/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *তিলোত্তমা মৃত্যুর ২ বছর, পানিহাটিতে গিয়ে নতুন তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর* West Bengal Bangla
*তিলোত্তমা মৃত্যুর ২ বছর, পানিহাটিতে গিয়ে নতুন তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর*
*নিজস্ব প্রতিনিধি,পানিহাটি, উত্তর ২৪ পরগনা:* অভিশপ্ত ৯ আগস্টের ২ বছর পূর্তি। তিলোত্তমার মৃত্যুবার্ষিকীতে রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিলোত্তমার মৃত্যু-রহস্য উদঘাটনে নতুন করে তদন্তের নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “লম্বা ২ বছরের লড়াই। দীর্ঘ লড়াই। তবে আমি বলছি, নিশ্চিতভাবে এই লড়াইয়ে তিলোত্তমা জিতবে।”

ক্ষমতার পালাবদলের পর শুভেন্দু প্রশাসনের এই পদক্ষেপকে নতুন আশার আলো হিসাবে দেখছেন তিলোত্তমার মা-বাবা। তাঁরা বলেন, “২ বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা স্মরণ করলে বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে। চোখ থেকে জল পড়তে শুরু করে। কোনও সভ্য সমাজে বর্বরোচিত ঘটনা ঘটতে পারে, একটা সুরক্ষিত জায়গায় সভ্য ভারতবর্ষে কেউ ভাবতে পারিনি।”

তিলোত্তমাকাণ্ডের সময়ের নবান্ন অভিযান প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাখিপূর্ণিমায় অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল সেই সময়। আমাদের ‘দিদি’, ডাক্তার বোনের মায়ের মাথায় পুলিশের লাঠি, এত বড় ফোলা আমি অবাক হয়ে গিয়েছিলাম। কী ভয়ংকর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। ভর্তি করাতে দেয়নি। হাসপাতালের এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি ভুলি না। যা করণীয় কাজ করছি, আগামিদিনেও করব। এর শেষ আমাকে দেখতেই হবে।”

ছবি: উৎপল দাস।
খেলা* *আইএসএল লিগ নিয়ে সমীক্ষা*

*স্পোর্টস ডেস্ক*: ২০২৬-২৭ মরশুম শুরুর আগে সমর্থকদের মতামত জানতে নতুন ফ্যান সমীক্ষা চালু করল ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল) কর্তৃপক্ষ। প্রিয় ক্লাব, ম্যাচ দেখার অভ্যাস, স্টেডিয়ামে অভিজ্ঞতা, রেফারিং এবং ডিজিটাল কনটেন্ট সহ একাধিক বিষয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হচ্ছে।

লিগ সূত্রে জানা গিয়েছে, সমীক্ষাটি পূরণ করতে প্রায় পাঁচ মিনিট সময় লাগবে। সমর্থকদের কাছে জানতে চাওয়া হচ্ছে তারা কোন ক্লাবকে সমর্থন করেন, কীভাবে ম্যাচ দেখেন এবং লিগ নিয়ে তাঁদের সামগ্রিক অভিজ্ঞতা কেমন। পাশাপাশি ফ্যান্টাসি ফুটবল ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট নিয়েও মতামত চাওয়া হয়েছে।আইএসএল-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকেই এই সমীক্ষায় অংশ নেওয়া যাচ্ছে।

এই উদ্যোগ এমন সময়ে এল যখন আইএসএল নতুন ক্লাব-নেতৃত্বাধীন কাঠামোয় প্রবেশ করতে চলেছে। পাশাপাশি জামশেদপুর এফসি-কে ঘিরে অনিশ্চয়তাও আলোচনার কেন্দ্রে রয়েছে। লিগ কর্তৃপক্ষের দাবি, সমর্থকদের দেওয়া তথ্য ক্লাবগুলির পরিকল্পনা এবং লিগের ভবিষ্যৎ কাঠামো তৈরিতে সাহায্য করবে।
হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগান, উত্তেজনা সামলাতে বিশাল পুলিশ বাহিনী
*সংবাদদাতা,হালিশহর:* পুলিশ লকআপে তৃণমূল নেতা বিরজু কেউটের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হালিশহরে। রবিবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনার পরের দিন মৃত তৃণমূল নেতার বাড়ি যাওয়ার পথে স্থানীয় কিছু মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। এদিন বিক্ষোভকারীদের মুখে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী তৎপর হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের হস্তক্ষেপে কোনওরকমে উত্তেজনা প্রশমিত হয়।বিক্ষোভের আবহের মধ্যেই মমতাকে ঘটনাস্থল ছাড়তে হয়।

উল্লেখ্য, পুলিশ লকআপে বিরজু কেউটের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফরের সময় বিক্ষোভের ঘটনায় হালিশহরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ছবি:প্রবীর রায়।
খেলা* *আই লিগ* *মহামেডান স্পোর্টিং ক্লাবের অপরাজিত দৌড় অব্যাহত, কলকাতা পুলিশ ক্লাবকে ২-০ গোলে হারাল*
*নিজস্ব প্রতিনিধি:* শনিবার বারাসাত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের ষষ্ঠ ম্যাচে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে অপরাজিত থাকার ধারা বজায় রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় দলকে। একের পর এক সুযোগ তৈরি করে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। সেই প্রচেষ্টার ফলও মেলে। প্রথমার্ধে ফারদিন আলি মোল্লা জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন।প্রথমার্ধ শেষ হয় মহামেডান স্পোর্টিং ক্লাবের ১-০ গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে দল। প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে তীব্র চাপ এবং দ্রুত গতির ফুটবল উপহার দেয় তারা। দ্বিতীয় গোলের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় এবং অবশেষে সাফল্য আসে।গোলরক্ষককে কাটিয়ে দারুণ দক্ষতায় বল জালে জড়ান লালথানকিমা। তাঁর শান্ত মাথার ফিনিশে মহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যবধান ২-০ হয়। এরপর আর কোন গোল না হওয়ায় ২-০ গোলেই ম্যাচ শেষ হয়। এই জয়ের ফলে আরও ৩ পয়েন্টের সঙ্গে অপরাজিত থাকার রেকর্ডও বাড়িয়ে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। ছবি: সঞ্জয় হাজরা।
২২ শে শ্রাবণ স্মরণে

উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে কথায়-গানে কবিগুরুর তিরোধান দিবস পালন। বি: সৌজন্যে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ।
তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে, আদালতে পেশ আজ
*নৈহাটি:* দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। তোলাবাজি, ভয় দেখিয়ে অন্যের জমি দখলের অভিযোগে শনিবার সকালে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে খবর, সনৎ দে-র বিরুদ্ধে তোলাবাজি ও একাধিক জমি দখলের অভিযোগ জমা পড়েছিল। ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগেও তাঁর নাম ছিল। সেই মামলাতেই নৈহাটি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

২০২৪ সালের উপনির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সনৎ দে। রাজ্যে পালাবদলের পর থেকেই জনরোষের মুখে পড়েন তিনি। গত জুনে নৈহাটির পার্টি অফিসে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং "চোর চোর" স্লোগান দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, নৈহাটি জুড়ে সনৎ দে সন্ত্রাস চালাতেন।

কয়েকদিন আগেই পুলিশ তাঁর বাড়ি ওষুধের দোকানে তল্লাশি চালায়। তখন তাঁর খোঁজ মেলেনি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দত্তপুকুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে নৈহাটি থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারির পর রাজ্যের পরিবহণ ও শ্রম মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং বলেন, "অ্যাম্বুলেন্সের খালাসি থেকে আজ সনৎ দে হাজার হাজার কোটি টাকার মালিক। অভিষেক ব্যানার্জির মতো ইনভেস্ট ছাড়াই ব্যবসা করতো।"

তিনি আরও বলেন, "ওকে কোমরে দড়ি বেঁধে ঘোরালেই হবে না। আরও কড়া শাস্তি দিতে হবে। যা অত্যাচার করেছে, নৈহাটির মানুষ ওকে ক্ষমা করবে না। ওর অবৈধ সম্পত্তি সিজ করা হবে। তোলাবাজি, গুন্ডাগিরির পাশাপাশি ও জাল ওষুধের ব্যবসাও করতো।" ছবি ও লেখা: প্রবীর রায়।
*"গদ্দার" আখ্যা দিয়ে নৈহাটি-ভাটপাড়ায় পার্থ ভৌমিকের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ*

সংবাদদাতা, ব্যারাকপুর: তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে "গদ্দার" আখ্যা দিয়ে শুক্রবার নৈহাটি জুড়ে ছয়লাপ হল পোস্টারে।ভাটপাড়ার একাংশেও একই ধরনের পোস্টার পড়েছে। পার্থ ভৌমিকের ছবি দিয়ে পোস্টারে বড় করে লেখা "এই গদ্দার থেকে সাবধান"। পোস্টারের নিচে উল্লেখ রয়েছে, "সৌজন্যে: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দ"।কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

পোস্টার ইস্যুতে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বীজপুরের বিজেপির বিধায়ক সুদীপ্ত দাস।সুদীপ্ত দাস বলেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের শোচনীয় পরাজয় হয়। চারিদিকে কর্মীরা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন। তবুও অর্জুন সিং এলাকা ছেড়ে পালিয়ে যাননি। উল্টে তাঁর বাড়িতে কর্মীদের আশ্রয় দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ফের দলের পরাজয় ঘটে। তথাপি এলাকায় থেকে দলীয় নেতা অর্জুন সিং আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। এটাই দলের প্রতি ভালোবাসা।"

পোস্টার প্রসঙ্গে তাঁর সাফ জবাব, "অন্য দলের নেতারা কেমন, সেটা আমার জানা নেই। তবে কে বেইমান, কেন বেইমান, যারা পোস্টার মেরেছেন তারাই ভালো বলতে পারবেন।"

পোস্টারকে ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

ছবি ও লেখা: প্রবীর রায়।

ডার্বির হতাশা ভুলে টানা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের, সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ
খেলা
*কলকাতা:* কলকাতা ডার্বির হতাশা কাটিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল।সিআইএসএফ প্রোটেক্টরসকে হারানোর পর শুক্রবার সাউথ ইউনাইটেড এফসিকেও ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। তবে এত বড় জয়ের পরও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় লাল-হলুদের।

ডার্বিতে হারের পর টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ভালো জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেন দানি রামিরেজ়, মহম্মদ রশিদ, হার্দিক ভাট, বিপিন সিং এবং বদলি হিসেবে নামা ডেভিড।

এই জয়ের ফলে গোল পার্থক্য বেড়ে হয়েছে +১২। দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে ওঠার দৌড়ে এই বিশাল গোল পার্থক্য ইস্টবেঙ্গলকে অনেকটাই এগিয়ে রাখল।

তবে,জামশেদপুর এফসি, সাম্বলেশ্বরী, ল্যাংসিং এবং নেভি এখনও কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রয়েছে। ফলে অন্য গ্রুপের ফলাফলের উপরেও নজর রাখতে হবে লাল-হলুদ শিবিরকে।

এদিন ম্যাচের মাত্র ৬ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ়। মহম্মদ রশিদের পাস থেকে বল পেয়ে নিখুঁত নিয়ন্ত্রণে গোলমুখে পাঠান তিনি।

গত আইএসএল-এ মিগুয়েলের বিদায়ের পর দানি-কে ঘিরে প্রশ্ন ছিল। ডুরান্ডে ক্রমশ নিজের সেরাটা তুলে ধরে এখন তিনিই দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন।
ছবি: সঞ্জয় হাজরা।
মামুদপুরের কৃষক বাজারে প্রাণ ফেরালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, বেসরকারি দুগ্ধ বিপনন কেন্দ্রের উদ্বোধন

*নিজস্ব প্রতিনিধি:* দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার মামুদপুর কৃষক বাজারে অবশেষে প্রাণ ফিরল। সরকার বদলের পর এই প্রথম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ শুক্রবার মামুদপুর কৃষক বাজারে এসে একাধিক বিপনন কেন্দ্রের উদ্বোধন করলেন।

তৃণমূল সরকারের আমলে ঘটা করে এই কৃষক বাজারের উদ্বোধন হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। পরিকাঠামো তৈরি হলেও ক্রেতা-বিক্রেতার অভাবে এতোদিন তা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

এদিন মন্ত্রী প্রথমে বেসরকারি সংস্থা আমূলের দুগ্ধজাত সামগ্রীর একটি বিপনন স্টোরের ফিতে কাটেন। এরপর তিনি কৃষক বাজারের ভিতরে গড়ে ওঠা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর স্টল ঘুরে দেখেন এবং মহিলাদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "এই কৃষক বাজারের মূল উদ্দেশ্য হল স্থানীয় চাষীদের সাহায্য করা। আশেপাশের এলাকার কৃষকরা এখানে তাঁদের উৎপাদিত শাকসবজি, ফল এবং অন্যান্য কৃষিজাত পণ্য ন্যায্য মূল্যে সরাসরি বিক্রি করতে পারবেন। তাঁদের আর দূরে হাট-বাজারে ছুটতে হবে না।"

তিনি আরও বলেন, "পাশাপাশি গ্রামের মহিলারা তাঁদের হাতের তৈরি বিভিন্ন জিনিস, কুটির শিল্পের সামগ্রী এখানে এনে বিক্রি করতে পারবেন। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আরও বেশি স্বনির্ভর হয়ে উঠবেন এবং সংসারে আর্থিক সচ্ছলতা আসবে।"

রাজ্যের কৃষক বাজারগুলির বেহাল দশার কথা তুলে ধরে মন্ত্রী জানান, "রাজ্যে মোট ১৮৬টি কৃষক মান্ডি রয়েছে। তার মধ্যে প্রায় ১০০টিই সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে। আমরা চাই এই সমস্ত কৃষক বাজারগুলিকে ফের চালু করে চাষীদের কাজে লাগানো।"

তিনি আশ্বাস দেন, "আগামী দিনে মামুদপুরের মতো রাজ্যের অন্যান্য কৃষক বাজারগুলিতেও এই ধরনের বেসরকারি বিপনন কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠীর স্টল খোলা হবে। যাতে কৃষক এবং গ্রামীণ মহিলারা সরাসরি উপকৃত হন।"

স্থানীয় চাষী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দীর্ঘদিন পর কৃষক বাজারে এই উদ্যোগ দেখে খুশি। তাঁদের আশা, এই বিপন কেন্দ্র চালু হলে তাঁদের আয় বাড়বে এবং এলাকার অর্থনীতিও চাঙ্গা হবে। ছবি:প্রবীর রায়।
খেলা* *পুরুষ জুনিয়র এশিয়া কাপ ২০২৬-এর জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন পঞ্জাবের গুরসেবক সিং*
*স্পোর্টস ডেস্ক :* রাউন্ডগ্লাস হকি অ্যাকাডেমির ফরোয়ার্ড গুরসেবক সিং এশিয়ান হকি ফেডারেশনের জুনিয়র এশিয়া কাপ ২০২৬-এর জন্য ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলে সুযোগ পেয়েছেন। আগামী ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চিনের মোকিতে এই প্রতিযোগিতা হবে।

হকি ইন্ডিয়া মহাদেশীয় প্রতিযোগিতার জন্য যে ১৮ জনের দল ঘোষণা করেছে, গুরসেবক তাঁদের মধ্যে রয়েছেন। দলের অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার অনমোল এক্কাকে। এটি ভারতীয় জুনিয়র জাতীয় দলের সঙ্গে গুরসেবকের ক্রমবর্ধমান অগ্রগতির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ।

২০২৪ সালেই প্রথমবার জাতীয় জুনিয়র দলের নজরে আসেন গুরসেবক। ২০২৪ সালের মে মাসে ভারতীয় জুনিয়র পুরুষ দলের ইউরোপ সফরের পর, জুনে অনুষ্ঠিত জুনিয়র পুরুষ জাতীয় কোচিং ক্যাম্পের জন্য হকি ইন্ডিয়ার ৪০ জনের কোর সম্ভাবনাময় তালিকায় তাঁর নাম ছিল। ওই ইউরোপ সফরে ভারতীয় দল বেলজিয়াম, জার্মানি এবং ডাচ ক্লাব ব্রেডাসে হকি ভেরেনিগিং পুশের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে।

ঘরোয়া স্তরেও গুরসেবকের পারফরম্যান্স ধারাবাহিকভাবে নজর কেড়েছে। রাউন্ডগ্লাস হকি অ্যাকাডেমির অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে তিনি জাতীয় অ্যাকাডেমি প্রতিযোগিতায় সফল দলের নেতৃত্বও দিয়েছেন। ২০২৩ সালে অনুষ্ঠিত প্রথম হকি ইন্ডিয়া জুনিয়র ও সাব-জুনিয়র পুরুষ অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তিনি একাই ৪ টি গোল করেন।

চলতি বছরের জুলাইয়েও আন্তর্জাতিক অভিজ্ঞতা হয়েছে গুরসেবকের। ৫ থেকে ১৮ জুলাই বেলজিয়াম সফরে ভারতীয় জুনিয়র দল অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলে।

গুরসেবকের এই নির্বাচন রাউন্ডগ্লাস হকি অ্যাকাডেমির উন্নয়ন ব্যবস্থা এবং ভারতীয় জুনিয়র দলে তাঁর ধারাবাহিক অগ্রগতিরই ফল। জুনিয়র এশিয়া কাপে এশিয়ার শীর্ষ জুনিয়র দলগুলি অংশ নেবে। মোকিতে ভারতের লক্ষ্য থাকবে শক্তিশালী পারফরম্যান্স। গুরসেবকের কাছে এটি মহাদেশীয় স্তরে অভিজ্ঞতা অর্জন এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে আরও প্রতিষ্ঠিত করার বড় সুযোগ।

ছবি:সংগৃহীত।