/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz সীমান্তে বিপুল পরিমাণ জাল টাকা সহ গ্রেফতার ১ West Bengal Bangla
সীমান্তে বিপুল পরিমাণ জাল টাকা সহ গ্রেফতার ১

বসিরহাট : সীমান্তে ৩১,০০০ টাকার জাল ভারতীয় নোট সহ এক যুবক পুলিশের জালে। ঘটনাটি বসিরহাটের স্বরূপনগর থানার গোয়ালদাহ এলাকায় ঘটেছে। উদ্ধারকৃত টাকার মধ্যে ৫০০ ও ২০০ টাকার নোট রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্তে ওই জাল টাকা ছড়ানোর চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃত আলি আসাদ মণ্ডল। সে বসিরহাট থানার পাইকারডাঙ্গার বাসিন্দা। ধৃতকে বুধবার বসিরহাট আদালতে তোলা হয়।
গ্রীষ্মের আগেই শুকিয়ে গেল সুন্দরবনের নদী, পায়ে হেঁটে পারাপার সাধারণ মানুষের
সৌমাভ মন্ডল,বসিরহাট : শুকিয়ে যাওয়া কাটাখালি নদী, পায়ে হেঁটে পারাপার হাসনাবাদের মানুষের। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের কাটাখালি নদী আজ প্রায় জলশূন্য। একসময় প্রবাহমান এই নদী ছিল এলাকার মানুষের যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয়দের স্মৃতিতে এখনও ভাসে সেই সময়, যখন নদী ভর্তি জলে সারা বছরই ছিল প্রাণচাঞ্চল্য। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। নদীর বুক জুড়ে বালুচর, আর সেই শুকিয়ে যাওয়া নদীই পারাপারের রাস্তা হয়ে উঠেছে।
জল না থাকায় অনেক জায়গায় মানুষ সরাসরি পায়ে হেঁটে নদী পার হচ্ছেন। কোথাও আবার বাঁশ ফেলে অস্থায়ী পথ তৈরি করা হয়েছে। সেই পথ ধরেই সাইকেল ও মোটরবাইক নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীরা। ফলে নদী থাকলেও তার স্বাভাবিক অস্তিত্ব যেন হারিয়ে যেতে বসেছে। হাসনাবাদের ভবানীপুর অঞ্চলের দ্বীপাঞ্চলে লক্ষাধিক মানুষের বসবাস। ইতিহাস বলছে, ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুরের যোগাযোগ সহজ করতে ইছামতী ও ডাঁসা নদীর মাঝামাঝি একটি খাল কাটা হয়েছিল। সময়ের সঙ্গে সেই খালই কাটাখালি নদী হিসেবে পরিচিতি পায়।
ভৌগোলিকভাবে ভবানীপুর দ্বীপটি বিদ্যাধরী, ডাঁসা, বেতনি এবং কাটাখালি—এই চার নদী দ্বারা বেষ্টিত। দ্বীপের এক প্রান্তে রয়েছে শুলকুনি ফেরিঘাট, যেখান থেকে বেদেমারি, ভোলাখালি ও পারভবানীপুর হয়ে মডেলবাজার এবং সন্দেশখালির কালীনগর এলাকায় যাতায়াত করেন বহু মানুষ। কিন্তু বর্তমানে কাটাখালি নদীর অধিকাংশ সময়ই জলশূন্য হয়ে পড়ে থাকে। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়ে গাছ কাটা এবং বিভিন্নভাবে নদীর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি হওয়ায় নদীর নাব্যতা দ্রুত কমছে। এর ফলে পরিবেশের ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, সমস্যার স্থায়ী সমাধানে একটি সেতু নির্মাণ করা হোক। পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজের পাশাপাশি নদীর পাড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর মতো উদ্যোগ নেওয়ারও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকে। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে কাটাখালি নদীকে আবার তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
পিস্তল ও গুলি সহ ২ কুখ্যাত দুষ্কৃতি পুলিশের জালে
বসিরহাট : অস্ত্র ও গুলি সহ দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার। অভিযুক্ত শাহিনুর জামান বিশ্বাস এবং ইসমাইল মণ্ডলকে বসিরহাট থানার ময়লাখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, বসিরহাট থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করে। দু'জনের বিরুদ্ধেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই তাদের সন্ধান করছিল। বুধবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়।
সম্প্রীতির অনন্য নজির, কয়েক হাজার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সারলেন ইফতার

সৌমাভ মন্ডল, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটে ইফতার মাহফিল ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির গড়ে উঠল। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত উপস্থিতিতে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের ব্যবস্থাপনায় বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র বেদিয়াপোতা ফুটবল ময়দানে এই বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ যোগ দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার বাসিন্দারা একসঙ্গে বসে ইফতার করেন। ইফতারের টেবিলে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন বহু হিন্দু সম্প্রদায়ের মানুষও। একে অপরের পাশে বসে ইফতার গ্রহণের মাধ্যমে সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হয় গোটা ময়দান জুড়ে।

আয়োজকদের পক্ষ থেকে ইফতারের জন্য খেজুর, ফল, শরবত সহ বিভিন্ন খাদ্যের ব্যবস্থা করা হয়। ইফতারের নির্দিষ্ট সময় ঘনিয়ে আসতেই মাঠে উপস্থিত মানুষের মধ্যে এক আলাদা আবহ তৈরি হয়। আজানের সঙ্গে সঙ্গে সকলে একসঙ্গে ইফতার করেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ছবি ধরা পড়ে এই অনুষ্ঠানে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডল বলেন, "বাংলা চিরকালই সম্প্রীতির পীঠস্থান। এখানে হিন্দু-মুসলিম সকলেই মিলেমিশে বসবাস করেন। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সেই বার্তাকেই আরও শক্তিশালী করতে চাই। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার—এই ভাবনাকেই সামনে রেখে আমরা সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেছি।"

তিনি আরও বলেন, "সমাজে বিভাজনের রাজনীতি নয়, বরং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য। এমন অনুষ্ঠান মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং পারস্পরিক সম্পর্ককে মজবুত করে।" এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ বিধানসভার কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল ও বসিরহাট ১নং ব্লকের তৃণমূলের সভাপতি সরিফুল মন্ডল সহ একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষে মানুষে দূরত্ব কমে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ আরও দৃঢ় হয়। ইফতার মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছিল, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দিল বসিরহাটে।

বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না চলাকালীন ছাদের চাঙড় ভেঙে পড়ে আহত রাধুনী

বসিরহাট : উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের জয়গ্রাম প্রপার প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের ভগ্নদশার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটলো মঙ্গলবার দুপুরে। ওই সময় বিদ্যালয়ের রান্নাঘরে মিড ডে মিলের রান্নার কাজ চলছিল। আচমকাই রান্নাঘরের ছাদের চাঙর ভেঙে পড়ে রাঁধুনি আয়েশা সরদারের মাথায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি।ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত আহত রাঁধুনিকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করানো হয়। হঠাৎ এই দুর্ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে উদ্বেগ বাড়ে অভিভাবকদের মধ্যেও।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ভবনটি ভগ্নদশায় পড়ে রয়েছে।
সারদা কেলেঙ্কারিতে গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেবের রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব নিকেষ সহ যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। ফলে ওই কমিটি বন্ধের প্রায় ১২ বছর পর এবার সারদার বিস্তারিত তথ্য, নথি ও আর্থিক হিসেব নিকেষ প্রকাশ্যে আস্তে চলছে। প্রায় এক দশক আগে বিচারপতি সেন কমিশন, রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের। সেই কমিশন রাজ্য বন্ধ করার পর তহবিলে থাকা টাকা ও যাবতীয় হিসেব নিকেষ কমিশন রাজ্যের কাছে পাঠিয়ে দেয়। তার প্রতিলিপি জমা পরে হাইকোর্টের কাছেও। কিন্তু তারপরে আর সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট। এই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য মামলাও হয়েছিল। এবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের হাতে থাকা ওই রিপোর্ট মামলার সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিল। আমানতকারীদের আইনজীবী শুভাশীষ চক্রবর্তী ও অরিন্দম দাস বলেন, এতদিনে ওই রিপোর্ট প্রকাশ্যে এলে সারদা সংক্রান্ত শ্যামল সেন কমিশনের যাবতীয় বক্তব্য, পর্যবেক্ষণ ও সুপারিশ প্রকাশ্যে আসবে। সেই ক্ষেত্রে নতুন করে এই রিপোর্ট নিয়ে অগ্রসর হওয়া যাবে। এদিন ডিভিশন বেঞ্চ চরম ক্ষোভ প্রকাশ করে চিটফান্ডের মামলাগুলিতে সিবিআই ও ইডি র আইনজীবী না থাকা নিয়ে।বিচারপতি ভরদ্বাজের ক্ষোভ, চিটফান্ডের যাবতীয় কোম্পানির তদন্ত এই দুই সংস্থার হাতে। এদের যাবতীয় হিসেবের নথিও এই দুই সংস্থার কাছে। অথচ লক্ষ্য করছি, ৯০ শতাংশ চিটফান্ডের মামলায় এই দুই এজেন্সির আইনজীবী গরহাজির থাকছেন। কেন্দ্রের এক আইনজীবীকে সতর্ক করে আদালতের নির্দেশ, এই গরহাজিরা নিয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কে জানান। এরপর এই ভাবে চললে, আমি পদক্ষেপ করতে বাধ্য হবো।
দক্ষিণেশ্বরে পুজো দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

প্রবীর রায়: গত রবিবারই রাজ্যে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।এর আগে জ্ঞানেশ কুমার পুজো দিয়েছেন কালীঘাট মন্দিরে। মঙ্গলবার দক্ষিণেশ্বরে পুজো দিলেন তিনি। তবে এদিন কালীঘাটের ঘটনার পুনরায়বৃত্তৃ হল।এদিনও জাতীয় নির্বাচন কমিশনারকে ‘গো ব্যাক’ স্লোগান দিতে দেখা গেল মন্দিরের সামনে কালো পতাকা হাতে কিছু মানুষকে।এরা এখানে সকাল থেকেই দাঁড়িয়ে ছিল। কাছেই পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কীভাবে এত মানুষের জমায়েত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা এদিন বলতে থাকেন, ‘যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হেনস্থা করছে, যেভাবে এত মানুষের মৃত্যু হয়েছে, তার প্রতিবাদেই আজ এই বিক্ষোভ।’ নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করেন ওই বিক্ষোভকারীরা।

ছবি: সৌজন্যে ECI & প্রবীর রায়।

হাসনাবাদে এসআইআরের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভায়মহিলাদের উপস্থিতিতে চোখ পড়ার মতো
*সৌমাভ মন্ডল,বসিরহাট :* এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সুন্দরবনের হাসনাবাদ এলাকায় প্রতিবাদে সরব হল শাসকদল। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের ঘুনী আদর্শ হাই স্কুলের প্রাঙ্গণে পাটলিখানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। সভায় এলাকার বিভিন্ন গ্রাম থেকে বহু দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত হন। বিশেষ করে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি এদিনের সভায় নজর কেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে মানুষের অধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং সেই কারণেই মানুষের পাশে দাঁড়াতে ও তাদের সচেতন করতে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ ১ন‌ং ব্লক সভাপতি আনন্দ সরকার, হাসনাবাদ ১ ব্লকের আইএনটিটিউসি সহ-সভাপতি ওয়াসিম গায়েন, ব্লক মহিলা তৃণমূল সভাপতি অঞ্জনা মন্ডল, পাটলীখানপুর অঞ্চল কনভেনার মুকুল গায়েন, প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুর রহিম গাজী ও পাটলীখানপুর পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কাদের গাজী সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আনন্দ সরকার বলেন, "এসআইআরের নামে যে চক্রান্ত চলছে তা কোনওভাবেই সাধারণ মানুষ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনেও মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে।" তিনি আরও বলেন, "সুন্দরবনের মানুষ সচেতন। তারা বুঝতে পারছে কারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই গ্রাম থেকে গ্রাম মানুষের মধ্যে সত্যিটা তুলে ধরতেই এই প্রতিবাদ সভা করা হচ্ছে।"
সভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বরাও একই সুরে কেন্দ্র ও বিরোধী শক্তির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে। সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কোনও রকম রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিনের সভায় এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন। স্থানীয় মহিলাদের বক্তব্য, তাদের পরিবার ও এলাকার মানুষের অধিকার রক্ষার প্রশ্নে তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন। সভা জুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল জমজমাট। সভা থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দেন নেতৃত্বরা। তাদের দাবি, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সুন্দরবনের মানুষকে সঙ্গে নিয়েই এই প্রতিবাদ কর্মসূচি আরও জোরদার করা হবে।
खेत में ले जाकर किशोरी से सामूहिक दुष्कर्म, दो आरोपियों के खिलाफ केस दर्ज


लखनऊ /मथुरा । यूपी के मथुरा जिले के नौहझील थाना क्षेत्र के एक गांव में एक किशोरी के साथ सामूहिक दुष्कर्म की दिल को झकझोर देने वाली घटना सामने आई है। आरोप है कि दो युवकों ने किशोरी को खेत में ले जाकर बंधक बनाकर उसके साथ दुष्कर्म किया। पीड़िता की तहरीर पर पुलिस ने दोनों नामजद आरोपियों के खिलाफ मुकदमा दर्ज कर मामले की जांच शुरू कर दी है।

आरोपियों ने किशोरी के बांध दिये थे हाथ और पैर

जानकारी के अनुसार यह घटना 6 मार्च की शाम करीब साढ़े छह बजे की बताई जा रही है। पीड़िता अपने सात वर्षीय छोटे भाई के साथ गांव के पास जंगल की ओर गई थी। आरोप है कि इसी दौरान पहले से घात लगाए बैठे गांव के ही युवक दीपक ने किशोरी को पकड़ लिया और जबरन घसीटते हुए पास के एक खेत में ले गया, जहां उसने उसके साथ दुष्कर्म किया।इसी बीच गांव का ही एक अन्य युवक विकास भी वहां पहुंच गया और उसने भी किशोरी के साथ दुष्कर्म किया। पीड़िता ने किसी तरह वहां से भागने की कोशिश की तो आरोपियों ने उसके पैर बांध दिए ताकि वह भाग न सके।

ग्रामीण को देखकर आरोपी हो गए फरार

बताया जा रहा है कि इसी दौरान वहां से गुजर रहे एक ग्रामीण को देखकर दोनों आरोपी घबरा गए और मौके से फरार हो गए। आरोपियों के भागने के बाद पीड़िता ने किसी तरह अपने हाथ-पैर खोले और बदहवास हालत में घर पहुंची। घटना के बाद वह बुरी तरह डरी और सहमी हुई थी।बताया गया कि अगले दिन शनिवार को किशोरी ने हिम्मत जुटाकर अपनी मां को पूरी घटना की जानकारी दी। बेटी की आपबीती सुनकर परिजन स्तब्ध रह गए। इसके बाद रविवार को परिजन पीड़िता को लेकर थाने पहुंचे और आरोपियों के खिलाफ तहरीर दी।

पुलिस ने मुकदमा दर्ज कर शुरू कर दी जांच

पुलिस ने पीड़िता की तहरीर के आधार पर दोनों नामजद आरोपियों के खिलाफ मुकदमा दर्ज कर लिया है। क्षेत्राधिकारी संदीप कुमार सिंह ने बताया कि मामले में केस दर्ज कर जांच शुरू कर दी गई है और आरोपियों की तलाश की जा रही है। पुलिस का कहना है कि जल्द ही आरोपियों को गिरफ्तार कर लिया जाएगा।
রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, March 9, 2026)

যার অস্তিত্ব আছে সেইদিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন। শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই। আপনার সমস্যা হল আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন। আজ, আপনি অর্থ-সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন, এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন। আজ পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার জন্য কিছু ভাল জিনিস আনবে। স্বপ্ন,দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

বৃষভ রাশিফল (Monday, March 9, 2026)

আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশী হবে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরো যত্নশীল হয়ে উঠছে।

প্রতিকার :- পরিবারে সংহতি ও ভারসাম্য বজায় রাখার জন্য ব্রোঞ্জের পাঠালে রাখা মুলো কোনো মন্দিরে বা মন্দিরের বাইরে বসে থাকা ভিক্ষুক দেড় দান করুন।

মিথুন রাশিফল (Monday, March 9, 2026)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আজকে সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। কোন দূরসম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে। সামাজিক অন্তরায় পার করতে অক্ষম। ব্যস্ত রাস্তায়, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন।

প্রতিকার :- খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।

কর্কট রাশিফল (Monday, March 9, 2026)

আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন প্রস্তাবনা এনে দিতে পারে বলে মনে হচ্ছে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন।

প্রতিকার :- কেশরের মিষ্টি হালুয়া দরিদ্রদের বিতরণ করলে প্রেম জীবন মধুর হবে।

সিংহ রাশিফল (Monday, March 9, 2026)

মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গীনী আতার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন।

প্রতিকার :- তামার পাত্রে বা (সম্ভব হলে) সোনার পাত্রে জল রেখে সেটিকে পান করুন আনন্দময় এবং শান্তিপূর্ণ সংসার জীবন লাভ করতে।

কন্যা রাশিফল (Monday, March 9, 2026)

কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশিই বয়স্ক- কিন্তু একদমই সত্যি নয়-আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। কর্মক্ষেত্রে আপনি একটি ভাল পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আজকে এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যায় করতে পারেন। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন।

প্রতিকার :- সবুজ বোতলে জল ভোরে তা সূর্যের আলোয় রেখে দিন। সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে আপনি রোগ থেকে মুক্ত থাকবেন।

তুলা রাশিফল (Monday, March 9, 2026)

কোন পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আজ আপনার পক্ষে অর্থ-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব, তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। বিদেশী বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। আজ আপনি অবসরের মুহুর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো ছাতা ও কালো জুতো দান করলে তা আপনার আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।

বৃশ্চিক রাশিফল (Monday, March 9, 2026)

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। যদি আপনি একটু বাড়তি টাকাপয়সা উপার্জনের উপায় খুঁজছেন-তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। কাজের পরিবর্তনে আপনার লাভ হবে। বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে।

প্রতিকার :- ওম আযম, হ্রীম, শ্রীম, সানাইশারায় নমঃ (Om Aym, Hreem, Shreem Shanaisharaaya Namaha) এই মন্ত্র টি দিনে দুবার করে ১১ বার জপ করলে আপনার প্রেম জীবনের জন্য তা সহায়ক হবে।

ধনু রাশিফল (Monday, March 9, 2026)

সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোন প্রদত্ত সুযোগ আপনার সুবিধামত কাজে লাগাবেন। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য কুষ্ঠ রোগীদের প্রতি, অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন ও তাদের বহুবর্ণের পোশাক দান করুন।

মকর রাশিফল (Monday, March 9, 2026)

ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। আজ, আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। আপনার জোর এবং আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- দরিদ্র ব্যক্তিদের রান্না করা হলুদ মিষ্টান্ন খেতে দিন, এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Monday, March 9, 2026)

একটা জায়গার পর নিজের ওপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। বন্ধবান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা সাজান। আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তাঁর সৌরভ অনুভব করবেন। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আপনার স্ত্রী আজ সত্যিই ভাল মেজাজে থাকবে। তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন।

প্রতিকার :- সন্যাসী দের সাদা ও কালো বস্ত্র দান করলে তা পানার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে।

মীন রাশিফল (Monday, March 9, 2026)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। কোন পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যায় কল করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

প্রতিকার :- ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামী রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান।

(Courtesy-AstroSage)