ISC টপার অনুস্কা ঘোষের বাড়িতে সুজন চক্রবর্তী, রাজ,অর্জুন, সৃজন ও কলোতান
প্রবীর রায়: ২০২৬ এর ISC র মেধা তালিকায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করে বাংলার জয়পতাকা উড়িয়েছেন উত্তর ২৪ পরগনার অনুষ্কা ঘোষ।এবারের ফলাফলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে পশ্চিমবঙ্গ।ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ ISC পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। তিনি ৪০০ নম্বরের পরীক্ষায় পূর্ণমান অর্থাৎ ৪০০-তে ৪০০ নম্বর পেয়ে দেশজুড়ে প্রথম স্থান অধিকার করেছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান অনুষ্কার এই সাফল্যে খুশি শুধু তার পরিবার বা স্কুল নয়, গর্বিত গোটা বাংলা।
অনুষ্কার বাড়ি ব্যারাকপুরের আনন্দপুরীতে। ২০২৪ সালে ICSE-তেও প্রথম স্থান অধিকার করেছিলেন। ক্লাস টেনের রেজাল্ট নিয়ে এদিন তিনি বলেন, “ক্লাস টেনের পরীক্ষায় ২ নম্বর ইংরেজিতে কম পেয়েছিলাম। সেই জন্য ভেবেছিলাম, এবার পুরো নম্বর পেতেই হবে।” সেটাই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় করে দেখিয়েছেন অনুষ্কা।
অনুষ্কার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐতিহাসিক মে দিবসের তাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী,কলোতান,সৃজন সহ সিপিএমের স্থানীয় নেতৃবৃন্দ।বিজেপির পক্ষ থেকে উপস্থিত হন অর্জুন সিং, কৌস্তুভ বাগচী সব স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্কা জানিয়েছেন,বাম পন্থায় বিশ্বাসী সে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয়, তাহলে রাজনীতিতে যোগদান করবে সে।তবে সুজন চক্রবর্তী জানান,আগে অনুস্কা নিজে তৈরি হোক।পরে দেশে গড়ার জন্য রাজনীতিতে নামবে।
ছ
বি: প্রবীর রায় ।
3 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1