/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz গ্রেফতারি পরোয়ানা খারিজ, বড় স্বস্তিতে মহুয়া মৈত্র! West Bengal Bangla
গ্রেফতারি পরোয়ানা খারিজ, বড় স্বস্তিতে মহুয়া মৈত্র!
#MahuaMoitra #CalcuttaHighCourt #MPMLACourt #Krishnanagar #TMC #BreakingNews #BengalPolitics .

*কলকাতা:* কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। খারিজ হয়ে গেল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্য্যক দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কৃষ্ণনগর আদালতের সমস্ত নির্দেশ বাতিল করা হল। মামলাটি আর কৃষ্ণনগরে চলবে না, স্থানান্তরিত করা হল বিধাননগরের এমপি-এমএলএ বিশেষ আদালতে।

*কি ছিল অভিযোগ?*

ভারতীয় সেনাবাহিনী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অপমানজনক মন্তব্য এবং মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের এক বাসিন্দা BNSS ও BNS-এর একাধিক ধারায় মামলা করেন।

অভিযোগ ছিল, তিনি নারীর শালীনতা ক্ষুণ্ণ করেছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন।

সমনের পরেও হাজিরা না দেওয়ায় কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান মহুয়া।

আইনজীবীর যুক্তি ছিল, বর্তমান সাংসদ হওয়ায় তাঁর মামলার এক্তিয়ার এমপি-এমএলএ কোর্টের। সেই যুক্তি মেনেই রায় দিল হাইকোর্ট।আপাতত স্বস্তিতে মহুয়া শিবির।
ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর , ওপিডি-তে এবার অগ্রাধিকার, ডাক্তারদের ফি-তে ছাড়

#SultanpurNews #StudentHealth #OPD #SaveEarthByPlant #GoodNews #DoctorSupport

*সুলতানপুর, উত্তর প্রদেশ:* ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ, জাতির সম্পদ। তাদের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই হাসপাতালের ওপিডি-তে যাতে তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিল 'সেভ আর্থ বাই প্ল্যান্ট' সংস্থা।

সংস্থার তরফে জেলাজুড়ে শুরু হয়েছে এই অভিযান, যেখানে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন মিলছে।

পঞ্চায়েত সভাগৃহে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংস্থার ওপি সিং জানান, বহু চিকিৎসক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কেউ ছাত্রদের জন্য ফি-তে ছাড়, আবার কেউ ওপিডি-তে বিনামূল্যে পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন। আইকার্ড দেখালেই মিলবে এই সুবিধা।

প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতালগুলিতে এই ব্যবস্থা চালু হচ্ছে, পরে সরকারি হাসপাতালেও একই সুবিধা চালুর জন্য আবেদন করা হবে। উদ্দেশ্য একটাই - টাকার অভাবে যেন কোনও পড়ুয়ার চিকিৎসা আটকে না যায় এবং অসুস্থতার কারণে পড়াশোনা যেন ব্যাহত না হয়।

অন্যদিকে,প্রায় দুই দশক ধরে 'হর ঘর সহজন' অভিযান চালানো ডা. ওপি সিং এদিন 'পাঁচ পাণ্ডব-পাঁচ প্ল্যান্ট' কর্মসূচির আওতায় উপস্থিত সকলকে সজনে গাছের চারা বিতরণ করেন। জেলার পাঁচটি গ্রামকে 'সহজন গ্রাম' হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। কাদিপুর তহসিলের দুটি এবং জয়সিংহপুর তহসিলের তিনটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে।
টাকি পৌরসভার গেস্ট হাউসের রান্নাঘর সিল, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ, খাদ্য সুরক্ষা দপ্তরের নজিরবিহীন অভিযান

সৌমাভ মণ্ডল,বসিরহাট : টাকি পর্যটন কেন্দ্রে খাদ্য সুরক্ষা দপ্তরের নজিরবিহীন অভিযান। টাকি পৌরসভা পরিচালিত একটি অতিথিশালার রান্নাঘর বন্ধ করে দিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি একটি বেসরকারি রেস্তোরাঁকে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি বিলাসবহুল হোটেলকে নোটিশ ধরানো হয়েছে। ঘটনাটি বসিরহাটের টাকি পর্যটন কেন্দ্রের। ইছামতি নদীর পাড়ে টাকি পৌরসভার পরিচালনায় রয়েছে একটি অতিথিশালা। খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, অতিথিশালাটি পৌরসভার অধীনে থাকলেও সেটি পরিচালনার দায়িত্ব টেন্ডারের মাধ্যমে এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, অতিথিশালায় খাবার তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ নথি ও অনুমতিপত্রের ঘাটতি ছিল। ফুড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স সহ মোট ন’টি প্রয়োজনীয় নথি বা অনুমতিপত্র না থাকায় রবিবার অভিযানে গিয়ে অতিথিশালার রান্নাঘরটি সিল করে দেন আধিকারিকরা।
শুধু পৌরসভা পরিচালিত অতিথিশালাই নয়, এদিন টাকির বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়। একটি বেসরকারি রেস্তোরাঁয় মেয়াদ উত্তীর্ণ খাবার ও পর্যাপ্ত নথির অভাব ধরা পড়ায় সেটিকে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইছামতি নদী পাড়ের একটি বিলাসবহুল হোটেলকেও প্রয়োজনীয় নথি ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন টাকি পৌরসভার আধিকারিক, হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পর্যটন মরশুমে টাকিতে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা জায়গা থেকে পর্যটকরা আসেন। ফলে পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই অভিযান বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। বসিরহাট খাদ্য সুরক্ষা দপ্তরের ফুড ইন্সপেক্টর ডঃ অপরাজিতা মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা পুরো বসিরহাট জুড়েই অভিযান চালাচ্ছি। টাকি যেহেতু একটি পর্যটন কেন্দ্র, এখানে রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন। তাদের যে খাবারগুলি দেওয়া হচ্ছে, সেগুলি স্বাস্থ্যসম্মত কিনা এবং সঠিক নিয়ম মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, তা আমরা সরেজমিনে খতিয়ে দেখলাম। বেশ কিছু ত্রুটি রয়েছে। তাদের নোটিশ ধরানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এই অভিযান চলছে।”
খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানের পর টাকি পর্যটন কেন্দ্রের হোটেল-রেস্তোরাঁগুলিতে খাদ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র বজায় রাখার বিষয়টি নতুন করে সামনে এল।
কাগুজে কুপনের দিন শেষ, মা তারার ভিআইপি দর্শন এবার এক ক্লিকে

#Tarapith #TarapithMandir #VIPDarshan #DigitalTicket #KausikiAmavasya #BirbhumNews #BreakingNews

*তারাপীঠ:* বিরাট বদল তারাপীঠ মন্দিরের দর্শন ব্যবস্থায়। আজ, রবিবার থেকেই বন্ধ হয়ে গেল ৫০০ টাকার কাগুজে ভিআইপি কুপন। তার বদলে চালু হল সম্পূর্ণ ডিজিটাল টিকিট ব্যবস্থা।

মন্দির কমিটি ও প্রশাসনের যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্তরা এখন নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেই ভিআইপি দর্শনের টিকিট বুক করতে পারবেন।

*নতুন নিয়মে কী কী থাকছে?*

- আর লাইনে দাঁড়িয়ে কুপন কাটতে হবে না, বাড়িতে বসেই বুকিং।
- প্রথম পর্যায়ে প্রতিদিন ৫০০ জন ভক্ত অনলাইনে ভিআইপি টিকিট পাবেন।
- কৌশিকী অমাবস্যার ভিড় সামলাতে এই ডিজিটাল ব্যবস্থা বড় ভূমিকা নেবে।
- খুব শীঘ্রই টাইম স্লট বুকিংয়ের সুবিধাও চালু হবে।

মন্দির কর্তৃপক্ষের দাবি, এর ফলে কালোবাজারি বন্ধ হবে এবং দর্শন ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।

এদিকে কৌশিকী অমাবস্যার জন্য বিশেষ নিয়মও ঘোষণা করা হয়েছে। ওইদিন দুটি লাইন থাকবে - একটি বিনামূল্যের সাধারণ লাইন এবং অন্যটি পেইড লাইন। ওইদিন কোনও সেবাইত, মন্ত্রী বা আমলা কেউই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। সকলের জন্যই এক নিয়ম।
প্রবীণদের জন্য ৫০% বাস ভাড়ায় ছাড় ও ব্যারাকপুর থেকে দূরপাল্লার বাসের দাবি, পরিবহণ মন্ত্রীর কাছে দরবার বিশিষ্টজনদের

#Barrackpore

প্রবীর রায়,ব্যারাকপুর: প্রবীণ নাগরিকদের জন্য সরকারি বাসে ৫০ শতাংশ ছাড় এবং ব্যারাকপুর থেকে সরাসরি তীর্থস্থান ও উত্তরবঙ্গ পর্যন্ত বাস চালুর দাবিতে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে দরবার করলেন ব্যারাকপুরের বিশিষ্টজনেরা।

রবিবার ব্যারাকপুরের প্রবীণ নাগরিকদের প্রতিনিধি হিসেবে মন্ত্রীর কাছে এই আবেদন জানানো হয়। ব্যক্তিগত কোনও স্বার্থে নয়, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

তাদের মূল দুটি দাবি ছিল -

১. প্রবীণদের জন্য ভাড়ায় ছাড়: সিনিয়র সিটিজেন ও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য পুরী, দিঘার মতো বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার ক্ষেত্রে সরকারি বাসে ৫০ শতাংশ কনসেশন চালুর আবেদন। পুজোর আগেই এই সুবিধা চালুর দাবি জানানো হয়েছে।

২. ব্যারাকপুর থেকে দূরপাল্লার বাস: ব্যারাকপুর থেকে সরাসরি পুরী, মথুরা, বৃন্দাবন পর্যন্ত বাস, উত্তরবঙ্গে বাস পরিষেবা এবং বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগের জন্য বাস পরিষেবা চালুর দাবি।

প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, মন্ত্রী জানিয়েছেন এটি খুবই ন্যায্য দাবি এবং তিনি বিষয়টি ক্যাবিনেটে রাখবেন। তবে প্রতিশ্রুতি পালন হলেই প্রকৃত খুশি হবেন ব্যারাকপুরবাসী।

 ছবি ও লেখা: প্রবীর রায়

ব্যারাকপুরে বাস বিপ্লবের ইঙ্গিত! সিনিয়র সিটিজেনদের জন্য ৫০% ছাড় নিয়ে কি বললেন মন্ত্রী অর্জুন সিং?*

#ArjunSingh

নিজস্ব সংবাদদাতা,ব্যারাকপুর: প্রবীণদের বাস ভাড়ায় ৫০ শতাংশ ছাড় এবং ব্যারাকপুর থেকে দূরপাল্লার বাস চালুর দাবিতে এবার বড় আপডেট দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, কনসেশনের সিদ্ধান্ত একা তার নয়, এটি ক্যাবিনেটের বিষয়। তবে প্রবীণ নাগরিকদের এই আবেগ ও দাবি তিনি মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেটে তুলে ধরবেন।

এর পাশাপাশি ব্যারাকপুর নিয়ে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণাও করেন তিনি -

১. ব্যারাকপুরই হবে হাব: ব্যারাকপুরের পুরনো কোর্ট, তালপুকুর, নীলগঞ্জে বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। এখান থেকেই পুরী, বেনারস, মথুরা-বৃন্দাবন এবং উত্তরবঙ্গ পর্যন্ত সরাসরি সরকারি বাস চালানো হবে। ইউপি ও ওড়িশা সরকারের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত।

২. ফিরছে ৮৫ নম্বর রুট: টোটোর দাপটে বন্ধ হয়ে যাওয়া ৮৫ নম্বর রুট ফের চালু হচ্ছে। আজই বাস মালিকদের সঙ্গে বৈঠক। বেসরকারি ১০-১২ টি বাসের পাশাপাশি ১০ টির বেশি সরকারি বাস নামবে রুটে।

৩. হাসপাতাল কানেক্টিভিটি: নৈহাটি থেকে AIIMS এবং ব্যারাকপুর থেকে ইস্টার্ন বাইপাস ধরে শহরের সমস্ত বড় হাসপাতালের সামনে দিয়ে বাস চালু হবে, যাতে সাধারণ মানুষকে বারবার বাস বদলাতে না হয়।

টোটো প্রসঙ্গে মন্ত্রী বলেন, টোটোর লাইসেন্স নেই, রেভিনিউ নেই, দুর্ঘটনা ঘটাচ্ছে। ১৫ বছর নিয়োগ না হওয়ায় পুলিশের সংকট রয়েছে। তবুও হাজিনগর, কাকিনাড়া, শ্যামনগর নিয়ন্ত্রণে আনা গেছে। ব্যারাকপুর স্টেশন নিয়ে সোমবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ছবি: প্রবীর রায়।

অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট, একসঙ্গে দেশের ৮ হাই কোর্টে প্রধান বিচারপতি নিয়োগ

#CalcuttaHighCourt

নয়াদিল্লি / কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট। কলকাতার নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।

বর্তমানে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে ৮টি হাই কোর্টে প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের কলেজিয়াম, প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গত ৯ ও ৩১ আগস্ট এই নামগুলি সুপারিশ করেছিল। রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগে সম্মতি দিয়েছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে চলছিল কলকাতা হাই কোর্ট। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে বিচার ব্যবস্থায় গতি আসবে বলে মনে করছে আইনজীবী মহল।

১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। শুরুতে শ্রমিক ইউনিয়নের হয়ে প্রায় দু'হাজার মামলায় সওয়াল করেছেন। পরে বহু শিল্প সংস্থা ও বহুজাতিক সংস্থার হয়েও মামলা লড়েছেন। দীর্ঘ ১৩ বছর বিচারপতি পদে থাকার পর এবার কলকাতা হাই কোর্টের শীর্ষ পদে আসছেন তিনি।

আর কোন কোন হাই কোর্টে নতুন প্রধান বিচারপতি?

- পাটনা: বিচারপতি ভি কামেশ্বর রাও (দিল্লি হাই কোর্ট)

- রাজস্থান: বিচারপতি সঞ্জয়কুমার আগরওয়াল (ছত্তিসগড় হাই কোর্ট)

- বম্বে: বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী (এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি)

- পাঞ্জাব ও হরিয়ানা: বিচারপতি অশ্বিনীকুমার মিশ্র

- ছত্তিসগড়: বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র (ওড়িশা হাই কোর্ট)

- মধ্যপ্রদেশ: বিচারপতি অল্পেশ যশবন্ত কোগজে (গুজরাট হাই কোর্ট)

- জম্মু-কাশ্মীর ও লাদাখ: বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটি (রাজস্থান হাই কোর্ট)

কেন্দ্রের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরই এই নিয়োগ কার্যকর হবে।

অবশেষে জট কাটল, ঘোষণা হল আইএসএলের সূচি! ১০ অক্টোবর থেকে মাঠে নামছে ১৩ দল*

#ISL

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। রবিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল আইএসএল ২০২৬-২৭ মরসুমের নির্ঘণ্ট। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে দেশের প্রথম ডিভিশন লিগ, চলবে ২০২৭ সালের মে পর্যন্ত।

গত মরসুমে এফএসডিএল সরে যাওয়ায় কার্যত কোনও রকমে টুর্নামেন্ট আয়োজন করেছিল এআইএফএফ। এবার ছবিটা বদলাচ্ছে। এই প্রথম ফেডারেশন এবং ক্লাবগুলির যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে আইএসএল। ফেডারেশনের দাবি, এই যৌথ মডেল ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। তাদের মূল লক্ষ্য দেশীয় ফুটবলারদের তুলে আনা।

এবারও হোম-অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের লিগ হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষে থাকা দল পাবে লিগ শিল্ড। আর প্রথম ছয় দল নকআউটে লড়বে ট্রফির জন্য। সব মিলিয়ে এবার খেলা হবে ১৬৩টি ম্যাচ।

প্রাথমিকভাবে ১৪টি দলের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। নির্ধারিত অর্থ জমা দিতে না পারায় তাদের এবারের আইএসএলে খেলা হচ্ছে না। ফলে এবার লড়বে ১৩টি দল - মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, স্পোর্টিং দিল্লি, এফসি গোয়া, পাঞ্জাব এফসি এবং চার্চিল ব্রাদার্স।

তবে চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণ নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে কয়েকদিনের মধ্যেই। অন্যদিকে, ডায়মন্ড হারবারকে লিগ টেবিলে ১৪ নম্বরে রেখে আগামী মরসুমে আইএফ এল লিগে রেলিগেটেড হয়ে খেলবে বলে ফেডারেশন সূত্রে খবর।

ছবি: AI দ্বারা নির্মিত ।

যাদের জন্য সব উজাড় করে দিলেন, তারাই করল ঘরছাড়া ,আনন্দ ভবন বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসল বেদনার কাহিনী*
#Sultanpur #AnandBhavan #OldAgeHome #LegalAid #MuktaTyagi


*ডেস্ক:* যাদের জন্য মা-বাবা গোটা জীবন উৎসর্গ করলেন, বার্ধক্যে তারাই ফিরিয়ে দিল অবহেলা। এমনই হৃদয়বিদারক ছবি ধরা পড়ল শনিবার আমহাটের আনন্দ ভবন বৃদ্ধাশ্রমে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মুক্তা ত্যাগী বৃদ্ধাশ্রম পরিদর্শনে গেলে ১১৯ জন আবাসিকের মুখে শোনা যায় আপনজনের দেওয়া আঘাতের কাহিনী।

এদিন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার সর্বেশ কুমার সিংকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকা ১১৯ জন বৃদ্ধ-বৃদ্ধার সঙ্গে দেখা করেন সচিব মুক্তা ত্যাগী। তাঁদের পাশে বসে খাওয়া-দাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং আইনি সমস্যা নিয়ে খোঁজখবর নেন তিনি।

কথা বলতে গিয়ে অনেক বৃদ্ধার চোখেই জল চলে আসে। তাঁরা জানান, ছেলেরা জমি-সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়ে তাঁদের ওপর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনজনের কাছ থেকে এই আঘাত পেয়ে আনন্দ ভবন বৃদ্ধাশ্রমকেই এখন নিজেদের পরিবার এবং শেষ আশ্রয় করে নিয়েছেন তাঁরা।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মুক্তা ত্যাগী বলেন, "বয়স্করা আমাদের সমাজের অমূল্য সম্পদ। তাঁদের প্রতি কোনও রকম অবহেলা, অত্যাচার বা অন্যায় মেনে নেওয়া হবে না। যদি কোনও বৃদ্ধ সম্পত্তি, ভরণপোষণ বা অন্য কোনও আইনি সমস্যার সম্মুখীন হন, তাহলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ তাঁকে বিনামূল্যে আইনি সহায়তা দেবে।"

প্যারা লিগ্যাল ভলান্টিয়ার সর্বেশ কুমার সিং বলেন, "যে বাবা-মা সন্তানের সুখের জন্য সারাজীবন লড়াই করলেন, বার্ধক্যে তাঁদেরই বাড়ি থেকে বের করে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। বয়স্কদের তাঁদের অধিকার সম্পর্কে জানানো এবং প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব।"

পরিদর্শনকালে খাওয়া-দাওয়া, স্বাস্থ্য, থাকার ব্যবস্থা খতিয়ে দেখে বৃদ্ধাশ্রমের ম্যানেজার শ্রবণ কুমার শর্মার প্রচেষ্টার প্রশংসা করেন সচিব।

এই পরিদর্শন শুধু সরকারি আনুষ্ঠানিকতা ছিল না, বরং সেই সব বয়স্ক মানুষের যন্ত্রণা বোঝার চেষ্টা ছিল, যাঁদের আপনজন ছেড়ে গেলেও আইন ও সমাজ এখনও তাঁদের হাত ধরতে প্রস্তুত।
জন্মাষ্টমী উপলক্ষ্যে ভারদ্বাজ ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান*
#Janmashtami #BharadwajFoundation #CulturalProgram #Lambhua #Prayagraj

*ডেস্ক:* জন্মাষ্টমীর পবিত্র উৎসব উপলক্ষ্যে ভারদ্বাজ ফাউন্ডেশনের কার্যালয়ে শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুরা সঙ্গীত ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা তুলে ধরে তাদের প্রতিভার ঝলক দেখায়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াগরাজের বরিষ্ঠ আইনজীবী  শ্যামধর শুক্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ভারদ্বাজ ফাউন্ডেশনের জাতীয় সভাপতি পুনীত দ্বিবেদী।

শিশুদের অসাধারণ পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে মঞ্চ প্রদান করা এবং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাদের আগ্রহ ও সংস্কার গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।