/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বললেন* West Bengal Bangla
পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বললেন*

*নিজস্ব সংবাদদাতা পানিহাটি:* পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার আকস্মিক মৃত্যুর ঘটনায় দলের অন্তর তদন্তে গঠন করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বৃহস্পতিবার ওই টিমের সদস্যরা মৃতের বাড়িতে পৌঁছে তাঁর স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এরপর তাঁরা রওনা দেন খড়দহ থানার উদ্দেশে।ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন রাহুল সিনহা, সোনালী মুর্মু ও নীলাঞ্জন অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ এবং উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি আইনজীবী চন্ডীচরণ রায়।

মৃতের বাড়িতে পৌঁছে নেতারা অরূপ সাহার স্ত্রী রুমা সাহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, কারা সেখানে ছিলেন, সে বিষয়ে তাঁর বক্তব্য শোনেন তাঁরা। পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।

ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন রুমা সাহা। দুই মেয়েকে পাশে বসিয়ে তিনি বলেন, দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দল সবরকম ভাবে পরিবারের পাশে থাকবে বলে তাঁকে জানানো হয়েছে।স্বামীকে হারানোর শোক নিয়েই তিনি বলেন, ঘটনার দিন রাতে ঝামেলা মেটাতে গিয়ে আর ফিরে আসেননি তাঁর স্বামী। তাঁর একটাই দাবি, সঠিক বিচার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতির উপর তাঁর কোনও রাগ নেই। দলের উপর এখনও আস্থা আছে।"আমাদের স্যার আছেন, আমাদের মাথার উপর। তাঁর সঠিক বিচারটাই আমি পাবো। আমার দল ঠিক বিচার করবে।"

রুমা সাহার দাবি, ওই রাতে কী ঘটেছিল, তা তিনি বারবার বলেছেন। প্রথমে কিছু নাম বলতে না পারলেও, পরে তিনি সবাইকে চিনতে পেরেছেন বলে জানান।

সাংবাদিকদের প্রশ্নে তিনি কয়েকজনের নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, তাঁরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত একটি দলের সঙ্গে ছিলেন।

রাজদীপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সে ওই দলের সঙ্গেই এসেছিল। তাঁর দাবি, ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ওই দলের সঙ্গে নিয়মিত ছবি ও আপডেট দেখা যায়।এই সমস্ত নাম ও অভিযোগ স্ত্রীর বক্তব্য অনুযায়ী।

এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা, জানতে চাইলে তিনি স্পষ্ট বলেন ,"এখনও তো গ্রেফতার শূন্য এই ঘটনায়।"তবুও তিনি বলেন, দল বিষয়টি দেখছে, সঠিক বিচার হবে বলেই তিনি বিশ্বাস করেন। সাংবাদিক সম্মেলনে তাঁর দুই মেয়ে তাঁর দু-পাশে বসেছিল। পুরো সময় তিনি মেয়েদের আগলে রাখেন। বারবার ভেঙে পড়লেও নিজেকে সামলে তিনি একটাই কথা বলেন, "ঝামেলা মেটাতে গিয়েই তো মূলত স্বামী হারালাম।"

পরিবারের সঙ্গে কথা বলার পর ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা খড়দহ থানায় যান। সেখানে ঘটনা সম্পর্কে পুলিশের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিবারের দাবি, দ্রুত গ্রেফতার করে সঠিক তদন্ত হোক।
*ছবি ও রিপোর্ট: উৎপল দাস* ।
নিজের শ্বাসকষ্টই এখন অন্যের প্রাণ বাঁচাচ্ছে! বারাসাতে একবছর বিনামূল্যে অক্সিজেনের পর এবার বিনামূল্যে বাইপাপ পরিষেবা

প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মৃতিতে গড়ে ওঠা কমিটির উদ্যোগে ইতিমধ্যেই উপকৃত শতাধিক শ্বাসকষ্টের রোগী। বিধায়ক শঙ্কর চ্যাটার্জির হাত ধরে সূচনা হলো নতুন পরিষেবার।

*বারাসত, ১৯ নভেম্বর:* নিজের জীবনে শ্বাসকষ্টের যন্ত্রণা কতটা কঠিন, তা বেশ কয়েক বছর ধরেই উপলব্ধি করেছিলেন বারাসত নবপল্লী কাঁঠালতলার বাসিন্দা প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্ত। নিয়মিত অক্সিজেন ও বাইপাপের সাহায্য নিতে হতো তাঁকে। সেই ব্যক্তিগত যন্ত্রণাই আজ হয়ে উঠেছে অন্যের প্রাণ বাঁচানোর প্রেরণা।

প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মৃতিকে সঙ্গী করেই বারাসাতে শতাধিক অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে "সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি।" এক বছর ধরে সাফল্যের সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়ার পর এবার তাদের নতুন উদ্যোগ, "বিনামূল্যে বাইপাপ পরিষেবা।"

বৃহস্পতিবার, বারাসাতের নবপল্লী লক্ষ্মীনারায়ণ কলোনিতে কমিটির কার্যালয় থেকে বিনামূল্যে এই বাইপাপ পরিষেবার সূচনা করেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যভারতী সমিতির সম্পাদক শেখর কাঞ্জিলাল, কবি, সাহিত্যিক ও সাংবাদিক অনীশ ঘোষ সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বিধায়ক শঙ্কর চ্যাটার্জি জানান, "সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি যেভাবে টানা একবছর বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দিল, তা এককথায় নজিরবিহীন। তাদের বিনামূল্যে বাইপাপ পরিষেবাও মানুষের মনে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।"

এদিন অনুষ্ঠানে দুঃস্থ ও বয়স্ক মানুষদের হাতে নতুন কম্বল তুলে দেন বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। সেইসঙ্গে কলোনীমোড়ের অসুস্থ এক ফুলবিক্রেতার চিকিৎসার জন্য তাঁর হাতে আর্থিক সাহায্যও তুলে দেয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি।

প্রসঙ্গত, গত বছর ১৯ নভেম্বর প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর ৮০তম জন্মদিনে বিনামূল্যে অক্সিজেন পরিষেবার উদ্বোধন হয়েছিল।

কমিটির হেল্পলাইন নম্বরে ফোন করলেই রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হয় বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর। শুধু সিলিন্ডারই নয়, সেইসঙ্গে রোগীদের বিনামূল্যে দেওয়া হয় অক্সিজেন মাস্কও। রোগীর বাড়িতে অক্সিজেন দিয়ে আসা এবং নিয়ে আসাও করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।

গতবছর চারটি অক্সিজেন মেশিন নিয়ে যে পরিষেবার পথচলা শুরু হয়েছিল, বর্তমানে তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। ইতিমধ্যেই এই পরিষেবার মাধ্যমে উপকৃত হয়েছেন শতাধিক শ্বাসকষ্টের রোগী।

*বাইপাপ কী? কেন দরকার?*

এবার থেকে বিনামূল্যে রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে রক্তে বেড়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড বার করার যন্ত্র *বাইপাপ মেশিন।* শ্বাসকষ্টের অনেক রোগীর ক্ষেত্রেই শুধু অক্সিজেন যথেষ্ট হয় না, বাইপাপের প্রয়োজন হয়। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকেই তা কিনতে পারেন না। সেই অভাবই মেটাতে চাইছে কমিটি।

*পিছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস*

এই উদ্যোগের পিছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস। পেশায় আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্ত নিজেই ছিলেন শ্বাসকষ্টের রোগী। জীবনের শেষ দিনগুলিতে নিয়মিত অক্সিজেন ও বাইপাপের সাহায্য নিতে হতো তাঁকে।

২০২৩ সালের ২২ ডিসেম্বর তাঁর প্রয়াণের পর ২০২৪ সালে গড়ে ওঠে সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। উদ্দেশ্য ছিল, প্রিয় মানুষের স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণের কাজে লাগানো। সেই ভাবনা থেকেই ২০২৫ সালের ১৯ নভেম্বর সুভাষ রঞ্জন সেনগুপ্তর জন্মদিনে শুরু হয় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থের অভাবে যাতে কোনও অসুস্থ মানুষ প্রয়োজনীয় শ্বাস-প্রশ্বাসের সহায়তা থেকে বঞ্চিত না হন, সেটা দেখাই তাঁদের কর্মকাণ্ডের মূল লক্ষ্য। স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এর চেয়ে মানবিক উপায় বোধহয় আর কিছু হতে পারে না। *ছবি:অঙ্কিত মুখার্জি।*
সোদপুরে ঘড়ির দোকান টাইম হাউসে আগুন, শাটার কেটে আগুন নেভাল দমকল

*সোদপুর, ১৮ নভেম্বর:* সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় ঘড়ির দোকান, টাইম হাউসে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। সন্ধ্যার ব্যস্ততম সময়ে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

জানা গিয়েছে, দোকানটির মালিক স্বপন পোদ্দার। সন্ধ্যা সাতটা নাগাদ জি প্লাস ওয়ান বিল্ডিংয়ের দোতলায় দোকানের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী দোকানদারেরা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। একইসঙ্গে খবর দেওয়া হয় খরদহ থানা ও কামারহাটি দমকল কেন্দ্রে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল আসার সময় দোকান বন্ধ অবস্থায় ছিল। দমকলকর্মীরা শাটার কেটে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে মোট ৫টি ইঞ্জিন আসে।

দমকলের তৎপরতায় একটি ঘরেই আগুন সীমাবদ্ধ থাকে, অন্য কোনো ঘরে আগুন ছড়ায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কামারহাটি ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ সৌমেন মণ্ডল জানান, সাড়ে ৭টায় কল পাওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যেই, ৭টা ৪০ মিনিট নাগাদ তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। কামারহাটি ফায়ার স্টেশন খুব কাছেই থাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়েছে।

এই ঘটনায় কেউ আহত হননি এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। *ছবি:উৎপল দাস।*
টাকি পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, বিশেষ বৈঠক ডাকার দাবি ৯ কাউন্সিলরের

*বসিরহাট, ১৮ নভেম্বর:* উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় ফের রাজনৈতিক উত্তাপ। চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তার দলেরই ৯ জন কাউন্সিলর। মঙ্গলবার পুরসভায় লিখিত আবেদন জমা দিয়ে বিশেষ বৈঠক ডাকার দাবি জানিয়েছেন তাঁরা।

আবেদনে পশ্চিমবঙ্গ পুর আইন ১৯৯৩-এর ১৮(৩) ধারা এবং ১৯৯৫ সালের কার্যপ্রণালী বিধির উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, নির্বাচিত কাউন্সিলরদের এক-তৃতীয়াংশের বেশি সদস্যের সমর্থন রয়েছে।

কাউন্সিলরদের অভিযোগ, পুরসভায় আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নাগরিক পরিষেবায় ব্যর্থতা দেখা দিয়েছে। বরাত দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব, অনুমোদন ছাড়া তহবিলের অর্থ অন্য খাতে খরচ, জল সরবরাহ, নিকাশি, জল জমা, রাস্তার আলো ও পানীয় জল পরিষেবার অবনতির কথা তুলে ধরা হয়েছে।

এছাড়া একক সিদ্ধান্ত গ্রহণ এবং কাউন্সিলরদের থেকে সরকারি নথি গোপন রাখার অভিযোগও রয়েছে। তাঁদের বক্তব্য, বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের পরিবর্তে একতরফাভাবে পুর প্রশাসন চলছে।

আইন নির্ধারিত সময়ের মধ্যে বৈঠক ডাকার আর্জি জানানো হয়েছে। আবেদনের প্রতিলিপি জেলাশাসক, বসিরহাটের মহকুমাশাসক ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে পাঠানো হয়েছে।

এর আগে আর্থিক অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্তের খবর সামনে এসেছিল। এবার অনাস্থা প্রস্তাব ঘিরে টাকির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

ছবি:সংগৃহীত।
৫৫ বছরে সংগ্রামপুর সবুজ সংঘের জগদ্ধাত্রী পুজো, সাবেকিয়ানায় মাতোয়ারা এলাকা

বসিরহাট : বসিরহাটের সংগ্রামপুর সবুজ সংঘের জগদ্ধাত্রী পুজো এ বছর ৫৫তম বর্ষে পদার্পণ করলো। ১৯৭১ সাল থেকে ঐতিহ্য ও সাবেকিয়ানা বজায় রেখে হয়ে আসছে এই পুজো। জাতীয় সড়ক ৩১২ এর পাশে অবস্থিত এই পুজোকে ঘিরে প্রতি বছরই এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। সাবেকি ধাঁচের মণ্ডপসজ্জার সঙ্গে সুদৃশ্য প্রতিমা দর্শনার্থীদের মন কাড়ছে। মণ্ডপ ও প্রতিমার সাজে পুরনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা।
পুজো উদ্যোক্তাদের মতে, আধুনিকতার ছোঁয়া থাকলেও সাবেকিয়ানা ও ঐতিহ্যই এই পুজোর মূল আকর্ষণ। নবমীর পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে এলাকায়। আগামী চার দিন ধরে পুজোকে ঘিরে নানা উৎসবের আয়োজন থাকবে। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে প্রতিমা দর্শন করবেন বলে আশা উদ্যোক্তাদের। শনিবার পুজো উপলক্ষে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে। ৫৫ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সংগ্রামপুর সবুজ সংঘের জগদ্ধাত্রী পুজো এ বারও এলাকার মানুষের মিলন ও উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে।

ছবি:সৌমাভ মণ্ডল।
বেলঘরিয়ায় গরু পাচার রুখল পুলিশ, উদ্ধার ১৫টি গরু*
*বেলঘরিয়া, ১৮ নভেম্বর:* গভীর রাতে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে বড়সড় গরু পাচার চক্রের হদিশ পেল বেলঘরিয়া থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি গরু। এই ঘটনায় গাড়ির চালক সহ ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে টহল চলাকালীন একটি গাড়িকে সন্দেহ হয় পুলিশের। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই চাঞ্চল্য ছড়ায়। গাড়ির ভিতরে গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছিল ১৫টি গরু। গরুগুলি কামারহাটি থেকে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
কামারহাটি মিডল্যান্ড নার্সিংহোম সংলগ্ন বি টি রোড মোড় থেকে গাড়িটিকে আটক করে বেলঘরিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলির মধ্যে বেশ কয়েকটি বাছুরও ছিল।

উদ্ধারের পর গরুগুলিকে সোদপুর গোশালা পশু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলঘরিয়া থানার পুলিশ গরুগুলিকে এখানে জমা দিয়ে গিয়েছে। তার মধ্যে ৫টি গরুর অবস্থা আশঙ্কাজনক। তারা বাঁচবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আটক হওয়া দুজনই কামারহাটির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

পাচারের হাত থেকে অবলা প্রাণীগুলিকে উদ্ধার করায় বেলঘরিয়া থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। *ছবি:উৎপল দাস।*
হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
ধনঞ্জয়ের পর এই প্রথম কলকাতা হাইকোর্ট থেকে ফাঁসির সাজা বহাল, ৩ মাসের মধ্যে কার্যকর নয়

*কলকাতা* : হুগলির শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।

২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে অশোক সিংহের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই গোটা রাজ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তদন্তের পর পুলিশ চার্জশিট দেয়।২০২৫ সালে জেলা আদালত এই মামলায় অশোক সিংহকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির নির্দেশ দেয়।

জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসে অভিযুক্ত অশোক সিংহ। সাজা কমানোর আবেদন জানায় সে।অন্যদিকে, ফাঁসির সাজা বহাল রাখার আবেদন নিয়ে আদালতে আসে রাজ্য সরকারও। রাজ্যের বক্তব্য ছিল, এই ধরনের নৃশংস অপরাধে সর্বোচ্চ সাজাই হওয়া উচিত।

দু’পক্ষের সওয়াল-জবাবের পর এদিন রায় দিল হাইকোর্ট। জেলা আদালতের ফাঁসির সাজাকেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।আদালত জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে ফাঁসির নির্দেশ কার্যকর করা যাবে না। কারণ, এই সময়ের মধ্যে দোষী সাব্যস্ত অশোক সিংহ চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ তার রয়েছে।

ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলার পর কলকাতা হাইকোর্ট থেকে ফাঁসির সাজা বহালের ঘটনা আর ঘটেনি। দীর্ঘদিন পর আবার এই ধরনের রায় দিল হাইকোর্ট।

রায় দিতে গিয়ে আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ,“জুডিশিয়ারি যদি সাজা দেয়, তাহলে তো আর এনকাউন্টারের দরকার নেই।”
অর্থাৎ, আইন অনুযায়ী বিচারব্যবস্থা যদি কঠোর সাজা দেয়, তাহলে আইন হাতে তুলে নেওয়ার কোনও প্রয়োজন পড়ে না।
২৫ বছরের লড়াই শেষে জয়, গারুলিয়ায় স্থায়ী হলেন ১৬ কর্মী

*রাজ্যে প্রথম পৌরসভা হিসেবে নিয়োগপত্র দিল গারুলিয়া, হাইকোর্টের রায়ে ফিরল অধিকার*


*নিজস্ব সংবাদদাতা,গারুলিয়া, উত্তর ২৪ পরগনা:* দীর্ঘ ২৫ বছরের প্রতীক্ষা আর আইনি লড়াই শেষে অবশেষে স্থায়ী চাকরি পেলেন উত্তর ২৪ পরগনার গারুলিয়া পৌরসভার ১৬ জন কর্মী।

২০০০ সাল থেকে তাঁরা ক্যাজুয়াল হিসেবে কাজ করে আসছিলেন। ২০১৭ সালে পরীক্ষা দিলেও ডিগ্রি থাকা সত্ত্বেও নানান জটিলতায় আটকে ছিল তাঁদের নিয়োগ। শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা করে জয় পান তাঁরা।

আর হাইকোর্টের সেই রায় মেনে রাজ্যের মধ্যে প্রথম পৌরসভা হিসেবে গারুলিয়া পৌরসভা আজ তাঁদের হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিল।

*কী বললেন কর্মীরা?*

নিয়োগপত্র হাতে পেয়ে আবেগে ভেসে গেলেন কর্মীরা। এক কর্মী সঞ্জীব নাথ বলেন, “নানান বাধ্যবাধকতার মধ্যে চলছিল। হাইকোর্টে কেস করে সফলতা পেয়ে আজ জয়েন করলাম। খুবই আনন্দ লাগছে।”

*কী বলল কর্তৃপক্ষ?*

এদিন এক সাংবাদিক বৈঠকে রাজ্যের শ্রম ও পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যজুড়ে চাকরিতে শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। ডিএলবি-কে নির্দেশ দেওয়া হয়েছিল এই কর্মীদের নিয়োগের ব্যবস্থা করতে। এ নিয়ে সুপ্রিম কোর্টে যাবে না সরকার, কারণ যাঁর যা অধিকার, তা তাঁকে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য।সেই সঙ্গে সব পৌরসভাকে ১০০ শতাংশ রোস্টার ঠিক করে দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, মার্চ মাসের মধ্যে ১ লক্ষ সরকারি চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে।" প্রতি ক্যাবিনেট বৈঠকেই কিছু না কিছু নিয়োগের প্রক্রিয়া দেখা যাবে।

এর মধ্যে এমন কর্মীও রয়েছেন, যাঁদের চাকরির মেয়াদ আর মাত্র ৪-৫ বছর বাকি। তবুও শেষ বেলায় হলেও অধিকার ফিরে পেয়ে খুশি তাঁরা। ছবি: প্রবীর রায়।
স্ত্রীর ফোন না ধরলেই নিষ্ঠুরতা নয়, স্বামীর বিরুদ্ধে 498A মামলা খারিজ হাইকোর্টের

*কলকাতা:* স্ত্রীর ফোন না ধরাটা ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতা বলে গণ্য হবে না। এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ এবং ৩৪ ধারায় চলা ফৌজদারি মামলা খারিজ করে দিল আদালত।বিচারপতি অজয় কুমার গুপ্তা জানান, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ খুবই অস্পষ্ট এবং সাধারণ। অভিযোগকারিণী নির্যাতনের কোনও নির্দিষ্ট তারিখ, সময়, স্থান বা ধরন উল্লেখ করেননি।

আদালত আরও জানায়, অভিযোগে পণের জন্য কোনও হয়রানির কথা বলা নেই। এমন কোনও আচরণের কথাও নেই, যা স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে বা তাঁর জীবন, অঙ্গ বা স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে।

আদালতের পর্যবেক্ষণ, "এই অপরাধের জন্য অভিযোগকারিণীকে বিবাহিতা মহিলা হতে হবে, যাঁকে তাঁর স্বামী বা স্বামীর আত্মীয়রা নিষ্ঠুরতার শিকার করেছেন এবং সেই নিষ্ঠুরতা ব্যাখ্যার (ক) বা (খ) ধারার মধ্যে পড়তে হবে।"

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে বাগনান থানায় স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে মামলাটি শুরু হয়েছিল। সেই মামলা বাতিল চেয়ে স্বামীর করা ফৌজদারি রিভিশন পিটিশনের শুনানি চলছিল হাইকোর্টে।
অভিষেককে শোকজ, নিরাপত্তা পুনর্বিবেচনার নির্দেশ রাজ্যকে*

*কলকাতা:* তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও।আদালত জানিয়েছে, হাইকোর্টের বিচারপতিদের নিয়ে তাঁর মন্তব্য প্রাথমিকভাবে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে বলে মনে হচ্ছে। তাই কেন তাঁকে শাস্তি দেওয়া হবে না এবং কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না,তা জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।এই মামলার পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।
অভিযোগ, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে মনে হয় বিচার বিভাগীয় সিদ্ধান্ত রাজনৈতিক আনুগত্য দ্বারা প্রভাবিত হচ্ছে।সূত্রের খবর, ওই সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর নিরাপত্তা বাড়ানোর আবেদন হাইকোর্টে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ বিচারপতিরা নাকি "বিজেপির সঙ্গে" রয়েছেন।

মামলার শুনানির সময় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, শো-কজ নোটিশ দেওয়ার কোনও সুযোগ নেই, আদালতকে সরাসরি অবমাননার মামলা করতে হবে।
তবে আদালত তাঁর সঙ্গে একমত হয়নি। বেঞ্চ স্পষ্ট জানায়, "আমি শো-কজ জারি করছি। আমার মতে শো-কজ জারি করা উচিত।"
এরপরই বেঞ্চ জানায়, মন্তব্যটি প্রাথমিকভাবে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে এবং ১৫ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে।

অন্যদিকে,একই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা জেড প্লাস থেকে এক্স ক্যাটাগরিতে নামিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা মামলাটিও ওঠে।সেখানে হাইকোর্ট রাজ্যের স্বরাষ্ট্র ও হিল অ্যাফেয়ার্স দফতরের প্রধান সচিবকে তাঁর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি হামলা ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দুই সপ্তাহের মধ্যে নিরাপত্তা পর্যালোচনা শেষ করতে বলেছে আদালত।