*‘বাংলায় কাটমানি চলে না’ বার্তা সিগারেটের প্যাকেটের সতর্কীকরণের মতো, বিজেপিকে খোঁচা কুণালের*
*বারাসাত, উত্তর ২৪ পরগনা:* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘বাংলায় কোনও কাটমানি চলে না’ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া বার্তাকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বার্তা হলো সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ‘বিধিসম্মত সতর্কীকরণ’-এর মতো। সতর্কীকরণ পড়েও যেমন মানুষ সিগারেট খায়, তেমনই বিজেপি নেতাদের মুখে কাটমানি বন্ধের কথা শুনেও গোটা বাংলা জুড়ে তাদের লোকেরাই তোলাবাজি চালাচ্ছে।
*কুণাল ঘোষের অভিযোগ:*
"টপ টু বটম তোলা, তোলা হচ্ছে। ব্যক্তি, কারখানা, দোকান, ব্যবসায়ী - কাউকে ছাড়া হচ্ছে না। শিলিগুড়ি, খড়গপুরে কারখানায় অত্যাচার করে বন্ধ করা হচ্ছে, চানাচুর কারখানা থেকেও তোলা তোলা হচ্ছে। বিজেপি আগাগোড়া তোলা-কাটমানিতে ডুবে গেছে, নেতারা চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছে না।"
পাশাপাশি তিনি জানান, তাঁর এলাকার এক অসুস্থ ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পুলিশ দিয়ে কেস করানো হচ্ছে।
#KunalGhosh #SuvenduAdhikari #Barasat #North24Parganas #TMCvsBJP #CutMoney #Tolabaji
Sep 17 2026, 16:05
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k