কল্যাণীর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা, আগামীকাল অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হবে
![]()
নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: মঙ্গলবার কল্যাণীতে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে নদীয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলির জেলার প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক দের নিয়ে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য, পরিবহণ, নারীকল্যাণ-সহ একাধিক ক্ষেত্রে একগুচ্ছ বড় ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে সারা বছর গঠনমূলক কাজ করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। এদিনের সমন্বয় বৈঠকে মূলত ৪ টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। যেমন, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রাধিকার, প্রাক-বর্ষার প্রস্তুতি এবং রাজ্যের পুরনো প্রকল্পগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণ।
সবচেয়ে বড় চমক হিসেবে মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে রাজ্যে শুরু হতে চলেছে 'অন্নপূর্ণা যোজনা'। আজ অর্থাৎ বুধবার নবান্ন থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে এই যোজনার ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী নিজে। ফর্ম পূরণ হলেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকতে শুরু করবে। অনলাইনে এবং অফলাইনে ফর্ম পূরণের পাশাপাশি বিধায়ক ও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবে প্রশাসন। তবে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছেন, কেবলমাত্র ভারতীয়রাই এই সুযোগ পাবেন, অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে সরকারি টাকা তুলে দেওয়া হবে না।
অন্যদিকে, স্বাস্থ্যসাথী কার্ডকে 'আয়ুষ্মান ভারত'-এ রূপান্তরিত করার কাজও শুরু হচ্ছে। আগামী ৮ জুন দিল্লিতে স্বাস্থ্য দফতরের সঙ্গে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে পশ্চিমবঙ্গ সরকার। তবে অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারত পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী পরিষেবা চালু থাকবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
রাজ্যের মহিলাদের জন্য পরিবহণ এবং সাধারণ মানুষের জন্য খাদ্যেও বড় ভর্তুকির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। প্রাথমিক পর্যায়ে সব মহিলাদের এই সুযোগ দেওয়া হলেও, পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে এবং অপব্যবহার রুখতে মহিলাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, রাজ্যে চালু থাকা মা ক্যান্টিনগুলিতে এবার থেকে সপ্তাহে দু'দিন মাত্র ৫ টাকার বিনিময়ে মাছ-ভাত খাওয়ানো হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, রাজ্যের আয়ুষ দফতরকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে একটি পৃথক আয়ুষ মন্ত্রক গঠনের নীতিগত সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে, যা ক্যাবিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রশাসনিক কাঠামোর পাশাপাশি জনসংযোগেও বড়সড় বদল আনতে চলেছে নতুন সরকার। বিগত সরকারের মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বর 'দিদিকে বলো' আগামী সপ্তাহ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের পরামর্শ মেনে মুখ্যমন্ত্রী এদিন এই গ্রিভ্যান্স সেলের নতুন নামকরণ করেছেন 'আপনার সরকারকে বলুন'। দ্রুত এর নতুন টোল ফ্রি নম্বরও প্রকাশ করা হবে। এছাড়াও, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'এক পেড় মা কে নাম' কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের সব ব্লক ও পুরসভায় গাছ লাগাবে রাজ্য। ১৫ থেকে ১৭ জুন স্কুলগুলিকে বাদ দিয়ে রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির আয়োজিত হবে, যেখানে কেন্দ্র ও রাজ্যের সব প্রকল্পের সুবিধা মানুষকে দেওয়া হবে। ২১ জুন ধুমধাম করে পালিত হবে বিশ্ব যোগ দিবস। আগামী দিনে রাজ্যে কেন্দ্রীয় নগরোন্নয়ন, বিদ্যুৎ, জাহাজ এবং রেলমন্ত্রীর সফরের কথাও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।


নিজস্ব প্রতিবেদক:ফুটবল মাঠে এক অদ্ভুত প্রতীকের মূর্তি। পেশিবহুল দুটি পা। কোমরে গিয়ে পেটের অংশে গোলাকৃতি ফুটবল। আর এই অর্ধাকৃতি মডেল মানুষের কাছে দৃষ্টিকটু। যা বিজেপি সরকার আগেই সরানোর সিদ্ধান্ত নিয়েছে। এরকম উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার রামপ্রসাদ খেলার মাঠ থেকে এই মডেল সরানোর কথা বললেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, "মাঠ বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে রামপ্রসাদ খেলার মাঠ গড়ে তোলা হবে। তৃণমূল এই মাঠটাকে ধ্বংস করেছে।"
ছবি:প্রবীর রায়।
নিজস্ব প্রতিনিধি: সবুজ পতাকা নাড়িয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং উদ্বোধন করলেন
নিজস্ব সংবাদদাতা: সোমবার বারাসতের পোস্ট অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ব্যাঙ্ক
ছবি: প্রবীর রায়।
সংবাদদাতা, আনন্দ বাংলা:প্রয়াত কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরোজ এডুলজি। জানা গিয়েছে, লিভার-সহ একাধিক বয়সজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দুঁদে এই আইনজীবী। সেখানেই সোমবার জীবনাবসান হয় তাঁর। ফিরোজ এডুলজির মৃত্যুতে শোকের ছায়া আইনজীবীমহলে।
বসিরহাট : কেন্দ্রীয় আবাস যোজনার প্রকল্পে দুর্নীতির অভিযোগে হাসনাবাদে গ্রেপ্তার হল তৃণমূল নেত্রী সঞ্চিতা ঋষি দাস। অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে অভিযুক্ত তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ।
বসিরহাট : মেছোভেঁড়িতে কীটনাশক মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো হাড়োয়ায়। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে, অন্যদিকে তেমনি সামনে এসেছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি দাবি। ফলে বিজেপি ও তৃণমূলকে ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে বসিরহাটের হাড়োয়া থানার কুলটি এলাকার রাজনীতি।
1 hour and 29 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1