।। মেছো ভেঁড়িতে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ, কে প্রকৃত বিজেপি? তরজায় তপ্ত হাড়োয়া ।।
বসিরহাট : মেছোভেঁড়িতে কীটনাশক মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো হাড়োয়ায়। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে, অন্যদিকে তেমনি সামনে এসেছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি দাবি। ফলে বিজেপি ও তৃণমূলকে ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে বসিরহাটের হাড়োয়া থানার কুলটি এলাকার রাজনীতি।
ফিশারির মালিক কমল সর্দারের অভিযোগ, তিনি বিজেপি সমর্থক হওয়ার কারণেই পরিকল্পিতভাবে তার মেছো ভেঁড়িতে বিষ দেওয়া হয়েছে। তার দাবি, গভীর রাতে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী ফিশারিতে কীটনাশক মিশিয়ে দেয়। ঘটনার পর শনিবার সকালে ভেঁড়ির জলে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখা যায়। কয়েক ঘণ্টার মধ্যেই মাছ মরে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় কমল সর্দার স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। কমলের দাবি, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত অর্জুন। তার দাবি, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অর্জুনের কথায়, “আমরাই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী। আমাদের তৃণমূল বলে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।” অভিযুক্তদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই তাদের নাম জড়ানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এখন এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে ফিশারির মালিক নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করছেন, অন্যদিকে অভিযুক্তরাও নিজেদের বিজেপি কর্মী বলেই পরিচয় দিচ্ছেন। ফলে রাজনৈতিক সমীকরণ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয় মানুষের মধ্যেও এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রকৃত বিজেপি কে?
অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কুলটি এলাকায়। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য সামনে আসেনি। তবে গোটা ঘটনার তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে যদি সাধারণ মানুষের জীবিকা আক্রান্ত হয়, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন এলাকার বাসিন্দাদের একাংশ।

বসিরহাট : মেছোভেঁড়িতে কীটনাশক মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো হাড়োয়ায়। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে, অন্যদিকে তেমনি সামনে এসেছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি দাবি। ফলে বিজেপি ও তৃণমূলকে ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে বসিরহাটের হাড়োয়া থানার কুলটি এলাকার রাজনীতি।

বসিরহাট : বিধায়ক হওয়ার পর প্রথমবার হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে গেলেন রেখা পাত্র। শনিবার দুপুরের দিকে তিনি ব্লক অফিসে পৌঁছান। সেখানে ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে এলাকার বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
নিজস্ব প্রতিনিধি: আই এস এল এ ইস্টবেঙ্গলের বিজয়কে ঘিরে শুক্রবার ইস্টবেঙ্গল মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খেলোয়াড়, কোচ, ক্লাব কর্মকর্তা, সমর্থক সব একসাথে আনন্দে মিলে মিশে একাকার হয়েগিয়েছিল। ট্রফি হাতে ছবি তুলতে দেখা গেল কোচ অস্কার ব্রুজো সহ অন্যান্য খেলোয়াড়দের। এদিন বাম প্রার্থী দীপ্সিতা ধর কেও দেখা গেল সমর্থকদের ভিড়ে আনন্দে ভেসে যেতে।
ছ
বি: সঞ্জয় হাজরা।
বসিরহাট : হিঙ্গলগঞ্জ বিধানসভায় রাজনৈতিক পালাবদলের আবহে এবার ধর্মীয় আবেগ ও উৎসবের মেলবন্ধন দেখা গেল ক্যাওড়াখালী গ্রামে। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এবং দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসানকে কেন্দ্র করে শুরু হলো ৩২ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ। গঙ্গা বারি আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই ধর্মীয় অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ক্যাওড়াখালী গ্রামে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষজন।
বসিরহাট : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনি চাপ আরও জোরালো হতে শুরু করেছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এবার ২০২৪ সালে দায়ের হওয়া পৃথক দু’টি ফৌজদারি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন নিয়ে বসিরহাট আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ। জমি দখল, মারধর, ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগে সন্দেশখালি থানায় রুজু হওয়া ৫৯/২৪ এবং ৮৯/২৪ নম্বর মামলাকে ঘিরেই এই নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুনানির দিন আদালতে সংশ্লিষ্ট মামলার কেস ডায়েরি জমা দিতে পারেনি পুলিশ। সেই কারণে আদালত আগামী ৪ জুনের মধ্যে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দিয়েছে। ওই দিন নথিপত্র খতিয়ে দেখে আদালত সিদ্ধান্ত নেবে শাহজাহানকে ওই মামলাগুলিতে আনুষ্ঠানিকভাবে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হবে কি না।
1 hour and 41 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1