মোদী-আদানি 'বন্ধুত্ব' সংক্রান্ত ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট ডিলিট করতে হবে
![]()
*কলকাতা:* মোদী-আদানি বন্ধুত্ব নিয়ে তৈরি ভিডিও এবং সংক্রান্ত সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্য্যক দত্তের বেঞ্চ। আদালত জানিয়েছে, এই নির্দেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যতভাবে ভিডিও আপলোড হয়েছে, তা অবিলম্বে সরিয়ে দিতে হবে।আদানি গোষ্ঠীর তরফে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়।
মামলার শুনানিতে আদানি গোষ্ঠীর আইনজীবী অনির্বাণ রায় বলেন, ভিডিওটি AI generated নয়, ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ওই ব্যক্তি নিজেই এই ভিডিও তৈরির দায় স্বীকার করেছেন। আদালতে তিনি বলেন, "সেনসেশন ছড়াতে খুব কৌশলে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে দাঙ্গার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব থেকে শুরু করে গুজরাতে কীভাবে জমি পেয়েছে, এক টাকায় জমি পাওয়া নিয়ে কটাক্ষ করা হয়েছে।"
তিনি আরও অভিযোগ করেন, "কয়লার খাদান নিলাম, ২০০০ সালে মুম্বই এয়ারপোর্টের বরাত পাওয়া নিয়ে ২০২৬ সালে প্রশ্ন তোলা হচ্ছে। বলা হচ্ছে, আইন-কানুন টাকার কাছে মাথা নত করে। কোম্পানিকে বদনাম করার জন্য এটা করা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে এখন ৫ লক্ষ কোটি সম্পত্তি, আরও বাড়বে, যা বেআইনিভাবে করা হয়েছে বলে প্রমাণের চেষ্টা হয়েছে।"
আইনজীবী আরও বলেন, ভিডিওতে মুন্দ্রা পোর্টে ট্যালকম পাউডারের বদলে মাদক ভর্তি কন্টেইনার আসা, তার পিছনে লস্কর সহ মুসলিম জঙ্গি সংগঠনের যোগ, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। "আর্থিক দুর্নীতির অভিযোগ তুলতে গিয়ে সেনসেশন তৈরির চেষ্টা হয়েছে। যিনি করেছেন তিনি সাংবাদিক নন, ভারতীয়ও নন।"
এসময় বিচারপতি প্রশ্ন করেন, "এটা কি AI generated? তিনি তো দাবি করেছেন তিনি একটা গল্প বলছেন।"
জবাবে আদানির আইনজীবী বলেন, "মিথ্যে গল্প বলে কালিমালিপ্ত করা হচ্ছে। আজও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। রাজনীতিকরা মতামত দিচ্ছেন। একটা প্ল্যাটফর্মেই ১ লক্ষ ৮৪ হাজার ভিউ হয়ে গেছে।"
অন্যদিকে, গুগলের পক্ষে আইনজীবী প্রজ্ঞা জৈন বলেন, "এই মামলা গ্রহণযোগ্য নয়, এখানে মামলা করার এক্তিয়ার নেই। তবে কোর্ট নির্দেশ দিলে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিও সরিয়ে দেব।"
আদালত জানিয়েছে, তিনটি প্ল্যাটফর্মে ওই ভিডিও আপলোড করা হয়েছে। আপাতত সব প্ল্যাটফর্ম থেকে ভিডিও প্রত্যাহার করতে হবে। আগামী দিনে সব পক্ষকে হলফনামা দিতে হবে। এরপর দীর্ঘ শুনানি হবে।


*সৌমাভ মণ্ডল,বসিরহাট :* ইছামতি নদীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার কারবার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের সোলাদানা ও গজালমারি এলাকায়। নদীর চর থেকে বালি কেটে নৌকায় করে তা পাচার করার অভিযোগ উঠেছে। সেই বালি এলাকার বিভিন্ন ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় বসিরহাট থানার পুলিশ। অভিযানে বেশ কয়েকটি বালি বোঝাই নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ইছামতি নদীর ওই অংশে সাদা বালি তোলার কারবার চলছে। অভিযোগ, তৃণমূলের আমলে এই ব্যবসা শুরু হয়েছিল। রাজনৈতিক পালাবদলের পরেও সেই কারবার পুরোপুরি বন্ধ হয়নি। তবে সম্প্রতি প্রশাসনের তৎপরতা বেড়েছে। খবর পাওয়া মাত্রই এলাকায় অভিযান চালিয়ে বালি তোলার কাজে ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকনন্দা ভাওয়ালের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার আকোলকর রাকেশ মহাদেবের নেতৃত্বে ও বসিরহাট থানার আইসি মহম্মদ ফিরোজ আলীর সহযোগিতায় বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় গিয়ে বেশ কয়েকটি নৌকা ও এই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজনকে আটক করেছে।
ছবি:প্রবীর রায়।
*ছবি:অঙ্কিত মুখার্জি।*
ছ
বি: উৎপল দাস।
Oct 27 2026, 12:06
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.1k