/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী, সুদীপ্ত দাস।
![]()
সীমান্তের গ্রামে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে প্রচার সারলেন স্বরূপনগরের জোড়াফুল প্রার্থী বীনা মন্ডল
বসিরহাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। সেই প্রেক্ষিতে বসিরহাটের সীমান্তবর্তী স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে জনসংযোগ বাড়াতে নামলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীণা মন্ডল। সকাল সকাল স্বরূপনগরের কৈজুরী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, ২০১১, ২০১৬ এবং ২০২১—টানা তিনবার স্বরূপনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বীণা মন্ডল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু বিধায়ক হিসেবেই নয়, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের জনসংযোগকে হাতিয়ার করেই চতুর্থবারের জন্য নির্বাচনী ময়দানে নেমেছেন তিনি।
প্রচারের সময় এলাকায় তার উপস্থিতি ঘিরে উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। অনেকেই এগিয়ে এসে নিজেদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন। পানীয় জল, রাস্তা সংস্কার, আলোর ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রার্থীও মনোযোগ দিয়ে সেসব শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
প্রচারের শেষে বীণা মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। রাস্তাঘাটের উন্নয়ন, সোলার লাইট, হাইমাস লাইট বসানো, বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে।” তিনি আরও জানান, পুনরায় নির্বাচিত হলে তার অন্যতম অগ্রাধিকার হবে তরণীপুর সেতু এবং বালতি সেতু নির্মাণ। এই দুটি সেতু তৈরি হলে সীমান্তবর্তী বহু গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে তিনি মনে করেন।
প্রার্থী হিসেবে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বীণা মন্ডল বলেন, “মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই এতদিন কাজ করেছি। আগামী দিনেও সেই সমর্থন পাব বলে আমি বিশ্বাসী।”
সামগ্রিকভাবে, নির্বাচনের আগে প্রাতঃভ্রমণের মতো জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে তৃণমূল। সীমান্তবর্তী এই এলাকায় উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিকেই মূল ইস্যু করে ভোটের লড়াইয়ে নামছেন বীণা মন্ডল।
তৃণমূল কর্মীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রার্থী তালিকা ঘোষণার পরই উত্তর ২৪ পরগনায় মিনাখাঁতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ চলছে। আর এই আবহের মধ্যেই আজ সকালেএবার এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হল। ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়েছে তাঁর। এলাকাবাসীর দাবি, মৃত যুবক এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। তাঁকেই কেউ খুন করে ফেলে রেখে গিয়েছেন বলে অভিযোগ। মৃতের নাম পুলিশ সূত্রে খবর, মশিউর কাজি (৩৮)। হাড়োয়া বিধানসভার গাংনিয়া গ্রামের বাসিন্দা।মৃতের ভাই বলেন, “আজ সকালে খবর পেয়েছি। দেহ দেখে বুঝতে পেরেছি আমার ভাই। নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। রাজনৈতিক শত্রুতা রয়েছে।”
সন্দেশখালিকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে তৎপর তৃণমূল
সৌমাভ মণ্ডল,বসিরহাট : বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে তৎপর তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয় এলেও সন্দেশখালি বিধানসভা এলাকায় তুলনামূলক পিছিয়ে পড়েছিল শাসকদল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে ২০২৬-এর লড়াইয়ে ঘুরে দাঁড়াতে এবার সম্পূর্ণ নতুন কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। এই প্রেক্ষাপটে আদিবাসী মুখ ঝর্ণা সর্দারকে প্রার্থী করে বড় বার্তা দিতে চাইছে দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে, প্রান্তিক ও উপেক্ষিত অংশের মানুষের পাশে থাকার রাজনৈতিক প্রতিশ্রুতিই তাদের মূল ভরসা। ঝর্ণা সর্দার সন্দেশখালি ২ নম্বর ব্লকের দাউদপুরের বাসিন্দা এবং দীর্ঘদিনের সংগঠক। জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির দু’বারের কর্মধ্যক্ষ হিসেবে এলাকায় তার পরিচিতি যথেষ্ট মজবুত।
প্রার্থী ঘোষণার পর থেকেই আত্মবিশ্বাসী ঝর্ণা সর্দার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধীদের। তার কথায়, সন্দেশখালির যে মহিলারা একসময় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছিলেন, তাদের অনেকেই এখন বাস্তব পরিস্থিতি বুঝে আবার তৃণমূলের দিকেই ঝুঁকছেন। আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মানুষও ধীরে ধীরে ঘাসফুল শিবিরে ফিরে আসছেন বলে দাবি তার। এই পরিবর্তনই নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ঝর্ণা সর্দার স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানই হবে তার প্রধান লক্ষ্য। আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যাতে প্রত্যন্ত এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেদিকেও বিশেষ নজর থাকবে। ঝর্ণা সরদার বলেন, "দু'বছর আগে সন্দেশখালি নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। সেখানকার মহিলাদেরও ভুল বোঝানো হয়েছিল। তাই তারা প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু এখন চিত্রটা অনেকটাই পাল্টেছে। আমি নিজে একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলা। আমি তাদের ঘরে ঘরে যাবো এবং তাদের সেই ভুল বোঝা গুলোকে শুধরাবো। সুকুমার মাহাতো এতদিন বিধায়ক ছিলেন। তিনি দলেরই একজন, তিনি ভালোই আছেন।
তৃণমূল নেতৃত্বের মতে, সন্দেশখালির মতো স্পর্শকাতর এলাকায় স্থানীয়, গ্রহণযোগ্য এবং সংগ্রামী মুখকে সামনে আনা ছিল সময়ের দাবি। সেই জায়গা থেকেই ঝর্ণা সর্দারকে বেছে নেওয়া হয়েছে। এখন দেখার, এই কৌশল কতটা সফল হয় এবং লোকসভার ধাক্কা কাটিয়ে বিধানসভায় ঘুরে দাঁড়াতে পারে কিনা শাসক শিবির।
"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব" : ঊষারানী মণ্ডল
![]()
বসিরহাট : "৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে এমনটাই জানালেন মিনাখাঁর তিনবারের বিধায়ক ঊষা রানী মন্ডল। মিনাখাঁতে পুরনো মুখেই আস্থা শাসক-শিবিরের। ২০১১, ২০১৬ ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্ব সামলেছেন ঊষা রানী মন্ডল। মিনাখাঁ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত ও হাড়োয়া ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ মোট ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিগত বিধানসভা ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জয়ন্ত মন্ডলকে ৫৫ হাজার ৮৩০ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন ঊষা রানী মন্ডল। পাশাপাশি ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রায় ৭২ হাজার ভোটে মিনাখাঁ বিধানসভায় লিড ছিল শাসক দলের। চতুর্থবার বিধানসভার টিকিট পেয়ে তৃণমূল প্রার্থী ঊষা রানী মন্ডল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমার ওপর আস্থা রাখার জন্য। যেভাবে মিনাখাঁ জুড়ে উন্নয়নের কাজ চলছে আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে।" অপরদিকে, ঊষা রানী মন্ডলের স্বামী তথা মিনাখাঁ বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, "বিদ্যাধরী নদীতে কেমিক্যাল যুক্ত জল মিশে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবি থেকে শুরু করে মাছের ভেঁড়ির মালিকরা। সঠিক ভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে সুন্দরবন উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যাতে বিদ্যাধরী নদীর জলকে প্রস্তুত করা যায় এবং আগামী দিনে নদীকে পরিস্রুত রাখার জন্য সব রকম চেষ্টা করবো।" পাশাপাশি তিনি এও বলেন, "আইএসএফ নেতা, কর্মী ও সমর্থকরা কিছু ঝামেলা গন্ডগোল করার চেষ্টা করছেন। তাদেরকেও বলবো যেভাবে শাসক দল উন্নয়ন করে চলেছে দিনের পর দিন তারা বুঝুক। শাসকদলের গুরুত্ব সম্পর্কে জানুক। কারণ আইএসএফ বা বিজেপির কোনো রকম ভবিষ্যৎ এই বাংলায় নেই। তাই মূল প্রতিপক্ষ হিসাবে কাউকেই এখনো মিনাখাঁ বিধানসভাতে দেখা যাচ্ছে না। যুদ্ধের মাঠে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মিনাখাঁ বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে।"
রাশিফল
![]()
জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে
মেষ রাশিফল (Wednesday, March 18, 2026)
আত্ম-বিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে- আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। অর্থ-সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন। তবে, আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিক করবেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না। আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।
প্রতিকার :- মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যেকোনো মন্ত্র পাঠ করুন এতে প্রেম জীবন সুন্দর হবে।
বৃষভ রাশিফল (Wednesday, March 18, 2026)
খাওয়া এবং পান করার সময়ে সাবধান হোন। অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা-মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে হতে পারে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। আপনার ভালোবাসার মানুষ/স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আপনার ঘরের কোনো বিশেষে ব্যাক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।
প্রতিকার :- স্বাস্থ্যকর ব্যবসা এবং পেশাগত জীবনের জন্য বিনামুল্যে জলছত্রের ব্যবস্থা করুন।
মিথুন রাশিফল (Wednesday, March 18, 2026)
মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।
প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা কোনো গরুকে দান করুন।
কর্কট রাশিফল (Wednesday, March 18, 2026)
আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। প্রেমের সুযোগগুলি (সম্ভাবনাগুলি) স্পষ্ট- কিন্তু ক্ষণস্থায়ী হবে। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে। শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গীনী।
প্রতিকার :- প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের সন্মান দেখালে তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।
সিংহ রাশিফল (Wednesday, March 18, 2026)
আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আজ, এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরী পেতে পারে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে। আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন। এতে আপনার ও আপনার পরিবারে সুখশান্তি বিরাজ করবে। আপনার ভালবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন, আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন।
প্রতিকার :- লাল মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
কন্যা রাশিফল (Wednesday, March 18, 2026)
আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্যও করবেন না। অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন– এতে অপার সুখ লাভ করবেন। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। আপনার ভালোবাসার মানুষটিকে কোন কঠোর কিছু না বলতে চেষ্টা করুন-অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।
প্রতিকার :- ‘ওম ভৌমায় নমঃ’ মন্ত্রটি ১১ বার জপ করলে প্রেম জীবনে পরিপূর্ণতা আসবে।
তুলা রাশিফল (Wednesday, March 18, 2026)
আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে- কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা।
প্রতিকার :- ভালো ব্যবসায়িক এবং কর্মজীবনের জন্য প্রাতঃকালে ঘরের জানালা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন।
বৃশ্চিক রাশিফল (Wednesday, March 18, 2026)
আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে।
প্রতিকার :- প্রেম জীবন ভালো করতে বহমান জলে তামার কয়েন ফেলুন।
ধনু রাশিফল (Wednesday, March 18, 2026)
অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। আপনার স্ত্রীর স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময় টা আপনজনেদের সাথে কাটান। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।
প্রতিকার :- স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেট এ বা ওয়ালেট এ কোনো হলুদ কাপড়ের টুকরো রাখুন। হলুদ কাপড়ের টুকরো মন ভালো করার কাজ করবে।
মকর রাশিফল (Wednesday, March 18, 2026)
এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতাবোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন। এটি আপনার পারিবারিক জীবনকে আরো অর্থবহ করে তুলবে। ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান, তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা।
প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সবসময় কাছে গনেশজির ছবি রাখুন।
কুম্ভ রাশিফল (Wednesday, March 18, 2026)
আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি, আপনি আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। এমন মানুষদের থেকে দূরে থাকুন যাঁরা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন। প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সন্ধ্যা বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে।
প্রতিকার :- পরিবারে শান্তি বজায় রাখার জন্য একটি সর্পের ন্যায় আকৃতি বিশেষ আংটি পরিধান করুন।
মীন রাশিফল (Wednesday, March 18, 2026)
অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। প্রেমের জীবন গতিশীল হবে। আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন হবে। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন।
প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে কালো সাদা কাপড় উপহার হিসেবে দান করলে এদের মধ্যে সম্পর্ক সুন্দর ভাবে চলতে থাকবে।
(Courtesy-AstroSage)
উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী,অমিত গুপ্ত।
![]()
।। মিনাখাঁর বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার, এলাকায় চাঞ্চল্য ।।
বসিরহাট : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিনে ভোরে বসিরহাটের মিনাখাঁ বিধানসভার তৃণমূলের বিধায়িকা ঊষা রানী মন্ডলের বিরুদ্ধে পোস্টার পড়লো মিনাখাঁর আমতলা বাজার এলাকায়। সেই পোস্টারে লেখা রয়েছে 'বিজেপির সঙ্গে আঁতাতকারী ঊষা রানী মন্ডলকে আমরা বিধায়িকা হিসাবে দেখতে চাই না।' 'মিনাখাঁ বিধানসভায় বিধায়ক হিসেবে নতুন মুখ দেখতে চাই।' 'দুর্নীতিগ্রস্ত বিধায়িকাকে আমরা বিধায়ক হিসেবে মেনে নেব না।' এরকম একাধিক দুর্নীতির সহ দল বিরোধী কাজের অভিযোগ তুলে পোস্টার পড়েছে তার বিরুদ্ধে। সেই পোস্টার গুলির নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই ঘটনার জেরে মিনাখাঁ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।
লজেন্স দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক
বসিরহাট : লজেন্স দেওয়ার নাম করে ১০ বছরের এক নাবালিকাকে আমবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বসিরহাটের হাড়োয়া থানা এলাকার ঘটনা। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়। নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ বাড়ির সামনে খেলাধুলা করছিল ১০ বছরের মেয়ে। অভিযোগ, ঠিক সেই সময় পাশের বাড়ির বছর ২১ এর যুবক ওই নাবালিকাকে লজেন্স দেওয়ার প্রলোভন দেখান। নাবালিকার মায়ের দাবি, অভিযুক্তকে ‘দাদা’ বলেই ডাকত তার মেয়ে। লজেন্স দেবে বলে তার মেয়েকে সেখান থেকে ভুলিয়ে-ভালিয়ে পাশে একটি নির্জন আমবাগানে নিয়ে যায়। এদিকে, বাড়ির সামনে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন নাবালিকার মা। প্রতিবেশীদের বিষয়টি জানান। প্রতিবেশীরাও সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত দশটা নাগাদ ওই যুবক ওই নাবালিকাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। মাকে দেখে কাঁদতে শুরু করে ওই নাবালিকা। মা জিজ্ঞাসা করলে সব কিছু বলে দেয় সে। তারপর নির্যাতিতার মা প্রতিবেশীদের বিষয়টি জানান। নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাতেই অভিযুক্তের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। তার অভিযোগের ভিত্তিতে দুই ঘণ্টার মধ্যে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
Mar 19 2026, 19:12
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.5k