/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির* West Bengal Bangla
২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির*
*কলকাতা:* বাংলায় বড় বিনিয়োগের ব্লু-প্রিন্ট ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী।

কোথায় কোথায় বিনিয়োগ? আদানি জানিয়েছেন, বন্দর, পণ্য পরিবহণ ও লজিস্টিক, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, সড়ক ও সেতু নির্মাণ, সিমেন্ট কারখানা, রোপওয়ে এবং হাইপারস্কেল ডেটা সেন্টার - একাধিক কোর সেক্টরে এই লগ্নি হবে।

মঞ্চ থেকে আদানির বার্তা ছিল স্পষ্ট, “পরিকাঠামো লক্ষ লক্ষ মানুষের সম্ভাবনাকে বদলে দিতে পারে। আদানি গোষ্ঠীতে আমরা যা করি, তার কেন্দ্রেই রয়েছে পরিকাঠামো।”

*কেন বাংলা?*

বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাকে বেছে নেওয়ার কারণ হিসেবে রাজ্যের ভৌগোলিক অবস্থানকে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের খুব কম রাজ্যেই প্রকৃতি, যোগাযোগ এবং অর্থনৈতিক সম্ভাবনার এমন সমন্বয় রয়েছে।

তিনি বলেন, “ভারতের শিল্পাঞ্চল এবং উত্তর-পূর্বকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বাংলার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক পথে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং তার বাইরের বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সুবিধাজনক জায়গায় রয়েছে।”

আদানির মতে, সঠিক পরিকল্পনা হলে বাংলা শুধু পূর্ব ভারতের প্রবেশদ্বার নয়, এশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত অর্থনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে।

*আদানির শিল্পায়ন মডেল কী?*

নিজের শিল্পায়ন মডেলও ব্যাখ্যা করেন গৌতম আদানি।
“বন্দর উন্নত লজিস্টিক ব্যবস্থাকে শক্তিশালী করে। লজিস্টিক শিল্পকে আকর্ষণ করে। শিল্প উৎপাদন ক্ষেত্রকে প্রসারিত করে। উৎপাদনের জন্য প্রয়োজন হয় শক্তির। শক্তি ডিজিটাল পরিকাঠামোকে সক্ষম করে এবং ডিজিটাল পরিকাঠামো ভবিষ্যতের শিল্পকে নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এর ফলে কাজের সুযোগ বহুগুণ বাড়ে।”

বিশেষ করে হাইপারস্কেল ডেটা সেন্টারে বিনিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। AI, ক্লাউড পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের যুগে এর হাত ধরে বিদ্যুৎ, টেলিকম ও দক্ষ কর্মসংস্থানে বড় সুযোগ তৈরি হবে।

এক লক্ষ কোটি টাকার এই মেগা-ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে শিল্পমহল।

ছবি: সংগৃহীত।
#GautamAdani #AdaniGroup #WestBengal #BengalInvestment #AdaniInBengal #NewTown #AdaniArogyaMandir #Infrastructure #BengalBusiness #DigitalBengal #MakeInBengal
অপেক্ষার অবসান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পাচ্ছেন বকেয়া ডিএ, হাইকোর্টে জানাল রাজ্য

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে আশার আলো দেখলেন রাজ্যের সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষাকর্মীরা। এবার তাঁরাও পেতে চলেছেন বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য সরকারের তরফে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে বলে আদালতে জানিয়েছে রাজ্য।

*কী নিয়ে মামলা?*

২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। সংগঠনের অভিযোগ, 'গ্রান্ট ইন এড' বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন স্তরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী এবং কর্মচারীরা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন।

*আদালতে কী জানাল রাজ্য?*

এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী স্পষ্ট জানান, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য সম্মত। প্রক্রিয়া শুরু হবে, তবে আর্থিক ও প্রশাসনিক কারণে কিছুটা সময় লাগবে।

*মামলার প্রেক্ষাপট*

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বঞ্চনার মামলা চলছে ২০১৭ সাল থেকে। SAT থেকে কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী ডিএ দিতে হবে।

*পুরসভার কর্মীদের কী হবে?*

বকেয়া ডিএ-র ক্ষেত্রে পুরসভার কর্মীদের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে এদিনের শুনানির পর আইনজীবী মহলের একাংশের মত, যেহেতু মামলাটি 'গ্রান্ট ইন এড' কর্মচারীদের নিয়ে, সেক্ষেত্রে পুরসভার কর্মীরাও এই সুবিধার আওতায় আসতে পারেন।

#DABakeya #GrantInAid #CalcuttaHighCourt #AmritaSinha #WestBengalTeachers #DAUpdate #WBNews #SupremeCourt #AICPI
২.৬৬ কোটির ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

*কলকাতা* : ২.৬৬ কোটি টাকার ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যকে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জয়শ্রী রামকৃষ্ণন ও অপর এক আবেদনকারীর দায়ের করা মামলার শুনানি হয়। আবেদনকারীদের অভিযোগ, ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে প্রায় ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

মামলাকারীদের আইনজীবীরা আদালতে জানান, ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত প্রতারণার মামলাগুলির তদন্তে সিবিআইকে প্রাথমিক তদন্তকারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ বিবেচনা করেই হাইকোর্ট নরেন্দ্রপুরের মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

#DigitalArrest #CBIBreaking #CalcuttaHighCourt #Narendrapur #CyberFraud #CBIProbe
বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ, ব্যারাকপুরে থামছে মা তারা এক্সপ্রেস*
*নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর* : নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর জয়ের কয়েক মাসের মধ্যেই তা পূরণ করে দেখালেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী।

বিজেপি প্রার্থী হিসেবে তাঁর অন্যতম প্রতিশ্রুতি ছিল মা তারা এক্সপ্রেসের ব্যারাকপুর স্টপেজ। সেই কথা মতো আজ থেকেই প্রতিদিন সকাল ৭টা ৪২ মিনিটে তারাপীঠগামী মা তারা এক্সপ্রেস থামবে ব্যারাকপুর স্টেশনে। ফেরার পথেও যাত্রীরা ব্যারাকপুর স্টেশনে নামতে পারবেন।

আজ সকালে উৎসবের মেজাজে নতুন স্টপেজের সূচনা হয়। ঢাকঢোল, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে মা তারা এক্সপ্রেসকে বরণ করে নেন বিধায়ক কৌস্তভ বাগচী, রেল আধিকারিক ও ব্যারাকপুরবাসী। পতাকা নেড়ে ট্রেনের যাত্রার সূচনা করেন বিধায়ক।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তভ বাগচী বলেন, "সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি একের পর এক পূরণ করবে বর্তমান সরকার। মা তারা এক্সপ্রেসের স্টপেজ তারই প্রমাণ।"

তাঁর আবেদন, তারাপীঠ, রামপুরহাট, বর্ধমানগামী যাত্রীরা মা তারা এক্সপ্রেসকেই প্রাধান্য দিন। যাত্রী সংখ্যা বাড়লে ব্যারাকপুরে এই স্টপেজ স্থায়ী হবে এবং ভবিষ্যতে উত্তরবঙ্গগামী আরও ট্রেনের স্টপেজ পাওয়া সহজ হবে। ছবি: উৎপল দাস।

#Barrackpore #KoustavBagchi #MaaTaraExpress #IndianRailways #BarrackporeNews #BJP #WestBengalNews #Tarapith
অভিষেকের আমতলার অফিস ভাঙায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট*
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙার উপর জারি থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। একই সঙ্গে আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, আমতলার ওই অফিস থেকে কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের কপি পরবর্তী শুনানির আগেই আবেদনকারী তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।মামলার শুনানিতে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজ্য জমি খালি করার নির্দেশ দিচ্ছে। ৫০৭, ৫০৯ ও ৫১২ দাগ নম্বর নিয়ে সমস্যা রয়েছে।রাজ্যের তরফে রিপোর্টে জানানো হয়, ৫০৭ দাগে পূর্বতন শাসকদলের অফিস রয়েছে। ডাকা হলেও সাক্ষ্য দেওয়া হয়নি। ৫০৯ দাগে মতি মল্লিকের ঘর আছে এবং ৫১২ নম্বর দাগ লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রয়েছে। পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রিপোর্টে জানিয়েছেন, অনুমতির বাইরে ৬.৫ মিটার নির্মাণ হয়েছিল।শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, পঞ্চায়েত পর্যন্ত যাওয়ার পর কি আপনাদের আর কোনও দায়িত্ব থাকে না?
হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল, নিম্ন আদালতে হাজিরার নির্দেশ*
কলকাতা: বীরভূমের ‘পলাতক’ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন না। গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন খারিজ করে দেন। আদালত জানিয়েছে, নিম্ন আদালতের নির্দেশ মতো টুলুকে হাজিরা দিতেই হবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই গভীর রাতে মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দিয়ে পুলিশ সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে। এর পর থেকেই তদন্তকারীদের নজরে টুলু। পুলিশের দাবি, তিনি বিদেশে পালিয়েছেন।

গত ৩০ জুলাই মহম্মদবাজার থানায় এফআইআর রুজু হয় এবং ওই দিনই সিউড়ির এসিজেএম আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে ১০ অগস্ট নিম্ন আদালত ১৪ সেপ্টেম্বরের মধ্যে হাজিরার নির্দেশ দেয়।

টুলুর আইনজীবী সিদ্ধার্থ দাভের প্রশ্ন, কোনও সুযোগ না দিয়ে কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়? জবাবে রাজ্য মুখবন্ধ খামে রিপোর্ট দিয়ে জানায়, ২৩ মে টুলু বিদেশে পালিয়েছেন জানার পরই পরোয়ানা জারি হয়েছে।

হাইকোর্টের পর্যবেক্ষণ, টুলু বিদেশে পালিয়েছেন বলে তদন্তকারীদের স্পষ্ট ধারণা রয়েছে। তাই নিম্ন আদালতে হাজিরা দেওয়া উচিত। প্রয়োজনে পরে জামিনের আইনি পথ খোলা রয়েছে।
।। ‘সেবা সংকল্প অভিযান ২০২৬’-এ বাদুড়িয়ায় স্বচ্ছতা অভিযান, রঘুনাথপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট উদ্বোধন ।।
বসিরহাট : ‘সেবা সংকল্প অভিযান ২০২৬, সেবায় আমার যোগদান’ কর্মসূচির আওতায় বসিরহাটের বাদুড়িয়া ব্লকে স্বচ্ছতা অভিযান এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন করা হল। মঙ্গলবার বাদুড়িয়া ব্লকের যদুরআটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। পাশাপাশি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণার এডিএম (জেডপি), জেলা পরিষদের সচিব, বসিরহাটের মহকুমা শাসক জাসলিন কৌর, বাদুড়িয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শর্মিষ্ঠা কর্মকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। তাদের উপস্থিতিতে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ইউনিট চালু হওয়ার ফলে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। এর ফলে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা প্রশাসনের। বাড়ি ও বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত কঠিন বর্জ্য নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে নিষ্পত্তি করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে, যদুরআটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় স্বচ্ছতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়। ‘সেবা সংকল্প অভিযান ২০২৬’-এর মাধ্যমে স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় স্তরে নাগরিক পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
।। বাদুড়িয়ায় ‘সেবা সংকল্প অভিযান’-এ স্বেচ্ছায় রক্তদান ।।
বসিরহাট : বসিরহাটের বাদুড়িয়া ব্লকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দিলেন ৫১ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত আয়োজিত ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে বাদুড়িয়া ব্লকে ‘সেবায় আমার অবদান’ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরে মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন বাদুড়িয়ার বিডিও শর্মিষ্ঠা কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন কান্তি নস্কর, বিরোধী দলনেতা ভবরঞ্জন মালী, কর্মাধ্যক্ষ পতাব উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী অর্জুন দে, শুভংকর মণ্ডল ও বরুণ হালদার সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, সমাজকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে রক্তের জোগান নিশ্চিত করার উদ্দেশ্যেই এই ধরনের সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
নাটকীয় কামব্যাক, ৭ বছর পর ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান*
*খেলা*

*কলকাতা লিগ*


*নিজস্ব সংবাদদাতা, বারাসাত, ১৯ সেপ্টেম্বর:* যেকোনও সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে। গোলকিপারের লাল কার্ড, এগিয়ে গিয়ে পিছিয়ে পড়া, তারপর দুরন্ত কামব্যাক — কী ছিল না আজকের ম্যাচে! মিনি ডার্বিতে মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ২০১৮-র পর ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। এই নিয়ে ৩১ বার খেতাব জিতল সবুজ-মেরুন।

শনিবার একইসঙ্গে ৬টি দলের খেলা ছিল, কারণ ৫টি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। তবে সবথেকে সহজ সমীকরণ ছিল মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে — যে জিতবে, সেই চ্যাম্পিয়ন। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাস্তব রায়ের ছেলেরা।

প্রথম কোয়ার্টারে জোড়া গোলের সুযোগ নষ্ট করে মোহনবাগান। অবশেষে ২৬ মিনিটে ডেডলক ভাঙে। ছাংতের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন সাহাল আব্দুল সামাদ। ১-০ এগিয়ে যায় মোহনবাগান।

এরপরই নাটক। গোলকিপারের লাল কার্ড দেখে ১০ জনে হয়ে যায় মোহনবাগান। সেই সুযোগে ২ গোল করে ২-১ এগিয়ে যায় মহামেডান।

কিন্তু হার মানেনি সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক। জোড়া গোল করেন সাহাল আব্দুল সামাদ এবং একটি গোল করেন ইস্টবেঙ্গল থেকে আসা সায়ন ব্যানার্জী। ১-২ পিছিয়ে থেকেও ৩-২ জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।

এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগের সেরার মুকুট ফের মোহনবাগানের মাথায়।

ছবি:সৌজন্যে ফেসবুক।

*#MohunBagan #CFL2025 #KolkataFootballLeague #MohunBaganChampion #SahalAbdulSamad #MiniDerby #BarasatStadium #MohammedanVsMohunBagan #IndianFootball #SayanBanerjee*
2024 में गायब हुए युवक को धनघटा पुलिस से बरामद कर परिजनों को सोपा
रमेश दूबे
         पुलिस अधीक्षक संतकबीरनगर संदीप कुमार मीना के निर्देशन, अपर पुलिस अधीक्षक संतकबीरनगर सुशील कुमार सिंह के मार्गदर्शन व क्षेत्राधिकारी धनघटा  अभयनाथ मिश्रा के निकट पर्यवेक्षण में प्रभारी निरीक्षक थाना धनघटा अजय कुमार सिंह के नेतृत्व में जनपद में गुमशुदा व्यक्तियों की सकुशल बरामदगी हेतु चलाए जा रहे अभियान के क्रम में थाना धनघटा पुलिस द्वारा त्वरित कार्यवाही करते हुए घर से लापता हुए थाना धनघटा क्षेत्रान्तर्गत निवासी वादी के भाई के दिनांक 20.09.2024 से लापता होने के संबंध में थाना धनघटा पर प्रार्थना पत्र दिया गया था । प्रार्थना पत्र के आधार पर थाना धनघटा पर मु0अ0सं0 587/2024 पंजीकृत कर लापता युवक की तलाश प्रारम्भ की गई । प्रकरण में उ0नि0 नंदू गौतम द्वारा तकनीकी माध्यमों से लापता युवक की तलाश करते हुए उसकी लोकेशन प्राप्त की गई । प्राप्त लोकेशन के आधार पर उ0नि0 नंदू गौतम द्वारा हमराही का0 रवि चौरसिया के साथ बिहार पहुंचकर दिनांक 18.09.2026 को पटना से लापता युवक को सकुशल बरामद कर लिया गया । बरामद युवक को थाना धनघटा लाकर आवश्यक विधिक कार्यवाही पूर्ण करने के उपरांत उसके परिजनों को सकुशल सुपुर्द कर दिया गया ।

*बरामदगी करने वाली पुलिस टीम-* उ0नि0  नंदू गौतम, का0 रवि चौरसिया ।