।। কারণ অজানা, দীর্ঘদিন বন্ধ গুরুত্বপূর্ণ গেট; আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়া ও অভিভাবকদের ।।
বসিরহাট : বসিরহাট হাসপাতাল চত্বরের একটি গুরুত্বপূর্ণ গেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া, অভিভাবক, রোগী ও তাদের পরিজনেরা। সোমবার এই সমস্যার প্রতিবাদে বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি কলোনি এলাকায় বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গেটটি বসিরহাট জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বসিরহাট শহরের একাংশের পাশাপাশি টাকি পৌর এলাকা সহ সুন্দরবন সংলগ্ন প্রান্তিক এলাকা হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চল থেকে আসা বহু মানুষ এই পথ ব্যবহার করে হাসপাতালে পৌঁছাতেন। এছাড়াও এলাকার দুটি স্কুলের প্রায় দেড়শো পড়ুয়ার নিয়মিত যাতায়াতের জন্যও এই গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ, দীর্ঘদিন ধরে গেটটি বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ছোট ছোট পড়ুয়াদের পাঁচিল টপকে যাতায়াত করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একইভাবে রোগী ও তাদের পরিবারের সদস্যদেরও হাসপাতালে পৌঁছাতে বাড়তি সময় ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ গেটের সামনে বিক্ষোভে শামিল হন পড়ুয়া, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে গেট খুলে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে হবে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
স্থানীয়দের আরও প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি গেট কী কারণে বন্ধ রাখা হয়েছে, সেই বিষয়ে কোনও সরকারি দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ আরও বাড়ছে। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুক এবং গেট বন্ধ রাখার কারণ প্রকাশের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধান করুক।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত গেট না খোলা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। শিক্ষার্থী ও রোগীদের স্বার্থে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবিই এখন এলাকার মানুষের প্রধান দাবি হয়ে উঠেছে।

বসিরহাট : বসিরহাট হাসপাতাল চত্বরের একটি গুরুত্বপূর্ণ গেট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া, অভিভাবক, রোগী ও তাদের পরিজনেরা। সোমবার এই সমস্যার প্রতিবাদে বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি কলোনি এলাকায় বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গেটটি বসিরহাট জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বসিরহাট শহরের একাংশের পাশাপাশি টাকি পৌর এলাকা সহ সুন্দরবন সংলগ্ন প্রান্তিক এলাকা হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চল থেকে আসা বহু মানুষ এই পথ ব্যবহার করে হাসপাতালে পৌঁছাতেন। এছাড়াও এলাকার দুটি স্কুলের প্রায় দেড়শো পড়ুয়ার নিয়মিত যাতায়াতের জন্যও এই গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ, দীর্ঘদিন ধরে গেটটি বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ছোট ছোট পড়ুয়াদের পাঁচিল টপকে যাতায়াত করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একইভাবে রোগী ও তাদের পরিবারের সদস্যদেরও হাসপাতালে পৌঁছাতে বাড়তি সময় ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বন্ধ গেটের সামনে বিক্ষোভে শামিল হন পড়ুয়া, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে গেট খুলে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে হবে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বসিরহাট : মিনাখাঁয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের শ্বশুর শেখ শরীফকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠলো বামনপুকুর এলাকা। বিভিন্ন দুর্নীতি, কাটমানি আদায়, সরকারি প্রকল্পে অনিয়ম এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ছয়ানি বাজার সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে, হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন বহু মানুষ।
স্পোর্টস ডেস্ক: হিমাচল প্রদেশের কুল্লু আর লাহুল জেলার সীমানায় অবস্থিত ৬০৬৯ মিটার উচ্চতা বিশিষ্ট দুর্গম মুকার বে পর্বত শিখর অভিযানের উদ্দেশ্যে শনিবার মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের এর ৭ জন সদস্য রওনা দিল। একই সাথে ম্যাকের আরও ১০ জন সদস্য একই অন্চলে ৫২৯৪ মিটার উচ্চতার শীতিধর ট্রেকিং অভিযানে বেরিয়ে পড়লো। উল্লেখ্য, মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর এমন একটি পর্বতারোহণ সংস্থা যেখান থেকে ইতিপূর্বেই বসন্ত সিংহ রায়, দেবাশীষ বিশ্বাসের মতো একাধিক স্বনামধন্য পর্বতারোহী বাংলার পর্বতারোহণকে এক অন্য মাত্রায় উন্নীত করতে পেরেছেন। আর এই অভিযানে বসন্ত সিংহ রায় নিজেও অংশগ্রহণ করছেন। বাংলার এই অভিযাত্রীদের অভিযানের সাফল্য কামনায় এদিন স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন একাধিক শুভানুধ্যায়ী এবং পর্বত প্রেমী মানুষজন।
ছবি: সঞ্জয় হাজরা।
সংবাদদাতা, আনন্দ বাংলা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালীর মণিপুরে শনিবার সকালে তল্লাশি অভিযান চালালো এসটিএফ। শনিবার সকালে সন্দেশখালি ২নং ব্লকের মণিপুর এলাকায় তৃণমূল নেতা তথা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ি এবং সংলগ্ন পুকুরে হানা দেয় তদন্তকারী সংস্থার বিশেষ দল।
*ছবি:সঞ্জয় হাজরা।*
*স্পোর্টস ডেস্ক, আনন্দ বাংলা:* প্রকৃতিকে রক্ষা এবং আরও সবুজ, নির্মল ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার ইডেন গার্ডেন্সে চারাগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সচিব বাবলু কোলে, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী প্রমুখ। এছাড়াও সিএবি-র বিভিন্ন কমিটির চেয়ারপার্সন, কমিটির সদস্য এবং আধিকারিকরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
ছবি সৌজন্যে: সিএবি
*স্পোর্টস ডেস্ক* : বিশ্বকাপের আগে দারুণ ফর্ম ও আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। এর আগে বড় এক সুখবর পেল লিওনেল স্কালোনির দল।
Jun 11 2026, 18:18
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k