অবনমন এড়িয়ে, মরসুমের শেষ ম্যাচ জিতে শেষ করতে চায় আইজল ও রিয়াল কাশ্মীর*
*খেলা*

*আই এস এল*


*স্পোর্টস ডেস্ক* স্টার সিমেন্ট ইন্ডিয়ান ফুটবল লিগ( আই এস এল)২০২৫-২৬-এর রেলিগেশন ফেজের ম্যাচে সোমবার, ডেকান অ্যারেনায় আইজল এফসি মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি-র। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়।

ম্যাচটি ডিডি স্পোর্টস এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। ওয়েভস এবং সোনি লিভে স্ট্রিমিং-এর সুবিধা থাকবে।

গোকুলাম কেরালা এফসি-র সঙ্গে ২-২ গোলে ড্র করে আইজল এই ম্যাচে নামছে। অন্যদিকে, নামধারি স্পোর্টস ক্লাবের কাছে ০-৩ গোলে হেরেছে রিয়াল কাশ্মীর। তাই মরসুমের শেষ ম্যাচে জয়ে ফিরতে মরিয়া থাকবে দুই দলই।

অবনমনের লড়াইয়ের দিক থেকে দেখলে, এই ম্যাচের কোনো প্রভাব নেই। দুই দলই ইতিমধ্যে অবনমনের হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে রেলিগেশন ফেজের শীর্ষে রয়েছে আইজল। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল কাশ্মীর। অবনমনের লড়াইয়ের ফয়সালা হবে ১২ মে, যখন ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নামধারি খেলবে ৯ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা গোকুলামের বিরুদ্ধে।

তবে অবনমনের চাপ না থাকলেও, এই ম্যাচে দুই দলের কাছেই যথেষ্ট প্রেরণা রয়েছে। রেলিগেশন ফেজের শীর্ষে শেষ করতে আইজলের দরকার মাত্র ১ পয়েন্ট। আর পিপলস ক্লাবকে টপকে প্রথম স্থানে যেতে হলে রিয়াল কাশ্মীরকে পেতেই হবে ৩ পয়েন্ট।
হাড়োয়ায় ১৫ বছরের পুরনো ‘অফিস দখল’ বিতর্কে নতুন মোড়, পুনর্দখলে সিপিএম
বসিরহাট : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। তারই জেরে বসিরহাটের হাড়োয়ায় সামনে এল বহুদিনের পুরনো রাজনৈতিক দখলদারির অধ্যায়। হাড়োয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমিক সংগঠনের একটি দলীয় অফিস ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বামফ্রন্ট সরকারের অবসানের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় সিপিএমের দলীয় কার্যালয়, শাখা অফিস এবং শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ উঠেছিল তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, হাড়োয়া বাসস্ট্যান্ডে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর একটি অফিসও সেই সময় দখল করে নেয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রাতারাতি সিটুর সাইনবোর্ড সরিয়ে সেখানে আইএনটিটিইউসির পতাকা ও ব্যানার টাঙানো হয় বলে দাবি বাম কর্মী-সমর্থকদের।
প্রায় ১৫ বছর ধরে ওই অফিসটি আইএনটিটিইউসির নিয়ন্ত্রণেই ছিল বলে স্থানীয়দের একাংশের দাবি। তবে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড়সড় ধাক্কার পর এলাকায় রাজনৈতিক বাতাবরণ দ্রুত বদলাতে শুরু করে। নির্বাচনের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই হাড়োয়ার ওই বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে ফের সিপিএমের লাল পতাকা উড়তে দেখা যায়। শনিবার রাতে সিপিএম কর্মী-সমর্থকেরা ওই অফিসে গিয়ে নতুন করে সিটুর ব্যানার লাগান এবং দলীয় পতাকা টাঙান বলে জানা গিয়েছে। এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দীর্ঘ ১৫ বছর পর ‘নিজেদের পুরনো অফিস ফিরে পাওয়া’ নিয়ে উচ্ছ্বাস দেখা যায় বাম কর্মী-সমর্থকদের মধ্যে। সিপিএমের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি কোনও নতুন দখল নয়, বরং ২০১১ সালে বেআইনিভাবে দখল হয়ে যাওয়া নিজেদের পুরনো অফিস পুনরুদ্ধার করা হয়েছে। তাদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার জোরে বহু বছর ধরে বিরোধীদের দলীয় অফিস দখল করে রাখা হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং শ্রমিকদের সমর্থন নিয়ে সেই অফিস ফের নিজেদের দখলে আনা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, পরিস্থিতির সুযোগ নিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে হাড়োয়া বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ‘অফিস পুনর্দখল’ বা ‘দখলমুক্ত’ করার ঘটনা আগামী দিনে আরও বাড়তে পারে।
।। ১৫ বছরের মানত পূরণ, রেখা পাত্রের জয়ে মাথা মুন্ডন করে কালীপুজো বিজেপি কর্মীদের ।।
বসিরহাট : রেখা পাত্রের জয়কে ঘিরে সুন্দরবনের হেমনগর ও হিঙ্গলগঞ্জ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। জয় ঘোষণার পর বিভিন্ন এলাকায় আবির খেলা, মিষ্টিমুখ, বাজি ফাটানো এবং ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় দলীয় কর্মীদের।
বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকার ২৫০ নম্বর বুথে এই জয় উদযাপন ঘিরে এক ব্যতিক্রমী ছবি সামনে আসে। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ মাথা মুন্ডন করে কালীপুজো দেন। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অশান্তি, ভয় ও সংঘর্ষের আবহের মধ্যে তারা মানত করেছিলেন। পছন্দের প্রার্থী জয়ী হলে মায়ের পুজো দিয়ে কৃতজ্ঞতা জানাবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছে বহু বছর আগের এক তিক্ত স্মৃতি। ২০১১ সালের ২ জুলাই, তৎকালীন ২৪৯ নম্বর (বর্তমানে ২৫০ নম্বর) বুথের পঞ্চায়েত সদস্য নিতাই পদ রায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বলে অভিযোগ। সেই সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে দীনবন্ধু রায়ও হামলার মুখে পড়েন। প্রাণ বাঁচাতে বাবা-ছেলে নদীতে ঝাঁপ দেন এবং পরে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেন। রাত গভীর হলে তারা বাড়ি ফেরেন। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই নিতাই পদ রায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং দীর্ঘদিন অসুস্থতার মধ্যে কাটান।
সেই সময় থেকেই রাজনৈতিক পরিবর্তনের আশায় মানত করেছিলেন নিতাই পদ রায়। তার কথায়, “দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই, ভয় আর চাপের মধ্যে দিন কাটিয়েছি। আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের পছন্দের সরকার এলে কালীপুজো দেব এবং মাথা মুন্ডন করব। আজ সেই মানত পূরণ করলাম।”
পারঘুমটি মিতালী সংঘের মাঠে আয়োজিত এই পুজো ও মাথা মুন্ডন অনুষ্ঠানে বহু বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রাজনৈতিক আবেগও ছিল স্পষ্ট। উপস্থিত কর্মীরা জানান, এই জয়কে তারা শুধুমাত্র একটি নির্বাচনী সাফল্য হিসেবে দেখছেন না, বরং দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের ফল হিসেবেই দেখছেন।
নিতাই পদ রায় আরও বলেন, “আমরা দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যে লড়াই করেছি। সাধারণ মানুষ ভয় ও সন্ত্রাসের মধ্যে ছিলেন। এই জয়ের ফলে মানুষ নতুন করে আশার আলো দেখছেন। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চলবে।” কালীতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক আবেগ, ব্যক্তিগত স্মৃতি এবং ধর্মীয় বিশ্বাস সব মিলিয়ে এই উদযাপন এখন সুন্দরবনের রাজনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মজিদ মাষ্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান, নেতৃত্বে ভাস্কর মণ্ডল ‌‌
বসিরহাট : রাজ‍্যে রাজনৈতিক পালাবদলের বার্তা আরও স্পষ্ট হলো শাসনে বিজেপির বিশাল বিজয় মিছিলে। একসময় বাম আমলে মজিদ মাস্টারের দাপট, পরবর্তীতে তৃণমূলের সংগঠনগত প্রভাব ও রাজনৈতিক আধিপত্যে দীর্ঘদিন ধরে চর্চিত এই এলাকা এবার অন্য এক রাজনৈতিক আবহের সাক্ষী থাকলো। নির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল জয়ী না হলেও ভোট-পরবর্তী সময়ে বসিরহাটের হাড়োয়া বিধানসভার শাসন এলাকায় যে বিপুল জনসমাগম দেখা গেল, তা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রবিবার হাড়োয়া বিধানসভার বোয়ালঘাটা থেকে শাসন বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষেরও। গেরুয়া পতাকা, দলীয় স্লোগান এবং ঢাক-ঢোলের তালে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গোটা শাসন জুড়ে। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষকে এই মিছিল প্রত্যক্ষ করতে দেখা যায়।
মিছিলের নেতৃত্ব দেন হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। নির্বাচনে পরাজিত হলেও তার নেতৃত্বে এত বড় জমায়েতকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির দাবি, শাসনের মতো এলাকায় এত বড় জনসমাগম প্রমাণ করছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং আগামী দিনে এই অঞ্চলে সংগঠন আরও শক্তিশালী হবে। মিছিল শেষে শাসন বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, যুব মোর্চার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা শিডিউল কাস্ট মোর্চার ইনচার্জ ডাঃ সঞ্জীব সরকার ও স্থানীয় বিজেপি জাহির ভর সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। বক্তাদের বক্তব্যে উঠে আসে, হাড়োয়া দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে থাকলেও এবার সাধারণ মানুষের মনোভাব বদলাতে শুরু করেছে। বিজেপির নেতাদের দাবি, গ্রামাঞ্চল থেকে শহরতলি সব জায়গাতেই দলীয় সংগঠন দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্মের বড় অংশ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। স্থানীয়দের একাংশের মতে, এতদিন হাড়োয়ায় রাজনৈতিকভাবে প্রকাশ্যে বিজেপির শক্তি প্রদর্শনের সুযোগ খুব একটা দেখা যায়নি। কিন্তু এবারের এই বিশাল মিছিল প্রমাণ করে দিয়েছে, শাসন এলাকায় বিজেপি এখন আর প্রান্তিক শক্তি নয়; বরং আগামী দিনের বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শুরু করেছে। সব মিলিয়ে নির্বাচনী ফলাফলে জয় না এলেও, হাড়োয়া বিধানসভায় বিজেপির এই বিশাল শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মিছিল শুধু একটি বিজয় উদযাপন নয়, বরং আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠন শক্তির প্রকাশও বটে।
রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Sunday, May 10, 2026)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আজ, আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। ভালোবাসার থেকে বোরো কোনো অনুভব নেই, আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয়।

প্রতিকার :- আপনার পিতামহ ও পিতামহীর সন্মান ও সেবা করলে ও অন্যান্য বয়োজ্যেষ্ঠদের সেবা করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

বৃষভ রাশিফল (Sunday, May 10, 2026)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। আজ, আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন। এটি এমন একদিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন। আপনি আজ একটি খুব প্রয়োজন পুনর্জীবন পেতে পারেন।

প্রতিকার :- পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান।

মিথুন রাশিফল (Sunday, May 10, 2026)

আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। পরিবারের সাথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবং এটি করার উপযুক্ত সময় এটি। এটি দীর্ঘকালীন আপনার জন্য উপকারী হতে চলেছে।

প্রতিকার :- সকালে উঠে ‘ওম হুম হনুমতে নমঃ’ ১১বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

কর্কট রাশিফল (Sunday, May 10, 2026)

ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল। এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায়-বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয়- কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। খুব বেশী প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে। আপনার পছন্দসই সংগীত শুনতে আপনাকে অনেকেই তাদের বাড়িতে আমন্ত্রণ করতে পারেন।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ বা যদি সম্ভব হয় তো সোনার চামচ ব্যবহার করুন।

সিংহ রাশিফল (Sunday, May 10, 2026)

আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। এমন একটি দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ মনোভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিস্কার করতে এবং আপনার মত করে মীমাংসা করতে চেষ্টা করবেন। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা। আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন।

প্রতিকার :- কালো গরুকে সেবা করলে ও খেতে দিলে তা পানির প্রেমের জীবনের জন্য খুবই লাভ দায়ক হবে।

কন্যা রাশিফল (Sunday, May 10, 2026)

আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচী আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। আজ, অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন-সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে। ডাক যোগে একটি জরুরী বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার বিবাহিত জীবনে যখন জিনিষ আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে। আপনার সৃজনশীল পেশীগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন যা সত্যই পথচলিত।

প্রতিকার :- কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগালে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

তুলা রাশিফল (Sunday, May 10, 2026)

আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরী সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন, যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে। যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল। কিন্তু আজ, সব অভিযোগ বিলীন হয়ে যাবে। কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট্ট পার্টি রাখতে পারেন।

প্রতিকার :- সন্যাসী দের খাদ্য দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, May 10, 2026)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুল ভাবে প্রকাশ করতে করতে পারেন। পরিবারের সাথে কেনাকাটা এই উইকএন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন।

প্রতিকার :- তামার বা সোনার চুড়ি পরলে প্রেমের সম্পর্ক ভালো হবে।

ধনু রাশিফল (Sunday, May 10, 2026)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আপনার সাহসের ফলে ভালবাসায় জয় হবে। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। আজ যদি আপনার বেশি কিছু না করা হয় তবে আপনি নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করতে আপনার সময় ব্যয় করতে পারেন।

প্রতিকার :- নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ, দই, কর্পূর ও সাদা রঙের ফুল দান করুন।

মকর রাশিফল (Sunday, May 10, 2026)

আপনার স্বাস্হ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন। আজ, আপনার এক ভাইবোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন, তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে। আজ আপনার আত্মীয়দের সাথে দেখা করে আপনি আপনার সামাজিক বাধ্যবাধকতাগুলি পূরণ করতে পারেন।

প্রতিকার :- ঘরে গঙ্গাজলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

কুম্ভ রাশিফল (Sunday, May 10, 2026)

বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে। দুর্গের মত শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেই ব্যাহত করে। এটি আপনাকে এক বিচলিত মানুষেও পরিণত করে। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন। আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় কিছু মনে করবেন না।

প্রতিকার :- ওম ব্রাম ব্রিম ব্রাউম সাঃ বুধয় নমঃ এই মন্ত্র টি ১১ বার সকাল ও বিকেলে জপ করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন ও পরিবারের মঙ্গোল হবে।

মীন রাশিফল (Sunday, May 10, 2026)

এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহুর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে। কোথাও থেকে ঋণ ফেরত আসাতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে।

প্রতিকার :- তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে, গোলাপি কাপড়ে মুড়ে, পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময় নির্জন স্থানে মাটি চাপা দিলে গার্হস্থ্য জীবন সুখময় হবে।

(Courtesy-AstroSage)
বিজেপি বিধায়কদের পরামর্শে কাজ করার ইচ্ছা প্রকাশ ভাটপাড়া পৌরসভার উপ পুরপ্রধানের
প্রবীর রায়: উত্তর ২৪ পরগনার জগদ্দল ও ভাটপাড়া বিধানসভা এবারের নির্বাচনে বিজেপির দখলে গিয়েছে।এই দুই বিধানসভা কেন্দ্রের এবার বিজেপি বিধায়কের পরামর্শেই কাজ করতে চাইছেন তৃণমূল কাউন্সিলর ও ভাটপাড়া পুরসভার উপ-পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন,তৃণমূলের এই হারের দায় চাপালেন জগদ্দল এর প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম ও তার ভাইয়ের বিরুদ্ধে। তিনি আরও জানান, তৃণমূল আমলে রাস্তা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হয় নি।এই ব্যর্থতা থেকেই এই হার। এমনকি তিনি পৌরসভার উপপ্রধান হয়েও কোনরকম কাজ করতেই পারতেন না তিনি। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দেবজ্যোতি ঘোষ।
বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিনিধি:আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।প্রতি বাঙালির কাছে আজ একটি শুভদিন।আর শুভদিনেই বাংলার ঐতিহাসিক পট পরিবর্তনের বিজেপি সরকারের মন্ত্রীরা শপথ নিলেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।ষশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির একঝাঁক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে ইতিহাস গড়ল বিজেপি। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ৪ মে ফল ঘোষণার পর থেকেই যে প্রশ্নটা বাংলার অলিতে-গলিতে ঘুরপাক খাচ্ছিল, আজ তাতে সিলমোহর দিল দিল্লির নেতৃত্ব। এদিন শুভেন্দু-সহ আরো ৫ মন্ত্রী শপথ নিয়েছেন। তাঁরা হলেন, দিলীপ ঘোষ খড়্গপুর সদরের জয়ী বিধায়ক। এরপরে ছিলেন, অগ্নিমিত্রা পাল,আসানসোল দক্ষিণের বিধায়ক। এছাড়াও ছিলেন, অশোক কীর্তনিয়া ,বনগাঁ উত্তরের বিধায়ক। আদিবাসী মুখ বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। সব শেষে ছিলেন, নিশীথ প্রামাণিক,কোচবিহারের মাথাভাঙা থেকে জিতে সরাসরি মন্ত্রিসভায় নিশীথ। বি: সঞ্জয় হাজরা
पश्चिम बंगाल की कमान शुभेंदु अधिकारी के हाथ
* भाजपा विधायक दल की बैठक में सर्वसम्मति से चुने गए नेता, कल ब्रिगेड ग्राउंड में होगा शपथ ग्रहण
कोलकाता। शुभेंदु अधिकारी को पश्चिम बंगाल भाजपा विधायक दल का नेता चुन लिया गया है। पार्टी की महत्वपूर्ण बैठक में उनके नाम पर सर्वसम्मति से मुहर लगी। इसके साथ ही शुभेंदु अधिकारी के पश्चिम बंगाल के नए मुख्यमंत्री बनने का रास्ता साफ हो गया है।
भाजपा विधायक दल की बैठक में समिक भट्टाचार्य ने शुभेंदु अधिकारी के नाम का प्रस्ताव रखा, जिसका सभी विधायकों ने समर्थन किया। बैठक में उनके नाम के समर्थन में कुल आठ प्रस्ताव आए।
बैठक में केंद्रीय गृह मंत्री अमित शाह पर्यवेक्षक के रूप में मौजूद रहे। अमित शाह ने औपचारिक रूप से शुभेंदु अधिकारी के नाम का ऐलान किया। घोषणा के बाद बैठक स्थल पर उत्साह का माहौल दिखाई दिया और शुभेंदु अधिकारी को फूलों की माला पहनाकर स्वागत किया गया।
बैठक में भाजपा नेतृत्व ने आगामी राजनीतिक रणनीति और राज्य में सरकार गठन को लेकर भी चर्चा की। पार्टी नेताओं ने शुभेंदु अधिकारी के नेतृत्व में पश्चिम बंगाल में नई राजनीतिक दिशा मिलने की उम्मीद जताई।
सूत्रों के अनुसार, शुभेंदु अधिकारी कल सुबह 11 बजे ब्रिगेड ग्राउंड में आयोजित भव्य समारोह में मुख्यमंत्री पद की शपथ लेंगे। समारोह में भाजपा के कई वरिष्ठ नेताओं और कार्यकर्ताओं के शामिल होने की संभावना है।
হিঙ্গলগঞ্জে শান্তির বার্তা বিজেপির, বন্ধ বাজার খুলে স্বাভাবিকতা ফেরালো নেতৃত্ব
বসিরহাট : ২০২৬ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর রাজ্যজুড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে বিজেপির আগমনকে ঘিরে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে, তেমনই কিছু এলাকায় রাজনৈতিক উত্তেজনার ছবিও সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী বাজারে শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর উদ্যোগ নিয়ে নজর কাড়ল বিজেপি নেতৃত্ব।
ভোট পরবর্তী সময়ে লেবুখালী বাজারের একাধিক দোকানপাট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। বাজার বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা কার্যত থমকে যায়। বহু ছোট ব্যবসায়ীর রুজি-রোজগার বন্ধ হয়ে পড়ে। রাজনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই অস্বস্তিকর পরিবেশ কাটিয়ে তুলতেই মাঠে নামে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এদিন বিজেপি নেতারা সরাসরি বাজারে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে নতুন সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে। রাজনৈতিক পালাবদল মানেই আতঙ্ক বা অস্থিরতা নয়, বরং উন্নয়ন, নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই বিজেপির মূল লক্ষ্য এমন বার্তাই তুলে ধরেন তারা। নেতৃত্বদের উপস্থিতিতে বন্ধ থাকা একাধিক দোকানের শাটার খুলে দেওয়া হয়। দোকান মালিকদের ব্যবসা পুনরায় শুরু করতে উৎসাহ দেওয়া হয়। বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়, “ভারতীয় জনতা পার্টি কারও ব্যবসা বা জীবিকা বন্ধ করতে আসেনি। আমরা চাই সকলেই শান্তিপূর্ণভাবে নিজের কাজ করুন এবং উন্নয়নের স্রোতে শামিল হোন।” স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সন্ত্রাস, হুমকি এবং বাধার মুখে থাকতে হয়েছে তাদের। সেই আবহে রাজ্যের পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে ক্ষমতায় এসে প্রতিশোধ নয়, বরং শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই দলের অগ্রাধিকার বলে দাবি বিজেপি নেতৃত্বের। এই উদ্যোগে বাজারে ফের স্বাভাবিকতা ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বহু দোকানদার বলেন, নেতৃত্বদের আশ্বাসে তারা আবার ব্যবসা শুরু করার সাহস পেয়েছেন। বাজারে সাধারণ মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে এবং এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক পালাবদলের আবহে হিঙ্গলগঞ্জের এই ছবি রাজ্যের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে। সংঘাত ও প্রতিহিংসার বদলে শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিল বিজেপি। এমনটাই মনে করছেন এলাকার একাংশের বাসিন্দারা।
বঙ্গে প্রথম বিজেপির সরকারের  মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি:২০২৬ এর রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।২৯৩ আসনে নির্বাচন হয়েছিল। তারমধ্যে ২০৭ আসনে জয়ী হয়ে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে নতুন ইতিহাসে রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শনিবার শপথ নিতে চলেছেন মেদিনীপুরের নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর  উপস্থিতিতে বিজেপি পরিষদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকেই সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয় শুভেন্দুকে।

পর পর দুই বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যে অমিত শাহের অন্যতম আস্থাভাজন নেতা হলেন শুভেন্দু। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তিনি বিমান থেকে নামার পর যেভাবে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন, তাও যেন ছিল প্রতীকী।

আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘পরিষদীয় দলের নেতা হিসাবে প্রথমে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়। সেই নাম প্রস্তাবের পর দ্বিতীয় নাম চাওয়া হয়। কিন্তু আর কোনও নামই আসেনি। শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিতে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন”।

ছবি:সঞ্জয় হাজরা