/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz s:kolkatanews
হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ

কলকাতা: নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, তাঁর মক্কেল আগে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। বিধানসভা নির্বাচনের পর সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর কোনও কেন্দ্রীয় নিরাপত্তা নেই, শুধুমাত্র কয়েকজন হাউস গার্ড রয়েছেন। এই সময়ের মধ্যে তিনি বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন বলেও আইনজীবী দাবি করেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়।

আবেদন শুনে বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ৬ অক্টোবর এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

#AbhishekBanerjee #CalcuttaHighCourt #ZPlusSecurity #WestBengalNews #KolkataNews
হাইকোর্টের নির্দেশের পর গালিব স্ট্রিটে ব্যবসায় বন্ধের অভিযোগ, বিপাকে ৬০০ ব্যবসায়ী

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গালিব স্ট্রিটে ব্যবসা করতে না দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন ওই এলাকার প্রায় ৬০০ ব্যবসায়ী।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, গত দুই রবিবার ধরে পুলিশ প্রশাসনের তরফে তাঁদের গালিব স্ট্রিটে পসরা নিয়ে বসতে দেওয়া হচ্ছে না। হাইকোর্টের নির্দেশের পরই পুলিশ সক্রিয় হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে কাউকেই ব্যবসা করতে দেওয়া হয়নি। তাঁদের প্রত্যেকের বৈধ ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও পুলিশ বাধা দিচ্ছে। এর ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁরা।

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হস্তক্ষেপের আশ্বাস দিয়েছে। আগামী ৬ অক্টোবর এই মামলার শুনানির সম্ভাবনা।

#GalibStreet #KolkataHighCourt #KolkataPolice #MullickBazar #KolkataNews
*দুর্গাপুজোর আগেই চমক! ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে শুটিং করলেন বিধায়ক কৌস্তভ বাগচী*

উৎপল দাস,ব্যারাকপুর: দুর্গাপুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু তার আগেই পুজোর আমেজ শুরু করে দিলেন ব্যারাকপুরের বিজেপির বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের দুর্গাপুজোর গানের মিউজিক ভিডিওর শুটিং করলেন ঐতিহাসিক ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষ্যে দুটি বিশেষ গান নিয়ে আসছেন বিধায়ক কৌস্তভ বাগচী। সেই গানেরই ভিডিও শুটিং হলো রবিবার ব্যারাকপুরের বিখ্যাত শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। রানি রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠিত এই মন্দিরকে পটভূমি করেই তৈরি হচ্ছে এবারের পুজোর গান।

মন্দির চত্বরে শুটিং চলাকালীন বিধায়ককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ঢাকের তালে, পুজোর সাজে এক অন্যরকম আবহ তৈরি হয় মন্দির প্রাঙ্গণে।

সূত্রের খবর, খুব শীঘ্রই এই গানটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। দুর্গাপুজোকে সামনে রেখে বিধায়কের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে।

#KaustavBagchi

লাদাখের মাউন্ট কাং ইয়াৎসে জয় করে কলকাতায় ফিরল হিমালয়ান অ্যাসোসিয়েশনের দল*
*কলকাতা:* ফের বড় সাফল্য বাংলার প্রাচীনতম পর্বতারোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশনের। পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলের দুর্গম মাউন্ট কাং ইয়াৎসে শৃঙ্গ (৬,৪০১ মিটার / ২১,০০০ ফুট) সফলভাবে আরোহণ করে আজ কলকাতায় ফিরল অভিযাত্রী দল।

গত ৬ই সেপ্টেম্বর দলনেতা সুব্রত চক্রবর্তী এবং দলের ম্যানেজার অমিতাভ বিশ্বাসের নেতৃত্বে কলকাতা থেকে লাদাখের উদ্দেশে রওনা দিয়েছিল দলটি। দলে ছিলেন পর্বতারোহী শুভঙ্কর দত্ত, শঙ্কর রায়, বিশ্বম্ভর পাঁজা, অপর্ণা গায়েন এবং ডাক্তার নীরেন্দ্র নাথ সাহা।

প্রবল প্রতিকূল আবহাওয়া ও প্রতিবন্ধকতা কাটিয়ে গত ১৭ই সেপ্টেম্বর সকাল ৭টায় শৃঙ্গ জয় করেন তিন অভিযাত্রী - বিশ্বম্ভর পাঁজা, অপর্ণা গায়েন এবং শুভঙ্কর দত্ত। দলনেতা সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই সফল অভিযানে উচ্ছ্বসিত অ্যাসোসিয়েশনের সকল সদস্য।

আজ অভিযাত্রীরা কলকাতা স্টেশনে এসে পৌঁছলে তাঁদের উষ্ণ অভিনন্দন জানান সংস্থার সভাপতি তথা বরিষ্ঠ পর্বতারোহী উজ্জ্বল গাঙ্গুলি, সাধারণ সম্পাদক অলোক কুমার মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি সুশান্ত কুমার মজুমদার। ছবি : সংগৃহীত।

*#Ladakh #MountKangYatse #KangYatseExpedition #HimalayanAssociation #Kolkata #BengalMountaineering #LadakhExpedition #HowrahNews #KolkataNews #Mountaineering #Himalaya*
ससुराल के खिलाफ अस्पष्ट आरोप पर 498A का केस नहीं चलेगा - हाईकोर्ट का बड़ा फैसला*

#CalcuttaHighCourt

रिपोर्ट: स्वरूप रॉय

कोलकाता, 11 सितंबर:

पति-पत्नी के झगड़े में पूरे ससुराल को फंसा देने के चलन पर कलकत्ता हाईकोर्ट ने ब्रेक लगा दिया है। कोर्ट ने साफ कह दिया है कि सिर्फ घिसे-पिटे और अस्पष्ट आरोपों के आधार पर ससुराल वालों के खिलाफ 498A का केस नहीं टिकेगा।

जस्टिस शम्पा दत्त (पॉल) की बेंच ने डॉ. शैबल अधिकारी और अन्य की याचिका पर सुनवाई करते हुए ससुराल पक्ष के खिलाफ चल रही पूरी कार्यवाही को रद्द कर दिया।

क्या था पूरा मामला?

एक महिला ने अपने पति और ससुराल के लोगों पर दहेज के लिए मानसिक और शारीरिक प्रताड़ना का आरोप लगाकर 498A / 406 / 323 / 506 / 34 के तहत FIR दर्ज कराई थी।

ससुराल पक्ष ने हाईकोर्ट में कहा कि वे अलग रहते हैं। उनका इस झगड़े से कोई लेना-देना नहीं है, सिर्फ पति के रिश्तेदार होने के कारण उन्हें फंसाया गया है।

वहीं पत्नी पक्ष का आरोप था कि ससुराल वालों ने सब कुछ जानते हुए भी बेटे को रोका नहीं, बल्कि उसे उकसाया।

हाईकोर्ट की 5 बड़ी टिप्पणियां:

1. शिकायत में कोई तारीख, समय या घटना का जिक्र नहीं है। आरोप बेहद सामान्य हैं।

2. सिर्फ यह जानकर चुप रहना कि बेटा बहू को प्रताड़ित कर रहा है, 498A के तहत क्रूरता नहीं है।

3. केस डायरी में ससुराल वालों के खिलाफ कोई मेडिकल रिपोर्ट, बरामदगी या स्वतंत्र गवाह नहीं है।

4. सुप्रीम कोर्ट के भजनलाल, प्रीति गुप्ता और गीता मेहरोत्रा फैसलों का हवाला, जहां पूरे परिवार को घसीटने से मना किया गया है।

5. ऐसे केस को चलने देना कानून की प्रक्रिया का दुरुपयोग होगा।

कोर्ट का अंतिम आदेश: ससुराल वालों के खिलाफ केस खारिज। पति के खिलाफ केस चलता रहेगा।

বেআইনি বহুতল নির্মাণে দুর্নীতি, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের*

#CalcuttaHighCourt

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শহরে বেআইনি বহুতল নির্মাণে বিপুল দুর্নীতির অভিযোগে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে পারবে সিবিআই। আগামী ১৪ অক্টোবর প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।

মামলাটি বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার এবং ক্যানাল ইস্ট রোড এলাকার ৫০টির বেশি বেআইনি বহুতল নির্মাণ সংক্রান্ত। অভিযোগ, এর আগে আদালত নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।

আবেদনকারী পক্ষের দাবি, এই নির্মাণ ব্যবসায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। কালো টাকা সাদা করা এবং বেআইনি ভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগের অভিযোগও রয়েছে। বহু ক্ষেত্রে ন্যূনতম অনুমতি ছাড়াই বহুতল গড়ে উঠেছে। এর জেরে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আদালতে জানানো হয়।

শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, “কেন এতোদিন স্বতঃপ্রণোদিত অনুসন্ধান করা হয়নি? এটা পুরসভা বা রাজ্যের করার কথা। বেআইনি নির্মাণ হয়েই চলেছে। কলকাতায় যেমন, মুম্বইতেও তেমন। পুরসভার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা জরুরি। কেন বেআইনি হলে পুরসভা নিজে তা ভাঙবে না?”

এ সময় পুরসভার আইনজীবী সময় চেয়ে বলেন, তাঁরা বিস্তারিত তথ্য জমা দিতে চান। তাতে অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ বলে, “এটা সময় নষ্ট করার একটা পদ্ধতি। প্রয়োজনে আমরা কমিশনারকে ডেকে পাঠাচ্ছি। তাঁরা বেতন পাচ্ছেন কাজ করার জন্য, কাজ না করার জন্য নয়।”

আদালত জানায়, পুরসভার নিজের রিপোর্ট অনুযায়ীও নির্মাণগুলি বেআইনি। মামলাকারী পক্ষ জানায়, বহু নির্মাণের প্রকৃত মালিক কে, তার হদিস নেই। বিশাল অঙ্কের কালো টাকা লগ্নি হয়েছে, যা জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক। ইতিমধ্যেই ৪২টি বেআইনি বাড়ি চিহ্নিত করা হয়েছে।

এর পরই বেঞ্চ সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেয়। পুরসভা ও পুলিশের থেকে নথি নিয়ে তদন্ত এগোবে সংস্থা।

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিট্টলরাও ঘুগে*

#CalcuttaHighCourt

কলকাতা: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি রবীন্দ্র ভিট্টলরাও ঘুগে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজ্যপাল আর. এন. রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। এর আগে ২০১৩ সালের ২১ জুন তিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের জুন মাসে তিনি বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা:

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত বিচারপতি তপোব্রত চক্রবর্তী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সহ হাইকোর্টের একাধিক বিচারপতি ও আইনজীবীরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, বার লাইব্রেরি ক্লাবের সভাপতি সুদীপ্ত সরকার, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার ধান্দানিয়া এবং ইনকর্পোরেটেড ল সোসাইটির সম্পাদক পরিতোষ সিংহ।

আইনজীবীদের বার্তা দিলেন প্রধান বিচারপতি:

আইনজীবীদের পক্ষ থেকে স্বাগত ভাষণের উত্তরে প্রধান বিচারপতি ঘুগে কলকাতা বার পরিবারের সদস্য হিসেবে তাঁকে গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমি সব সময় বারের জন্য উন্মুক্ত। বারের যে কোনও সমস্যা নিয়ে আপনারা আমার কাছে আসতে পারেন। অন্যান্য বিচারপতিদের সহযোগিতায় আমি সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।"

জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, "পেশার প্রথম দিকে আমি সাইকেলে চড়ে বাড়ি থেকে আদালতে যাতায়াত করতাম। সততা এবং পেশার প্রতি ভালোবাসা থাকলে সাফল্য আসবেই।"

আবেগঘন প্রধান বিচারপতি:

নিজের বক্তব্যে আবেগঘন হয়ে পড়েন প্রধান বিচারপতি। তিনি বলেন, "আমার শৈশবের কথা খুব মনে পড়ে। আমার কর্মজীবনে সাড়ে সাত বছর মোটরসাইকেলই ছিল আমার সঙ্গী। আমি কখনও হেলমেট পরতে ভুলিনি। আমার জীবন সংগ্রামে আমার স্ত্রী সব সময় আমার সঙ্গী। এই যাত্রা একা সম্ভব হতো না। আমার পরিবারের সমর্থন এবং আমার প্রয়াত মায়ের নীরব আত্মত্যাগের কথা মনে পড়ছে। এই মুহূর্তে আমার প্রয়াত মাকে খুব মনে পড়ছে। তিনি যেখানেই থাকুন, আমাকে আশীর্বাদ করছেন। আমি নিজেকে সব সময় একজন আইনজীবী বলেই মনে করি। আমার দরজা সবার জন্য খোলা।"

তিনি আরও বলেন, "আমার স্ত্রীর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আমার দুই মেয়ে সহ আমার পরিবারের কাছে তিনি ঢালের মতো।" শেষে পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সকল সদস্যের মঙ্গল কামনা করেন প্রধান বিচারপতি।

ছবি:সৌজন্যে লাইভ ল।