'যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার', কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
*কলকাতা:* রবিবার সকালে কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তাঁর দাবি, তৃণমূল ও বামেরা কাছাকাছি আসছে।
শুভেন্দুর কথায়, সিপিএমের বিরুদ্ধে লড়াই করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, এখন তারাই একে অপরের হাত ধরেছে। গত ২-৩ দিন ধরে সাংবাদিক সম্মেলন ও ফেসবুকে তা দেখা যাচ্ছে।
শনিবার শ্রীরামপুর কোর্ট ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, "জনশূন্য শ্রীরামপুর কোর্ট ময়দানের সভা। সকলে দেখেছেন। ১৫০টা লোক ছিল। আমরা ১৭০টা পুলিশ দিয়েছিলাম। জাতীয়-আন্তর্জাতিক মিলিয়ে ২০০টা মিডিয়া ছিল। পুলিশ-সিভিক ভলান্টিয়ার নিয়েও সব মিলিয়ে ৫০০ জন হবে না। খুব কঠিন অবস্থা। আবার যারা টুকরে টুকরে গ্যাং, তাদের ভাষাতেও গতকাল আমার কাছে দু’বার হারা নতুন পার্টির নতুন নেত্রী মমতা AITC-র যার ঘাসের উপর জোড়াফুলও গিয়েছে, আবার তৃণমূল কংগ্রেসের ব্যানারও গিয়েছে, তিনিও গতকাল আজাদি স্লোগান দিয়েছেন শ্রীরামপুরের সভা থেকে"।
তিনি আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, একই ভাষায় রেজিনগরে গিয়ে একাধিক নির্বাচনে হারা মহম্মদ সেলিমও কথা বলেছেন।
নির্বাচন কমিশনের SIR প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শনিবার মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের ছবি প্রমাণ করে দিয়েছে যে SIR-এর সিদ্ধান্ত একার নয়, তিনজন মিলে সর্বসম্মতিক্রমে নিয়েছেন। কেরালায় SIR মিষ্টি, কিন্তু পশ্চিমবঙ্গে তিতা।
তাঁর সংযোজন, "নির্বাচনে গোহারা হেরে বিভ্রান্তিকর কথাবার্তা বলে ২ কোটি ৯২ লক্ষ ভোট পাওয়া নির্বাচিত সরকারকে ইলেকশন কমিশনকে জড়িয়ে যে ভাষায় আক্রমণ করছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয় বিপুল জনাদেশ মানতে আপনারা রাজি নন।"
#SuvenduAdhikari #MamataBanerjee #ExCM #CPIM #TMC #SIR #ElectionCommission #WestBengalPolitics #BengalNews
7 hours ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k