ভাটপাড়া বড় শ্রীরামপুরে বিজেপি কর্মী হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত

প্রবীর রায়: জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে বড় শ্রীরামপুরে বিজেপি কর্মী রাজ কুমার সাউ ওরফে মনুর বাড়িতে গত ৯ই মার্চ দুপুরে হামলা চালানোর হয়।হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি দলের পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছিল এই রাজু। সেই আক্রোশে ওইদিন দুপুরে রাজুর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী সুজিত চৌধুরী ও তার দলবল। পরদিন রাজুর দাদা অমিত সাউ ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল সুজিত। গোপন সূত্রে খবর পেয়ে নারাণপুর বাদামতলা থেকে পুলিশ তাকে গ্রেফতার করল। পুলিশ ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে।
*প্রচার* *বিজেপি প্রার্থীদের*

নিজস্ব প্রতিনিধি: রবিবারের প্রচারে জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ কুমারের সাথে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং পদযাত্রা। এদিন দুই কেন্দ্রের দুই প্রার্থী দুজনে জনসংযোগ করলেন স্থিরপাড়া রেলগেট থেকে বুড়ি বটতলা পর্যন্ত।

অন্যদিকে,বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস প্রচার করলেন অভিনেতা উত্তম কুমারের ক্যালেন্ডার দিয়ে। প্রচারের মাঝখানে তিনি মাঠে গিয়ে ক্রিকেট খেললেন। তারপর মন্দিরে পূজো দিয়ে সেখান থেকে প্রচার শুরু করলেন।তার মধ্যে থেকেও এক সাধারণ বয়স্ক মহিলা প্রার্থীর হাতে উপহার তুলে দিলেন। তিনি বলেন ,"এই উপহার বিজেপির বাংলার পরিবর্তন লড়াইয়ে এই উপহার বিশেষ করে প্রয়োজন।" ছবি: প্রবীর রায়
*খেলা* *আই এস এল* আগামীকাল আইএসএল এর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি পাঞ্জাব এফসি
নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এফসি। খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।শনিবার এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগানের কোচ সের্জিও লোবেরা রদ্রিগেজ এবং দলে নতুন সই করা ফুটবলার অভিষেক সিং টেকচাম। উল্লেখ্য, অভিষেক এর আগে পাঞ্জাব এফ সিতেই খেলতেন।পাঞ্জাব এফ সি থেকেই নিয়ে এসে সই করায় মোহনবাগান। আগামীকাল অভিষেক খেলতে নামবে তার একসময়ে খেলা দলের বিরুদ্ধে।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
*খেলা* ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগে ইস্টবেঙ্গল কে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান
Sports Desk: আজ কলকাতার বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ইস্টবেঙ্গল কে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করল। খেলার প্রথমার্ধে মোহনবাগান ২-১ গোলে এগিয়ে থাকে। শেষে দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। দুই পক্ষের সমর্থকদের উল্লাস ছিল আজ চোখে পড়ার মত। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরুবক্স সিং , হিটকোর চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার শেষে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত দলের খেলোয়াড়দের প্রশংসা করে জানান, "মোহনবাগান ক্লাব আগামী দিনে একটি হকি একাডেমি গড়ে তোলার পরিকল্পনা করছে।" বি: সঞ্জয় হাজরা।
মনোনয়নপত্র জমা

বুধবার উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রের AJUP এর প্রার্থী Afsana Khatoon ও উত্তর ২৪ পরগনার খরদহ বিধানসভা AJUP প্রার্থী Nasir Khan তাদের মনোনয়নপত্র জমা দিলেন।
বসিরহাটের মিনাখাঁর সভা থেকে উন্নয়ন ও ভোটের অঙ্কে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সৌমাভ মন্ডল,বসিরহাট : বসিরহাটের মিনাখাঁয় নির্বাচনী জনসভা ঘিরে তৃণমূলের শক্তি প্রদর্শনের পাশাপাশি উঠে এল সুন্দরবনকেন্দ্রিক বড় রাজনৈতিক বার্তা। বৃহস্পতিবার হাড়োয়া সার্কাস ময়দানে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁ বিধানসভায় তৃণমূল প্রার্থী ঊষারানি মণ্ডল এবং হাড়োয়া কেন্দ্রের প্রার্থী মুফতি আব্দুল মাতিনের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক।
বৃহস্পতিবার সকাল থেকেই সভাস্থলের পরিস্থিতি কিন্তু ছিল প্রতিকূল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের একাধিক অংশ জল ও কাদায় ভরে যায়। তবুও সকাল থেকেই মানুষের ঢল নামে সভাস্থলে। কাদা মাড়িয়েই দলীয় কর্মী-সমর্থকদের এই উপস্থিতি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব।
এই আবেগঘন পরিবেশের মাঝেই মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বিশেষ গুরুত্ব পায় সুন্দরবন। তিনি ঘোষণা করেন, সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তার বক্তব্য, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষকে এখনও বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য অনেক দূর যেতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। আলাদা জেলা হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বসিরহাটকে ইতিমধ্যেই আলাদা স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে এবং সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হয়েছে, যাতে সীমান্ত ও সুন্দরবন এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্য সরকারের ১০৫টি প্রকল্প বর্তমানে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং সুন্দরবনের সব এলাকাতেই মানুষ তার সুফল পাচ্ছেন। তার কথায়, উন্নয়নের এই ধারাবাহিকতাই আগামী দিনে আরও জোরদার করা হবে। তবে রাজনৈতিক সমীকরণে নতুন উদ্বেগও তৈরি হয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে। পরিসংখ্যান বলছে, মিনাখাঁ এলাকায় প্রায় ১৬ হাজার ৪৯১ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। গত নির্বাচনে ঊষারানি মণ্ডল প্রায় ৫৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু এবারের এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে দলীয় নেতৃত্ব। একইভাবে হাড়োয়া কেন্দ্রেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। গতবার এই কেন্দ্রে শেখ হাজি নুরুল ইসলাম ৪২ হাজার ৪০৭ ভোটে জয়ী হয়েছিলেন, আর এবার সেই আসনে লড়ছেন মুফতি আব্দুল মাতিন।
সব মিলিয়ে, একদিকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে জনসমাগম, অন্যদিকে সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণার প্রতিশ্রুতি। এই দুইয়ের সমন্বয়ে মিনাখাঁর সভা থেকে স্পষ্ট বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী। ভোট যত এগোচ্ছে, ততই উন্নয়ন, প্রশাসনিক পুনর্গঠন এবং জনসংযোগ এই তিনকেই সামনে রেখে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল।
প্রচার

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ডানলপ মোড় থেকে দমদম সিঁথির মোড় পর্যন্ত তৃণমূল প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন। উপস্থিত ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: প্রবীর রায়
মনোনয়ন দাখিল করলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, পাশে রইলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব
প্রবীর রায়: বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রের। তবে এবার পানিহাটি রাজনৈতিক লড়াই বেশ কঠিন। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে আর জি কর হাসপাতালের নির্যাতিতার মা'কেই। কয়েক বছর আগে মেয়ের সাথে ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের বিচার এখন ও অধরা। তবে এবার পানিহাটি বিধানসভা জিতে মেয়ের সঠিক বিচারে বিষয়ে আশাবাদী নির্যাতিতার মা। বৃহস্পতিবার ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি,ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও অন্যান্য কর্মী সমর্থকরা।রত্নার মনোনয়ন পেশের আগে জিটি রোডে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল হয়।  মিছিলে ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।প্রচারে বেরিয়ে যেভাবে তিনি বারংবার বাধার মুখে পড়ছেন সেই বিষয়ে তিনি বলেন, কমিশনে আমার নালিশ জানানোর কিছু নেই। পানিহাটির মানুষ জিতবে।
মনোনয়নপত্র জমা
বুধবার উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি ও উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের AJUP এর প্রার্থী বিপ্লব মিত্র তাদের মনোনয়নপত্র জমা দিলেন।
মনোনয়নপত্র জমা

বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের আই এস এফ এর প্রার্থী তাপস ব্যানার্জি ও উত্তর ২৪ পরগনার  বীজপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুব্রত গুহ রায় তাদের মনোনয়নপত্র জমা দিলেন।