পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বললেন*
![]()
*নিজস্ব সংবাদদাতা পানিহাটি:* পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার আকস্মিক মৃত্যুর ঘটনায় দলের অন্তর তদন্তে গঠন করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বৃহস্পতিবার ওই টিমের সদস্যরা মৃতের বাড়িতে পৌঁছে তাঁর স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এরপর তাঁরা রওনা দেন খড়দহ থানার উদ্দেশে।ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন রাহুল সিনহা, সোনালী মুর্মু ও নীলাঞ্জন অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ এবং উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি আইনজীবী চন্ডীচরণ রায়।
মৃতের বাড়িতে পৌঁছে নেতারা অরূপ সাহার স্ত্রী রুমা সাহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, কারা সেখানে ছিলেন, সে বিষয়ে তাঁর বক্তব্য শোনেন তাঁরা। পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।
ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন রুমা সাহা। দুই মেয়েকে পাশে বসিয়ে তিনি বলেন, দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দল সবরকম ভাবে পরিবারের পাশে থাকবে বলে তাঁকে জানানো হয়েছে।স্বামীকে হারানোর শোক নিয়েই তিনি বলেন, ঘটনার দিন রাতে ঝামেলা মেটাতে গিয়ে আর ফিরে আসেননি তাঁর স্বামী। তাঁর একটাই দাবি, সঠিক বিচার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতির উপর তাঁর কোনও রাগ নেই। দলের উপর এখনও আস্থা আছে।"আমাদের স্যার আছেন, আমাদের মাথার উপর। তাঁর সঠিক বিচারটাই আমি পাবো। আমার দল ঠিক বিচার করবে।"
রুমা সাহার দাবি, ওই রাতে কী ঘটেছিল, তা তিনি বারবার বলেছেন। প্রথমে কিছু নাম বলতে না পারলেও, পরে তিনি সবাইকে চিনতে পেরেছেন বলে জানান।
সাংবাদিকদের প্রশ্নে তিনি কয়েকজনের নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, তাঁরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত একটি দলের সঙ্গে ছিলেন।
রাজদীপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সে ওই দলের সঙ্গেই এসেছিল। তাঁর দাবি, ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ওই দলের সঙ্গে নিয়মিত ছবি ও আপডেট দেখা যায়।এই সমস্ত নাম ও অভিযোগ স্ত্রীর বক্তব্য অনুযায়ী।
এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা, জানতে চাইলে তিনি স্পষ্ট বলেন ,"এখনও তো গ্রেফতার শূন্য এই ঘটনায়।"তবুও তিনি বলেন, দল বিষয়টি দেখছে, সঠিক বিচার হবে বলেই তিনি বিশ্বাস করেন।সাংবাদিক সম্মেলনে তাঁর দুই মেয়ে তাঁর দু-পাশে বসেছিল। পুরো সময় তিনি মেয়েদের আগলে রাখেন। বারবার ভেঙে পড়লেও নিজেকে সামলে তিনি একটাই কথা বলেন, "ঝামেলা মেটাতে গিয়েই তো মূলত স্বামী হারালাম।"
পরিবারের সঙ্গে কথা বলার পর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা খড়দহ থানায় যান। সেখানে ঘটনা সম্পর্কে পুলিশের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন।
এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিবারের দাবি, দ্রুত গ্রেফতার করে সঠিক তদন্ত হোক।![]()
*ছবি ও রিপোর্ট: উৎপল দাস* ।

সাংবাদিক সম্মেলনে তাঁর দুই মেয়ে তাঁর দু-পাশে বসেছিল। পুরো সময় তিনি মেয়েদের আগলে রাখেন। বারবার ভেঙে পড়লেও নিজেকে সামলে তিনি একটাই কথা বলেন, "ঝামেলা মেটাতে গিয়েই তো মূলত স্বামী হারালাম।"

*ছবি:অঙ্কিত মুখার্জি।*
*ছবি:উৎপল দাস।*
*বেলঘরিয়া, ১৮ নভেম্বর:* গভীর রাতে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে বড়সড় গরু পাচার চক্রের হদিশ পেল বেলঘরিয়া থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি গরু। এই ঘটনায় গাড়ির চালক সহ ২ জনকে আটক করা হয়েছে।
*ছবি:উৎপল দাস।*
ধনঞ্জয়ের পর এই প্রথম কলকাতা হাইকোর্ট থেকে ফাঁসির সাজা বহাল, ৩ মাসের মধ্যে কার্যকর নয়
ছবি: প্রবীর রায়।
Nov 19 2026, 14:37
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.7k