।। শহীদ দিনেশ চন্দ্র মজুমদারের আত্মবলিদান দিবসে বসিরহাটে শ্রদ্ধার্ঘ্য বাম নেতৃত্বের ।।

বসিরহাট : বসিরহাটে শহীদ দিনেশ চন্দ্র মজুমদারের আত্মবলিদান দিবসে শ্রদ্ধাঞ্জাপন। উপস্থিত বাম নেতা মহম্মদ সেলিম ও পলাশ দাশ। স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিচারণে ডিওয়াইএফআইয়ের কর্মসূচি। বিপ্লবী আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরলেন বাম নেতৃত্বরা। স্বাধীনতা সংগ্রামী শহীদ দিনেশ চন্দ্র মজুমদারের আত্মবলিদান দিবস উপলক্ষে বসিরহাটে শ্রদ্ধাঞ্জাপন কর্মসূচির আয়োজন করল ডিওয়াইএফআই বসিরহাট দক্ষিণ ১ লোকাল কমিটি। এদিন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব এবং বর্তমানে সিপিএমের রাজ্য নেতৃত্বের অন্যতম মুখ কমরেড মহম্মদ সেলিম ও কমরেড পলাশ দাশ। অনুষ্ঠানে শহীদ দিনেশ চন্দ্র মজুমদারের সংগ্রামী জীবন, স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা এবং দেশের জন্য তার আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শ ও লড়াইয়ের ইতিহাসকে মনে রেখে সমাজের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বসিরহাটের সন্তান দিনেশ চন্দ্র মজুমদার ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক সাহসী বিপ্লবী। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন উৎসর্গ করেন। তার আত্মত্যাগ আজও এলাকার মানুষের কাছে গর্ব ও শ্রদ্ধার বিষয় হিসেবে স্মরণীয়।
ডিওয়াইএফআইয়ের এই কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও এলাকার মানুষ অংশ নেন। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরার বার্তাও দেওয়া হয়।
“তৃণমূল নেতৃত্বদের শুধু পালানোর অপেক্ষা” কল্যাণের সরে দাঁড়ানোয় কটাক্ষ শান্তনু ঠাকুর

বসিরহাট : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার বসিরহাটের স্বরূপনগর বিধানসভার মালঙ্গপাড়া মাঠে বিজেপি নেতা তারক সাহার উদ্যোগে আয়োজিত বিজেপির বিজয় উৎসব কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি দাবি করেন, তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দলের বহু নেতা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
শান্তনু ঠাকুর বলেন, “তৃণমূল নেতৃত্বদের এখন শুধু পালানোর অপেক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক তৃণমূল নেতা নানা অভিযোগে জড়িয়ে পড়ছেন এবং দল ছেড়ে বা অবস্থান বদল করছেন, তাতে আগামী দিনে আরও অনেকেই পালাবে, শুধু সময়ের অপেক্ষা।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ানোর ঘটনাকে তিনি সেই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ বলেই ব্যাখ্যা করেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি তিনি এও জানান, বসিরহাট থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর পর্যন্ত প্রস্তাবিত জাতীয় সড়ক ৩১২-এর কাজ দ্রুত শুরু হতে চলেছে। এই সড়ক স্বরূপনগরের উপর দিয়ে যাবে এবং উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, প্রকল্প সংক্রান্ত একাধিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সময়মতো বিস্তারিত তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে।
স্বরূপনগর পর্যন্ত রেল সম্প্রসারণের বিষয়েও আশাবাদী বার্তা দেন তিনি। শান্তনু ঠাকুর জানান, এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মধ্যে আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, রেল সম্প্রসারণের কাজ হবেই এবং খুব শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
।। কারণ অজানা, দীর্ঘদিন বন্ধ গুরুত্বপূর্ণ গেট; আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়া ও অভিভাবকদের ।।
বসিরহাট : বসিরহাট হাসপাতাল চত্বরের একটি গুরুত্বপূর্ণ গেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া, অভিভাবক, রোগী ও তাদের পরিজনেরা। সোমবার এই সমস্যার প্রতিবাদে বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি কলোনি এলাকায় বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গেটটি বসিরহাট জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বসিরহাট শহরের একাংশের পাশাপাশি টাকি পৌর এলাকা সহ সুন্দরবন সংলগ্ন প্রান্তিক এলাকা হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চল থেকে আসা বহু মানুষ এই পথ ব্যবহার করে হাসপাতালে পৌঁছাতেন। এছাড়াও এলাকার দুটি স্কুলের প্রায় দেড়শো পড়ুয়ার নিয়মিত যাতায়াতের জন্যও এই গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ, দীর্ঘদিন ধরে গেটটি বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ছোট ছোট পড়ুয়াদের পাঁচিল টপকে যাতায়াত করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একইভাবে রোগী ও তাদের পরিবারের সদস্যদেরও হাসপাতালে পৌঁছাতে বাড়তি সময় ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ গেটের সামনে বিক্ষোভে শামিল হন পড়ুয়া, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে গেট খুলে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে হবে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
স্থানীয়দের আরও প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি গেট কী কারণে বন্ধ রাখা হয়েছে, সেই বিষয়ে কোনও সরকারি দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ আরও বাড়ছে। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুক এবং গেট বন্ধ রাখার কারণ প্রকাশের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধান করুক।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত গেট না খোলা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। শিক্ষার্থী ও রোগীদের স্বার্থে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবিই এখন এলাকার মানুষের প্রধান দাবি হয়ে উঠেছে।
" Sunday on Cycles" কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:আজ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে করা হয়েছিল " Sunday on Cycles" কর্মসূচির।এর শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি ফ্লাগ নাড়িয়ে নিউটাউন ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে এর সূচনা করেন।এই সাইকেল র‍্যালী টি শেষ হয় ইকো পার্কে।

শেখ শরীফকে গ্রেফতারের দাবিতে মিনাখাঁয় বিক্ষোভ, দুর্নীতি ও কাটমানির অভিযোগে উত্তাল বামনপুকুর
বসিরহাট : মিনাখাঁয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের শ্বশুর শেখ শরীফকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠলো বামনপুকুর এলাকা। বিভিন্ন দুর্নীতি, কাটমানি আদায়, সরকারি প্রকল্পে অনিয়ম এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ছয়ানি বাজার সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে, হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন বহু মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, বসিরহাটের মিনাখাঁ ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নুর নাহারের শ্বশুর শেখ শরীফ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। তাদের দাবি, মুর্শিদাবাদের সুতি থানায় একাধিক খুনের মামলায় তার নাম জড়িয়েছে। এছাড়াও ২০১৯ সালের লোকসভা নির্বাচন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এলাকায় সংঘটিত ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
স্থানীয়দের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি উন্নয়নমূলক কাজের বরাদ্দ অর্থের অপব্যবহার এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় থাকা একটি টোটো বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে শেখ শরীফের বিরুদ্ধে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও শেখ শরীফের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তাদের বক্তব্য, একাধিকবার অভিযোগ জানানো হলেও পুলিশ তাকে আটক করে ছেড়ে দিয়েছে। এমনকি পুলিশের একাংশের সঙ্গে আর্থিক সমঝোতার কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রামাণ্য নথি বা সরকারি বক্তব্য সামনে আসেনি।
এদিন বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন, শেখ শরীফকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দিতে হবে। তাদের দাবি, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে শেখ শরীফ, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলার পর্বতারোহী দল রওনা দিল পর্বত শিখর আরোহণের উদ্যেশ্যে
স্পোর্টস ডেস্ক: হিমাচল প্রদেশের কুল্লু আর লাহুল জেলার সীমানায় অবস্থিত ৬০৬৯ মিটার উচ্চতা বিশিষ্ট দুর্গম মুকার বে পর্বত শিখর  অভিযানের উদ্দেশ্যে শনিবার  মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের এর ৭ জন সদস্য রওনা দিল। একই সাথে ম্যাকের আরও ১০ জন সদস্য একই অন্চলে ৫২৯৪ মিটার উচ্চতার শীতিধর ট্রেকিং অভিযানে বেরিয়ে পড়লো। উল্লেখ্য, মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর এমন একটি পর্বতারোহণ সংস্থা যেখান থেকে ইতিপূর্বেই বসন্ত সিংহ রায়, দেবাশীষ বিশ্বাসের মতো একাধিক স্বনামধন্য পর্বতারোহী বাংলার পর্বতারোহণকে এক অন্য মাত্রায় উন্নীত করতে পেরেছেন। আর এই অভিযানে বসন্ত সিংহ রায় নিজেও অংশগ্রহণ করছেন।   বাংলার এই অভিযাত্রীদের অভিযানের সাফল্য কামনায় এদিন স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন একাধিক শুভানুধ্যায়ী এবং পর্বত প্রেমী মানুষজন। ছবি:  সঞ্জয় হাজরা।
बरानगर-बाराकपुर मेट्रो परियोजना और बाराकपुर स्टेशन के विकास पर चर्चा, रेल मंत्री से मिले विधायक कौस्तव बागची*

*कोलकाता:* शनिवार को नबान्न में रेल मंत्री अश्विनी वैष्णव के साथ मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने प्रशासनिक बैठक की। इस बैठक में राज्य के अन्य मंत्रियों के साथ-साथ विधायक भी मौजूद थे। बैठक में बरानगर-बाराकपुर मेट्रो परियोजना का मुद्दा उठा। बैरकपुर के विधायक कौस्तव बागची ने मेट्रो रेल अधिकारियों के साथ भी बैठक की और परियोजना से जुड़ी जमीन की जटिलता दूर करने के लिए रेल मंत्री से त्वरित कदम उठाने का आग्रह किया। साथ ही उन्होंने बाराकपुर स्टेशन के ढांचागत विकास के लिए भी अपील की। गौरतलब है कि इसी दिन कौस्तव ने रेल मंत्री को लिखे पत्र में हॉकरों को हटाने के मामले को मानवीयता के साथ देखने का अनुरोध किया। उन्होंने हॉकरों के पुनर्वास के मुद्दे पर भी रेल मंत्री अश्विनी वैष्णव का ध्यान आकर्षित किया।

करीब 16 साल पहले बरानगर-बाराकपुर मेट्रो परियोजना की घोषणा की गई थी। पिछली सरकार के कार्यकाल में कई अड़चनों के कारण बाराकपुरवासियों को अभी तक मेट्रो सेवा नहीं मिल पाई है। हालांकि, बंगाल में डबल इंजन सरकार आते ही विधायक कौस्तव बागची ने बैरकपुर तक मेट्रो विस्तार के मुद्दे पर पहल की है। मेट्रो रेल अधिकारियों के साथ बैठक करने के साथ-साथ उन्होंने रेल मंत्री को पत्र लिखकर इस परियोजना की जल्द मंजूरी की मांग की है।

सिर्फ मेट्रो सेवा ही नहीं, विधायक ने बाराकपुर स्टेशन के आधुनिकीकरण के लिए रेल मंत्री के सामने कई मांगें रखीं। अश्विनी वैष्णव को लिखे पत्र में उन्होंने कहा कि बैरकपुर स्टेशन को ‘अमृत भारत स्टेशन स्कीम’ के तहत विकसित किया जाए, स्टेशन पर लंबी दूरी की ट्रेनों का स्टॉपेज दिया जाए और 14 नंबर रेलगेट पर अंडरपास या ओवरब्रिज का निर्माण जरूरी है। कौस्तव की अन्य मांगों में ‘1 और 4 नंबर प्लेटफॉर्म को जोड़ने वाला फुट ओवरब्रिज का निर्माण, लंबी दूरी की ट्रेनों के स्टॉपेज के लिए प्लेटफॉर्म का विस्तार, 14 नंबर रेलगेट पर फ्लाईओवर या सुरंग बनाकर ट्रैफिक जाम कम करना’ शामिल है। पत्र में उन्होंने वरिष्ठ नागरिकों की सुविधा के लिए बाराकपुर और टीटागढ़ स्टेशन पर लिफ्ट या एस्केलेटर लगाने की मांग भी उठाई। इसके अलावा नए टिकट काउंटर, बेहतर शौचालय, शुद्ध पेयजल की व्यवस्था की मांग भी रेल मंत्री को लिखे पत्र में की गई।

हालांकि, महत्वपूर्ण बात यह है कि भाजपा विधायक के आवेदन पत्र में हॉकरों को हटाने का मुद्दा भी जानकारों के अनुसार काफी अहम माना जा रहा है। पत्र में कौस्तव ने लिखा कि स्टेशन परिसर में हॉकरों को हटाने के मामले की समीक्षा मानवीयता और सहानुभूति के साथ की जाए। साथ ही हॉकरों के पुनर्वास की अपील कर उन्होंने रेल मंत्री का ध्यान खींचा। इलाके के समग्र विकास के लिए कौस्तव ने रेल मंत्री के अलावा राज्य के मुख्यमंत्री शुभेंदु अधिकारी के साथ भी इन परियोजनाओं पर विस्तृत चर्चा की है।
সন্দেশখালীর মণিপুরে এসটিএফের হানা, পুকুরে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার
সংবাদদাতা, আনন্দ বাংলা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালীর মণিপুরে শনিবার সকালে তল্লাশি অভিযান চালালো এসটিএফ। শনিবার সকালে সন্দেশখালি ২নং ব্লকের মণিপুর এলাকায় তৃণমূল নেতা তথা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ি এবং সংলগ্ন পুকুরে হানা দেয় তদন্তকারী সংস্থার বিশেষ দল।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘক্ষণ ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানোর পাশাপাশি পুকুরেও অনুসন্ধান শুরু করেন তদন্তকারীরা। পুকুরে বিশেষ সরঞ্জামের সাহায্যে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। যদিও উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
এসটিএফের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়ির সামনে ও আশপাশে বহু মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
তদন্তকারী সংস্থার এই অভিযানকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে। শেখ শাহজাহান-কাণ্ডের পর সন্দেশখালীর বিভিন্ন এলাকায় একাধিকবার তল্লাশি ও তদন্ত অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় মণিপুরে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
বর্তমানে উদ্ধার হওয়া সামগ্রী, তল্লাশির উদ্দেশ্য এবং অভিযানের সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার দিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।
মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হলেন হুমায়ুন কবির*
খেলা
*নিজস্ব প্রতিনিধি,কলকাতা*: ময়দানে ক্লাব তাঁবুতে শনিবার আয়োজিত এক সভায় প্রাক্তন সভাপতি আমিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এরপর হুমায়ুন কবিরকে ক্লাবের নতুন সভাপতি হিসেবে স্বাগত জানানো হয়।ক্লাব কর্তৃপক্ষ সভাপতি থাকাকালীন আমিরুদ্দিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও নেতৃত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নবনিযুক্ত সভাপতি হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণ করে কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টিদের আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই ক্লাবের নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত এবং মহামেডান স্পোর্টিং ক্লাব ও এর সমর্থকদের জন্য আরও সাফল্য আনতে সকলের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

বিদায়ী সভাপতি আমিরুদ্দিন হুমায়ুন কবিরকে শুভেচ্ছা জানান এবং তাঁর কার্যকালে নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ দেন।

ক্লাবের সমৃদ্ধ ঐতিহ্য রক্ষার পাশাপাশি ক্লাবকে একটি প্রগতিশীল ও সফল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ক্লাব কর্তৃপক্ষ। মাঠে ও মাঠের বাইরে শ্রেষ্ঠত্বের অভিন্ন লক্ষ্য নিয়ে নতুন আত্মবিশ্বাস ও ঐক্যের সঙ্গে এই নতুন অধ্যায়ে প্রবেশ করতে উন্মুখ মহামেডান স্পোর্টিং ক্লাব। *ছবি:সঞ্জয় হাজরা।*
*বিশ্ব পরিবেশ দিবসে ইডেন গার্ডেন্সে বৃক্ষরোপণ কর্মসূচি সিএবির*
*স্পোর্টস ডেস্ক, আনন্দ বাংলা:* প্রকৃতিকে রক্ষা এবং আরও সবুজ, নির্মল ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার ইডেন গার্ডেন্সে চারাগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সচিব বাবলু কোলে, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী প্রমুখ। এছাড়াও সিএবি-র বিভিন্ন কমিটির চেয়ারপার্সন, কমিটির সদস্য এবং আধিকারিকরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। ছবি সৌজন্যে: সিএবি