টাকি রাজবাড়ী ঘাটে বিসর্জনের জোর প্রস্তুতি, ইছামতীর মাঝবরাবর BSF-এর কড়া টহলদারি
![]()
*সীমান্তে হাই অ্যালার্ট ইছামতীতে যৌথ নিরাপত্তা**সৌমাভ মণ্ডল,টাকি:* বিসর্জনের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী উত্তর ২৪ পরগনার টাকি রাজবাড়ী ঘাটে চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি। দুই বাংলার মিলনস্থল এই ঘাটেই প্রতি বছরের মতো এবারও হবে ঐতিহ্যবাহী বিসর্জন। আর সেই বিসর্জনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী।জানা গিয়েছে, গোটা রাজবাড়ী ঘাট চত্বরকে মুড়ে ফেলা হয়েছে টিভি ক্যামেরা ও সিসিটিভির নজরদারিতে। সূত্রের খবর, ঘাট চত্বরে মোট আনুমানিক ১৪টি হাই-রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি ক্যামেরা থেকে সরাসরি নজরদারি চালাবে পুলিশ ও প্রশাসন।শুধু স্থলপথেই নয়, জলপথেও চলছে কড়া নজরদারি। ইছামতী নদীর মাঝ বরাবর নৌকা নিয়ে টহল দিচ্ছে BSF ও পুলিশ। সীমান্ত সুরক্ষার জন্য নদীকে দুই ভাগে ভাগ করে নজরদারি চালানো হচ্ছে।প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিসর্জনের সময় কোনও ভারতীয় নাগরিক যাতে ভুলবশতও বাংলাদেশ সীমানায় প্রবেশ করতে না পারেন এবং কোনও বাংলাদেশি নাগরিক যাতে ভারতীয় সীমানায় চলে না আসেন, তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা। ইছামতীর মাঝ বরাবর BSF-এর নৌকা দিয়ে তৈরি করা হয়েছে অদৃশ্য লাইন অফ কন্ট্রোল।টাকি রাজবাড়ী ঘাটের এই বিসর্জন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দুই বাংলার আবেগের মিলনক্ষেত্র। তাই শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন করতে তৎপর প্রশাসন।স্থানীয় রীতি মেনে টাকি রাজবাড়ীর প্রতিমা প্রথম বিসর্জন হয় ইচ্ছামতীতে।তার মা'কে বরণ করেন মহিলারা। এরপর শুরু হয়েছে সিঁদুর খেলা।![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
*ছবি: সৌমাভ মণ্ডল।* #Taki #TakiRajbariGhat #Ichamati #DurgaVisarjan #IndiaBangladeshBorder
#BSF #North24Parganas


ছবি: উৎপল দাস।
ছবি: প্রবীর রায়।
*ব্যারাকপুর:* কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। যাতে কোথাও কোনও অঘটন না ঘটে, তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে জেলায় জেলায়।তারই অঙ্গ হিসেবে আজ ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
*ছবি:প্রবীর রায়।*
Oct 21 2026, 15:16
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.5k