसाद मुखर्जी की 125 फुट ऊंची प्रतिमा बनाई जाएगी। पश्चिम बंगाल दिवस पर मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने श्यामा प्रसाद मुखर्जी को याद किया। उन्होंने कहा, 'आगामी 23 जून को आत्मबलिदान दिवस और 6 जुलाई को श्यामा प्रसाद मुखर्जी की 125वीं जयंती धूमधाम से मनाई जाएगी। श्यामा प्रसाद मुखर्जी की पैतृक संपत्ति खरीदकर वहां पुस्तकालय और स्मारक बनाएंगे।'

कार्यक्रम की शुरुआत में मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वागत किया। राज्यपाल आर एन रवि ने मोदी को उत्तरीय पहनाकर सम्मानित किया। मुख्यमंत्री ने उपहार स्वरूप उन्हें बाबा तारकनाथ की तस्वीर, दुर्गा प्रतिमा, रसगुल्ला और जलभरा संदेश भेंट किए।
পশ্চিমবঙ্গ দিবসে কেন্দ্রীয় প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:বাবা তারকনাথ ও মহাদেবের নাম করে তারকেশ্বরের সভায় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী।পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী বলেন,বাংলায় দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়েছিল, সেটা ঠিক করার জন্য ডবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে’।বাংলা শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। বাংলার গৌরব ফেরত আসার কাজ শুরু হয়ে গিয়েছে। নিজের ভবিষ্যত তৈরির করার পথে রয়েছে বাংলা’।

অন্যদিকে,এই সভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে কলকাতায়।পশ্চিমবঙ্গ দিবসে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,আগামী ২৩ জুন আত্মবলিদান দিবস৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী সাড়ম্বরে পালন করা হবে।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব, স্মৃতিসৌধ বানাব।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মোদীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন রাজ্যপাল আর এন রবি। মুখ্যমন্ত্রী উপহার হিসেবে তাঁর হাতে তুলে দিলেন বাবা তারকনাথের ছবি, দুর্গামূর্তি, রসগোল্লা ও জলভরা সন্দেশ।
বসিরহাট জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে সিপিএমের স্মারকলিপি, মহকুমা শাসকের আশ্বাস
বসিরহাট : বসিরহাট জেলা হাসপাতালের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির পক্ষ থেকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বসিরহাটের মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন দলের প্রতিনিধিরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাসপাতালের রোগীদের পরিজনদের জন্য নির্মিত নাইট শেল্টার দীর্ঘদিন ধরে কার্যকর না হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয়স্বজনদের রাত কাটানোর জন্য নিরাপদ ও উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত নাইট শেল্টার চালুর দাবি জানানো হয়।
এছাড়াও হাসপাতাল চত্বরে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের পরিজনদের জন্য বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিন অসংখ্য মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ তোলা হয়। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানানো হয়েছে।
প্রতিনিধি দল আরও জানায়, হাসপাতালের বিকল্প প্রবেশপথ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সুন্দরবন-সহ বিস্তীর্ণ এলাকার রোগীদের হাসপাতালে পৌঁছাতে যথেষ্ট অসুবিধা হচ্ছে। এর ফলে হাসপাতালের মূল প্রবেশপথে অতিরিক্ত ভিড় ও যানজট তৈরি হচ্ছে, যা জরুরি পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে। তাই অবিলম্বে বিকল্প প্রবেশপথটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার দাবি জানানো হয়। হাসপাতাল চত্বরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগী পরিষেবার মানোন্নয়ন এবং সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।
এই দাবিগুলি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন সিপিএমের প্রতিনিধি দলের সদস্য আইনুল আরেফীন (রাজু আহমেদ), দীপেশ চৌধুরী, কিংকর কান্তি রায়, শুভঙ্কর সাহা এবং সুমিত ঘোষদের মতো নেতৃত্বরা। তারা দ্রুত সমস্যাগুলির সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। সিপিএমের বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির সম্পাদক কিংকর কান্তি রায় জানান, মহকুমা শাসক অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের বক্তব্য শুনেছেন এবং তাদের দাবিগুলি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও তারা সাধারণ মানুষের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।
শাহানুরের ‘দুর্নীতি বিসর্জন’! কলা বউ সাজিয়ে ইছামতীতে প্রতীকী বিসর্জন বিজেপির

সৌমাভ মণ্ডল,বসিরহাট : বসিরহাটে দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামল বিজেপি। গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তাকে প্রতীকী ভাবে ‘কলা বউ’ সাজিয়ে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে শাহানুর মণ্ডলের ছবি লাগানো কলাগাছ ইছামতী নদীতে বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার বসিরহাট শহরের ইটিন্ডা রোড থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি ইছামতী সেতুতে পৌঁছালে সেখানে দুর্নীতির প্রতীক হিসেবে কলাগাছটি নদীতে বিসর্জন দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সেই ক্ষোভেরই প্রতিফলন এই অভিনব কর্মসূচি।
সাংবাদিক সম্মেলনে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতারা বলেন, “ভয় আউট, ভরসা ইন, দুর্নীতিমুক্ত বাংলা গড়তে হবে।” পাশাপাশি তারা সাধারণ মানুষকে আইন নিজের হাতে না নেওয়ার বার্তা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা তরুণ কুমার ঘোষ, কুণাল ব্রহ্ম ও পলাশ ঘোষ সহ দলের অন্যান্য নেতা ও মহিলা মোর্চার কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।
বেঙ্গল টি২০ লিগের ফাইনালে আমন্ত্রণ রাজ্যের ক্রীড়া ও যুব- কল্যাণ মন্ত্রীকে
স্পোর্টস ডেস্ক: রবিবার কলকাতার ইডেনে অনুষ্ঠিত হবে বেঙ্গল টি২০ লিগের ফাইনাল খেলা।এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শুক্রবার রাজ্যের ক্রীড়া ও যুব -কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে। এদিন তাকে আমন্ত্রণ জানানোর দফতরে উপস্থিত হন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের ক্রীড়া ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন ও বিকাশ নিয়ে মন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

ছবি সৌজন্যে: সিএবি।
খেলা বিশ্বকাপ জ্বরে কাঁপছে কলকাতা


*স্পোর্টস ডেস্ক* : বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা থেকে বাদ নেই ফুটবলের মক্কা কলকাতাও। কলকাতার বিভিন্ন জায়গায় এই ভাবেই ফুটবল সমর্থকরা তাদের প্রিয় দল এবং তারকাদের নানান পোস্টার দিয়ে নিজেদের এলাকাকে সাজিয়ে তুলেছে এভাবেই। এই উন্মাদনা থেকে বাদ যায়নি ৮ থেকে ৮০ বছরের বয়সের মানুষরা। বুধবার এমবাপে এবং মেসির গোলের সাফল্যে অনেকটাই খুশী তাঁদের সমর্থকরা। আজ অবশ্য বিশ্বকাপের আরেক তারকা রোনাল্ডোর সমর্থকরা মুখিয়ে আছে তাঁর সাফল্যকে ঘিরে। উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেন এবং ফরিয়া পুকুর অঞ্চলের বিশ্বকাপের এই নানানচিত্র ধরা পরল আমাদের প্রতিনিধি। *ছবি : সঞ্জয় হাজরা।*
জমি দখল ও রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা শাহানুর মণ্ডল
সৌমাভ মণ্ডল,বসিরহাট : বসিরহাটের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। জমি দখল, হুমকি, রাজনৈতিক প্রভাব খাটানো এবং নির্বাচন-পরবর্তী হিংসা ছড়ানোর একাধিক অভিযোগে গ্রেফতার হলেন বসিরহাট ১নং ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। বুধবার ভোররাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শাহানুর মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। বিশেষ করে টাকি ও সংলগ্ন এলাকার কয়েকটি ঐতিহ্যবাহী জমিদার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, বিঘার পর বিঘা জমি বেআইনিভাবে দখল করার পাশাপাশি প্রতিবাদী স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখানো হত।
এছাড়াও ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২২ সালের পুরসভা নির্বাচনের পর বসিরহাট ও টাকি এলাকার বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, এই সংক্রান্ত একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল তদন্তকারী সংস্থার কাছে।
অভিযোগ রয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ভোট প্রচারে বাধা দেওয়া, হুমকি দেওয়া এবং এলাকায় রাজনৈতিক আধিপত্য বজায় রাখার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তার ওপর নজরদারি চালাচ্ছিল পুলিশ।
বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে এসওজির একটি বিশেষ দল টাকি রোড (রাজ‍্য সড়ক ২) এর শাঁকচূড়া বাজার এলাকায় অভিযান চালায়। সেখানেই তার বাড়ির অদূরে রাস্তার ধারে থেকে শাহানুর মণ্ডলকে আটক করা হয়। পরে তাকে হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়।
এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বসিরহাট জুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়। বিজেপি নেতা শৌর্য্য বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ শাহানুর মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছিলেন। তার অভিযোগ, জমি দখল থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন ঘটনার সঙ্গে শাহানুরের নাম জড়িয়ে ছিল। অন্যদিকে, তৃণমূল নেতার গ্রেফতারিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। শাহানুর মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে আরও তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে তদন্তকারী দল।
"বাংলায় স্পোর্টস ইউনিভার্সিটি শুরু হতে চলেছে-" জানালেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে মিট দ্য প্রেস এ ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এদিন সংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান , "তাঁদের সরকার গঠন বা ভোটের আগে ক্রীড়া বিষয়ক যে সংস্কার সূচী প্রকাশ করেছিলেন সে বিষয়ে তিনি এবং তাঁর সরকার যথেষ্ট অবগত আছেন। তাই আগামীদিনে বাংলায় স্পোর্টস ইউনিভার্সিটি শুরু হওয়া থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রের সর্বত্র নজর দেওয়া হবে। শুধুমাত্র ক্রিকেট, ফুটবল নয় ক্রীড়া ক্ষেত্রের অন্যান্য বিভাগেও যেমন অ্যাথলিট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার সহ বিভিন্ন বিষয়ে উন্নতির জন্যে সম পরিমাণ নজর দেওয়া হবে"। বাংলার ফুটবল, ক্রিকেটে বাঙালি খেলোয়াড়দের বেশী করে অন্তর্ভুক্তির বিষয়েও এদিন তিনি আলোকপাত করেন। তবে সবার আগে সব ক্ষেত্রে ক্রীড়া পরিকাঠামোর উন্নতির দিকে নজর দেওয়া এবং প্রাক্তন বাংলার অর্জুন বা সমতুল্য সম্মানে সম্মানিত কৃতী খেলোয়াড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথাও উল্লেখ করেন।

ছবি: সঞ্জয় হাজরা

জব কার্ড ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
বসিরহাট : জব কার্ড ফেরতের দাবিতে এবং একাধিক দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় যখন বহু মানুষ একত্রিত হয়ে জব কার্ড ফেরত দেওয়ার দাবি তোলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল নেতা প্রকাশ রায় বহু উপভোক্তার জব কার্ড নিজের কাছে রেখে দিয়েছেন। বারবার কার্ড ফেরত চাওয়া হলেও কখনও বলা হয়েছে কার্ড নষ্ট হয়ে গিয়েছে, কখনও আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে বহু শ্রমিক ১০০ দিনের কাজের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
বিক্ষোভকারী চন্দনা মণ্ডল অভিযোগ করে বলেন, "আগামী জুলাই মাস থেকে ১০০ দিনের কাজ শুরু হওয়ার কথা। সেই কারণে দীর্ঘদিন ধরে আমি নিজের জব কার্ড ফেরত চেয়ে আসছি। কিন্তু প্রতিবারই নানা অজুহাত দেখিয়ে কার্ড ফেরত দেওয়া হচ্ছে না।" তার আরও দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক কারণে তাকে এবং তার পরিবারকে একঘরে করার চেষ্টা করা হয়েছিল। এমনকি কলতলা থেকে জল আনতেও বাধা দেওয়া হতো, বাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনেরও অভিযোগ তোলেন তিনি।
স্থানীয় বিজেপি নেতা অমিত মণ্ডল অভিযোগ করেন, এলাকার বহু মানুষের জব কার্ড প্রকাশ রায় নিজের কাছে আটকে রেখেছেন। কার্ড ফেরতের দাবি জানালে কখনও বলা হচ্ছে সেগুলি পঞ্চায়েতে রয়েছে, আবার কখনও বলা হচ্ছে কার্ড নষ্ট হয়ে গিয়েছে। তার অভিযোগ, একাধিক উপভোক্তার জব কার্ড সংক্রান্ত অর্থও আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা প্রকাশ রায়। তিনি জানান, বিষয়টি নিয়ে তাকে মাটিয়া থানায় ডাকা হয়েছিল এবং তিনি ইতিমধ্যেই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও বিষয়টি জানিয়েছেন। তার দাবি, আগামী মাসের এক তারিখে নতুন জব কার্ড আসার কথা রয়েছে। সেই কার্ডগুলি হাতে এলেই উপভোক্তাদের মধ্যে বণ্টনের প্রক্রিয়া শুরু হবে।
প্রকাশ রায়ের বক্তব্য, তার ছেলে হরিয়ানায় দুর্ঘটনার শিকার হওয়ায় তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে ছিলেন। সেই সময় তার অফিসে রাখা জব কার্ডগুলি বৃষ্টির জল ও উইপোকার আক্রমণে নষ্ট হয়ে যায়। জব কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এই অভিযোগের কোনও ভিত্তি নেই। কারণ ১০০ দিনের কাজের মজুরি সরাসরি উপভোক্তাদের নিজস্ব ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে জমা হয়। ফলে কোনও ব্যক্তির পক্ষে সেই টাকা আত্মসাৎ করা সম্ভব নয়।"
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গ্রামবাসীরা দ্রুত জব কার্ড ফেরত দেওয়া এবং অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। এখন প্রশাসন এই অভিযোগগুলির কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।