সিএফএল সুপার সিক্সে জয় দিয়ে শুরু মহামেডানের, ইস্টবেঙ্গল ম্যাচ ড্র
খেলা
কলকাতা ফুটবল লিগ
#MohammedanSC #Eastbengal
#CFL2026 #SuperSix #BhawaniporeFC #NaihatiStadium #KolkataFootball #CalcuttaFootballLeague #IndianFootball
স্পোর্টস ডেস্ক: সিএফএল ২০২৬ সুপার সিক্স অভিযান জয় দিয়ে শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করল।আজ নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর এফসি-কে ২-০ গোলে পরাজিত করল মহামেডান। অন্যদিকে, কলকাতায় ইস্টবেঙ্গল মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। এটা ছিল সুপার সিক্সের প্রথম ম্যাচ।
সুপার সিক্সের প্রথম ম্যাচেই দাপুটে পারফরম্যান্স মেলে ধরল মহামেডান ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করে তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গলের সংগ্রহে এক পয়েন্ট।
মহামেডান স্পোর্টিং নৈহাটিতে প্রথমার্ধেই দলের হয়ে গোলের খাতা খোলেন ফারদিন। তাঁর গোলেই এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধ জুড়ে রক্ষণ ও আক্রমণে সংগঠিত ফুটবল খেলে আধিপত্য বজায় রাখে সাদা-কালো শিবির।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইসরাফিল। তাঁর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।
শেষ বাঁশি পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে ২-০ গোলের জয় তুলে নেয় মহামেডান স্পোর্টিং এবং সুপার সিক্সে প্রথম তিন পয়েন্ট ঘরে তোলে।
এই জয়ের ফলে সুপার সিক্সে দারুণ শুরু পেল মহামেডান। আগামী ম্যাচগুলিতেও এই ছন্দ ধরে রাখাই লক্ষ্য দলের।
ছবি: সঞ্জয় হাজরা ও মহামেডান স্পোর্টিং ক্লাব।





2 hours and 19 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k