/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz জমি দখলের অভিযোগে বিতর্ক, পুলিশি হস্তক্ষেপে মালিকের হাতে ফিরল পাঁচ শতক জমি West Bengal Bangla
জমি দখলের অভিযোগে বিতর্ক, পুলিশি হস্তক্ষেপে মালিকের হাতে ফিরল পাঁচ শতক জমি
বসিরহাট : জমি দখল করে নথিহীন মাদ্রাসা নির্মাণের চেষ্টার অভিযোগে বিতর্ক, পুলিশি হস্তক্ষেপে জমি ফিরে পেলেন মালিক। বসিরহাট ১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণকাটি এলাকায় একটি ব্যবসায়িক জমি দখল করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসা নির্মাণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান না মেলায় অবশেষে পুলিশের হস্তক্ষেপে নিজের জমি ফিরে পাওয়ার দাবি করেছেন জমির মালিক আব্দুল রউফ বৈদ্য।
অভিযোগ, ২০২৪ সালে বসিরহাটের লক্ষণকাটি এলাকায় আব্দুল রউফ বৈদ্যের মালিকানাধীন প্রায় পাঁচ শতক জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়। অভিযোগের তির গোটরা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল উপপ্রধান আবু রায়হান বৈদ্যের বিরুদ্ধে। জমির মালিকের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি দখলের পর সেখানে অনুমতি ছাড়াই একটি মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আব্দুল রউফ বৈদ্যের অভিযোগ, জমি ফেরত পেতে তিনি সেই সময় স্থানীয় থানা সহ একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নিজের বৈধ সম্পত্তি ফিরে পাওয়ার আশা কার্যত ক্ষীণ হয়ে পড়েছিল।
পরবর্তীতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিতভাবে বিষয়টি জানান বলে দাবি করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে তার দাবি। রবিবার বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমিটি দখলমুক্ত করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেয়। বহুদিনের আইনি ও প্রশাসনিক লড়াইয়ের পর নিজের জমি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আব্দুল রউফ বৈদ্য। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনও ফল পাননি। অবশেষে পুলিশের উদ্যোগে জমি ফিরে পাওয়ায় তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা বা দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উদযাপন
নিজস্ব প্রতিনিধি: আজ সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী। এদিন উত্তর ২৪ পরগনার নৈহাটির বঙ্কিম ভবনে যথাযথ মর্যাদায় উদযাপন করা হল সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী।এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, , উত্তর ২৪ পরগণার জেলাশাসক,বিধায়ক সন্দেশখালি, মহকুমা শাসক ব্যারাকপুর, সচিব, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রমুখ। বি সৌজন্যে : তথ্য ও সংস্কৃতি বিভাগ উত্তর ২৪ পরগনা।
বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ, সহ-সভাপতি রাজেন্দ্র সাহার বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে সরব দলেরই কর্মীরা
বসিরহাট : বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে সরব দলেরই একাংশ, জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভে উত্তাল বসিরহাট
বসিরহাটে বিজেপির অন্দরেই প্রকাশ্যে দেখা দিল তীব্র অসন্তোষ। দলের সাংগঠনিক জেলার সহ-সভাপতি রাজেন্দ্র সাহা ওরফে সৌম্যের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে জেলা কার্যালয়ের সামনেই বিক্ষোভে সামিল হলেন বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর রাজেন্দ্র সাহা এলাকায় নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অসাধু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, এলাকার মেছোভেড়ির মালিক, ব্যবসায়ী এমনকি রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদেরও বিভিন্নভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দলের কর্মীদেরও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীদের দাবি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাজেন্দ্র সাহার এক আত্মীয়কে বিপুল পরিমাণ টাকা গুনতে দেখা যাচ্ছে। সেই ভিডিওকে কেন্দ্র করেও এলাকায় নানা প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের বক্তব্য, ফিশারি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বহুবার বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা জেলা কার্যালয়ের সামনে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাদের দাবি, রাজেন্দ্র সাহার বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দলের নেতৃত্বের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে রাজনীতি করা কোনও দলের নেতার বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ ওঠে, তাহলে তা দলের আদর্শ ও জনসমর্থনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তবে অভিযোগের বিষয়ে রাজেন্দ্র সাহা বা বিজেপি জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবুও দলেরই একাংশের এই প্রকাশ্য বিক্ষোভ বসিরহাটের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
সরকারি প্রকল্পে কোনো ব্যক্তিকে উচ্ছেদের আগে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার, হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারের যে কোনো প্রকল্পের জমি দখল করে বসে থাকা যে কোনো ব্যক্তিকে উচ্ছেদের আগে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার, রায় কলকাতা হাইকোর্টের।
ডানকুনি থেকে লুধিয়ানা ১৮৫৬ কিলোমিটার ফ্রেট করিডরের জন্য সিঙ্গুরে কয়েক বছর আগে জন্য অধিগ্রহণ করে রেল। সেই সময় জমির মালিকদের জমির দাম ও অন্যান্য আর্থিক প্রাপ্য সহ রেলের শর্ত অনুযায়ী আরও পাঁচ লক্ষ টাকা করে দেয়। কিন্তু তারপরেও সেই জমি হস্তগত করতে না পেরে সম্প্রতি ফের উচ্ছেদের নোটিস দেয়।
সেই নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অধিগৃহীত জমির বাড়িতে থাকা ৮ ভাড়াটিয়া পরিবার। তাঁদের অভিযোগ, রেল জমির মালিককে টাকা দিলেও তারা কোনো ক্ষতিপূরণ পাননি। যদিও আইনে সেটা বাধ্যতামূলক। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের আদালতে ওই মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস রেলের জমি অধিগ্রহণ আইনের নথি দেখিয়ে দাবি করেন, জমির মালিক ক্ষতিপূরণ পেলেও সেখানে বসে থাকা ভাড়াটিয়ারাও তার অধিকারী। এই ব্যাপারে ২০২২ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশ পরের বছর কার্যকরের আশ্বাস দিলেও বাস্তবে টাকা মেটানো হয়নি বলে তিনি অভিযোগ করে প্রামাণ্য নথি দেখান।
রেলের আইনজীবীও মেনে নেন, প্রকল্পের জমিতে থাকা যে কোনো ব্যক্তি ওই এককালীন ক্ষতিপূরণের টাকা পাওয়ার অধিকারী। তারপরেই বিচারপতি রেলের দেওয়া উচ্ছেদ নোটিস আগামী ১৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন। একইসঙ্গে ওই সময়ের মধ্যে রেলকে জানাতে হবে কেনো ২০২৩ সালে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পাশাপাশি,রেলকে মামলাকারী ভাড়াটিয়াদের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় হাইকোর্ট। রেলের আইনজীবীর বক্তব্য, রেল জমি নেওয়ার জন্য ২০১৩ সালের নতুন আইন মেনে টাকা মেটাতে অঙ্গীকার করলেও কত টাকা দিতে হবে সেটা ঠিক করে দেওয়ার কথা রাজ্যের। কিন্তু তখন রাজ্য নতুন আইনে সেই ক্ষতিপূরণ নির্ধারণ করে দেয়নি। ফলে রেল সেই টাকা দিতে পারেনি।
এদিনের মামলার ফলে আইনজীবীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার ২০১৩ সালে দেশে নতুন জমি অধিগ্রহণ আইনের আনলেও এই রাজ্যের তৃণমূল সরকার সেই আইন এখানে এতদিন কার্যকর করেনি। তবে বর্তমান বিজেপি সরকার এবার কেন্দ্রের সেই নতুন আইন কার্যকর করবে বলে এই মামলার পর আশা আইনজীবীদের।
মিনাখাঁ থানায় অভিযোগ জানাতে গিয়ে অপমানের শিকার গৃহবধূ! পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র ছুড়ে মারার অভিযোগে চাঞ্চল্য

সৌমাভ মণ্ডল,বসিরহাট : থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে এক গৃহবধূ অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি, এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে থানায় গেলে এক পুলিশকর্মী তার অভিযোগপত্র গ্রহণ না করে উল্টে সেটি তার দিকেই ছুড়ে মারেন এবং ভয় দেখিয়ে থানার বাইরে বের করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের কাদিহাটি এলাকায় দীর্ঘদিন ধরেই মদ্যপ দুষ্কৃতীদের উপদ্রব বাড়ছে। অভিযোগ, এলাকায় প্রকাশ্যে মদ্যপান, অশান্তি সৃষ্টি এবং অসামাজিক কার্যকলাপের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মদের নেশা মেটাতে অনেকেই চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দা প্রীতি মণ্ডল নামক এক গৃহবধূ মিনাখাঁ থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে চান। অভিযোগ, থানায় উপস্থিত এক পুলিশকর্মী তার অভিযোগপত্র গ্রহণ করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, অভিযোগপত্রটি তার দিকে ছুড়ে মারেন বলেও দাবি করেছেন তিনি। প্রীতি মণ্ডলের আরও অভিযোগ, তাকে ভয়ভীতি দেখিয়ে থানার বাইরে বের করে দেওয়া হয়। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ। তিনি বলেন, "এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু থানায় গিয়ে এমন ব্যবহার পাবেন, তা কল্পনাও করেননি।" একজন মহিলা হিসেবে এই ঘটনায় তিনি অপমানিত ও আতঙ্কিত বোধ করছেন বলে জানান।
প্রীতি মণ্ডলের দাবি, প্রশাসনের কাছে সাধারণ মানুষ শেষ ভরসা নিয়ে যায়। কিন্তু সেখানে যদি অভিযোগ শোনার পরিবর্তে অভিযোগকারীকে অপমানিত করা হয়, তাহলে মানুষের আস্থা কোথায় থাকবে? তিনি অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাদিহাটি এলাকায় মদ্যপ দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপও দাবি করেছেন। অন্যদিকে, এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য, এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এবার অভিযোগ জানাতে গিয়ে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়নি, আবার সরাসরি স্বীকারও করা হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। তদন্তের পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি সামনে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, সাধারণ মানুষ যদি নিজেদের সমস্যা ও নিরাপত্তাহীনতার কথা প্রশাসনের কাছে জানাতেই না পারেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রতি মানুষের আস্থা কীভাবে বজায় থাকবে?
রাজ্য বাজেট তরুণ উদ্যোক্তাদের জন্য চালু করা হল ‘উদ্যম ক্রেডিট কার্ড’ প্রকল্প ঘোষণা

ডেস্ক: বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে বড় ঘোষণা করল রাজ্যের বিজেপি সরকার। সোমবার বিধানসভায় পেশ হওয়া বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য চালু করা হল ‘উদ্যম ক্রেডিট কার্ড’ প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসংস্থানমুখী ভাবনার প্রতিফলন দেখা গেল এই প্রকল্পে, যার লক্ষ্য রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

সরকারের মতে, শুধুমাত্র সরকারি চাকরির উপর নির্ভর করে বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই স্বনির্ভর উদ্যোগ এবং নতুন ব্যবসা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। সেই লক্ষ্যেই প্রায় ২ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘উদ্যম ক্রেডিট কার্ড’-এর মাধ্যমে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রত্যেক যোগ্য আবেদনকারীকে ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ টাকা সরাসরি সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে, যা উপভোক্তাকে ফেরত দিতে হবে না। বাকি ৫ লক্ষ টাকা দেওয়া হবে সুদহীন ঋণ হিসেবে, যাতে নতুন উদ্যোক্তারা আর্থিক চাপ ছাড়াই নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন। প্রকল্পটির প্রাথমিক বাস্তবায়নের জন্য এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের মতে, আগামী দিনে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হতে পারে।
ভর্তি দুর্নীতি ও অবৈধ টাকা তোলার অভিযোগে বসিরহাট কলেজে এবিভিপির বিক্ষোভ, রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাসের দাবি

বসিরহাট : বসিরহাট কলেজে দীর্ঘদিনের দুর্নীতি, ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এবিভিপির অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের কিছু নেতা ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। সংগঠনের দাবি, যে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে অনেকেই বর্তমানে কলেজের নিয়মিত পড়ুয়া নন, তবুও তারা কলেজের বিভিন্ন কার্যকলাপে প্রভাব বিস্তার করে চলেছেন। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত এবিভিপি নেতা নবারুণ মণ্ডল বলেন, "ভর্তি প্রক্রিয়ার নামে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে। এই ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আমদের সংগঠন সরব হয়েছে।" এছাড়াও এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়, কলেজ প্রাঙ্গণের কিছু প্রশাসনিক কক্ষ, বিশেষ করে ক্লার্কদের ঘরে শাসকদলের প্রতীক ‘জোড়া ফুল’ এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি ক‍্যালেন্ডার রয়েছে। তাদের মতে, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক বা প্রচারমূলক ছবি থাকা উচিত নয়। এই বিষয়েও তারা তীব্র আপত্তি জানান এবং অবিলম্বে সেগুলি সরিয়ে ফেলার দাবি তোলেন। বিক্ষোভকারীদের বক্তব্য, কলেজে সুস্থ ও নিরপেক্ষ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সমস্ত ধরনের দুর্নীতি, দাদাগিরি এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ছাত্রছাত্রীদের স্বার্থে স্বচ্ছ প্রশাসন এবং ভয়মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিও জানানো হয় কর্মসূচি থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট কলেজ চত্বরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।
এক নজরে রাজ্যের বাজেট

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালা বদল হয়েছে। বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করা হল বিধানসভায়। প্রায় দেড় ঘণ্টা ধরে এই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে সরকারি কর্মচারী, মহিলা, যুব, ছাত্রছাত্রী থেকে বয়স্কদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। গুরুত্ব পেয়েছে কৃষি, শিল্প, শিক্ষা, বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্র। কর্মসংস্থানেও জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ম্যাপও বদলে যাচ্ছে।মোট ৫টি জেলা ঘোষণা করা হয়েছে বাজেটে। সব মিলিয়ে আজকের বাজেটে ১০টি বড় ঘোষণা কী কী, দেখে নিন একনজরে।

*ডিএ বৃদ্ধি*

বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। রাজ্যের সমস্ত পেনসন প্রাপকরাও বর্ধিত ডিএ পাবেন। চলতি বছরের ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে।

*নতুনজেলা-মহকুমা-পুরসভা-বিমানবন্দর*

৫টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে। রাজ্যে নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। মোট ১০টি নতুন পুরসভা তৈরি হবে। তার মধ্যে রয়েছে শিবমন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাদনানা, কামারপুকুর, কোলাঘাট, টুঙ্গিদিঘি।মোট চার জেলায় বিমানবন্দর তৈরি হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠিত হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে।

*সরকারি চাকরিতে বড় নিয়োগ*

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া নিয়োগ করা হবে ২০ হাজার পুলিশ কর্মী, ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী। এছাড়া, এক হাজার ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার ও রাইফেলস কর্মী নিয়োগ করা হবে।

*ভাতা বৃদ্ধি*

বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
সিভিক ভলান্টিয়ারদের ২ হাজার টাকা ভাতা বৃদ্ধি।
আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ৫ হাজার টাকা।
ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি ২ হাজার টাকা।
হোমগার্ড পারিশ্রমিক ভাতা বৃদ্ধি দুই হাজার টাকা।
মিড ডে মিলের রাঁধুনিদের এক হাজার টাকা বৃদ্ধি।

*যুবদের জন্য ঘোষণা*

যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা পাবেন যুবরা। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।
স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা।
অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা।
পরিবারের মাসিক আয় ১লক্ষ টাকার বেশী না, সেই পরিবারের বেকার যুবকদের ভাতা দেওয়া হবে।

*মহিলাদের জন্য ঘোষণা।*

অন্নপূর্ণ যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিনামূল্যে বাস পরিষেবায় বরাদ্দ ৫৫০ কোটি টাকা। চালু হচ্ছে পিঙ্ক কার্ড।
গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে ৬টি পুষ্টি কিট পাবেন।
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে।

*শিক্ষায় ঘোষণা*

বাজেটে শিক্ষাতেও জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে।

রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরিতে ২১০০ কোটি টাকা বরাদ্দ।
শিলিগুড়িতে IIT  ও IIM-এর প্রস্তাব
সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার বিস্তারে ৫০ কোটির বরাদ্দ।
ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তৈরি হবে দু’টি কেন্দ্রীয় বিদ্যালয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ফ্রি কোচিং সেন্টার
প্রতি জেলায় তৈরি হবে ফ্রি কোচিং সেন্টার।
মিড ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ বেড়ে ১০ টাকা হয়েছ এর।

*স্বাস্থ্যে ঘোষণা*

বাজেটে স্বাস্থ্যে জোর দেওয়া হয়েছে। কী কী ঘোষণা করা হল?

উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল।
৫টি নতুন মেডিক্যাল হাব তৈরির ঘোষণা।
ভেলোর, মুম্বইয়ে রোগীর পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।
সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা।

*শিল্পে জোর*

বাংলার বাজেটে জোর দেওয়া হয়েছে শিল্পে। কী কী ঘোষণা করা হল, দেখে নিন

উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারিচালিত গাড়ির কারখানা তৈরি হবে।
শিলিগুড়িতে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব তৈরি হবে
শিলিগুড়িতে আইটি পার্ক গড়ে তোলা হবে।
দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ইউনিট।
দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব তৈরি হবে।
শক্তিপীঠ সার্কিট ও শ্যামপ্রসাদ
শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কালীঘাট, তারাপীঠ থেকে ফুল্লরা, বক্রেশ্বরকে নিয়ে সার্কিট তৈরি হবে
ঐতিহ্য পুনরুদ্ধারে হেরিটেজ কমিশন গঠন হবে।
শ্যামাপ্রসাদের বাড়ি সংরক্ষণে ২০০ কোটি টাকা বরাদ্দ।
নেতাজী ভবনে পালিত হলো বিশ্ব সঙ্গীত দিবস
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে কলকাতার নেতাজী ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক লোকসঙ্গীত উৎসব। বাংলানাটক ডট কম এবং নেতাজী রিসার্চ ব্যুরোর উদ্যোগে এই সঙ্গীত সন্ধ্যায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জন লোকসঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেছিলেন। মূলত এই অনুষ্ঠানে নবপ্রজন্মের লোকসঙ্গীত শিল্পীদের নতুন নতুন সঙ্গীত চর্চার পাশাপাশি দেখা যায় খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পীদের অপূর্ব এক মেলবন্ধন। লোকসঙ্গীতের উপরে চারটি নতুন অ্যালবামও প্রকাশিত হয় এই অনুষ্ঠানে। নেতাজী রিসার্চ ব্যুরোর তরফ থেকে নেতাজীর সঙ্গীতের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন সুগত বসু এবং সুমন্ত বসু। বিশিষ্ট অধ্যাপিকা তপতী গুহঠাকুরতা তাঁর এই নেতাজী ভবনের সাথে জড়িয়ে থাকা দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরেন।কানায় কানায় পূর্ণ সভাগৃহে শ্রোতাদের উপস্থিতিই জানিয়ে দিচ্ছিলো সঙ্গীতের প্রতি মানুষের অনুরাগের কথা। বি: সঞ্জয় হাজরা।
তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, দুর্নীতির তদন্ত ও গ্রেফতারের দাবিতে সরব কর্মী-সমর্থকরা
বসিরহাট : হিঙ্গলগঞ্জে প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধরকাটি এলাকায় দেবেশ মণ্ডলের বাড়ির সামনে জড়ো হয়ে তারা একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ইডি ও সিবিআই তদন্তের দাবিও তোলেন তারা। বিজেপি কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল। তার বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, কোনও বেআইনি কাজের সঙ্গে তিনি জড়িত নন এবং অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ ও হেমনগর কোস্টাল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।