হালান্ডের নরওয়ের স্বপ্নের সামনে ব্রাজিল পরীক্ষা
*খেলা*
*বিশ্বকাপ ফুটবল,২০২৬*
![]()
*স্পোর্টস ডেস্ক:* ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬-তে রবিবার উপহার দিচ্ছে স্মরণীয় ডাবল-হেডার। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এরলিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ে।
কাগজে-কলমে ব্রাজিলই স্পষ্টতই ফেভারিট।১৯৯০ সালের পর থেকে একবারও রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে যায়নি তারা, আর শেষ ৮ এ পৌঁছলে তা হবে এক অসাধারণ ধারাবাহিকতা। কিন্তু নরওয়ে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে। ব্রাজিলের বিরুদ্ধে তারা কখনও হারেনি। ৪ ম্যাচে দু'টি জয়, ২ টি ড্র। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ফ্রান্স '৯৮-এর ২-১ গোলের অঘটন, যা নরওয়ের সমর্থকরা আজও মনে রাখে। রবিবার জিতলে নরওয়ে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
*হালান্ডের ধাওয়া, ব্রাজিলও পিছিয়ে নেই*
এই বিশ্বকাপে নরওয়ের গল্পের নামই হালান্ড। প্রথম বিশ্বকাপেই পাঁচ গোল করে মেসি, এমবাপে ও কেনের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে ঢুকে পড়েছেন তিনি। ব্রাজিলের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। ভিনিসিয়াস জুনিয়রের নামের পাশে চার গোল ও একটি অ্যাসিস্ট, আর মাতেউস কুনহা করেছেন ৩ টি গোল। ম্যাচ টাইট হলে কার্লো আনচেলত্তির হাতে একাধিক ম্যাচ-উইনার রয়েছেন।
*টানা আটবার কোয়ার্টার ফাইনাল — এবং চলছে*
টানা ৮ টি বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে, যা নিজেই সব কথা বলে দেয়। নরওয়ে এর আগে কখনও এতদূর আসেনি, আর সেটাই রবিবারের ম্যাচকে করে তুলেছে আকর্ষণীয়: প্রতিষ্ঠিত জায়ান্ট বনাম হারানোর কিছু নেই এমন এক দল।
*নরওয়ের গোলের ফোয়ারা, ব্রাজিলের পাঁচিল*
নরওয়েকে দেখতে দারুণ লাগছে। ৪ ম্যাচে ১০ গোল করেছে তারা, তবে পাল্টা ৮ গোলও হজম করেছে। তাই তাদের খেলায় কড়া লড়াইয়ের সম্ভাবনা কম। ব্রাজিল ঠিক উল্টো। গোটা টুর্নামেন্টে মাত্র দু'টি গোল খেয়েছে তারা। রাউন্ড অফ ৩২-তে জাপানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জিতেছে, অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে। আক্রমণ বনাম ডিফেন্স, একেবারে খাঁটি অর্থে।
তবে এদিন নজরে থাকবেন,নরওয়ের এরলিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, মাতেউস কুনহা, লুকাস পাকেতা।
ছবি: সংগৃহীত।
জার্মানি, আর্জেন্তিনা, ইতালির মতো শক্তিধরদের বারবার মাটিতে নামিয়েছে তারা। ঝুলিতে পাঁচ-পাঁচটি বিশ্বকাপ। বিশ্বফুটবলের সেই ‘চিরকালীন মানদণ্ড’ হয়ে ওঠা ব্রাজিলের সামনে এবার এমন এক প্রতিপক্ষ, যাদের বিরুদ্ধে ইতিহাস রীতিমতো হতাশাজনক! সোমবার গভীর রাতে (৬ জুলাই, রাত ১:৩০ মিনিট) চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে নরওয়ে।
আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডের মতো তারকায় ঠাসা স্ক্যান্ডিনেভিয়ান দলটির বিরুদ্ধে নামার আগে সেলেকাও শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এক অদ্ভুত পরিসংখ্যান। পেশাদার ফুটবল ইতিহাসে ব্রাজিল আজ পর্যন্ত কোনও দিন নরওয়েকে হারাতে পারেনি।বিশ্বমঞ্চে বারবার দাপট দেখানো ভিনিসিয়াস জুনিয়রদের কাছে নরওয়ে-জুজু আক্ষরিক অর্থেই এক চরম মনস্তাত্ত্বিক পরীক্ষা।


ছবি: সংগৃহীত।
সৌমাভ মণ্ডল,বসিরহাট : অবৈধ সম্পর্কের নৃশংস পরিণতি, ভাগ্নের মৃত্যুর পর রেললাইনে মামীর দেহ! চাঞ্চল্য বসিরহাটে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের জেরে একসঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন বলে অভিযোগ। সেই সম্পর্কেরই মর্মান্তিক পরিণতি ঘটলো বসিরহাটে। একই দিনে উদ্ধার হল ভাগ্নে ও মামীর মৃতদেহ। পরিবারের অভিযোগ, প্রথমে ভাগ্নেকে খুন করে পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মামি। যদিও গোটা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
বসিরহাট : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে শুক্রবার সকাল থেকে বসিরহাটের স্বরূপনগর বিডিও দপ্তরে বিক্ষোভ দেখান একদল মহিলা উপভোক্তা। তাদের অভিযোগ, গত মাসে প্রথম কিস্তির টাকা পেলেও এ মাসে আবেদন করা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ জমা পড়েনি।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।সল্টলেকে বাড়ি দখল মামলায় জামিন পেলেন জয়প্রকাশ।সম্প্রতি বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।শর্ত অনুযায়ী আগামী, পুলিশ কে তদন্তে সহযোগিতা করতে হবে। উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বাইরে যেতে পারবেন না জয়প্রকাশ। এদিন তার
নিজস্ব প্রতিনিধি: বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় চিকিৎসক দিবসে কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরী দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন,নেফ্রো কেয়ারের কর্ণধার ডাক্তার প্রতীম সেনগুনগুপ্ত , ডাক্তার সুতপা সেন সহ একাধিক সম্মানীয় চিকিৎসকরা। মন্ত্রী তাঁর ভাষণে পূরাণের নারদের ভূমিকা সাংবাদিকদের ক্ষেত্রে তুলে ধরেন। তিনি বলেন,সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করা উচিত।এ ছাড়া আধুনিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা , উন্নত পরিষেবা ও আধুনিক চিকিৎসার সুদূর প্রসারী ফলের কথা তুলে ধরেন। ডাক্তার সেনগুপ্ত তাঁর ভাষণে বলেন, "প্রত্যেক সাধারণ মানুষকে শারীরিক দিক থেকে সুস্থ থাকতে গেলে তাদের প্রত্যেকের শুভ জন্মদিনে নিদেন পক্ষে কয়েকটি সাধারণ পরীক্ষা যেমন, সুগার, প্রেসার, লিপিড প্রোফাইল ইত্যাদি প্রতিবছর করিয়ে নেওয়া উচিত। তাতে নিজেদের সুস্থ জীবন এতবং জীবনে অনভিপ্রেত অসুখগুলি সম্পর্কে সঠিক ধারণা থাকবে।"
ছ
বি: সঞ্জয় হাজরা।
স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগের ঢাকে কাঠে পড়ে গেল। প্রিমিয়ার ডিভিশন লিগ শুরুর আগে দলগুলির গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়ে গেল।গত বৃহস্পতিবার আই এস এ কার্যালয়ে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দুই গ্রুপ তৈরি করা হয়। গত মরশুমের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং রানার্স-আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে আলাদা দুই গ্রুপে রেখে বাকি দলগুলিকে ভাগ করা হয়েছে। ফলে নতুন মরশুম শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ, ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে জায়গা পেয়েছে।দুই গ্রুপে ভাগ করা হল ২৪টি দল।আই এস এ-এর নিয়ম অনুযায়ী, ২৪টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসার্স, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, বিধাননগর এবং ভবানীপুর।
Jul 05 2026, 18:22
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.5k