বসিরহাট সীমান্তে কাঁটাতার পরিকল্পনা, নিরাপত্তা বাড়লেও জমি ও জীবিকা হারানোর আশঙ্কা সীমান্তবাসীর
বসিরহাট : বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় নতুন করে কাঁটাতার নির্মাণ এবং সীমান্তবর্তী জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফের হাতে তুলে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, বসিরহাট ১নং ব্লক, বসিরহাট ও টাকি পৌর এলাকা এবং হাসনাবাদ ব্লকের নদী ও স্থল সীমান্তবর্তী গ্রামগুলিতে এই সিদ্ধান্ত মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ, মৎস্যজীবী পেশা এবং নিরাপত্তা সব কিছুর উপরই সরাসরি প্রভাব ফেলতে পারে।
স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর, বালতি, গোবিন্দপুর ও তারালি সহ একাধিক গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের শেখ বলেন, “রাতে অনেক সময় সীমান্তের ওপার থেকে সন্দেহজনক যাতায়াত হয়। কাঁটাতার হলে অন্তত অনুপ্রবেশ আর সোনা-রুপো পাচার অনেকটা কমবে।” তার মতে, এলাকায় বহুবার চোরাচালান ও দুষ্কৃতীদের আনাগোনা নিয়ে সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। তবে একই সঙ্গে কৃষকদের একাংশের আশঙ্কা, নতুন ফেন্সিং হলে তাদের চাষের জমি কাঁটাতারের ওপারে চলে যেতে পারে। স্বরূপনগরের এক কৃষক নারায়ণ মণ্ডল বলেন, “আমার তিন বিঘে জমি সীমান্ত লাগোয়া। যদি কাঁটাতারের বাইরে পড়ে যায়, তাহলে প্রতিদিন চাষ করতে যেতে বিএসএফের অনুমতি নিতে হবে। এতে সময় নষ্ট হবে, ঝামেলাও বাড়বে।”
হাসনাবাদ ও টাকি অঞ্চলে পরিস্থিতি কিছুটা আলাদা। এখানে ইছামতী নদী আন্তর্জাতিক সীমারেখা হওয়ায় পুরোপুরি কাঁটাতার সম্ভব নয়। ফলে নদীপথে নজরদারি, স্পিডবোট টহল, নদীঘাটে কড়াকড়ি বাড়ানোর কথা ভাবা হচ্ছে। টাকির ঘাট এলাকার এক নৌকাচালক সঞ্জয় দাস বলেন, “নিরাপত্তা বাড়ুক, তাতে আপত্তি নেই। কিন্তু নদীতে পর্যটক নিয়ে যাওয়া বা মাছ ধরা যদি অতিরিক্ত নিয়ন্ত্রণে পড়ে, তাহলে আমাদের আয় কমে যাবে।” হাসনাবাদের এক মৎস্যজীবী নুরুল গাজী বলেন, “আমরা নদীর উপর নির্ভর করে বাঁচি। বেশি কড়াকড়ি হলে কখন কোথায় যেতে পারবো, সেটাই অনিশ্চিত হয়ে যাবে।” স্থানীয়দের মতে, নিরাপত্তার কারণে নদীপথে নির্দিষ্ট সময়সীমা বা জোন নির্ধারণ হলে মৎস্যজীবীদের জীবিকা সংকটে পড়তে পারে। বসিরহাট ১নং ব্লকের ঘোজাডাঙা সীমান্ত সংলগ্ন এলাকায় অনেকেই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় ব্যবসায়ী প্রবীর ঘোষ বলেন, “ঘোজাডাঙা আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। সীমান্ত সুরক্ষা মজবুত হলে ব্যবসা আরও নিয়মতান্ত্রিক হবে, অবৈধ পণ্য যাতায়াত কমবে।” তবে কিছু পরিবার জানিয়েছেন, জমি অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ কতটা দ্রুত ও স্বচ্ছভাবে মিলবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। টাকি পৌর এলাকার বাসিন্দারা আবার পর্যটনের বিষয়টিকেও সামনে আনছেন। এক হোটেল ব্যবসায়ী জানান, “টাকি পর্যটনের বড় আকর্ষণ ইছামতী নদী ও সীমান্তের ওপারে বাংলাদেশের দৃশ্য। অতিরিক্ত বিধিনিষেধ আরোপ হলে পর্যটনের উপর প্রভাব পড়তে পারে।” তবে নিরাপত্তা জোরদার হলে পর্যটকদের আস্থাও বাড়তে পারে বলে অনেকে মনে করছেন।
হিঙ্গলগঞ্জে চিত্র আরও জটিল। সুন্দরবন ঘেরা জলসীমান্ত, খাঁড়ি ও নদীনির্ভর এই অঞ্চলে স্থল ফেন্সিংয়ের সুযোগ সীমিত। ফলে এখানে নৌ টহল, নজরদারি ক্যামেরা, অস্থায়ী আউটপোস্ট ও জলপথ পর্যবেক্ষণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। হিঙ্গলগঞ্জের সামশেরনগরের বাসিন্দা তথা মৎস্যজীবী রহিম সরদার বলেন, “রাতের নদীপথে অনেক অবৈধ কাজ হয়, সেটা বন্ধ হওয়া দরকার। কিন্তু আমরা যারা মাছ ধরি, তাদের জন্য আলাদা পরিচয়পত্র বা সহজ পারমিট ব্যবস্থা দরকার।”
স্থানীয় স্কুলশিক্ষক প্রদীপ হালদার মনে করেন, সীমান্ত সুরক্ষা বাড়ানো জরুরি হলেও মানবিক দিকটি সমান গুরুত্বপূর্ণ। তার কথায়, “শুধু নিরাপত্তা দেখলে হবে না। সীমান্তের মানুষদের জমি, জীবিকা, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসার বিষয়গুলোও একসঙ্গে ভাবতে হবে।”
সীমান্তবর্তী বহু পরিবারের অভিজ্ঞতা বলছে, আগেও কাঁটাতারের কারণে অনেকে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে স্কুল, বাজার বা হাসপাতালে যেতে দীর্ঘ পথ ঘুরতে বাধ্য হয়েছেন। ফলে নতুন প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের মতামত, সঠিক ক্ষতিপূরণ, বিকল্প রাস্তা এবং কৃষক-মৎস্যজীবীদের জন্য আলাদা সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সব মিলিয়ে সীমান্ত সুরক্ষা জোরদারের উদ্যোগ বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় একদিকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা মজবুত করার সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে সীমান্তবাসীর জীবনযাত্রা ও জীবিকার উপর বড় প্রশ্নচিহ্নও তুলে দিয়েছে। এখন নজর থাকবে, বাস্তবায়নের সময় প্রশাসন নিরাপত্তা এবং মানবিক স্বার্থ দুইয়ের মধ্যে কতটা ভারসাম্য রাখতে পারে তার উপর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনিদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিনিধি, বারাসাত:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনিদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারাসাত আদালত। রবিবার রাতে উত্তরপ্রদেশ থেকে ৩ শার্প শুটারকে গ্রেফতার করে সিআইডি।রবিবার গভীর রাতে অভিযানে নেমে ধৃতদের পাকড়াও করা হয়। পরে তাঁদের কলকাতায় এনে ভবানী ভবনে রাতভর জেরা করা হয়েছে বলে খবর।আজ তোলা হয় বারাসাত আদালতে।

গত ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়ায় রাস্তায় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু। বিজেপি-র বিপুল জয়ের পরই এই হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। তদন্তকারীদের দাবি, অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল। তাঁর গতিবিধি রেইকি করে এবং গাড়ির ঠিক কোন জায়গায় তিনি বসেছিলেন তাও নজরে ছিল আততায়ীদের।ওই দিন চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হয়। বুকে এবং হাতে গুলি লাগে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খুনের তদন্তে শুরু থেকেই নামে সিআইডি এবং এসটিএফ। একের পর এক সূত্র হাতে আসে গোয়েন্দাদের। শনিবার বড় ক্লু মেলে ডিজিটাল লেনদেন সূত্রে। জানা যায়, আততায়ীরা বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিয়েছিল। সেই লেনদেনের তথ্য খতিয়ে দেখেই উত্তরপ্রদেশে লিঙ্ক পাওয়া যায়।সেখানে অভিযান চালিয়ে ৩ জন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে।তদন্তকারীদের অনুমান, এরা ভাড়াটে খুনি। কার নির্দেশে তারা এসেছিল, কারা এই খুনের ছক কষেছিল এবং কেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীকেই নিশানা করা হল, তা জানার চেষ্টা চলছে জেরায়।

চন্দ্রনাথ রথের খুনের পিছনে ভিনরাজ্যের যোগ রয়েছে বলে শুরু থেকেই সন্দেহ ছিল। উত্তর প্রদেশ থেকে গ্রেফতারির পর সেই জল্পনাই আরও জোরালো হল। এখন তদন্তকারীদের নজর মূল চক্রীদের খোঁজে। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতী দলে কমপক্ষে আট জন ছিল। রেইকি করার পর চন্দ্রনাথকে হত্যার প্ল্যান কষেছিল আততায়ীরা।  কারো না কাদের নির্দেশে অভিযুক্তরা চন্দ্রনাথকে হত্যা করেছে তা জানতে চলছে তদন্ত।
রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না
*নিজস্ব প্রতিনিধি* : নতুন সরকারের মুখ্যমন্ত্রী শনিবার শপথ গ্রহণের পর সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক পরেই সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী
জানান,সাধারণ মানুষের জন্য রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। তেমনই মোদী সরকারের একগুচ্ছ প্রকল্প রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নিলেন তিনি।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু সাফ জানিয়ে দেন, “চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তবে আমরা দেখব যেন তা স্বচ্ছভাবে চলে।” তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে ভারতীয় নন বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানান তিনি।

এদিনের ক্যাবিনেট বৈঠকের সবচেয়ে বড় খবর হল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের অন্তর্ভুক্তি। মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন প্রথম ক্যাবিনেটেই আয়ুষ্মান ভারতে আমরা যুক্ত হব। আজ সেই সিদ্ধান্ত নেওয়া হল। স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী দফতরের উপদেষ্টারা এই প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করবেন।”

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য বিমা প্রকল্পটি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত জারি ছিল। শুভেন্দু অধিকারীর এই ঘোষণার ফলে এখন থেকে রাজ্যের সাধারণ মানুষ দেশের অন্যান্য প্রান্তের মতোই ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

এছাড়াও একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পে সবুজ পেল রাজ্য।প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে নতুন মন্ত্রিসভা।

এর পাশাপাশি, তিনি বলেন, অন্যান্য সমস্ত সেন্ট্রাল স্পনসর্ড স্কিম যা এতোদিন রাজ্যে থমকে ছিল বা নাম বদলে চলছিল, সেগুলিও এবার পুরোদমে চালু হচ্ছে।স্বচ্ছতাই এই সরকারের অগ্রাধিকার থাকবে।কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। সংকল্পপত্রে যা ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত পরের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে। এই সরকার 'আমিত্বে' বিশ্বাস করে না, 'আমরা' নীতিতে চলবে বলে সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির ৩২১ জন যাঁরা খুন হয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন। হত্যার বিচার দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তার সঙ্গে এই পরিবারগুলরি সব দায়-দায়িত্ব এখন থেকে সরকারের।

দেশের ও পশ্চিমবঙ্গের সুরক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিএসএফ-কে জমি হস্তান্তর প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আজ থেকেই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতোদিন পর্যন্ত রাজ্যের IAS, IPS ও WBCS-এর কেউ কেন্দ্রীয় ট্রেনিংয়ে যুক্ত হওয়ার অনুমোদন পেতেন না। এখন থেকে অন্য রাজ্যের মতো এ রাজ্যেও কেন্দ্রীয় সেই নিয়ম চালু হবে।

এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে এতদিন BNS কার্যকর করা হয়নি। তিনি জানিয়েছেন, এখন থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ শুরু হলো বলে জানিয়েছেন তিনি।

সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৫ সালের ১৬ জুনের জনগণনা সংক্রান্ত নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।
রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, May 11, 2026)

যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন-অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। আজ, আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনার স্ত্রী আজ সত্যিই আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন।

প্রতিকার :- সন্যাসী দের সাদা ও কালো বস্ত্র দান করলে তা পানার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে।

বৃষভ রাশিফল (Monday, May 11, 2026)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে। সাফল্য নিশ্চিতভাবেই আপনার- যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অন্যকে সবুজ রঙের বস্ত্র দান করলে তাদের প্রেমের জীবন সুখী ও আনন্দের হবে।

মিথুন রাশিফল (Monday, May 11, 2026)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে- কারণ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন- অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

প্রতিকার :- আপনার পিতামহ, পিতামহী ও অন্য বয়স্ক ব্যক্তিদের সাহায্য করলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতি হবে।

কর্কট রাশিফল (Monday, May 11, 2026)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। এটি ভালভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে, আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। অতএব, আজ থেকে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, সে/তিনি আঘাত পেতে পারেন।

প্রতিকার :- ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভালো প্রভাব দেবে।

সিংহ রাশিফল (Monday, May 11, 2026)

আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- আপনার কাজের টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সফল কর্মজীবন পেতে।

কন্যা রাশিফল (Monday, May 11, 2026)

কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে। কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আজ আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। প্রেমের জীবন গতিশীল হবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশ টিকে পরিষ্কার ও পরিছন্ন রাখুন।

তুলা রাশিফল (Monday, May 11, 2026)

হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। বাচ্চারা তাদের স্কুল প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে।

প্রতিকার :- সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্যোদয়ের সময় ১১বার ‘ওম’ মন্ত্র পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন।

বৃশ্চিক রাশিফল (Monday, May 11, 2026)

স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। ভালবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।

প্রতিকার :- কোনো অকার্জকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

ধনু রাশিফল (Monday, May 11, 2026)

আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়।জীবনের উঁচু নীচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। সেই জিনিস গুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই,সেটা আপনার জন্য ঠিক হবে না। এইরকম করলে আপনি আপনার সময়ই নষ্ট করবেন আর কিছু না। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত; আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে।

প্রতিকার :- সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম, ধূপকাঠি, সুগন্ধি বা কর্পূর ওপরকে উপহার হিসেবে, দান হিসাবে দিন বা বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

মকর রাশিফল (Monday, May 11, 2026)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে। এছাড়াও, আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে, আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত। আজ, আপনার অর্ধাঙ্গীনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে।

কুম্ভ রাশিফল (Monday, May 11, 2026)

আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না-কিন্তু হয়তো আপনাকে বলবেও না-যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয়-তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করতে প্রাতঃকালে তাড়াতাড়ি উঠে সূর্যোদয়ের সময় ১১বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

মীন রাশিফল (Monday, May 11, 2026)

আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচী ধকলসাধ্য হয়ে উঠবে। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন- যা ক্লান্তিকর হলেও-অত্যন্ত লাভজনক হবে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

(Courtesy-AstroSage)
খেলা

"বেঙ্গল প্রো টি ২০ লিগের", তৃতীয় সেসনের কলকাতায় অনুষ্ঠিত হল খেলোয়াড় অকসন। উপস্থিত ছিলেন সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলি সহ ক্লাব কর্তৃপক্ষ। *ছবি সৌজন্যে: সিএবি*
মহামেডান স্পোর্টিংকে হারিয়ে অপরাজিত দৌড় অব্যাহত কেরালা ব্লাস্টার্সের
*খেলা*

*আইএসএল*

*কোচি:* রবিবার ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬-এ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে মহামেডান এসসি-কে ৩-১ গোলে হারাল কেরালা ব্লাস্টার্স এফসি। এই জয়ের ফলে তাদের অপরাজিত থাকার দৌড় পাঁচ ম্যাচে পৌঁছাল।ফ্রান্সিস্কো ফুইয়াসিয়ের, ভিক্টর বের্তোমেউ এবং শ্রীকুট্টন এম এস-এর গোলে ঘরের মাঠে ৩ পয়েন্ট নিশ্চিত করে ব্লাস্টার্স। মহিতোষ রায় প্রথমে গোল করে মহামেডান স্পোর্টিং কে এগিয়ে দিয়েছিল।কেরালা ব্লাস্টার্স এফসিরফুইয়াসিয়েরকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
অবনমন এড়িয়ে, মরসুমের শেষ ম্যাচ জিতে শেষ করতে চায় আইজল ও রিয়াল কাশ্মীর*
*খেলা*

*আই এস এল*


*স্পোর্টস ডেস্ক* স্টার সিমেন্ট ইন্ডিয়ান ফুটবল লিগ( আই এস এল)২০২৫-২৬-এর রেলিগেশন ফেজের ম্যাচে সোমবার, ডেকান অ্যারেনায় আইজল এফসি মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি-র। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়।

ম্যাচটি ডিডি স্পোর্টস এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। ওয়েভস এবং সোনি লিভে স্ট্রিমিং-এর সুবিধা থাকবে।

গোকুলাম কেরালা এফসি-র সঙ্গে ২-২ গোলে ড্র করে আইজল এই ম্যাচে নামছে। অন্যদিকে, নামধারি স্পোর্টস ক্লাবের কাছে ০-৩ গোলে হেরেছে রিয়াল কাশ্মীর। তাই মরসুমের শেষ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া থাকবে দুই দলই।

অবনমনের লড়াইয়ের দিক থেকে দেখলে, এই ম্যাচের কোনো প্রভাব নেই। দুই দলই ইতিমধ্যে অবনমনের হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে রেলিগেশন ফেজের শীর্ষে রয়েছে আইজল। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল কাশ্মীর। অবনমনের লড়াইয়ের ফয়সালা হবে ১২ মে, যখন ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নামধারি খেলবে ৯ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা গোকুলামের বিরুদ্ধে।

তবে অবনমনের চাপ না থাকলেও, এই ম্যাচে দুই দলের কাছেই যথেষ্ট প্রেরণা রয়েছে। রেলিগেশন ফেজের শীর্ষে শেষ করতে আইজলের দরকার মাত্র ১ পয়েন্ট। আর পিপলস ক্লাবকে টপকে প্রথম স্থানে যেতে হলে রিয়াল কাশ্মীরকে পেতেই হবে ৩ পয়েন্ট।
হাড়োয়ায় ১৫ বছরের পুরনো ‘অফিস দখল’ বিতর্কে নতুন মোড়, পুনর্দখলে সিপিএম
বসিরহাট : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। তারই জেরে বসিরহাটের হাড়োয়ায় সামনে এল বহুদিনের পুরনো রাজনৈতিক দখলদারির অধ্যায়। হাড়োয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমিক সংগঠনের একটি দলীয় অফিস ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বামফ্রন্ট সরকারের অবসানের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় সিপিএমের দলীয় কার্যালয়, শাখা অফিস এবং শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ উঠেছিল তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, হাড়োয়া বাসস্ট্যান্ডে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর একটি অফিসও সেই সময় দখল করে নেয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রাতারাতি সিটুর সাইনবোর্ড সরিয়ে সেখানে আইএনটিটিইউসির পতাকা ও ব্যানার টাঙানো হয় বলে দাবি বাম কর্মী-সমর্থকদের।
প্রায় ১৫ বছর ধরে ওই অফিসটি আইএনটিটিইউসির নিয়ন্ত্রণেই ছিল বলে স্থানীয়দের একাংশের দাবি। তবে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড়সড় ধাক্কার পর এলাকায় রাজনৈতিক বাতাবরণ দ্রুত বদলাতে শুরু করে। নির্বাচনের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই হাড়োয়ার ওই বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে ফের সিপিএমের লাল পতাকা উড়তে দেখা যায়। শনিবার রাতে সিপিএম কর্মী-সমর্থকেরা ওই অফিসে গিয়ে নতুন করে সিটুর ব্যানার লাগান এবং দলীয় পতাকা টাঙান বলে জানা গিয়েছে। এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দীর্ঘ ১৫ বছর পর ‘নিজেদের পুরনো অফিস ফিরে পাওয়া’ নিয়ে উচ্ছ্বাস দেখা যায় বাম কর্মী-সমর্থকদের মধ্যে। সিপিএমের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি কোনও নতুন দখল নয়, বরং ২০১১ সালে বেআইনিভাবে দখল হয়ে যাওয়া নিজেদের পুরনো অফিস পুনরুদ্ধার করা হয়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার জোরে বহু বছর ধরে বিরোধীদের দলীয় অফিস দখল করে রাখা হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং শ্রমিকদের সমর্থন নিয়ে সেই অফিস ফের নিজেদের দখলে আনা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, পরিস্থিতির সুযোগ নিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে হাড়োয়া বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ‘অফিস পুনর্দখল’ বা ‘দখলমুক্ত’ করার ঘটনা আগামী দিনে আরও বাড়তে পারে।
।। ১৫ বছরের মানত পূরণ, রেখা পাত্রের জয়ে মাথা মুন্ডন করে কালীপুজো বিজেপি কর্মীদের ।।
বসিরহাট : রেখা পাত্রের জয়কে ঘিরে সুন্দরবনের হেমনগর ও হিঙ্গলগঞ্জ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। জয় ঘোষণার পর বিভিন্ন এলাকায় আবির খেলা, মিষ্টিমুখ, বাজি ফাটানো এবং ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় দলীয় কর্মীদের।
বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকার ২৫০ নম্বর বুথে এই জয় উদযাপন ঘিরে এক ব্যতিক্রমী ছবি সামনে আসে। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ মাথা মুন্ডন করে কালীপুজো দেন। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অশান্তি, ভয় ও সংঘর্ষের আবহের মধ্যে তারা মানত করেছিলেন। পছন্দের প্রার্থী জয়ী হলে মায়ের পুজো দিয়ে কৃতজ্ঞতা জানাবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছে বহু বছর আগের এক তিক্ত স্মৃতি। ২০১১ সালের ২ জুলাই, তৎকালীন ২৪৯ নম্বর (বর্তমানে ২৫০ নম্বর) বুথের পঞ্চায়েত সদস্য নিতাই পদ রায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বলে অভিযোগ। সেই সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে দীনবন্ধু রায়ও হামলার মুখে পড়েন। প্রাণ বাঁচাতে বাবা-ছেলে নদীতে ঝাঁপ দেন এবং পরে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেন। রাত গভীর হলে তারা বাড়ি ফেরেন। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই নিতাই পদ রায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং দীর্ঘদিন অসুস্থতার মধ্যে কাটান।
সেই সময় থেকেই রাজনৈতিক পরিবর্তনের আশায় মানত করেছিলেন নিতাই পদ রায়। তার কথায়, “দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই, ভয় আর চাপের মধ্যে দিন কাটিয়েছি। আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের পছন্দের সরকার এলে কালীপুজো দেব এবং মাথা মুন্ডন করব। আজ সেই মানত পূরণ করলাম।”
পারঘুমটি মিতালী সংঘের মাঠে আয়োজিত এই পুজো ও মাথা মুন্ডন অনুষ্ঠানে বহু বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রাজনৈতিক আবেগও ছিল স্পষ্ট। উপস্থিত কর্মীরা জানান, এই জয়কে তারা শুধুমাত্র একটি নির্বাচনী সাফল্য হিসেবে দেখছেন না, বরং দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের ফল হিসেবেই দেখছেন।
নিতাই পদ রায় আরও বলেন, “আমরা দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যে লড়াই করেছি। সাধারণ মানুষ ভয় ও সন্ত্রাসের মধ্যে ছিলেন। এই জয়ের ফলে মানুষ নতুন করে আশার আলো দেখছেন। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চলবে।” কালীতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক আবেগ, ব্যক্তিগত স্মৃতি এবং ধর্মীয় বিশ্বাস সব মিলিয়ে এই উদযাপন এখন সুন্দরবনের রাজনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মজিদ মাষ্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান, নেতৃত্বে ভাস্কর মণ্ডল ‌‌
বসিরহাট : রাজ‍্যে রাজনৈতিক পালাবদলের বার্তা আরও স্পষ্ট হলো শাসনে বিজেপির বিশাল বিজয় মিছিলে। একসময় বাম আমলে মজিদ মাস্টারের দাপট, পরবর্তীতে তৃণমূলের সংগঠনগত প্রভাব ও রাজনৈতিক আধিপত্যে দীর্ঘদিন ধরে চর্চিত এই এলাকা এবার অন্য এক রাজনৈতিক আবহের সাক্ষী থাকলো। নির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল জয়ী না হলেও ভোট-পরবর্তী সময়ে বসিরহাটের হাড়োয়া বিধানসভার শাসন এলাকায় যে বিপুল জনসমাগম দেখা গেল, তা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রবিবার হাড়োয়া বিধানসভার বোয়ালঘাটা থেকে শাসন বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষেরও। গেরুয়া পতাকা, দলীয় স্লোগান এবং ঢাক-ঢোলের তালে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গোটা শাসন জুড়ে। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষকে এই মিছিল প্রত্যক্ষ করতে দেখা যায়।
মিছিলের নেতৃত্ব দেন হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। নির্বাচনে পরাজিত হলেও তার নেতৃত্বে এত বড় জমায়েতকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির দাবি, শাসনের মতো এলাকায় এত বড় জনসমাগম প্রমাণ করছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং আগামী দিনে এই অঞ্চলে সংগঠন আরও শক্তিশালী হবে। মিছিল শেষে শাসন বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, যুব মোর্চার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা শিডিউল কাস্ট মোর্চার ইনচার্জ ডাঃ সঞ্জীব সরকার ও স্থানীয় বিজেপি জাহির ভর সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। বক্তাদের বক্তব্যে উঠে আসে, হাড়োয়া দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে থাকলেও এবার সাধারণ মানুষের মনোভাব বদলাতে শুরু করেছে। বিজেপির নেতাদের দাবি, গ্রামাঞ্চল থেকে শহরতলি সব জায়গাতেই দলীয় সংগঠন দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্মের বড় অংশ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। স্থানীয়দের একাংশের মতে, এতদিন হাড়োয়ায় রাজনৈতিকভাবে প্রকাশ্যে বিজেপির শক্তি প্রদর্শনের সুযোগ খুব একটা দেখা যায়নি। কিন্তু এবারের এই বিশাল মিছিল প্রমাণ করে দিয়েছে, শাসন এলাকায় বিজেপি এখন আর প্রান্তিক শক্তি নয়; বরং আগামী দিনের বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শুরু করেছে। সব মিলিয়ে নির্বাচনী ফলাফলে জয় না এলেও, হাড়োয়া বিধানসভায় বিজেপির এই বিশাল শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মিছিল শুধু একটি বিজয় উদযাপন নয়, বরং আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠন শক্তির প্রকাশও বটে।