পশ্চিমবঙ্গের মহিলা দের বিনে পয়সায় বাস চড়ার শর্ত,জারি হল বিজ্ঞপ্তি
![]()
*কী কী শর্ত আরোপ করা হয়েছে?*
রাজ্যের পরিবহন দফতরের আধিকারিকদের ,বৈঠক সূত্রে খবর, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই সেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন।
কিন্তু প্রশ্ন উঠছে, ওই মহিলা বাসিন্দা যে পশ্চিমবঙ্গের সেটা কন্ডাক্টর বুঝবেন কীভাবে?
মূলত প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যে ১১ টি পরিচয় পত্র প্রত্যেকটি মানুষের থাকে,তার মধ্যে একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে।
কন্ডাক্টর বাধ্যতামূলকভাবে সেই পরিচয় পত্র দেখবেন। যতই ভিড় হোক না কেন, সেই পরিচয় পত্র দেখতে হবে কন্ডাক্টরকে।
তারপর কন্ডাক্টর নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করবে ওই মহিলা যাত্রীর জন্য।
প্রতিমাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে, রাজ্য সরকার সমপরিমাণ টাকা গড় হিসেব ধরে পরিবহন দফতর বা নিগমকে দিয়ে দেবে।
তবে এদিন বৈঠকে উপস্থিত কর্তারা বলেন, এই পরিচয় পত্র নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কোনটা জাল কোনটা আসল, সেগুলো খতিয়ে দেখার সময় বা পরিস্থিতি কন্ডাক্টরের কাছে থাকে না। যদিও আপাতত এই ধরনের নিয়ম কানুন থাকলেও, ধীরে ধীরে পরিবহন দফতর থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা মহিলাদের জন্য একটি ‘পিঙ্ক কার্ড’ বা ‘স্মার্ট কার্ড’ ইস্যু করবে।
*স্মার্ট কার্ডের আবেদনে কী কী লাগবে?*
স্মার্ট কার্ডে আবেদনের জন্য কিছু নথি লাগবে। এই নথিগুলি হল
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র (EPIC)
ভি বি-গ্রামজি জব কার্ড (গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড)
আয়ুষ্মান ভারত
ড্রাইভিং লাইসেন্স
প্যান কার্ড
পাসপোর্ট
ছবি-সহ পেনশনের নথি
স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সরকারি পরিচয়পত্র
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনও পরিচয়পত্র ও সাম্প্রতিক ছবি
*স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ডের জন্য কোথায় আবেদন করবেন?*
পরিবহন দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, QR কোড সমৃদ্ধ স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এসডিও বা বিডিও-র কাছে আবেদন করে স্মার্ট কার্ড সংগ্রহ করা যাবে। কম ও বেশি যে কোনও দূরত্বে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
বাসে উঠে সেই পিঙ্ক কার্ড দেখালেই, কন্ডাক্টরদের আর পরিচয় পত্র দেখাতে হবে না। ওই কার্ডের বিনিময় কন্ডাক্টর কুপন ইস্যু করে দেবে।
*কী কী আলোচনা হয়েছে?*
তবে এই কার্ড তৈরি করা এবং বণ্টন করা সময় সাপেক্ষ বলেও পরিবহন দফতর সূত্র জানা গিয়েছে। ততদিন প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে।


বসিরহাট : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনি চাপ আরও জোরালো হতে শুরু করেছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এবার ২০২৪ সালে দায়ের হওয়া পৃথক দু’টি ফৌজদারি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন নিয়ে বসিরহাট আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ। জমি দখল, মারধর, ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগে সন্দেশখালি থানায় রুজু হওয়া ৫৯/২৪ এবং ৮৯/২৪ নম্বর মামলাকে ঘিরেই এই নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুনানির দিন আদালতে সংশ্লিষ্ট মামলার কেস ডায়েরি জমা দিতে পারেনি পুলিশ। সেই কারণে আদালত আগামী ৪ জুনের মধ্যে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দিয়েছে। ওই দিন নথিপত্র খতিয়ে দেখে আদালত সিদ্ধান্ত নেবে শাহজাহানকে ওই মামলাগুলিতে আনুষ্ঠানিকভাবে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হবে কি না।
বসিরহাট : বসিরহাট দক্ষিণ বিধানসভার শশীনা বাজারে চিকিৎসক পরিবারের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়লো। আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছে যান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস জোগান তিনি। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান পুলিশের কাছে। বৃহস্পতিবার সকালে গোটরা গ্রাম পঞ্চায়েতের শশীনা বাজার এলাকায় ওই চিকিৎসক পরিবারের দরজার সামনে দুটি তাজা বোমা ও একটি চিরকুট উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বোমা উদ্ধার করে তদন্ত শুরু হয়। সেই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। রাজনৈতিক কারণেই এই ধরনের ভয় দেখানোর চেষ্টা হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল মাঠে ফাইনালে কালীঘাট ক্লাব ভবানীপুর ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে সিএবি মহিলা ক্লাব ক্রিকেট লিগ টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এদিন অলরাউন্ড পারফরম্যান্সে তনুশ্রী সরকার অসাধারণ ব্যাট ও বল করে।ভবানীপুর ক্লাব ২০ ওভার ৮ উইকেটে ১১০ রান করে।ত্রিশিতা সরকার ৪৭ (৫৪),তনুশ্রী সরকার ৩-১৯ (৪), সৌমি রায় ২-১৫ (৩), অদ্রিজা সরকার ২-১৯ (৪)। অপরদিকে,কালীঘাট ক্লাব ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১১ তুলে নেয়। তনুশ্রী সরকার ৩৭ বলে ৫৩, অদ্রিজা সরকার ৩৯ বল ৩০ রান করে। ভবানীপুরের প্রতিভা রানা ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে।কালীঘাট ক্লাব ৮ উইকেটে জয়ী হয়। ছবি সৌজন্যে: সিএবি।
নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাসাতের অন্যতম উল্লেখযোগ্য ব্যাঙ্ক হল নবপল্লী কো- অপারেটিভ ব্যাঙ্ক। রাজ্যের সরকার বদলের পর এক এক করে দুর্নীতির ফাইল খোলা হচ্ছে বিভিন্ন দফতরের। সেইরকমই এই ব্যাঙ্কে বেআইনি নিয়োগের অভিযোগে তদন্ত হবে জানালেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জী। তিনি এদিন ব্যাঙ্ক পরিদর্শনে আসেন।কথা বলেন কর্মচারীদের সঙ্গে। তাঁদের সমস্ত অভিযোগ শোনেন তিনি। তিনি আশ্বস্ত করেছেন ব্যাঙ্কের সমস্ত দুর্নীতির তদন্ত হবে।
ছ
বি: হকি বেঙ্গলের সৌজন্যে।
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে সব কিছুতেই। এবার রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার। এ ছাড়াও, পাবলিক প্রসিকিউটর হিসাবে আইনজীবী কল্লোল মণ্ডল ও নীলাঞ্জন ভট্টাচার্য সিনিয়র স্টাডিং কাউন্সিল কে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এখনও পর্যন্ত রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল কে হবেন, তা চূড়ান্ত হয়নি। আগের সরকারের আমলে উচ্চপদে কর্মরত অনেকে পদত্যাগও করেছেন। শুরু হয়েছে নতুন নিয়োগও। সেই ধারা বজায় রেখেই নিয়োগ হল রাজ্যের নতুন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অতীতে তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর ছিলেন। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আদালতে সওয়াল করেছেন। এ বার থেকে রাজ্যের হয়ে আদালতে সওয়াল করবেন রাজদীপ।
May 22 2026, 18:43
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k