/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz নাটকীয় কামব্যাক, ৭ বছর পর ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান* West Bengal Bangla
নাটকীয় কামব্যাক, ৭ বছর পর ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান*
*খেলা*

*কলকাতা লিগ*


*নিজস্ব সংবাদদাতা, বারাসাত, ১৯ সেপ্টেম্বর:* যেকোনও সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে। গোলকিপারের লাল কার্ড, এগিয়ে গিয়ে পিছিয়ে পড়া, তারপর দুরন্ত কামব্যাক — কী ছিল না আজকের ম্যাচে! মিনি ডার্বিতে মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ২০১৮-র পর ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। এই নিয়ে ৩১ বার খেতাব জিতল সবুজ-মেরুন।

শনিবার একইসঙ্গে ৬টি দলের খেলা ছিল, কারণ ৫টি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। তবে সবথেকে সহজ সমীকরণ ছিল মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে — যে জিতবে, সেই চ্যাম্পিয়ন। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাস্তব রায়ের ছেলেরা।

প্রথম কোয়ার্টারে জোড়া গোলের সুযোগ নষ্ট করে মোহনবাগান। অবশেষে ২৬ মিনিটে ডেডলক ভাঙে। ছাংতের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন সাহাল আব্দুল সামাদ। ১-০ এগিয়ে যায় মোহনবাগান।

এরপরই নাটক। গোলকিপারের লাল কার্ড দেখে ১০ জনে হয়ে যায় মোহনবাগান। সেই সুযোগে ২ গোল করে ২-১ এগিয়ে যায় মহামেডান।

কিন্তু হার মানেনি সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক। জোড়া গোল করেন সাহাল আব্দুল সামাদ এবং একটি গোল করেন ইস্টবেঙ্গল থেকে আসা সায়ন ব্যানার্জী। ১-২ পিছিয়ে থেকেও ৩-২ জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।

এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগের সেরার মুকুট ফের মোহনবাগানের মাথায়।

ছবি:সৌজন্যে ফেসবুক।

*#MohunBagan #CFL2025 #KolkataFootballLeague #MohunBaganChampion #SahalAbdulSamad #MiniDerby #BarasatStadium #MohammedanVsMohunBagan #IndianFootball #SayanBanerjee*
2024 में गायब हुए युवक को धनघटा पुलिस से बरामद कर परिजनों को सोपा
रमेश दूबे
         पुलिस अधीक्षक संतकबीरनगर संदीप कुमार मीना के निर्देशन, अपर पुलिस अधीक्षक संतकबीरनगर सुशील कुमार सिंह के मार्गदर्शन व क्षेत्राधिकारी धनघटा  अभयनाथ मिश्रा के निकट पर्यवेक्षण में प्रभारी निरीक्षक थाना धनघटा अजय कुमार सिंह के नेतृत्व में जनपद में गुमशुदा व्यक्तियों की सकुशल बरामदगी हेतु चलाए जा रहे अभियान के क्रम में थाना धनघटा पुलिस द्वारा त्वरित कार्यवाही करते हुए घर से लापता हुए थाना धनघटा क्षेत्रान्तर्गत निवासी वादी के भाई के दिनांक 20.09.2024 से लापता होने के संबंध में थाना धनघटा पर प्रार्थना पत्र दिया गया था । प्रार्थना पत्र के आधार पर थाना धनघटा पर मु0अ0सं0 587/2024 पंजीकृत कर लापता युवक की तलाश प्रारम्भ की गई । प्रकरण में उ0नि0 नंदू गौतम द्वारा तकनीकी माध्यमों से लापता युवक की तलाश करते हुए उसकी लोकेशन प्राप्त की गई । प्राप्त लोकेशन के आधार पर उ0नि0 नंदू गौतम द्वारा हमराही का0 रवि चौरसिया के साथ बिहार पहुंचकर दिनांक 18.09.2026 को पटना से लापता युवक को सकुशल बरामद कर लिया गया । बरामद युवक को थाना धनघटा लाकर आवश्यक विधिक कार्यवाही पूर्ण करने के उपरांत उसके परिजनों को सकुशल सुपुर्द कर दिया गया ।

*बरामदगी करने वाली पुलिस टीम-* उ0नि0  नंदू गौतम, का0 रवि चौरसिया ।
হিঙ্গলগঞ্জে তৃণমূলের 'জোড়া ফুলে'র ‘শ্রাদ্ধ’! পুরোহিত ডেকে অভিনব রাজনৈতিক কর্মসূচি

বসিরহাট : হিঙ্গলগঞ্জে তৃণমূলের প্রতীক নিয়ে রীতিমতো শ্রাদ্ধ অনুষ্ঠান! পুরোহিত ডেকে, নিয়ম মেনে পুজোর যাবতীয় আয়োজন করে তৃণমূলের প্রতীককে সামনে রেখে এই অভিনব কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চার পাশাপাশি তৈরি হয়েছে বেশ রসিক পরিবেশও। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাদের দাবি, জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেই প্রতীকটির ‘শ্রাদ্ধ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পুরোহিত ডেকে শ্রাদ্ধের প্রচলিত রীতিনীতি মেনে আয়োজন করা হয়। তৃণমূলের প্রতীককে সামনে রেখে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন বিজেপি কর্মীরা। রাজনৈতিক কর্মসূচি হলেও তার আয়োজনের ধরন ছিল অনেকটাই ব্যতিক্রমী। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বিজেপি কর্মীদের বক্তব্য, তৃণমূলের প্রতীকের ‘অবসান’ ঘটেছে, এই বার্তা দিতেই তাদের এই কর্মসূচি। রাজনৈতিক বিরোধিতার মঞ্চে যেখানে সাধারণত সভা, মিছিল কিংবা স্লোগানই দেখা যায়, সেখানে পুরোহিত ডেকে শ্রাদ্ধের আয়োজন কার্যত অন্যরকম নজির তৈরি করেছে। অর্থাৎ, রাজনৈতিক তরজায় এবার স্লোগানের পাশাপাশি শ্রাদ্ধের মন্ত্রও শোনা গেল হিঙ্গলগঞ্জে। তবে নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত এবং তার আইনি অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে পৃথক আলোচনাও চলছে। বিজেপির এই কর্মসূচি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি:সৌমাভ মণ্ডল।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় গাফিলতি বরদাস্ত নয়, কড়া বার্তা হাই কোর্টের

*কলকাতা:* যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে কোনওরকম আপোস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

*মামলার প্রেক্ষাপট:*
যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলাকারীর দাবি ছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার না হলে পড়ুয়াদের জীবন ও পড়াশোনা দুটোই বিপন্ন হচ্ছে।

বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠঠালরাও ঘুগের ডিভিশন বেঞ্চ বলে, “শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং পড়ুয়াদের স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সকলকেই এগিয়ে আসতে হবে। এটি এমন একটি বিষয়, যেখানে কোনও পক্ষেরই আপত্তি থাকার কথা নয়।”

আদালত আরও স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক দায়িত্ব।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে হাই কোর্টে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ,রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।কোনওভাবেই ক্যাম্পাসের ভিতরে বা আশপাশে আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। রাজ্যের হলফনামার প্রেক্ষিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজেদের বক্তব্য ও কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে হবে।

আদালত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ও রাজ্য যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আদালত নিজে কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে।

রাজ্যের হলফনামা এবং বিশ্ববিদ্যালয়গুলির বক্তব্য খতিয়ে দেখতে আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিনে দক্ষিণেশ্বরে বিজেপির প্রার্থনা, সন্ধ্যায় ১০ হাজার প্রদীপ প্রজ্বলন*

*উৎপল দাস,দক্ষিণেশ্বর, ১৭ সেপ্টেম্বর:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো ও প্রার্থনা করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

এদিন মন্দিরে পুজো দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় এবং যুব মোর্চার নেতা জয় সাহা সহ অন্যান্য কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "মা ভবতারিণীর মন্দির প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থল। তাঁর সামাজিক জীবন যখন শুরু হয়েছিল, তখন তিনি মা ভবতারিণীর কাছে এসেছিলেন, বেলুড় মঠে এসেছিলেন।"

তিনি আরও বলেন, "দীর্ঘ ২৫ বছরের সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে আন্তর্জাতিকভাবে তিনি জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন। তাঁর দীর্ঘায়ু, সুস্থ জীবন কামনা করতে এবং ২০৪৭ সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করার যে অভীষ্ট লক্ষ্য, তার জন্যই আমরা আজ মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি।"

এদিন সন্ধ্যায় মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মন্দির চত্বরে ১০ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশেষ আরতি ও আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি, দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টের উদ্যোগে নির্মীয়মান আন্তর্জাতিক গেস্ট হাউস 'জননী সারদা গেস্ট হাউস' এবং ভগিনী নিবেদিতার আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হবে বলেও জানান শমীক ভট্টাচার্য।
মোদীর জন্মদিনে ব্যারাকপুরবাসীকে বড় উপহার, ব্যারাকপুরে দাঁড়াবে মা তারা এক্সপ্রেস

*নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর :* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বাসীর জন্য এলো বড় সুখবর। এখন থেকে ব্যারাকপুর স্টেশনে এবার থেকে দাঁড়াবে ১৩১৮৭/১৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট *মা তারা এক্সপ্রেস* ।

আজ সাংবাদিক বৈঠকে এই খবর জানান স্থানীয় বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। তিনি জানান, গতকাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রেল মন্ত্রকের তরফ থেকে জয়েন্ট ডিরেক্টর স্বাক্ষরিত একটি সরকারি নোটিফিকেশন তাঁর কাছে এসেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, রেল মন্ত্রক পূর্ব রেলের প্রস্তাবে সম্মতি দিয়ে পরীক্ষামূলক ভিত্তিতে (Experimental Basis) ব্যারাকপুর স্টেশনে মা তারা এক্সপ্রেসের স্টপেজ অনুমোদন করেছে।

তিনি বলেন, "সাধারণত জন্মদিনে আমরা উপহার দিই, কিন্তু মোদীজি তাঁর জন্মদিনের ঠিক আগেই ব্যারাকপুরবাসীকে উপহার দিলেন। এটি ব্যারাকপুরের দীর্ঘদিনের দাবি ছিল।"

কৌস্তুভ আরও জানান, এই স্টপেজকে স্থায়ী করার জন্য ব্যারাকপুর থেকে বেশি সংখ্যক টিকিট কাটার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে রেল টিকিট বিক্রির হিসেব দেখে স্টপেজকে স্থায়ী করতে পারে। খুব শীঘ্রই, সম্ভবত আগামী সোম বা মঙ্গলবার থেকেই এই স্টপেজ কার্যকর হবে এবং একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে তা চালু করা হবে।

প্রসঙ্গত, তিনি রেল মন্ত্রকের কাছে শুধু মা তারা এক্সপ্রেস নয়, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, গরীব রথ সহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের ব্যারাকপুরে স্টপেজের জন্য আবেদন করেছেন। স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হলেই বাকি ট্রেনগুলির স্টপেজও সম্ভব হবে বলে রেল সূত্রে জানা গেছে।

ছবি:প্রবীর রায়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রথম 'অন্নপূর্ণা দিবস' পালন রাজ্যে, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

*কলকাতা, ১৭ সেপ্টেম্বর:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্যজুড়ে প্রথমবার 'অন্নপূর্ণা দিবস' পালন করা হলো। 'অন্নপূর্ণা দিবস' পালনের মঞ্চ থেকেই রাজ্যের সামাজিক সংস্কারের বার্তা দিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, "এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, এই রাজ্যে সংস্কার করতে এসেছে।" ভাতা ও আর্থিক সহায়তার পাশাপাশি বেআইনি মাদক ব্যবসা বন্ধ এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

*বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ:*
শুভেন্দু অধিকারী জানান, গত ছয় মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও টিনএজ ডেলিভারির ঘটনা ঘটেছে, যার মধ্যে মুর্শিদাবাদে ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার। তিনি হুঁশিয়ারি দেন, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে অভিভাবকদের পাশাপাশি বিয়ে দেওয়া কাজি কিংবা পুরোহিতকেও জেল যেতে হবে। পাশাপাশি রাজ্যকে নেশামুক্ত করতে সমস্ত বেআইনি মাদক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ডাক দেন তিনি।

*মহিলাদের জন্য বড় ঘোষণা:*
প্রধানমন্ত্রীর গ্যারান্টি অনুযায়ী চালু হওয়া 'অন্নপূর্ণা যোজনা'য় ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

- *বেতন বৃদ্ধি:* আগস্ট থেকে ICDS ও আশা কর্মীদের বেতন ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। প্রাণীমিত্রাদের বেতন ২,০০০ টাকা বাড়িয়ে তাঁদেরও অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছে। ৬০ বছরের ঊর্ধ্বে বিধবা মহিলাদের পেনশন ১,০০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।
- *শিক্ষা ও পুষ্টি:* ICDS কেন্দ্রে গর্ভবতী মায়েদের খাদ্য বরাদ্দ ১২ টাকা থেকে ১৪ টাকা করা হয়েছে। ১৪ আগস্ট 'কন্যারাষ্ট্র দিবসে' ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে পাঠানো হয়েছে, যা ২০২৭ সালে ২,০০০ টাকা করা হবে। স্নাতক স্তরের ছাত্রীদের জন্য তিন বছরে মোট ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।
- *আবাস ও নিরাপত্তা:* প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ৫০ লক্ষ বাড়ির মালিকানা মহিলাদের নামে দেওয়া হবে। নারী সুরক্ষায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও IPS দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ কমিশন গঠনের কথা জানান তিনি।

#PMModiBirthday #AnnapurnaDiwas #SuvenduAdhikari #BJPWestBengal #ModiGovt #WomenEmpowerment #ChildMarriage #DrugFreeBengal
*‘বাংলায় কাটমানি চলে না’ বার্তা সিগারেটের প্যাকেটের সতর্কীকরণের মতো, বিজেপিকে খোঁচা কুণালের*
*বারাসাত, উত্তর ২৪ পরগনা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘বাংলায় কোনও কাটমানি চলে না’ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া বার্তাকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বার্তা হলো সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ‘বিধিসম্মত সতর্কীকরণ’-এর মতো। সতর্কীকরণ পড়েও যেমন মানুষ সিগারেট খায়, তেমনই বিজেপি নেতাদের মুখে কাটমানি বন্ধের কথা শুনেও গোটা বাংলা জুড়ে তাদের লোকেরাই তোলাবাজি চালাচ্ছে।

*কুণাল ঘোষের অভিযোগ:*
"টপ টু বটম তোলা, তোলা হচ্ছে। ব্যক্তি, কারখানা, দোকান, ব্যবসায়ী - কাউকে ছাড়া হচ্ছে না। শিলিগুড়ি, খড়গপুরে কারখানায় অত্যাচার করে বন্ধ করা হচ্ছে, চানাচুর কারখানা থেকেও তোলা তোলা হচ্ছে। বিজেপি আগাগোড়া তোলা-কাটমানিতে ডুবে গেছে, নেতারা চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছে না।"

পাশাপাশি তিনি জানান, তাঁর এলাকার এক অসুস্থ ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পুলিশ দিয়ে কেস করানো হচ্ছে।

#KunalGhosh #SuvenduAdhikari #Barasat #North24Parganas #TMCvsBJP #CutMoney #Tolabaji
প্রধানমন্ত্রীর জন্মদিনে মানবিক উদ্যোগ, দিব্যাঙ্গ শিশুদের মধ্যে ফল বিতরণ*
*উত্তরপ্রদেশ*


*সুলতানপুর, উত্তরপ্রদেশ:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে সুলতানপুরে পালিত হল 'সেবা সংকল্প অভিযান'। এই উপলক্ষ্যে রুরাল ইনফরমেটিভ অ্যান্ড সোশ্যাল হিউম্যানিটি অ্যাকাডেমিতে এক বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন অ্যাকাডেমিতে উপস্থিত দিব্যাঙ্গ ও মানসিকভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে ফল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজেপির জেলা সভাপতি সুশীল ত্রিপাঠী ও জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক (CMO)। শিশুদের শেখা বিভিন্ন হাতের কাজের প্রদর্শনীও হয় এদিন।

অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতারা বলেন, "প্রধানমন্ত্রী মোদী নিজের জন্মদিনকে সেবা ও সমর্পণের দিন হিসেবে পালন করার বার্তা দিয়েছেন। মানুষ সাধারণত বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করে, কিন্তু তিনি জন্মদিনকেও সেবার মাধ্যমে উদযাপন করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।"

সংস্থার পরিচালিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও যেভাবে তিনি দিব্যাঙ্গ শিশুদের সেবা করে চলেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। অনুষ্ঠানে CMO সহ জেলার বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।

*এক মাস ধরে চলবে সেবা কর্মসূচি*

বিজেপি জেলা সভাপতি সুশীল ত্রিপাঠী জানান, "মোদীজির সেবা যাত্রার ২৫ বছর পূর্ণ হওয়ায় এবার ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত টানা এক মাস ধরে সেবা কার্যক্রম চলবে। সারা দেশের সঙ্গে সুলতানপুর জেলাতেও রক্তদান শিবির, রোগীদের মধ্যে সেবা, স্বচ্ছতা অভিযান সহ নানা কর্মসূচি পালন করা হবে। আজ সন্ধ্যায় সুবিধাভোগীদের বাড়ি, সর্বজনীন স্থান ও মন্দিরে দীপোৎসব পালনের মাধ্যমে এই ভাবনা প্রকাশ করা হবে।"

অন্যদিকে,আয়োজক সমাজসেবী তথা প্রকাশ কনস্ট্রাকশনের কর্ণধার আশীষ বর্মা বলেন, "আজ মোদীজির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ফল বিতরণ ও সম্মাননা প্রদান করা হলো। আমরা পুরো এক মাস সেবা ভাব নিয়ে কাজ করব। সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালাব।  আমার মা গত প্রায় ২৫ বছর ধরে এদের সেবা করে আসছেন।"
#SultanpurNews #PMModiBirthday #SevaSankalpAbhiyan #SewaDiwas #NarendraModi76 #DivyangSeva #BJP #UttarPradesh #Humanity #Sultanpur
BREAKING NEWS | প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ শুভেচ্ছা বার্তা

*কলকাতা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সকালে এক্স  হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি লেখেন,> ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে তৈরি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও-ও শেয়ার করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি।উল্লেখ্য, আজ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকরা নানা সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছেন।উত্তর কলকাতার কালী মন্দিরের পাশে নরেন্দ্র মোদীর ৭৬তম জন্ম দিবসে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করে মহাযজ্ঞ করা হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে রাখা হয়েছে কেকও। অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক বিজয় ওঝা।ছবি:সৌজন্যে এক্স। # NarendraModi #ModiBirthday #HappyBirthdayModi #ShubhenduAdhikari #PMModi76 #BJP #WestBengal #BreakingNews #DigitalNews #ModiJi