/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz অন্যের জমি দখল করে অবৈধভাবে আবাস যোজনার বাড়ি নির্মাণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে West Bengal Bangla
অন্যের জমি দখল করে অবৈধভাবে আবাস যোজনার বাড়ি নির্মাণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে

*সৌমাভ মণ্ডল,বসিরহাট :* তৃণমূল আমলে অন্যের জমি দখল করে বেআইনি ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। এবার কাঠগড়ায় উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সিভিক ভলান্টিয়ার অনুপ মন্ডল। বসিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে বেআইনি ভাবে জমি দখল করে ওই বাড়ি তৈরির অভিযোগ উঠেছে। অনুপ মন্ডল নামে ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বসিরহাট আদালতে সিভিল কোর্ট জুনিয়র ডিভিশনে কর্মরত। অভিযোগ, তৃণমূল আমলে প্রভাব খাটিয়ে স্থানীয় পরিবার এজমান মোল্লার জমি দখল করে সেখানেই প্রধান মন্ত্রী আবাস যোজনার প্রকল্পের বাড়ি বানিয়ে সেখানে বসবাস করছে। এখানেই প্রশ্ন উঠছে, শর্ত অনুযায়ী একজন ব্যক্তির প্রধান মন্ত্রীর আবাস যোজনার বাড়ি পেতে হলে নিজের জমি থাকতে হয়। এছাড়াও থাকে আরও শর্ত। সেখানে কীভাবে এই বাড়ি হল তা নিয়ে প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে মহকুমা শাসক থেকে বিএলএলআরও সব জায়গায় অভিযোগ জানিয়েছে এজমান মোল্লার পরিবার। তার মেয়ে বলেন, "আমাদের আপত্তি সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ার প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করেছে। বসিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্তের আমলে ওই বাড়ি হয়েছে। এই নির্মাণের অনুমতি কে দিল কীভাবে বাড়ি হল, সবটা নিয়ে আমরা ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি।" এনিয়ে স্থানীয় কাউন্সিলর কৌশিক দত্তর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই আবাস যোজনার দুর্নীতির অভিযোগে ওই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। এলাকা ছেড়ে পলাতক ওই কাউন্সিলর।

ছবি:সৌমাভ মণ্ডল।
টাকার লোভে পাঁচ বছরের শিশুকে অপহরণের ছক সৎ বাবার! পুলিশের তৎপরতায় বানচাল পরিকল্পনা, গ্রেফতার ২
‌
বসিরহাট : টাকার জন্য পাঁচ বছরের শিশুকে অপহরণের ছক! গভীর রাতে পুলিশের অভিযানে বানচাল হলো পরিকল্পনা। গ্রেফতার শিশুটির সৎ বাবা-সহ দুই অভিযুক্ত। শুক্রবার রাতে বসিরহাটের শিবহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বসিরহাট পুলিশ জেলার বিশেষ দল। ধৃতদের নাম শুভঙ্কর মণ্ডল ওরফে তারক এবং রাকেশ মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছরের একটি শিশুকে অপহরণের পরিকল্পনা করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। খবরের গুরুত্ব বুঝে শুক্রবার রাতেই অভিযানে নামে পুলিশ। বসিরহাট, মাটিয়া ও বাদুড়িয়া থানার পুলিশকর্মীদের পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসওজি দলের সদস্যরাও অভিযানে যোগ দেন। যৌথ অভিযানে শিবহাটি এলাকা থেকে প্রথমে শুভঙ্কর মণ্ডল ওরফে তারককে গ্রেফতার করা হয়। তাকে অপহরণের পরিকল্পনায় সাহায্য করার অভিযোগে রাকেশ মণ্ডলকেও গ্রেফতার করে পুলিশ।
শনিবার বসিরহাট থানায় সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার কথা জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়াল। তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে ৪ বছরের শিশুটিকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল। আরও জানা গিয়েছে, ধৃত শুভঙ্কর মণ্ডল ওরফে তারক ওই শিশুটির সৎ বাবা। টাকার জন্য শিশুটিকে অপহরণ করার ছক কষেছিল বলে পুলিশের জেরায় উঠে এসেছে। পুলিশের দাবি, আগাম খবর পাওয়ায় অপহরণের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতদের বসিরহাট আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, অপহরণের পরিকল্পনার বিস্তারিত রূপরেখা কী ছিল এবং আর্থিক লেনদেনের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সময়মতো পুলিশের তৎপরতায় পাঁচ বছরের শিশুকে অপহরণের চেষ্টা বানচাল হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।
কল্যাণনগরে গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ বাপের বাড়ির

*৯ মাসের সন্তানের খাবার আনতে শ্বশুরবাড়ি গিয়েই অসুস্থ, অভিযোগে চাঞ্চল্য*

*উৎপল দাস, ব্যারাকপুর* :২০২৪ সালে ঘটা করে বিয়ে হয়েছিল রহড়ার কল্যাণনগরের শম্পা দাসের সঙ্গে মৃত্যুঞ্জয় দে'র। মেয়ের শ্বশুরবাড়ি বাপের বাড়ির খুব কাছেই হওয়ায় বিয়ের পর প্রায় প্রতিদিনই বাবা-মায়ের সঙ্গে দেখা করতে আসতেন শম্পা।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অজুহাতে শম্পার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন স্বামী মৃত্যুঞ্জয়। এই অত্যাচারে শামিল ছিলেন শাশুড়ি সাধনা দে-ও।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবারও ৯ মাসের সন্তানকে কোলে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন শম্পা। অভিযোগ, সেই সময় মৃত্যুঞ্জয় তাঁকে হুঁশিয়ারি দেন, তিনি যেন আর শ্বশুরবাড়িতে না ফেরেন।

সেই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থেকে যান শম্পা। কিন্তু তাড়াহুড়োয় ছোট্ট সন্তানের খাবার আনতে পারেননি। সেই খাবার আনতেই ফের শ্বশুরবাড়িতে যান তিনি।

অভিযোগ, শ্বশুরবাড়ি পৌঁছে শম্পা দেখেন সদর দরজায় তালা দেওয়া। এরপর জোর করে ঘরে ঢুকে সন্তানের খাবার নেন।

এর কিছুক্ষণ পরেই শম্পাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। পরিবারের আরও অভিযোগ, একই পাড়ায় বাপের বাড়ি হওয়া সত্ত্বেও বিষয়টি তাঁদের জানানো হয়নি শ্বশুরবাড়ির তরফে।

প্রথমে তাঁকে পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় শম্পার।

ঘটনার পর শম্পার বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী মৃত্যুঞ্জয় দে এবং শাশুড়ি সাধনা দে'র বিরুদ্ধে রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রহড়া থানা। ছ বি: উৎপল দাস।
জগদ্দলে ঋণের চাপে আত্মঘাতী প্রৌঢ়, রিকভারি এজেন্টদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ


*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর:* উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার মন্ডলপাড়া ৩৫ নম্বর ওয়ার্ডে ঋণের চাপে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠল। মৃতের নাম অনিল রায় (৫৫)।পরিবার সূত্রে জানা গেছে, অনিলবাবু একটি বেসরকারি সংস্থা থেকে দু'দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এক জায়গা থেকে ৭০ হাজার এবং অন্য জায়গা থেকে ৬০ হাজার টাকা।

অভিযোগ, শুক্রবার বিকেলে ঋণ আদায়কারী সংস্থার কর্মীরা তাঁর বাড়িতে এসে বকেয়া নিয়ে বচসা করেন। অনিলবাবু শারীরিক অসুস্থতার কারণে এই মাসে টাকা দিতে দেরি হবে বলে জানান। পরিবারের দাবি, আজ সকালেও ফের ওই সংস্থার লোকেরা বাড়িতে এসে চাপ সৃষ্টি করেন।এরপরই বাড়িতেই তিনি আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতের পরিবারের তরফে ঋণ আদায়কারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। *ছবি:প্রবীর রায়।*
বিশেষভাবে সক্ষমদের হাতে হুইলচেয়ার তুলে দিলেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়

*নিজস্ব প্রতিনিধি:* বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। শুক্রবার একটি অনুষ্ঠানে ২০ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেন তিনি।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক বলেন, সমাজ সবসময় সফল মানুষদের নিয়েই ভাবে। কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক জায়গায় পড়ে আছেন, চলতে পারছেন না, তাদের দুঃখ-দুর্দশার কথা কেউ ভাবে না। তাদের চলাফেরার সুবিধার কথা ভেবেই এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে হুইলচেয়ারের মাধ্যমে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

অনুষ্ঠানে এলাকার উন্নয়ন ও অর্থ ব্যবহার প্রসঙ্গেও সরব হন বিধায়ক। তিনি বলেন, এলাকার টাকা, পরিশ্রমের টাকা এবার এলাকাবাসীর মধ্যেই বিতরণ করা হবে। শাড়ি বিতরণ থেকে শুরু করে চিকিৎসা সহ যেকোনও জনকল্যাণমূলক কাজে এই অর্থ ব্যবহার করা হবে।

একই সঙ্গে তোলাবাজি বন্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে টিএমসি ও সিপিএম-এর একাংশ নেতা গরিব মানুষের কাছ থেকে টোল ট্যাক্সের নামে টাকা তুলত। সেই তোলাবাজি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই টাকাই এখন গরিব মানুষের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। আজ থেকে সেই ব্যবস্থাই চালু হল। ভবিষ্যতে জেলার বিভিন্ন প্রান্তে প্রয়োজন অনুযায়ী এই ফান্ড থেকেই সাহায্য পৌঁছে দেওয়া হবে। কোনও রকম অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না বলেও এদিন হুঁশিয়ারি দেন তিনি।

*ছবি:অঙ্কিত মুখার্জি।*
বারাসাতে কালীপুজোয় নিরাপত্তায় ২০০০-এর বেশি পুলিশ*

*নিজস্ব সংবাদদাতা,বারাসত:* উত্তর ২৪ পরগনার বারাসাতে কালীপুজো নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে বড়সড় প্রস্তুতি নিল বারাসাত পুলিশ জেলা। শুক্রবার সব পুজো কমিটিগুলিকে নিয়ে কো-অর্ডিনেশন মিটিং সারে পুলিশ। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, বারাসাতে প্রতি বছর বড় করেই কালীপুজো হয়। সেই কারণে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তার বেশিরভাগ ব্যবস্থাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সিনিয়র অফিসাররা নিজে দাঁড়িয়ে থেকে ব্যারাক সুপারভিশন করছেন। এবার কালীপুজোয় ২০০০-এর বেশি পুলিশ অফিসার ও কর্মী মোতায়েন থাকবেন। শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক রেস্ট্রিকশন ও ডাইভারশন থাকবে, যানজট এড়াতে আগাম ট্রাফিক প্ল্যান তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি প্যান্ডেলে ঢোকা ও বেরোনোর পথ আলাদা করা হয়েছে এবং জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত ইমার্জেন্সি এক্সিট রাখা হয়েছে। মেলার জন্যও থাকছে আলাদা বিধিনিষেধ। পুলিশের পাশাপাশি পূর্ত দফতর, দমকল ও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে রোজ পরিদর্শন চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবারের কালীপুজো যাতে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, দত্তপুকুরে এক সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে একাধিক নাম রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তদন্ত শেষ হলেই বিস্তারিত জানানো হবে।

*ছবি: অঙ্কিত মুখার্জি।*
শিলং লাজং ম্যাচের আগে আত্মবিশ্বাসী মহামেডান, জয়ে ফেরাই লক্ষ্য: সুধীর মিশ্র
*খেলা*
IFL-এ ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো ব্রিগেড, সাংবাদিক সম্মেলনে বার্তা সহকারী কোচ ও মহিতোষের

*Kolkata:* IFL 2026-27 মরসুমের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল শিলং লাজং এফসি-র মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তার আগে আজ প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সহকারী কোচ সুধীর মিশ্র এবং ফুটবলার মহিতোষ রায়।

এদিনের সাংবাদিক সম্মেলনে সুধীর মিশ্র বলেন, "শিলং লাজং খুব ভালো দল, ওদের তরুণ ফুটবলাররা খুব দ্রুত খেলে। কিন্তু আমরা নিজেদের প্রস্তুতি সেরে ফেলেছি। আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি। ঘরের মাঠে আমাদের লক্ষ্য একটাই - তিন পয়েন্ট।"

দলের চোট-আঘাত প্রসঙ্গে তিনি জানান, দল প্রায় পুরো শক্তি নিয়েই নামবে এবং ফুটবলাররা জয়ের জন্য মুখিয়ে আছে।

দলের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিডফিল্ডার মহিতোষ রায় বলেন, "দলের পরিবেশ খুব ভালো। কোচ আমাদের যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই অনুশীলন করেছি। শিলং কঠিন প্রতিপক্ষ হলেও আমরা নিজেদের সেরাটা দেব। সমর্থকদের সমর্থন আমাদের বাড়তি শক্তি জোগাবে।"

প্রসঙ্গত, লিগ টেবিলে এই মুহূর্তে কিছুটা চাপে রয়েছে মহামেডান। তাই শিলং ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে লিগে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতার এই প্রধান।

*ছবি:উৎপল দাস।*
নীলগঞ্জে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে ঘিরে দলেরই বিক্ষোভ, 'গো ব্যাক' স্লোগান

মনীশ শুক্লা খুন প্রসঙ্গে অর্জুন সিংকে কটাক্ষের জের, ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্রের সামনে উত্তেজনা

*নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর* :

ব্যারাকপুরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলেরই বিধায়ককে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরের নীলগঞ্জে অবস্থিত জাতীয় পাট ও সহযোগী আঁশ গবেষণা প্রতিষ্ঠানে (NIRJAFT)।
জানা গেছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ নীলগঞ্জে ওই গবেষণা প্রতিষ্ঠানের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক তথা আইনজীবী কৌস্তভ বাগচী। সেই সময় আগে থেকেই প্রতিষ্ঠানের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে জমায়েত করেছিলেন নীলগঞ্জ-মোহনপুর এলাকার বিজেপি কর্মীরা।

অভিযোগ, কৌস্তভ বাগচীকে ঢুকতে দেখা মাত্রই তাঁরা তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করতে শুরু করেন এবং 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন। দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান-বিক্ষোভ।

কেন এই বিক্ষোভ? বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, সম্প্রতি মনীশ শুক্লা খুনের ঘটনা নিয়ে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং সম্পর্কে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছিলেন কৌস্তভ বাগচী। তারই প্রতিবাদে এই ধিক্কার কর্মসূচি।

যদিও এ বিষয়ে বিধায়ক কৌস্তভ বাগচীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিজেপির অন্দরের এই প্রকাশ্য কোন্দল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। *ছবি:প্রবীর রায়।*
মোহনপুরে বিজয়া সম্মেলনে বিস্ফোরক অর্জুন সিং: শুভেন্দু অধিকারীকে খুনের ছক অভিষেকের!*

*মোহনপুর, প্রবীর রায়:* উত্তর ২৪ পরগনার মোহনপুর থানার উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অর্জুন সিং বলেন, "১৮০ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।" তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার পরিকল্পনা করা হচ্ছে।

অর্জুন সিং-এর দাবি, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, কী করছেন, সবকিছুর ওপর নজরদারি চালাচ্ছে ওই গ্রুপ।

প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাজল শেখ এর আগেও অস্ত্র-সহ ধরা পড়েছে। এই কাজল শেখই ভাইপোকে অস্ত্র সাপ্লাই দিতো।

মন্ত্রীর হুঁশিয়ারি, "সরকার আমাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি দিন বাইরে থাকবে না। তাকে অবিলম্বে গারদে ঢোকাতে হবে।"

মোহনপুর থানার বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

*বি.দ্র. - এটি মন্ত্রী অর্জুন সিং-এর বক্তব্য। এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল।*
*১০৩ বছরের ঐতিহ্য মেনে তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালিত নৈহাটির বড়মা মন্দিরে

*নিজস্ব সংবাদদাতা,নৈহাটি:* কালীপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই সেজে উঠছে নৈহাটির বড়মা মন্দির। বৃহস্পতিবার মহাসমারোহে পালিত হল মন্দিরের তৃতীয় প্রতিষ্ঠা দিবস।

এদিন ভোর থেকেই মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মন্ত্রোচ্চারণ, গীতাপাঠ ও চণ্ডীপাঠে। দিনভর চলে বিশেষ হোম-যজ্ঞ। ভক্তদের জন্য ছিল বিনামূল্যে বসে ভোগ গ্রহণের ব্যবস্থা। মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, এদিন প্রায় ৬০০ থেকে ৭০০ ভক্তের জন্য কুপনের মাধ্যমে ভোগের আয়োজন করা হয়। বিকেলেও বিতরণ করা হয় অন্নভোগ। বিশেষ পুজোর কারণে এদিন সাধারণ পুজো দেওয়া বন্ধ রাখা হয়েছিল, তবে সকাল থেকেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা ছিল।

এদিন সকালে বড়মার পুজো দেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজস্থানের উদয়পুর থেকে আনা কষ্টিপাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় অরবিন্দ রোডের এই মন্দিরে। সেই থেকে প্রতিবছর এই দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এদিকে কালীপুজোয় লক্ষাধিক ভক্তের ভিড় সামলাতে আগাম প্রস্তুতি শুরু করেছে পুলিশ-প্রশাসনও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হয়, নৈহাটি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ফুটব্রিজ না থাকায় ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। একদিক দিয়ে ভক্তদের বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হলেই সরাসরি বাইরে যাওয়া যাবে, এটাই সুবিধা।

পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ে-সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। দণ্ডী কাটার সময় কোনও ভক্ত অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা রাখছে মন্দির কমিটি। সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য প্রশাসনের কাছে পর্যাপ্ত মহিলা পুলিশ, স্বেচ্ছাসেবক ও এনসিসি ক্যাডেট মোতায়েনের আবেদন জানানো হয়েছে।
*ছবি: প্রবীর রায়*