আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়,ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে
নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সওয়া ১১টা নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তিনি।বাইরে বেরিয়ে এসে 'ডিলিটেড' ভোটারদের নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, 'পরে নাম তুলে কী হবে? ভোটটাই তো দিতে পারবে না।"এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছান মমতা। সেখানে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গেই ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কাউন্সিলরা এবং মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতৃত্ব। তিনি মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে স্থানীয় মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আমি ছোট থেকে এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। এই জায়গাই আমার ধর্ম, কর্ম, আন্দোলনের জায়গা। ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ। আমার নমস্কার।'
ছ
বি: সঞ্জয় হাজরা।
7 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.5k